…
এডিটর পিক
বাংলাদেশের বৈদেশিক ঋণের হিসাবে জুলাই মাসটি শুরু হয়েছে একটি অস্বস্তিকর বৈপরীত্য দিয়ে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- ক্ষমতা শুধু শাসন করে না, আমাদের চিন্তাও তৈরি করে
- আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
- দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
- ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
- তৃণমূলের দরকষাকষি থেকে বিজেপির নির্দেশ: পশ্চিমবঙ্গ কি ‘কমান্ড রাজনীতির’ দিকে যাচ্ছে?
- রেমিট্যান্সে রেকর্ড, প্রণোদনায় বকেয়া: প্রবাসীর টাকায় সরকার কি ব্যাংককে ঋণী করে ফেলছে?
- বরফের দ্বীপে মৃত্যুর অপেক্ষা, তবু ফিরেছিলেন সবাই: শ্যাকলটনের অসম্ভব উদ্ধার অভিযান
- অস্ত্রের মজুত কমছে, ইরানে পারমাণবিক হামলার হুমকি আমেরিকার
Author: ডেস্ক রিপোর্ট
সৌরজগতের লাল গ্রহ মঙ্গলে অবতরণের পর গত দেড় বছরে সাতবার অক্সিজেন উৎপাদন করেছে নাসার রোভার পারসিভের্যান্স। মঙ্গলের বাতাসের ৯৬ শতাংশই কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড অণু ভেঙে শ্বাসযোগ্য অক্সিজেন উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করার লক্ষ্যেই মক্সি বানিয়েছিলেন এমআইটির গবেষকরা। নাসা মনে করছে, ভবিষ্যতে মঙ্গলগ্রহে মানুষের অভিযানের সময় তাদের পুরোটা সময়ের জন্য যে অক্সিজেনের দরকার হবে তা পৃথিবী থেকে বহন করে নেয়ার পরিবর্তে মোক্সি নামের এই যন্ত্রটিরই আরও বড় কোন সংস্করণ সাথে নেয়া যেতে পারে। মহাকাশে যেতে যে রকেট ব্যবহৃত হয়, সেই রকেট চালানোর জন্যও অক্সিজেন লাগে। অক্সিডাইজারের উপস্থিতিতে জ্বালানি পুড়িয়ে রকেট সামনে অগ্রসর হওয়ার গতি অর্জন করে। এই অক্সিডাইজার হিসেবে সাধারণ…
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তরুণ প্রীতম দাশের দুমাস আগের দেয়া পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে দিয়েছেন শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবেদ হোসেন। প্রীতম তার পোস্টে পাকিস্তানের দুর্দশার বিষয়ে দেশটির লেখক সাদাত হোসেন মান্টোর একটি উদ্ধৃতি ব্যবহার করেছিলেন। শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রীতমের ওই পোস্টের স্ক্রিনশট গত সোমবার ফেসবুকে শেয়ার করে তাকে আইনের আওতায় আনার দাবি জানান। তার ওই পোস্টের পর শ্রীমঙ্গলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রীতমের বিচার ও গ্রেপ্তার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকে, যাদের বেশিরভাগই ছাত্রলীগের কর্মী। প্রীতম দাশকে গ্রেপ্তারের দাবি জানিয়ে গত বুধবার উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে ‘শ্রীমঙ্গলের ধর্মপ্রাণ মুসলিম জনতা’। এ ঘটনায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের…
