…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসহৃচির অংশ হিসেবে সদর উপজেলা, মুন্সীগঞ্জ শহর ও মিরকাদিম পৌর বিএনপি শহরের মুক্তারপুর এলাকার পুরাতন ফেরীঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের বাধাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত শাওনের পরিবারকে মামলা পাল্টানোর জন্য বেনামে নানা হুমকি দিয়ে আসছে বলে তারা অভিযোগ করেছেন। নিহত শহিদুল ইসলাম ওরফে শাওন ভূঁইয়ার মা লিপি আক্তার বলেন, আমাদের হুমকি দেওয়া হচ্ছে। যারা হুমকি দিচ্ছে, আমরা তাদের চিনি না। যারা হুমকি দিচ্ছে, তারা বলছে আমার ছেলে পুলিশের গুলিতে মরেনি। আমার ছেলে ইটের আঘাতে মারা গেছে। তারা পুলিশের গুলিতে মারা যাওয়ার অভিযোগ পাল্টে ইটের আঘাতে মারা গেছে, এমন মামলা দিতে বলছে। আমাদের ভয় দেখানো…
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে লেবু মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে স্বজনদের অভিযোগ, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। লেবুর পরিবার অভিযোগ করেছে, তাকে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেনসহ পুলিশ সদস্যরা নির্যাতন করে মেরে ফেলেছেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য লাশ আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল পশ্চিমপাড়া গ্রাম থেকে এক নারীর লাশ উদ্ধার করা…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলাম ধর্ম নিয়ে কথিত কটূক্তির অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। উপজেলার নাটঘর এলাকা থেকে সোমবার বিকেল ৫টার দিকে ১৬ বছর বয়সী ওই কিশোরকে আটক করা হয়। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নাটঘর গ্রামের এক সৌদিপ্রবাসী ফেসবুকে ইসলাম নিয়ে একটি স্ট্যাটাস দেন। ওই কিশোর সেখানে কমেন্ট করেন। এ নিয়ে তাদের মধ্যে সেখানে বিতণ্ডা হয়। পরে তাদের এ কথার স্ক্রিনশট গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে দেন কেউ। এতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ওই কিশোরকে আটক করে নবীনগর থানা পুলিশ।’ অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল বলেন, ‘নবীনগর এলাকার সাম্প্রদায়িক…
সম্প্রতি দেশে কনস্টেবল থেকে শুরু করে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নানা অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বেড়ে গেছে। এসব অপরাধ ও অপকর্মের মধ্যে ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে অবহেলা ও ঘুষ গ্রহণ ছাড়াও চাঁদাবাজি, মাদক ব্যবসা, এমনকি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মতো ঘৃণ্য অপরাধও আছে। মিথ্যা মামলায় ফাঁসানো, ভাঙচুর, ফোন ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ আদালতে নালিশি মামলাটি করেন নগরের বায়েজীদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মো. রুবেল। মামলার বাকি আসামিরা হলেন বায়েজীদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) আজাহার ইসলাম, মনিরুল…
কক্সবাজারের টেকনাফে ব্যবসায়ীকে অপহরণ করে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের দায়ে কক্সবাজারের গোয়েন্দা পুলিশের তৎকালীন কর্মরত বহিষ্কৃত সাত সদস্যকে সাত বছর ও পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুই ধারায় এক লাখ ও দুই লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর জানান, অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেছেন। বিচারক ৩৬৫ ধারায় পাঁচ বছর এবং ৩৮৬ ধারায় সাত বছর কারাদণ্ড দেন। উভয় সাজা তাদের একসঙ্গে ভোগ করতে হবে। ফলে সাজা সাত…
সংখ্যালঘু সম্প্রদায় প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। অন্যান্য সময়ের তুলনায় এখন তুলনামূলকভাবে বেশি হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারও সংখ্যালঘুদের বিরুদ্ধে বেশি দেখা যায়। রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনকে প্রশ্রয় দিচ্ছে। রাষ্ট্রকেই রাষ্ট্রের নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট নগরের বন্দরবাজার এলাকার একটি রেস্তোরাঁয় ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হয়রানি ও হেয় করা সামাজিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা আরও বলেন, ‘আগে সংখ্যালঘু সম্প্রদায়ের কারও ওপর আক্রমণ হলে অন্যরা প্রতিবাদ করে এগিয়ে আসতেন। এখন সেটি তেমন একটা দেখা যায় না। আর…
গাজীপুরে শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আরও তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিটি করপোরেশনের গাছা ডেগেরচালা এলাকার একটি মাদ্রাসা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার সকালে তাদের আদালতে তোলা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিক্ষকের নাম আব্দুর রহমান ওরফে শান্ত ইসলাম। তিনি গাছা থানার ডেগেরচালা এলাকার মঈনুল ইসলাম হামীয়ুস সুন্নাহ মাদরাসার শিক্ষক ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার রাখাল বুরুজ এলাকার আব্দুল হামিদের ছেলে। গ্রেপ্তার অন্যরা হলেন- মাদ্রাসার অধ্যক্ষ ও মুন্সীগঞ্জ সদরের জাজিরা এলাকার…
রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার পাঁচ বছর পূর্ণ হলো গত ২৫ আগস্ট। কূটনৈতিক জটিলতায় আটকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। যদিও আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছিল মিয়ানমার সরকার। কিন্তু সেই প্রত্যাবাসন আজো শুরু হয়নি। এরই মধ্যে আবারও রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। মিয়ানমারের অভ্যন্তরে গত কয়েকদিন ধরে সংঘর্ষ চলছে। মিয়ানমারের বাংলাদেশ ও ভারত সীমান্ত সংলগ্ন এলাকা রাখাইন রাজ্যে অব্যাহতভাবে চলা এ সংঘর্ষের প্রভাব পড়ছে সীমান্ত এলাকায়। এ কারণে মিয়ানমার সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশ করছেন রোহিঙ্গারা। গত দুই দিনে ১০-১৫ জন রোহিঙ্গা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রবেশের…
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা আওয়ামী লীগের নেতা বজলুর রহমানের বিরুদ্ধে রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।অপহরণের পর নিজ কার্যালয়ে আটকে রেখে হাত–পা বেঁধে হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার কায়েত পাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ‘চনপাড়া মোড়’ (অটোরিকশা স্ট্যান্ড) থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুলকে তুলে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। তুলে নেওয়ার প্রায় ৯ ঘণ্টা পর রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি ফিরেছেন রফিকুল। রফিকুল ইসলাম পেশায় একজন নির্মাণ শ্রমিক। তিনি কায়েত পাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা। তিনি চনপাড়া স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সভাপতি প্রার্থী। আর বজলুর রহমান আওয়ামী লীগের…
সীমান্ত হত্যার সংখ্যা শূন্যতে আনা এবং সীমান্তরক্ষী বাহিনীর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে বাংলাদেশ ও ভারত— দুই দেশই সম্মত হয়েছে। এরপরও সেটা বন্ধ হয়নি। বরং বেড়েছে। আবারও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী নারায়ণপুর ও ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী রহিমপুর এলাকার আন্তর্জাতিক সীমানা থেকে তুষার খাঁ (৩৫) নামের বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ৬০ ব্যাটালিয়ন শশীদল বিজিবি। স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকা থেকে তুষারকে বিএসএফ ধরে ক্যাম্পে নিয়ে মারধর করে গুরুতর আহত ও বিবস্ত্র করে মুমূর্ষু অবস্থায় আন্তর্জাতিক সীমানায় ফেলে যায়। নিহত তুষার খাঁ নওগাঁ জেলার রানীনগর এলাকার মোসলেম খাঁর ছেলে।…