…
এডিটর পিক
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে নির্বাচিত সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতিও বারবার দেওয়া হয়েছে।…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- আসামে দুই দিনে ১১০০-এর বেশি পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ভাঙার দাবি কতটা সত্য?
- নির্বাচিত সরকারেও থামছে না মব সহিংসতা: নেপথ্যে কি রাজনৈতিক প্রশ্রয়?
- সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের নিরাপত্তার দায় কার?
- বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন এত ভয় মোদির?
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
- আমরা কি মানুষের কষ্ট বুঝি, নাকি তার পরিচয় দেখে সহানুভূতি দেখাই?
- আলাস্কায় ১৩,৮০০ বছরের পুরোনো বসতি: মানুষ কখন একটি জায়গাকে ‘ঘর’ বলতে শিখল?
Author: ডেস্ক রিপোর্ট
ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে গতকাল রোববার স্কুল থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে। বাহিনী যেসব ভ্যান নিয়ে স্কুলে ঢুকেছিল, সেগুলো ছিল লাইসেন্স প্লেটবিহীন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে এসব তথ্য জানা গেছে। এদিকে গতকাল ইরানের কুর্দিস্তানে সব স্কুল ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বেশ কিছু ফুটেজে দেখা গেছে, দেশটির অনেকগুলো শহরে বিক্ষোভ হচ্ছিল। মানবাধিকার গ্রুপগুলো বলেছে, নিরাপত্তা বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেল, ক্লাব এমনকি অনেক ক্ষেত্রে তাজা গোলাবারুদের মুখেও স্কুলের মেয়েরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে গেছে। তবে তেহরান তাজা গোলাবারুদ নিক্ষেপের বিষয়টি অস্বীকার করেছে। স্কুল…
জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে কথিত হিজরতের নামে দেশের বিভিন্ন জেলা থেকে নিরুদ্দেশ হওয়া ৩৮ জনের তালিকা দিয়েছে র্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজার স্ক্রাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এই তালিকা দেন। নিরুদ্দেশ থাকা প্রায় ৫০ জনের মধ্যে ৩৮ জনের নামসহ পরিচয় জানায় র্যাব। আল মঈন বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫০ জনের বেশি তরুণের বিষয়ে তথ্য পেয়েছি, যারা দেশের বিভিন্ন জেলা থেকে নিরুদ্দেশ হয়েছেন। তারা গত দুই বছরে নিরুদ্দেশ হয়েছেন। সবশেষ দেড় মাস আগে কুমিল্লা থেকে সাত তরুণ নিরুদ্দেশ হন।’ র্যাবের মুখপাত্র বলেন, ‘কোন জেলা থেকে কতজন নিরুদ্দেশ হয়েছেন, সেই তালিকা…
পশ্চিমা বিশ্ব ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখেছিল গত শতকের ত্রিশের দশকে। যা ইতিহাসে ‘দ্য গ্রেট ডিপ্রেশন’ বা ‘মহামন্দা’ নামে পরিচিত। সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যে অর্থনৈতিক বিপর্যয় সংঘটিত হয়েছিল, এর তুলনীয় বিপর্যয় খুব কমই দেখেছে বিশ্ব। এই মন্দায় নানারকম সমস্যা তৈরি হয় যুক্তরাষ্ট্রের সকল স্থানীয় এবং রাষ্ট্রীয় ব্যবস্থায়। বেকার হয়ে পড়েন কোটি কোটি আমেরিকান। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা মেক্সিকান শরণার্থীদের একাংশ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই ধ্বংসাত্মক প্রভাব বিস্তার করেনি এই মহামন্দা। তৎকালীন মার্কিন রাজনৈতিক আবহাওয়াও পাল্টে দেয় এটি। ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে বিদায় নিতে হয় ক্ষমতাসীন রিপাবলিকানদের। স্বাভাবিকভাবেই তারা আবার…