মার্চে জার্মানির সরকার ঘোষণা করেছিল, জ্বালানির ক্রমবর্ধমান মূল্যের সাথে তাল মেলাতে দেশটির প্রত্যেক নাগরিককে ৩০০ ইউরো করে দেয়া হবে। এই টাকাটা সেপ্টেম্বর মাসেই সবার ব্যাংক একাউন্টে যোগ হবে বলে জানা গেছে। কিন্তু সবাই সম্পূর্ণ টাকা পাবে না। এখানে এই জ্বালানি ভর্তুকি সম্পর্কে যা জানা গেছে, তা তুলে ধরা হলো। তবে যখন সরকার জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশটির নাগরিকদের আরও সহায়তা প্রদানের বিষয়ে ভাবছে, তখনও গত মার্চে ঘোষিত সহায়তা এখনও পুরোপুরিভাবে মানুষের হাতে পৌঁছে পারেনি। এখনও জার্মানির কয়েক মিলিয়ন কর্মী ৩০০ ইউরো পাওয়ার অপেক্ষায় আছে। কিন্তু কারা এই ভর্তুকির জন্য যোগ্য বলে বিবেচিত হবে? কীভাবে প্রদান করা হবে? এবং সবাই…
গত অর্থবছরের ধারাবাহিকতায় বিদেশি ঋণ প্রবাহের উল্লম্ফন নিয়ে শুরু হয়েছে চলতি ২০২২-২৩ অর্থবছর। নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ৪৯ কোটি ডলারের বিদেশি ঋণ পেয়েছে বাংলাদেশ। এই অঙ্ক গত বছরের জুলাইয়ের চেয়ে ৪৮ দশমিক ৫০ শতাংশ বেশি। যেখানে ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসে ৩২ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার দিয়েছিল বিভিন্ন দাতা দেশ ও সংস্থা। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় ওলটপালট হয়ে যাওয়া বিশ্ব পরিস্থিতিতে গত অর্থবছরে কম সুদের বিদেশি ঋণ প্রাপ্তিতে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ওই অর্থবছরে এক হাজার কোটি (১০ বিলিয়ন) ডলারের বেশি বিদেশি ঋণ ছাড় করেছিল দাতারা। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই এক অর্থবছরে এত বেশি ঋণ-সহায়তা…
‘সভ্য মানুষ’ মেয়েটিকে চিড়িয়াখানায় রেখেছিল দীর্ঘ দিন। তাকে দেখানো হতো মেলাতেও। কোনো দিন আর বাড়ি ফিরতে পারবেন না বুঝতে পেরে যিনি আত্মঘাতী হয়েছিলেন, তিনি ওটা বেঙ্গা। তার জীবনের গল্প শুনলে কান্না আসতে বাধ্য। কে এই ওটা বেঙ্গা? যার জীবনকাহিনী ঔপনিবেশিক শোষণ এবং কৃষ্ণাঙ্গদের উপর হওয়া অত্যাচারের অন্যতম নিদর্শন হয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে। ১৯০৪ সালের মার্চ মাস। কঙ্গো সেই সময় বেলজিয়ামের উপনিবেশ। ওটার বাড়ির এলাকায় আমেরিকার বাসিন্দা স্যামুয়েল ভার্নার ঘুরতে আসেন। ওটার বয়স তখন ১২ কি ১৩। ওটাকে তার বাড়ির কাছে থেকেই অপহরণ করেন স্যামুয়েল। অপহরণ করার পর জাহাজে করে ওটাকে নিয়ে যাওয়া হয় নিউ অরলিয়্যান্সে। ওটার সঙ্গে সেই জাহাজে…
মিয়ানমারের একটি হেলিকপ্টার বাংলাদেশের সীমান্তের ভেতরে ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যানের মো. জাহাঙ্গীর আজিজ এ তথ্য জানিয়েছেন। এর আগে পড়েছিল মর্টারশেল। তখন সীমান্তে মর্টার শেল ছোড়ার বিষয়ে খোঁজ নিয়ে মিয়ানমারকে সতর্ক করবে বাংলাদেশ।ল, গত রোববার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় মিয়ানমারের ছোড়া এই মর্টার শেলের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ কথা বলেন। তবে কতটা সতর্ক হয়েছে মিয়ানমার তা বেশ স্পষ্ট। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বলেন, ‘দুপুরে স্থানীয়রা আমাকে জানিয়েছে যে বেলা ১১টা থেকে দুপুর ২টা…
