…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠক নিয়ে গতকাল বুধবার যৌথ বিবৃতি প্রচার করা হয়েছে। ৩৩ অনুচ্ছেদের ওই বিবৃতিতে রাজনীতি, নিরাপত্তা, প্রতিরক্ষা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, সংযুক্তি, পানিসম্পদ, উন্নয়ন–সহযোগিতা, সাংস্কৃতিক, জনগণের মেলবন্ধনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার সব বিষয়ে আলোচনা করেছেন। সীমান্তে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় দুই শীর্ষ নেতা সন্তোষ প্রকাশ করেন। দুই পক্ষ সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছেন। এরইমধ্যে দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ। এই ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ ও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত ১১টার জেলার সদর…
ধর্মীয় উগ্রবাদে জড়িয়ে কথিত জিহাদের নামে আবারও ঘর ছেড়েছেন কুমিল্লার ৭ তরুণ। এসব তরুণ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দ্বারা উদ্বুদ্ধ হয়ে ‘হিজরত’ করেছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য রয়েছে। কুমিল্লার তরুণদের আগে সিলেট অঞ্চল থেকেও কিছু তরুণ একই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে বাড়ি ছেড়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে। জানা যায়, গত ২৩ আগস্ট কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যান সাতজনের বেশির ভাগ শিক্ষার্থী। যাওয়ার সময় তেমন টাকাপয়সা, মোবাইল ফোন কিংবা বাড়তি পোশাকও নেননি তারা। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের হলেও নিখোঁজ প্রত্যেকেই ছিলেন পরস্পরের পরিচিত। তাদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের মধ্যে ইমতিয়াজ…
মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় গোলা দুটি পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস বলেন, মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে বলে জেনেছি।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি মিয়ানমার সেনাবাহিনীর ২টি যুদ্ধবিমান এবং ২টি ফাইটিং হেলিকপ্টার আগমন করে। এ সময় যুদ্ধবিমান থেকে আনুমানিক ৮ থেকে ১০টি গোলা ফায়ার করা হয় এবং হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০ থেকে ৩৫টি ফায়ার…
দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান ও ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের পরও থামছে না ইয়াবা পাচার। বরং নতুন নতুন কৌশল বের করছে ইয়াবা ব্যবসায়ীরা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ইয়াবার ‘বাহক’ হিসেবে কাজে লাগাচ্ছে তারা। ‘নিরাপদ এলাকা’ হিসেবে রোহিঙ্গা শিবিরে চলছে এ মাদকের ব্যবসা। রোহিঙ্গা অনুপ্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশে ইয়াবার পাচার, মাদকসংক্রান্ত সহিংসতা, তথাকথিত বন্দুকযুদ্ধ ও অবৈধ অস্ত্রের প্রাপ্যতা বেড়েছে। বাংলাদেশে এখন প্রতিদিন ৭০ লাখ ইয়াবা বিক্রি হয়, যার আর্থিক মূল্য ২১০ কোটি টাকার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের প্রকাশিত ‘পিস রিপোর্টে’ এসব কথা বলা হয়। তবে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস বিক্রির টাকা ব্যাংক কিংবা লকারে রাখার সুযোগ নেই রোহিঙ্গাদের।…
দেশে নারীর যৌন নির্যাতন ও ধর্ষণের চেয়ে বেশি পরিমাণে ঘটছে শিশু ধর্ষণ ও হত্যা। প্রায় প্রতিদিনই শিশু ধর্ষণের খবর আসে। চট্টগ্রামের রাউজানে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের পাশাপাশি কামড়ে রক্তাক্ত করার অভিযোগে জালাল আহম্মদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাঁচখাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর জালাল দাবি করেছেন, শয়তানের ধোঁকায় পড়ে এমন কাজ করেছেন তিনি। তাতে তার কী করার আছে! গ্রেপ্তার জালাল আহম্মদ (৬০) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুন্নিয়াপাড়া এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ক্লাস শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভিকটিম ৪র্থ…
