…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
নদী, পাহাড়ের মেলবন্ধন রয়েছে বান্দরবানে। প্রাকৃতিক অপার সৌন্দর্যের পাহাড়গুলো একে একে বিলীন হয়ে যাচ্ছে। প্রভাবশালী ভূমিপুত্রদের কুনজরে হারিয়ে যাচ্ছে বেশিরভাগ পাহাড়। কেউ কাটছে কৌশলে, কেউ কাটছে দিনদুপুরে কিংবা রাতে। এভাবে পাহাড়ের আশেপাশে পাহাড়ি ভূমিতে তৈরি হচ্ছে একে একে অট্টালিকা। প্রশাসনকে ‘ম্যানেজ করে’ হচ্ছে পাহাড় কাটা স্থানীয় প্রশাসনকে ‘ম্যানেজ করে’ বান্দরবানের রুমা উপজেলার রুমা সাঙ্গু সরকারি কলেজের সামনে প্রকাশ্যে পাহাড় কাটা হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে এস্কেভেটর দিয়ে পাহাড়া কাটা চলছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রাজিব দাশের বিরুদ্ধে। তবে পাহাড় কাটার বিষয়ে কিছু জানে না বলছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, গত বৃহস্পতিবার থেকে রাজীব দাশ প্রকাশ্যে এস্কেভেটর দিয়ে রুমা সদরের সাঙ্গু কলেজের…
জেলা পরিষদ নির্বাচনে এক সদস্য পদপ্রার্থী ভোট আদায়ের কৌশল হিসেবে আগের রাতে কিছু ভোটারদের জাল টাকা দিয়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের জয়ী প্রার্থী সুমন সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে অন্তত ৭ জন ইউপি সদস্য। জানা গেছে, ওই ভোটাররা রাতে টাকা নেয়ার পর নিদিষ্ট প্রতীকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে প্রার্থীর দেয়া সেই টাকা নিয়ে কিছু কেনাকাটা ও ফুর্তির জন্য বের হন তারা। তবে কেনাকাটা করতে গিয়ে পরখ করে দেখেন সবগুলো টাকাই জাল। এরপর দ্রুত প্রার্থীকে জানালে তিনি সাফ জানিয়ে দেন, জাল নোট যার কাছে পাওয়া যাবে তাকেই কিন্তু…
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় আস্তানা গেড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে অনেক রোহিঙ্গা। রোহিঙ্গা আশ্রয় শিবিরের অভ্যন্তরে খুন, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড তাদের কাছে দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না টেকনাফের স্থানীয় বাসিন্দারাও। প্রায়ই স্থানীয়দের অপহরণ করে মুক্তিপণ দাবি করছে তারা। গত একমাসে ১৯ জন অপহরণের শিকার হয়েছেন। তাদের মধ্যে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন ১৩ জন। প্রশাসন উদ্ধার করেছে চারজনকে। মুক্তিপণ না দেওয়ায় আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করেন স্থানীয়রা। এরই মধ্যে অপহরণের সঙ্গে সম্পৃক্ত ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ধরনের অপহরণের সঙ্গে জড়িত পাঁচজনসহ শতাধিক রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে ৭টি মামলা হয়েছে উখিয়া ও টেকনাফ থানায়। আটককৃত…
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়মের জন্য স্থানীয় প্রশাসন ও প্রিসাইডিং কর্মকর্তাদের দায়ী করে নির্বাচন কমিশন। কিন্তু ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু হয়েছে মর্মে লিখিত বক্তব্য দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকরা বাধ্য করেছেন বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন প্রিসাইডিং অফিসার। অনেকে দাবি করেছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের বিবৃতিতে মোট ভোটের পরিসংখ্যান লিখতে বাধ্য করেছেন। সাঘাটা উপজেলার মথরপাড়া দাখিল মাদ্রাসার ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মশিউর রহমান জানান, গোপন বুথে একসঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশের কারণে দুপুর ১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তিনি জানান, তিনি যখন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহৃত সাঘাটা উপজেলা কমপ্লেক্সে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন প্রায় ২০০-৩০০…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশ করে মো. এসলাম আলী (৬৫) নামে এক কৃষককে পেটানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। ঘটনাটি বুধবার (১২ অক্টোবর) দুপুরে ঘটলেও বৃহষ্পতিবার (১৩ অক্টোবার) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে। আহত কৃষক উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর মোড়ল পাড়া গ্রামের এরফান আলীর (মৃত) ছেলে এসলাম আলী (৭০)। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুধবার দুপুর ২টার দিকে নিজের পাটখেতে কাজ করছিলেন এসলাম আলী। এ সময় দৌলতপুর ক্যাম্পের ছয়-সাত জন বিএসএফ সদস্য…
ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে সুষ্ঠুভাবে ভোট করতে যে চ্যালেঞ্জের কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল, সেটিই দেখা গেল গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে। আঙ্গুলের ছাপে ভোটারের পরিচয় নিশ্চিত হওয়ার পর গোপন কক্ষে অবস্থান করে অন্য কেউ ভোট দিয়ে দেয়ার অভিযোগ আসতে থাকে সকাল থেকে। বর্তমান কমিশন ভোট সুষ্ঠু করতে যেসব উদ্যোগ নিয়েছে, তার মধ্যে একটি হলো সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন। এই আসনে ১৪৫ টি কেন্দ্রের প্রতিটির গোপন কক্ষ ছাড়া সব কক্ষে মোট ১ হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। এই ক্যামেরায় ধারণ করা ভিডিও ঢাকায় বসে পর্যবেক্ষণের ব্যবস্থাও করেছে নির্বাচন কমিশন। এতে দেখা যায়, বিভিন্ন কেন্দ্রে অননোমোদিত ব্যক্তিরা অবস্থান নিয়ে ভোটারদেরকে…
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীরা একেকজন হত্যা, মারামারি, বিস্ফোরক, প্রতারণাসহ নানা অভিযোগে দায়ের করা মামলার আসামি। এ ছাড়া অতীতে মামলা ছিল এমন প্রার্থীরাও নির্বাচনে অংশ নিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় প্রার্থীরা নিজেরাই ওই তথ্য উপস্থাপন করেন বলে এক প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে। ১৭ অক্টোবর এই নির্বাচন হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, মনোনয়ন বাণিজ্যের কারণেই তারা মামলার আসামি হয়েও নির্বাচনে প্রার্থী হতে পারছে। হলফনামা ঘেঁটে দেখা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৫৪ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮ জনসহ মোট ৭৩ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে ১০ প্রার্থীর বিরুদ্ধে ১৬টি মামলা আছে।…
ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের চতুর্থ ইউনিটের রি-পাওয়ারিং এর পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। তবুও মিলছে কোনো ফল। নকশাগত ত্রুটির কারণে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে জানা যায়, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের চতুর্থ ইউনিটের উৎপাদন ক্ষমতা ২০১ মেগাওয়াট থেকে ৪০৯ মেগাওয়াটে উন্নীত লক্ষ্যে ২ হাজার ৭২ কোটি টাকা ব্যয়ে রি-পাওয়ারিং প্রকল্প হাতে নেয় সরকার। ইতোমধ্যে, প্রকল্পের ভৌত কাজ ৯৫ শতাংশ শেষ হওয়ার পর প্রি-কমিশনিং টেস্ট শেষে দেখা যায়, উৎপাদন ক্ষমতা বেড়েছে মাত্র ৩০ মেগাওয়াট। যদিও নতুন করে এতে যোগ হওয়ার কথা ছিল ১৯৯ মেগাওয়াট। এখন নতুন করে স্টিম টারবাইন স্থাপন করলে টার্গেট অনুযায়ী এই ইউনিট…
সন্ধ্যার পর রোহিঙ্গা ক্যাম্পগুলো হয়ে ওঠে অপরাধের অভয়ারণ্য। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলি ও খুনাখুনিতে জড়িয়ে পড়ে রোহিঙ্গারা। কক্সবাজারের ৩৪ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। খুন, অপহরণ, চাঁদাবাজি, ধর্ষণ, মাদক কিংবা মানব পাচার শরণার্থী ক্যাম্পের নিত্য ঘটনা। ক্যাম্পে আধিপত্য বিস্তার এবং নিজেদের অবস্থান সংহত করতে প্রায়ই অস্ত্রের মহড়া কিংবা রক্তের হোলি খেলায় মেতে ওঠে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা। টেকনাফের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে থামছেনা খুনাখুনি। গত বুধবার রাতেও এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত এরশাদ উখিয়া কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনের এইচ ব্লকের বাসিন্দা। এপিবিএন-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, গত রাত সাড়ে তিনটার…
মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় গুলিতে নয়, ইটের আঘাতে যুবদল কর্মী শহিদুল ইসলাম ওরফে শাওনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল রিপোর্টে গুলিতে শাওনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ঘটনার দিন পুলিশকে লক্ষ্য করে যুবদল কর্মীদের ছোড়া ইটে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন শাওন। ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টেও গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়নাতদন্তে উল্লেখ করা হয়েছে শাওনের মাথার পেছনে থেঁতলানো আঘাতের…