এই শতাব্দীর মাঝামাঝি তিব্বত মালভূমি তার সঞ্চিত জলের একটি উল্লেখযোগ্য অংশ হারাবে। এখন পর্যন্ত এই ইস্যুতে এটিই সবচেয়ে বিস্তৃত গবেষণা৷ গবেষণাটি নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশ হয়েছে। মধ্য এশিয়া এবং আফগানিস্তানে পানি সরবরাহ করা আমু দরিয়া অববাহিকার জল সরবরাহের ক্ষমতা ১১৯ শতাংশ হ্রাস পেয়েছে। উত্তর ভারত এবং পাকিস্তানে সিন্ধু অববাহিকার জল সরবরাহ ক্ষমতা হ্রাস পেয়েছে ৭৯ শতাংশ। বিশ্বের মোট জনসংখ্যার এক চতুর্থাংশই এই দুই অববাহিকার ওপর নির্ভরশীল৷ পেন স্টেট, সিংহুয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব টেক্সাস এর এক দল বিজ্ঞানী দেখতে পেয়েছেন যে সাম্প্রতিক দশকগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে ভূমধ্যস্থ জল সঞ্চয়স্থানের মারাত্মক সংকোচন ঘটেছে৷ এর মধ্যে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ, দুই জলের…
জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ৭৬ জনের একটি তালিকা গত বছর বাংলাদেশ সরকারকে দেয়। এ বিষয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপে আলোচনা হয়। সর্বশেষ ১৪ আগস্ট জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত ঢাকা সফরের সময় এ তালিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মিশেল ব্যাশেলেতের সঙ্গে আলোচনায় সরকারের পক্ষ থেকে বলা হয়, ওয়ার্কিং গ্রুপ ৭৬ জনের যে তালিকা দিয়েছে, তাদের মধ্যে ১০ জনের খোঁজ পাওয়া গেছে। বাকিদের মধ্যে ১০ জনকে খুঁজে পেতে পুলিশ সহযোগিতা করতে চাইলেও তাদের স্বজনদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। বাকি ৫৬ জন ‘পলাতক’ বা নিখোঁজ। অবশ্য সরকার…
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কান্দিরবাজার থেকে ২০২১ সালের জুন মাসে অপহরণ করা হয় তরুন ক্ষুদ্র ব্যবসায়ী রায়হান নোমানকে। তার সঙ্গে আরো দুইজনকেও নেয়া হয়। তিনি মাদ্রাসার পড়াশুনা শেষ করে ওড়না বিক্রির দোকান দিয়েছিলেন। তার বাবা সারোয়ার হোসেনও ওই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। পাঁচ মাস আগে সারোয়ার হোসেন জানতে পারেন তার ছেলে জেলে আছে। তাকে আটকের দুই মাস পর ২০২১ সালের আগস্ট মাসে সূত্রাপুর থানায় হামলার একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। এখনো তিনি কারাগারে আছেন। বাবা সারোয়ার হোসেন জানান, পাঁচ মাস আগে তিনি তার ছেলের কারাগারে থাকার খবর পান। চার মাস আগে আদালতে আনা হলে তিনি তার সঙ্গে দেখা করেন। ওই সময়…
ইতালিতে কাজ কারবার জমিয়ে বসেছে মারিয়া। যিনি আসলে রাশিয়ার গুপ্তচর। বেলিংক্যাট নামে নেদাল্যান্ডের অনুসন্ধান প্রতিষ্ঠানের এই দাবি। মারিয়া আসলে রাশিয়ার কুখ্যাত চরদের নিয়ে গঠিত সংগঠন ‘ইললিগ্যালস’-এর সদস্য। তার আসল নাম ওলগা কোলোবোভা। ক্রেমলিনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেই তাকে বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল। ওলগা সম্পর্কে ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি, রাশিয়ার সেনাবাহিনীর গুপ্তচর সংস্থায় ২০০৬ সালে কাজ শুরু করেছিলেন ওলগা। সেসময় থেকে নিজের নাম-পরিচয় বদলে ফেলেন তিনি। ওলগা আদতে রাশিয়ার সেনাবাহিনীর এক কর্মকর্তার মেয়ে। তবে সর্বত্র নিজের পরিচয় দিতে গিয়ে বলতেন, তিনি পেরুভিয়ান মা এবং জার্মান বাবার মেয়ে। পেরুতেই তার জন্ম। ছোটবেলায় মস্কোয় ফেলে রেখে আসেন মা-বাবা। সেখানকার এক দম্পতি তাকে কোলেপিঠে…