সীমান্ত হত্যার সংখ্যা শূন্যতে আনা এবং সীমান্তরক্ষী বাহিনীর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে বাংলাদেশ ও ভারত— দুই দেশই সম্মত হয়েছে কয়েক বছর আগে। এরপরও সেটা বন্ধ হয়নি। বরং বেড়েছে। আবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুলিতে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন একজন। উপজেলার শিংনগর সীমান্তে মঙ্গলবার(৩০ আগস্ট) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে বলে ধারণা স্থানীয়দের। নিহত ৩০ বছর বয়সী ভেদু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুনশিপাড়া সাহাপাড়ার তাজির উদ্দিন তাজুর ছেলে বলে জানা গেছে। পায়ে গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন মুনশিপাড়ার মাওলানাপাড়ার আজিজুল ইসলামের ছেলে ২৩ বছরের ওহিদুল ইসলাম। নিহতের স্বজন ও…
সুনামগঞ্জের শাল্লায় ‘সাম্প্রদায়িক দাঙ্গা’র ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের মামলায় কারাবরণকারী সেই ঝুমন দাসকে (২৬) ফের গ্রেপ্তার করা হয়েছে। ফেসবুকে কথিত উসকানিমূলক পোস্ট শেয়ার দেয়ার অভিযোগে মঙ্গলবার সকালে তাকে হেফাজতে নেয় শাল্লা থানা পুলিশ। প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) সুমনুর রহমান মামলাটি করেন। এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, ‘গত রোববার বেলা ৩টার দিকে ঝুমন দাস তার ‘ঝুমন দাস আপন’ ফেসবুক আইডিতে ‘মসজিদ-মন্দির’ নিয়ে একটি ‘উসকানিমূলক’ পোস্ট করেন। ওই পোস্টের পর এলাকার মানুষের মধ্যে ক্ষোভ…
কথিত রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান ও অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের ফেসবুক পেইজের এডমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার(৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনির উদ্দিন আহম্মেদ তারেক। বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপারকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন। বাদী পক্ষের আইনজীবী গোলাম সারওয়ার রাজীব বলেন, মামলার আসামি হাসিনুর রহমানের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার বিনয়ঘর গ্রামে। তিনি বর্তমানে রাজধানী ঢাকার মিরপুরে বসবাস…
একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ও উত্ত্যক্ত করার অভিযোগে জয়পুরহাট সদর থানায় করা মামলায় দুই মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার বুজরুগ ভারুনিয়া দাখিল মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করে। এরপর বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত দুই শিক্ষক হলেন, সদর উপজেলার বুজরুক ভারুনিয়া দাখিল মাদ্রাসার কারি শিক্ষক রেজাউল করিম (৫৫) ও ইবতেদায়ী মওলানা তহিদুল ইসলাম। মামলার বিবরণে জানা গেছে, গত ২৩ আগস্ট জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের তেতুলতলী এলাকার বুজরুক ভারুনিয়া দাখিল মাদ্রাসায় প্রতিদিনের মতো ওই ছাত্রী ক্লাস করতে যায়। ক্লাসের…
বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বলা হয়। এই বিভাগ যেকোনো দেশ ও জাতির একটি স্থায়ী সম্পদ। তারা আইন ও নীতি-নৈতিকতার ব্যাপারে উচ্চতর স্থানে থাকার কথা। অথচ সম্প্রতি দেখা যাচ্ছে পুলিশের কিছু সদস্য বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। সম্প্রতি কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা আমলে না নিয়ে উল্টো আসামিদের ফোন করে বাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মুরাদনগর থানার এসআই বোরহান উদ্দিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেয় ভুক্তভোগী পরিবার। এদিকে, অভিযুক্ত এসআই বোরহান উদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন। শিশুটির বাবা বলেন, ‘গত ১৮ আগস্ট সকালে আমি আমার মুরাদনগর সদরের বাসা থেকে ৩ বছরের একমাত্র মেয়েকে উপজেলার…