…
এডিটর পিক
বাংলাদেশের সেনাবাহিনীকে সাধারণত দেশের সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ মোকাবিলা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং জাতীয় জরুরি পরিস্থিতিতে…
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- আগস্ট ঘিরে পুলিশের মধ্যে চাপা আতঙ্ক কেন?
- মাছের সঙ্গে কি আমরা মাইক্রোপ্লাস্টিকও খাচ্ছি?
- দাবানলের আগুন যেভাবে বদলে দিচ্ছে এক মহাদেশের ভবিষ্যৎ
- আমেরিকাকে যেভাবে হারাল নেতানিয়াহু
- AI যখন নিজেই পরিচয় দিতে বাধ্য: ইউরোপের নতুন নিয়ম পৃথিবীকে কীভাবে বদলাবে?
- যেদিন কুয়েত দখল করেছিল ইরাক: মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া ২ আগস্ট
- ৩২৫ গবেষণাপত্র প্রত্যাহার: বাংলাদেশের উচ্চশিক্ষায় জ্ঞানচর্চা, নাকি ডিগ্রির কারখানা?
- রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
Author: ডেস্ক রিপোর্ট
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভের জনজীবন স্বাভাবিক হলেও দোটানায় আছেন বাংলাদেশিরা। হয়তো রাশিয়া হামলা করতে পারে আবার কিছুই হবে না; এমন চিন্তায় আছেন বেশিরভাগ মানুষ। তবে কেউ কেউ দুই-একদিনের মধ্যে হামলা হবে এই আশঙ্কায় রাজধানী ছেড়ে রওনা হয়েছেন পোল্যান্ডের সীমান্তঘেঁষা লেভিভ অঞ্চলে। এখন বাংলাদেশিদের মনে প্রশ্ন হামলা হলে যাবে কোথায়, পোল্যান্ড কি বাংলাদেশিদের আশ্রয় দেবে? আর এই প্রশ্নকে উস্কে দিচ্ছে ইউক্রেনের সেনা ও রুশপন্থীরা পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের বর্তমান অবস্থা ইউক্রেনের পূর্বাঞ্চলে টানা দুই দিন ধরে ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা পরস্পরের ওপর গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ওপর হামলা চালিয়েছে…
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে এবার সবচেয়ে বড় সেনা সমাবেশ ঘটেছে। প্রায় দুই লাখ। তার সাথে আছে পরমাণু অস্ত্রের হুঙ্কার। এদিকে, ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ইসিএফআর) চালানো প্যান-ইউরোপিয়ান জরিপে দেখা গেছে, সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতা মনে করছেন, এই একুশ শতকেই একটি যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে। আশঙ্কাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে আগেভাগেই ইউরোপের যথাযথ প্রস্তুতি নেওয়া উচিত। যদিও একবিংশ শতাব্দীতে ইউরোপে যুদ্ধ বাধবে, অল্প কিছুদিন আগেও এ ধারণা কল্পনায় আনা যেত না। ইউক্রেনের সেনা ও রুশপন্থীরা পাল্টাপাল্টি হামলা ইউক্রেনের পূর্বাঞ্চলে টানা দুই দিন ধরে ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা পরস্পরের ওপর গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, ইউক্রেনের…
