…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
মানব সভ্যতা রাতারাতি বর্তমান অবস্থায় আসেনি। বিবর্তনের ধারায় প্রকৃতির সাথে ঘাত-প্রতিঘাতের মাধ্যমে অনেক উত্থান-পতন, ভাঙা-গড়ার মধ্য দিয়ে আজ মানব সভ্যতা এই যায়গায় এসে পৌঁচেছে। এর মধ্যে ধ্বংস হয়ে গেছে অনেক উন্নত সভ্যতা। তবে হাজার বছরের সেসব সভ্যতার নিদর্শন আজও খুঁজে পাওয়া যায়। তেমনি এবার সুন্দরবনে এক থেকে দেড় হাজার বছরের পুরোনো মানববসতির নিদর্শন পাওয়া গেছে। তবে এই নিদর্শন প্রায় ১ হাজার ২০০ বছরের পুরোনো হতে পারে বলে ধারণা প্রত্নতাত্ত্বিকদের। খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামে মন্দিরের মতো দেখতে একটি স্থাপনাসহ বসতির নিদর্শন পাওয়া গেছে। পাওয়া গেছে পোড়া চাল, কড়ি, মূর্তি, টেরাকোটা, মাটির তৈরি বড় কড়াইয়ের আংটাসহ বেশ কিছু নিদর্শন।…
বাগেরহাটের মোরেলগঞ্জে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে এক হিন্দু পরিবারের বসতবাড়ি ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। এতে স্থানীয় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য। পোস্ট দেয়ার অভিযোগে যুবক কৌশিক বিশ্বাসকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে। এদিকে স্থানীয় যুবলীগ ও জামায়াত নেতার নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, ফেসবুকে একটি পুরোনো পোস্টকে কেন্দ্র করে এই হামলা হয়। প্রাথমিক তদন্তে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। হামলাকারী ও পোস্টাদাতা যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আমরবুনিয়া গ্রামে মোট ১১০ পরিবারের বসবাস। এর মধ্যে হিন্দু পরিবার…
বাগেরহাটের মোরেলগঞ্জে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে এক হিন্দু পরিবারের বসতবাড়ি ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। পোস্ট দেয়ার অভিযোগে যুবক কৌশিক বিশ্বাসকে হেফাজতে নিয়েছে পুলিশ। উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামে সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাটের পুলিশ সুপার, মোংলা ও মোরেলগঞ্জে সহকারী পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ। যে তরুণের (২৫) বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় লোকজন জানাচ্ছেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম অবমাননা…
সম্প্রতি দেশে কনস্টেবল থেকে শুরু করে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নানা অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বেড়ে গেছে। এসব অপরাধ ও অপকর্মের মধ্যে ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে অবহেলা ও ঘুষ গ্রহণ ছাড়াও চাঁদাবাজি, মাদক ব্যবসা, এমনকি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মতো ঘৃণ্য অপরাধও আছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুর মরদেহ দাফনে বাধা দিয়ে ‘চাঁদা’ আদায়ের অভিযোগ উঠেছে। চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কাঞ্চন কুমার সিংহের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) উপজেলার ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এর আগে ভলাকুট…
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদ খননের সময় শত বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড়ের সন্ধান পাওয়া গেছে। আজ শুক্রবার(০৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ সংলগ্ন ভৈরব নদ খননের সময় এগুলো দেখতে পান শ্রমিকরা। ধারণা করা হচ্ছে, জাহাজের ধ্বংসাবশেষ ও হাড় ২০০ বছরের বেশি পুরোনো। বিট্রিশ আমলে ভৈরব নদ দিয়ে ভারতের কলকাতায় বাণিজ্য করার সময় জাহাজটি ডুবে যায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে জাহাজের ধ্বংসাবশেষ ও হাড় দেখতে ভিড় জমান কৌতুহলী লোকজন। গত বছরের ১৯ ডিসেম্বরে উপজেলার সুবলপুর ভৈরব নদ খনন কাজের উদ্বোধন করা হয়। ভৈরব নদী খননের এক পর্যায়ে কার্পাসডাঙ্গা-বাঘাডাঙ্গার নীল কুঠিরের নিচে মাটি কাটা ড্রেজার মেশিন দিয়ে…