সম্প্রতি জাতিসংঘে উইঘুর মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিতর্ক প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত ছিল মুসলিম বিশ্বের অনেক দেশ। পাশাপাশি বিপক্ষে ভোট দিয়েছে মোট ১৯টি দেশ যাদের মধ্যে বেশিরভাগই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। শুধু এবারই নয়, জাতিসংঘে যতবারই উইঘুর ইস্যুতে গণভোট কিংবা বিস্তৃত আলোচনা হয়েছে ততবারই নীরব ভূমিকায় দেখা গেছে মুসলিম বিশ্বকে। নানান কারণেই সরাসরি আঙ্গুল তোলার উপায় নেই চীনের বিরুদ্ধে। তবে উইঘুরে চীনের বিরুদ্ধে যে অভিযোগ গত এক দশকে উঠেছে তাতে মুসলিম বিশ্বের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে সংবাদমাধ্যমে। চোখে কাপড় বেঁধে আছে মুসলিম দেশগুলো বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, একবিংশ শতাব্দীর অন্যতম বড় অপরাধ সংঘটিত হয়েছে জিনজিয়ানের বৃহত্তর মুসলিম অঞ্চলে। সেখানকার মুসলমানদের সংখ্যা…
কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প হাতে নিয়েছে চীন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চীন সরকার নিজ উদ্যোগ ও খরচে দুই বছর ধরে তিস্তার ওপর সমীক্ষা চালিয়ে একটি প্রকল্প নির্মাণের প্রস্তাব দেয়। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, তিস্তা নদীর ভূপ্রাকৃতিক গঠনে ব্যাপক পরিবর্তন আনা হবে। ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে ২৭টি প্রকল্পের চুক্তি হয়েছিল। তার মধ্যে তিস্তা প্রকল্পও ছিল। প্রকল্পটি শুরুর পরপরই নানা জটে পড়ে। এখনও এই প্রকল্প বাস্তবায়নের আশায় উত্তরের মানুষ। সম্প্রতি, তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সহ তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের দল।…
২০১১ সালের ২ জানুয়ারি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়, ২০৩০ সালের মধ্যে পৃথিবীতে তীব্র খাদ্য সংকট দেখা দেবে। তত দিনে পৃথিবীতে মানুষের সংখ্যা দাঁড়াবে ৯০০ কোটি। এই বিপুলসংখ্যক মানুষের জন্য এখনকার চেয়ে আরও ৫০ শতাংশ বেশি খাদ্য উৎপাদন করতে হবে। আর তাই ভবিষ্যদ্বাণী করা হলো এই বলে যে, ওই দশকের (২০২০ থেকে ২০৩০) মাঝামাঝি নাগাদ পৃথিবীর সিংহভাগ মানুষকে অনাহারে থাকতে হবে। তখন আর সাম্রাজ্য বিস্তার কিংবা আধিপত্য বিস্তার নিয়ে যুদ্ধ হবে না, যুদ্ধ হবে খাদ্য নিয়ে। তবে খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, আর ২০৩০ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই পৃথিবীতে খাদ্য সংকট দেখা দেবে। বলা যায়…