ব্রিটেনে মিলল করোনার নতুন রূপ ডেল্টাক্রন। ফের নতুন করোনা-ভেরিয়েন্ট। ফের চিন্তায় বিশেষজ্ঞেরা। ডেল্টাক্রনের আবির্ভাব নিয়ে মুখ খুললেও নতুন এই ভেরিয়েন্টটি ঠিক কতটা বিপজ্জনক, সে নিয়ে কিছু জানায়নি এইচএসএ। সূত্র মতে, হাইব্রিড ভেরিয়েন্ট এটি। অর্থাৎ দু’টি ভেরিয়েন্টের মিশ্রণে তৈরি। করোনাভাইরাসের ডেল্টা স্ট্রেন ও ওমিক্রন স্ট্রেন, দু’য়েরই চরিত্র রয়েছে এতে। ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (এইচএসএ) জানিয়েছে, দেশের একটি গবেষণাগারে নমুনা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে এটি। মিউট্যান্ট হাইব্রিডটিকে নজরে রাখার কাজ শুরু হয়ে গিয়েছে। ডেল্টাক্রনের আবির্ভাব নিয়ে মুখ খুললেও নতুন এই ভেরিয়েন্টটি ঠিক কতটা বিপজ্জনক, সে নিয়ে কিছু জানায়নি এইচএসএ। অর্থাৎ, এর সংক্রমণ ক্ষমতা কতটা, মারণ ক্ষমতাই বা কেমন, তা নিয়ে মুখ…
কাশ্মীরের লাদাখ সীমান্তকে ঘিরে অশান্ত হয়ে উঠেছে ভারত এবং চীনের সামরিক সম্পর্ক। কাশ্মীর নিয়ে ততদিনে পাকিস্তানের সঙ্গে বিরোধ শুরু হয়ে গেছে ভারতের। কিন্তু যুদ্ধের পরিস্থিতি প্রথম তৈরি হয় চীনের সঙ্গে। অবশ্য সমস্যার সূত্রপাত কাশ্মীর নিয়ে নয়। চীনা বাহিনীর লক্ষ্য হল তিব্বত। সদ্য জাপ সাম্রাজ্য থেকে মুক্ত হয়ে কি চীন নিজেই এক সাম্রাজ্যবাদী চেহারার মধ্যে ঢুকে গিয়েছিল? নাকি ভারত-চীন সীমান্ত সংঘর্ষের পিছনে ছিল অন্য কোনো কারণ? এই প্রশ্ন আপাতত অবান্তর। কিন্তু ভারতের অবস্থা যে সেদিন সত্যিই শোচনীয় হয়ে উঠেছিল, সেকথা বলাই বাহুল্য। একদিকে চীন আর অন্যদিকে পাকিস্তান। ঠিক শত্রুদের মাঝে বাসা নিয়ে থাকা! ওদিকে অবশ্য আমেরিকা এবং ব্রিটেন ভারতকে সাহায্যের নানারকম…
কক্সবাজারে সরকারের তিন লাখ কোটি টাকার ৭২টি মেগা প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে তিনটি প্রকল্পের শুরুতেই ভূমি অধিগ্রহণে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার সহায়তায় দুর্নীতির এ জাল বিস্তারের তথ্য পাওয়া গেছে। কক্সবাজারের সাবেক জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তার নামও এ চক্রে আছে বলে অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন তিনটি প্রকল্পে দুর্নীতি নিয়ে তদন্ত করেন। এতে আমলা, রাজনীতিকসহ ১৫৫ জনের সম্পৃক্ততার তথ্য। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি তদন্ত প্রতিবেদনে তিনটি প্রকল্পে ভূমি অধিগ্রহণে মোট ৭৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে…
স্তন ক্যান্সার বলতে নারীর কথাই মাথায় আসে। তবে পুরুষরাও আক্রান্ত পারেন এই রোগে। নারীর তুলনায় পুরুষের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার হার অনেক কম হলেও, পুরুষের ক্ষেত্রে এই রোগের ভয়াবহতা অনেক বেশি। সম্প্রতি সামাজিক ট্যাবু ভেঙে অনেকটাই সামনে এসেছে নারীর স্তন ক্যান্সারের বিষয়টি এবং এর চিকিৎসা। তবে নারীর তুলনায় পুরুষের এই ক্যান্সার হওয়ার হার এতটাই কম যে এখনও অবহেলাতেই থেকে গেছে পুরুষের স্তন ক্যান্সার রোগ। এই রোগ নিয়ে পুরুষদের মাঝে অতিরিক্ত অসচেতনতার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই রোগ ধরা পড়ে শেষ পর্যায়ে গিয়ে। ক্লিনিক্যাল প্রমাণে দেখা গেছে, স্তন ক্যান্সারে ১ শতাংশেরও কম পুরুষ আক্রান্ত হন। তবে যারা আক্রান্ত হন, তাদের জীবনের ঝুঁকি বেড়ে…