দেশের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতনের খবরে শিউরে উঠছে সারা দেশ। যদিও মাদ্রাসাগুলোতে ক্রমবর্ধমান এই ধর্ষণ নিয়ে মাথাব্যথা নেই সরকারের। দেশের মানবাধিকার সংগঠনগুলোও সরব নয়। নেই বার্ষিক কোন প্রতিবেদন। তাই এই সব নির্যাতনের প্রকৃত চিত্র থেকে যাচ্ছে অজানা। অধিকাংশ ক্ষেত্রে শারীরিক ও যৌন নির্যাতনের পর শিক্ষার্থীরা লজ্জা, ভয়, নানান কিছুর কারণে তা প্রকাশ করে না। ধর্মীয় প্রতিষ্ঠানে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা নিয়ে সবথেকে কম কথা বলা হয়। এর কারণ হয়তো সেক্স, অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগী এবং ধর্মের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মানুষের অন্ধবিশ্বাস। মাদ্রাসা শিক্ষক কর্তৃক একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা মাদ্রাসা বিষয়ে দেশবাসীর নিকট এক নেতিবাচক মনোভাব…
মাদ্রাসার শিক্ষক কর্তৃক মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ধর্ষণের অভিযোগ প্রায় নিয়মিত খবরে দাঁড়িয়ে গেছে। মাদ্রাসার কোমলমতি শিশুদের এহেন ধর্ষণে আতঙ্কিত হয়ে পড়েছে দেশ। মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে মানুষের মনেও জন্মেছে নেতিবাচক মনোভাব। এসব খবরের মধ্যে ইতিমধ্যে শোনা গেলো চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসার ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সুপারের নাম মুফতি গোলাম কিবরিয়া (৬২)। তিনি দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের মৃত হায়দার আলীর ছেলে ও দর্শনা ওলামা পরিষদের সভাপতি। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে…
ধর্ষণ, যৌন নির্যাতন ও শ্লীলতাহানির মতো ঘটনায় ইমামদের সংশ্লিষ্টতা এদেশে এখন ডালভাত হয়ে গেছে। ইমামদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে এ ধরণের অপরাধ প্রবণতা। এবার চাঁদপুরের মতলব উত্তরে বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে সাত মাস ধরে ধর্ষণের অভিযোগে মাহবুব আলম নামে স্থানীয় মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কালিপুর বাজার তাকে গ্রেপ্তার করে পুলিশ। মাহবুব আলম পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার হোগলাকান্দি গ্ৰামের আমির হোসেন মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল। জানা যায়, উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের স্কুলপড়ুয়া মেয়ের সাথে স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলমের (৩৫) প্রেমের সম্পর্ক…
সম্প্রতি দেশে কনস্টেবল থেকে শুরু করে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নানা অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বেড়ে গেছে। এসব অপরাধ ও অপকর্মের মধ্যে ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে অবহেলা ও ঘুষ গ্রহণ ছাড়াও চাঁদাবাজি, মাদক ব্যবসা, এমনকি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মতো ঘৃণ্য অপরাধও আছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠির কাঁঠালিয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার (এসআই) বিরুদ্ধে। তবে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে নিজের সম্ভ্রম রক্ষা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। অভিযুক্তের নাম আলমগীর হোসেন। তিনি উপজেলার তারাবুনিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত। আহত আলমগীর অজ্ঞাত স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিন হাওলাদার জানান, তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় ওই…
যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামের বিরুদ্ধে। মোবাইলফোনে হুমকি পাওয়ার পর থেকে ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষক প্রাণভয়ে রয়েছেন। এমনকি তিনি স্কুলে যেতেও ভয় পাচ্ছেন। হুমকি দেওয়ার কথোপকথনের একটি অডিও গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত ২৪ মার্চ দুপুরে হত্যার এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক রবিউল ইসলাম। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি থানায় গত ৩১ মার্চ সাধারণ ডায়েরি করেছেন তিনি। যশোর পুলিশের মুখপাত্র ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ- ওসি…