মিশরের প্রাচীন শহর থিবসের কারনাকের এক মন্দিরের পুরোহিত ছিলেন নেসিয়ামান। ৩০০০ বছর আগে মন্দিরেই তার মৃত্যু হয়। তবে চমকে যাওয়ার মতো বিষয় হলো, এতো বছর পর মমি করে রাখা সেই পুরোহিতকেই ফের বাঁচিয়ে তুললেন বিজ্ঞানীরা। এমনকি মৃত্যুর সময়ে তার শেষ কথা শুনলেন বিজ্ঞানীরা। মৃত্যুর সময়ে তার শেষ ইচ্ছা কী ছিল, তা তিনি এতো বছর পর জীবিত হয়ে জানালেন বিজ্ঞানীদের। তার কণ্ঠ খুব ক্ষীণ এবং অস্পষ্ট হওয়ায় শেষ ইচ্ছার কথা বিজ্ঞানীরা এখনো ভালো করে বুঝতে পারেননি। তবে তিনি যে কিছু শব্দ উচ্চারণ করেছেন তা স্পষ্ট শুনেছেন বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীদের বিশ্বাস, খুব তাড়াতাড়ি উন্নত প্রযুক্তির মাধ্যমে মৃত্যুকালে তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন,…
এ দেশে রাজনৈতিক সহিংসতার ইতিহাস অনেক পুরোনো। বলা যায়, স্বাধীনতার পর থেকেই এর সূচনা। ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদের পতনের পরে বাংলাদেশে আইনের শাসন নির্ভর একটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা পাকাপোক্ত হওয়ার যে সম্ভাবনা দেখা গিয়েছিল, তা হাওয়ায় মিলিয়ে যায় অচিরেই। আর সেই পরম্পরা ধরে রেখেছে আওয়ামী লীগ। হত্যা আর শক্তি প্রদর্শনকে মূলমন্ত্র করে ক্ষমতায় টিকে থাকার যে চেষ্টা আওয়ামী লীগ গত প্রায় ১৩ বছর ধরে করে আসছে, তার বীজ ছড়িয়ে পড়েছে দলটির অস্থিমজ্জায়। আর এর ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের ফরগটেন ফ্রেন্ড রেপটাইল নামক এক স্যাঙ্কচুয়ারিতে কিংস্নেক প্রজাতির একটি সাপ যেভাবে নিজের লেজে কামড় বসিয়ে খেয়ে ফেলার চেষ্টা করছিল, অমনটাই ঘটছে আওয়ামী লীগের সাথে।…
ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের সভাপতিসহ জেলা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী ও এক নেত্রীর স্বামীর বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বঙ্গবন্ধু পক্ষাঘাত ও পেশাজীবী পরিষদের (বিপিপিপি) নামে ঘর ও নলকূপ দেওয়ার কথা বলে দরিদ্র মানুষের কাছ থেকে তাদের এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকা জেলা পিবিআইএর পরিদর্শক রফিকুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেন। অভিযুক্ত নেতা-কর্মীরা হলেন, ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের সভাপতি তাসলিমা শেখ লিমা, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলেয়া আক্তার আলো, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রণতি পালমা…
এর আগে মানুষের রক্ত এবং ফুসফুসে হদিশ মিলেছিল মাইক্রোপ্লাস্টিকের। সম্প্রতি প্রথমবারের জন্য মাতৃদুগ্ধেও মাইক্রোপ্লাস্টিক পেলেন গবেষকরা। ‘পলিমার’ জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্র রীতিমতো ভাঁজ ফেলে দিয়েছে চিকিৎসক ও বিজ্ঞানীদের কপালে। উল্লেখ্য, ব্যাস ১ ন্যানোমিটার থেকে ৫ মিলিমিটার। মাইক্রোপ্লাস্টিক, তথা প্লাস্টিকের এই ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাই এখন ভাবিয়ে তুলেছে গবেষকদের। খালি চোখ এমনকি অনেকক্ষেত্রে মাইক্রোস্কোপেও অদৃশ্য এই দূষক ছড়িয়ে পড়েছে মারিয়ানা ট্রেঞ্চ থেকে এভারেস্ট— সর্বত্রই। সম্প্রতি ইতালির রোমে একটি বিশেষ সমীক্ষা করেছিলেন ‘ইউনিভার্সিটা পলিটেকনিকা ডেলে মার্চে’-র গবেষকরা। সদ্য মা হওয়া ৩৪ জন সুস্থ মহিলার থেকে সংগ্রহ করা হয়েছিল মাতৃদুগ্ধের নমুনা। ল্যাবরেটরিতে সেই নমুনার বিশ্লেষণে উঠে আসে ৭৫ শতাংশ ক্ষেত্রেই মাতৃদুগ্ধে উপস্থিত রয়েছে মাইক্রোপ্লাস্টিক। আরও…