বিশ্বে সবচেয়ে স্পর্শকাতর, অত্যাধুনিক স্পাইওয়্যার তৈরি করে যেসব কোম্পানি তাদের অন্যতম এনএসও গ্রুপ। এখন তারা বহু মামলার মুখোমুখি। তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে অভিযোগ উঠেছে। বলা হয়েছে, তাদের সফটওয়্যার ব্যবহার করে সরকারি কর্মকর্তা ও বিশ্বজুড়ে ভিন্ন মতাবলম্বীদের ফোন ও কম্পিউটার হ্যাকিং করা হয়। মূলত সৌদি নারী অধিকারকর্মী লুজাইন আল হাথলুলের আইফোনই আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইসরাইলের গোয়েন্দা নজরদারির সরঞ্জাম তথা স্পাইওয়্যার পেগাসাস প্রস্তুতকারক কোম্পানি এনএসও গ্রুপকে। তার ফোনের সূত্র ধরেই একের পর এক মামলা এবং সরকারি ব্যবস্থা নেয়া হয় গ্রুপটির বিরুদ্ধে। এই কোম্পানির উদ্ভাবিত স্পাইওয়্যার গেপাগাস দিয়ে বিশ্বজুড়ে হ্যাকিং করা হয় বলে তথ্য বেরিয়ে আসে লুজাইন আল হাথলুলের…
ভারতের বিজেপিশাসিত কর্ণাটকে হিজাব বিতর্ক ক্রমেই ছড়িয়ে পড়ছে ও জটিল হচ্ছে। মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরে কলেজে আসতে নিষেধাজ্ঞা জারির পর কোনো কোনো কলেজে হিন্দু শিক্ষার্থীদের গেরুয়া ওড়না বা ‘স্কার্ফ’ পরে কলেজে আসতে দেখা যায়। ছাত্রদেরও গেরুয়া চাদর পরে কলেজে আসতে দেখা যাচ্ছে। এ নিয়ে কোথাও কোথাও উত্তেজনাও দেখা দিয়েছে। যদিও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক টুইট হিজাব বিতর্কে নতুন রাজনৈতিক মাত্রা যোগ করেছে। উত্তরপ্রদেশের নির্বাচনকে কেন্দ্র করে জাঠ ও মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করতে পশ্চিম উত্তরপ্রদেশে গোড়া থেকেই বিজেপি হিন্দু মেরুকরণের কৌশল নিচ্ছে বলে অভিযোগ। কর্নাটকের হিজাব বিতর্ক তাতেই…
অন্যান্য ঔপনিবেশিক অঞ্চলের মতো ভারতবর্ষেও রেলগাড়ি এসেছে ব্রিটিশদের হাত ধরে। উপমহাদেশে ততদিনে ব্রিটিশ শাসন গেঁড়ে বসেছে। ব্রিটিশ কোম্পানিগুলো এদেশে একচেটিয়াভাবে ব্যবসা করে যাচ্ছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ায় বাণিজ্যিকভাবে খুব একটা সুবিধা করতে পারছিল না তারা। ততদিনে ইউরোপে রেলপথ আবিষ্কারের ফলে শিল্পখাতে এক বিপ্লব ঘটে যায়। একটা দেশের ব্যবসা-বাণিজ্য কিংবা শিল্পায়নের চাবিকাঠি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। তাই শিল্পখাতে উন্নয়ন করার জন্য ভারতবর্ষে রেলপথ নির্মাণ জরুরি হয়ে পড়েছিল। রেলগাড়ি গোটা ভারতবর্ষকে বদলে দিয়েছিল। এ নিয়ে ভারতবাসীর আগ্রহও ছিল প্রচুর। তবে ভারতে রেলগাড়ির ইতিহাসের সঙ্গে বহু রক্ত ঝরানো ইতিহাস জড়িয়ে আছে। কারণ ব্রিটিশদের কাছে এটা ছিল নিছক ব্যবসার জিনিস। এমনই এক…
রাশিয়ার সমর্থন পাওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে মর্টার হামলার অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার বিদ্রোহী বাহিনীর তরফে বলা হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় চারবার হামলা চালানো হয়েছে। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছে গ্রুপটি। স্বঘোষিত লুহানস্ক গণপ্রজাতন্ত্রের প্রতিনিধিদের দ্বারা জারি করা এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এমন একটি সংগঠনের নাম অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই)। তাদের পক্ষ থেকে বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া পওয়া যায়নি। সূত্র মতে, ন্যাটের সদস্য হিসাবে কিয়েভকে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে এক লাখ সৈন্য মোতায়েন করেছিলো রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য…