Author: ডেস্ক রিপোর্ট

‘সৌদি আরবে কনসার্ট ও কিছু অনুষ্ঠানের বিষয়ে খুতবায় সমালোচনাকারী’ মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ সালেহ আল তালিবের দশ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আপিল আদালত। আরব বিশ্বে গণতন্ত্র নিয়ে কাজ করা সংস্থা ডন একটি টুইটে এ রায়ের কথা জানায়। ঐ টুইটে লেখা হয়েছে, রিয়াদ একটি বিশেষ আদালত শেখ সালেহ আল তালিবের খালাসের রায় বাতিল করে ১০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে। সৌদি বন্দিদের নিয়ে কাজ করা প্রিজনার্স অফ কনসায়েন্স অ্যাকাউন্টও খবরের সত্যতা নিশ্চিত করেছে। তারা বলছে, আমরা নিশ্চিত হয়েছি যে আপিল আদালত ইমামের খালাসের রায় বাতিল করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে। ২০১৮ সালের আগস্টে গ্র্যান্ড মসজিদের ইমাম সালেহ আল তালিব…

Read More

পৃথিবীর বাইরেও কি প্রাণ আছে? মহাশূন্যে তাক করা টেলিস্কোপের কোটরে চোখ রেখে নিরন্তর এই প্রশ্নের উত্তর খোঁজেন বিজ্ঞানীরা। তাদের সেই সন্ধানের পথে সম্ভবত এসে গেছে কাঙ্খিত সাফল্য। মহাকাশে অবিকল পৃথিবীর মতো একটি গ্রহ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। কানাডার মনট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক গবেষক দল এই বিশেষ গ্রহের সন্ধান পেয়েছেন। মহাকাশ বিজ্ঞানীরা এই গ্রহের নাম রেখেছেন টিওআই-১৪৫২বি বা ‘সুপার আর্থ’। গবেষকরা জানিয়েছেন এই নতুন আবিষ্কৃত এক্সোপ্ল্যানেট “গোল্ডিলক্স জোনে” অবস্থিত যেখানে তরল জলের অস্তিত্বের জন্য তাপমাত্রা খুব বেশি গরম বা খুব ঠান্ডা নয়। এবং তাঁরা মনে করেন TOI-1452b প্ল্যানেটে কোনরকম আবহাওয়ার সন্ধান না পাওয়া গেলেও একটি গভীর মহাসাগর সেখানে বিদ্যমান। নাসার বিজ্ঞানীরা…

Read More

রাশিয়া থেকে কম দামে তেল আমদানির উপায় বের করতে কয়েক দিন ধরে সরকারের বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিকল্প মুদ্রা ব্যবহার করে হলেও রাশিয়া থেকে তেল আমদানির চিন্তাভাবনা করছিল সরকার। তবে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, ডলারের বিপরীতে বিকল্প মুদ্রায় রাশিয়া থেকে তেল আমদানি সম্ভব নয়। কারণ, বিশাল অঙ্কের রাশিয়ান মুদ্রা রুবল বাংলাদেশের পক্ষে জোগান দেওয়া অসম্ভব। তা ছাড়া নিষেধাজ্ঞার কারণে ডলারেও রাশিয়া থেকে তেল আমদানি করা যাবে না। আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তাই কম দামে অন্য কোনো দেশ থেকে তেল আমদানি করা যায় কি না, তা খতিয়ে দেখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে দায়িত্ব দেওয়া…

Read More

বিশ্বে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে ঐতিহ্য আমাদের দেশের থেকে একেবারেই আলাদা। দেশের বাইরেও এমন কিছু উপজাতি রয়েছে যারা আজও পুরনো রীতিনীতি মেনে চলছে। সেই অভ্যাসের জাঁতাকল ছেড়ে বেরিয়ে আসতে পারেনি আজও। ইন্দোনেশিয়ার দানি উপজাতি সেই নাছোড় অভ্যাসের জ্বলন্ত উদাহরণ। ইন্দোনেশিয়ার এই প্রাচীন উপজাতির মধ্যে আজও বীভৎস এক রীতি প্রচলিত রয়েছে। তাদের পরিবারের কেউ মারা গেলে প্রিয়জনের স্মৃতির উদ্দেশে নিজের হাতে একটি আঙুল কেটে ফেলেন। আঙুলটি তারা উৎসর্গ করেন মৃত প্রিয়জনের উদ্দেশে। ইন্দোনেশিয়ার সরকার অবশ্য অনেক আগেই এই পৈশাচিক রীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, তবে এই আদিম উপজাতির শিকড় থেকে উপড়ে ফেলতে পারেনি প্রাচীন প্রথা। ইন্দোনেশিয়ার জয়াউইজায়া প্রদেশে বাস করেন দানি…

Read More

জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে বিশ্বের বড় ছয়টি নদী। অপ্রতুল বৃষ্টি এবং টানা তাপপ্রবাহে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের নদীগুলো ক্রমাগত শুকিয়ে যাচ্ছে। অনেক নদ-নদী আবার দৈর্ঘ্য ও প্রস্থে সংকুচিত হয়ে আসছে। প্রতিনিয়তই নদীর তলদেশ পানির ওপর থেকে দৃশ্যমান হচ্ছে। কিছু নদী এতই শুকিয়ে গেছে যে সেগুলো কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জলবায়ু সংকট বৈশ্বিক আবহাওয়াকে দিন দিন বৈরী করে তুলেছে। এ কারণে শুধু নদ-নদীই নয়, এগুলোর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করা মানুষের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। বিশ্বের প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে নদীর ওপর নির্ভরশীল—এটি হতে পারে খাওয়ার পানি, কৃষিকাজে কিংবা জ্বালানি উৎপাদনে অথবা পণ্য পরিবহনে। এতে হুমকির…

Read More

বিশ্বময় অর্থনীতির খবরাখবর প্রকাশ করার জন্য যে দুইটি পত্রিকা সর্বোচ্চ আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে তার একটি যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল এবং অপরটি লন্ডন থেকে প্রকাশিত ফাইনান্সিয়াল টাইমস। দুইটি পত্রিকাই বিশ্ব অর্থনীতি নিয়ে ব্যাপক গবেষণা করে অর্থনীতির সংবাদ প্রচার করে। ফাইনান্সিয়াল টাইমস পত্রিকার প্রতিটি রিপোর্টার, গবেষক এবং সাংবাদিকই অর্থনীতি শাস্ত্রে উঁচু মাপের বিশেষজ্ঞ। বিশ্বব্যাপী পত্রিকাটির মানদণ্ড এবং বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য প্রতিটি রিপোর্টারকেই সংবাদ বা সাক্ষাৎকার বা নিবন্ধ লেখার ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করতে হয় যাতে ভ্রান্ত তথ্য প্রকাশিত হয়ে পত্রিকাটির সুনাম ক্ষুণ্ণ না হয়। ফাইনান্সিয়াল টাইমসের এমনি এক রিপোর্টারের নাম বেন ফ্রাংকলিন। কিছুদিন আগে ফ্রাংকলিন সাহেব ঢাকা এসেছিলেন আমাদের অর্থমন্ত্রী…

Read More

জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের প্রভাব ক্রমশ প্রকট হচ্ছে গোটা বিশ্বজুড়ে। একদিকে যেমন দ্রুত গলছে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড কিংবা হিমালয়ের বরফ; তেমনই জলবায়ু পরিবর্তনে বাড়ছে ঘূর্ণিঝড়ের প্রকোপ। বদলে যাচ্ছে বৃষ্টিরেখাও। সম্প্রতি, ভয়াবহ তাপপ্রবাহের বিপর্যস্ত হয়েছে গোটা ইউরোপও। এমনকি লন্ডনের তাপমাত্রা ছাপিয়ে গেছে দুবাইকেও। এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন গবেষকরা। উষ্ণতাবৃদ্ধি, অনাবৃষ্টি এবং বায়ুর আর্দ্রতা হ্রাস পাওয়ায় চলতি শতকের শেষে বসবাসের অযোগ্য হয়ে উঠবে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের ভূপ্রকৃতি মূলত মরুপ্রধান। ফলে, বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় মধ্যপ্রাচ্যের উষ্ণতা বেশ খানিকটা বেশি। এই একই কারণে ইউরোপ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার তুলনায় কম মানুষের বসবাস মধ্যপ্রাচ্যে। প্রকৃতির রোষের কারণে সেই সংখ্যা…

Read More

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। এ নিয়ে দেশটিতে রাজনৈতিক উত্তেজনার পারদ আরেক ধাপ বেড়েছে। জনসমাবেশে ‘অভিযোগমূলক’ মন্তব্য করায় পুলিশ তার বিরুদ্ধে এ মামলা করে। রাজনীতিতে টিকে থাকার লড়াই চালিয়ে যাওয়া ইমরানের সামনে এখন কী আছে, তা নিয়ে বিশ্লেষণমূলক এক প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা। মামলার বিষয়ে ইমরান খান এখনো নিজে কোনো প্রতিক্রিয়া জানাননি। তার আইনজীবীরা গতকাল সোমবার ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। আদালত তাকে বৃহস্পতিবার নাগাদ অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। ওই দিন তিনি রাজধানীর এ আদালতে হাজির হতে পারেন। ইমরানের বিরুদ্ধে মামলার কারণ পিটিআই চেয়ারম্যানের চিফ অব স্টাফ শাহবাজ গিলকে গ্রেপ্তার…

Read More

অদ্ভূত এক লেক, এই লেকের পানিতে মাছ নয়, ভেসে বেড়ায় কঙ্কাল। এই লেকের রহস্য অনেকেরই অজানা। দীর্ঘদিন ধরে মানুষের হাড় ছড়িয়ে- ছিটিয়ে রয়েছে এই লেকে। এই লেকটিকে কঙ্কাল লেকও বলা হয়। রূপকুন্ড হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রায় পাঁচ হাজার ২৯ মিটার উচ্চতায় অবস্থিত একটি হিমবাহের হ্রদ। বরফ গলে গেলে সেখানে শত শত মানুষের কঙ্কাল পানিতে ভাসতে দেখা যায়। এই লেকটি প্রথম ১৯৪২ সালে একটি গেম রিজার্ভ রেঞ্জার দ্বারা আবিষ্কৃত হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হিমবাহের হ্রদে পাওয়া এই কঙ্কালগুলো বোধ হয় জাপানি সৈন্যদের। পরে অবশ্য ব্রিটিশরা খোঁজ চালান কার কঙ্কাল তা খুঁজে বের করার জন্য। তদন্তের পরে দেখা গেল, মৃতদেহগুলো…

Read More

রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশ হেফাজতে সুমন শেখ নামে তরুণের ‘মৃত্যুর’ ঘটনায় মামলা করতে আদালতের দারস্থ হয়েছে তার পরিবার। রোববার সুমনের স্ত্রী জান্নাত বেগমের বড় ভাই সাইফুল ইসলাম মোশাররফ গণমাধ্যমকে বলেন, সুমনের মৃত্যুর ঘটনায় ‘ন্যায়বিচার’ পেতে তারা আদালতের দারস্থ হয়েছেন। মোশাররফ আরও বলেন, ‘আমরা লাশ গ্রহণ করিনি, আদালতে এসেছি বিচার চাইতে। লাশ নেওয়ার বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নেব, আগে আদালতের কাজ শেষ হোক।’ মার্কিন নিষেধাজ্ঞার পর বাংলাদেশে ক্রসফায়ার কমলেও পুলিশ হেফাজতে মৃত্যু বাড়ছে৷ চলতি বছরের প্রথম সাত মাসে দুইটি ক্রসফায়ারের ঘটনা ঘটেছে৷ কিন্তু হেফাজাতে মৃত্যুর ঘটনা ঘটেছে ১১টি৷ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসেবে গত বছর ২০২১ সালে ৫১ টি ক্রসফায়ার…

Read More