…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার(১৬ মে) বিকেলে উপজেলার ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে। হামলায় মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোক্তার হোসেন এবং জাগো পত্রিকার প্রতিনিধি ইমন আহত হন। জানা গেছে, সাংবাদিক মোক্তার হোসেন পেশাগত কাজে উপজেলা পরিষদ থেকে দাউদকান্দি মডেল থানার দিকে যাচ্ছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন কিশোর গ্যাং সন্ত্রাসী তার গতিরোধ করে। একপর্যায়ে ‘তুই বেশি বেড়ে গেছিস’ গালমন্দ করে কিছু বুঝে ওঠার আগেই হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ওই সাংবাদিকের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।…
চট্টগ্রাম : আনোয়ারা উপজেলা বিএনপির কমিটিতে হেলাল উদ্দিন নামের জনৈক ব্যক্তিকে সদস্য সচিব করা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সারাদেশে। ২০ শে এপ্রিল মোশারফ হোসেনকে আহবায়ক ও হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ৬১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেয় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ। অনুমোদনের ২৪ দিন পর গত ১৪ ই মে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানান দেয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বিএনপিসহ বিভিন্ন মতাদর্শের লোকজন। নতুন করে সামনে এসেছে সারাদেশের আলোচিত অপহরণ ও হত্যাকান্ড ‘ বিএনপি নেতা জামাল উদ্দিন ‘ ইস্যু। জামাল উদ্দিনের অপহরণের পর আদালতে তৎকালীন আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক (২০০৫) শহিদুল আলমের …
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গৃহহীনদেরকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘরই ইতোমধ্যে ধসে গেছে। অল্প বৈরী আবহাওয়াতেই এসব ঘর ধসে পড়ছে। কোথাও এমনি এমনিতেই ধসে পড়ছে। আর যেসব ঘর এখনো ধসে পড়েনি, বাসিন্দারা জানিয়েছেন, সেসব ঘরে বসবাস করতে তারা ভয় পাচ্ছেন। মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না— এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা দেশের মতো টাঙ্গাইলের ঘাটাইলেও ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়া হয়। সেই ঘরগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। নির্মাণের কিছুদিন না যেতেই দেখা দেয় ফাটল। পরবর্তীতে সংস্কার করে দেয়া হলেও, বর্তমানে আবারও বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। খসে পড়ছে ঘরের…
নাটোরের সিংড়ায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচাপায় সোহেল রানা নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচাপায় সাংবাদিক সোহেল রানা (৩৪) নিহতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান এবং সিংড়ার ইউএনও সামিরুল ইসলাম। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিহত সোহেল রানা সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে।…
বাংলাদেশি শ্রমিকদের সমুদ্রপথে বৈধভাবে বিদেশ যাওয়ার সুযোগ নেই। দেশের আইন অনুযায়ী তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া তাদের আর কোনো বহির্গমন পথ নেই। প্রতারকচক্র সবকিছু জেনেও সাধারণ মানুষকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সমুদ্রপথে পাঠানোর নামে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। অবৈধভাবে সমুদ্রপথে যাত্রা করে স্বপ্নের দেশে নোঙ্গর করে না অনেক সমুদ্রযান। দালালদের খপ্পরে পড়ে অনেক মানুষের জীবন হয় বিপন্ন। টাকা-পয়সা হাতিয়ে নিয়ে মাঝপথেই প্রতারকরা পালিয়ে গেছে, এমন ঘটনা অহরহ ঘটছে। প্রায়ই সংবাদ শিরোনাম হয় দালালের হাত ধরে ইতালি ও স্পেন প্রবেশের চেষ্টায় ভূমধ্যসাগরে ডুবে শত শত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু। খবর আসে, আমেরিকায় যাওয়ার পথে বনে-জঙ্গলে দালালের অমানুষিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা। ইউরোপে ঢোকার আশায়…
কক্সবাজারে অবৈধ উপায়ে হাঙরের তেল, চামড়া ও কান পাচার চক্র নিয়ে অনুসন্ধান করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় তিন সংবাদকর্মী। এঘটনায় কক্সবাজার সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে ও আরো তিন-চারজনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার(০৮ মে) সকালে জেলা শহরের নুনিয়াছড়ায় হাঙরের তেল তৈরির কারখানার ভিডিও চিত্রধারণ ও সংবাদ সংগ্রহ করতে গেলে এঘটনা ঘটে। এ সময় কক্সবাজারের স্থানীয় অনলাইন গণমাধ্যম দি টেরিটোরিয়্যাল নিউজ (টিটিএন) প্রধান প্রতিবেদক আজিম নিহাদ, প্রতিবেদক রাহুল মহাজন ও ক্যামেরাপারসন লোকমান হাকিমের ওপর তেড়ে এসে হামলা চালান পাচার চক্রের মূল হোতা হিসেবে পরিচিত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলমগীরের ছোট ভাই মোস্তাক আহমেদ নামে এক…
বান্দরবানে জমি ইজারা নেয়া হয়েছে এমন দাবিতে ৪০০ একর পাহাড়ি ভূমি পুড়িয়ে দিয়েছে লামা রাবার কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। যেখানে জুম চাষ করে জীবন ধারণ করত তিনটি পাড়ার শতাধিক মানুষ। জুমের জমির সঙ্গে আগুনে পুড়েছে স্থানীয় অধিবাসীদের ফলদ বাগান, বনজ গাছ, বাঁশবাগান। শুকিয়ে গেছে লাংকমপাড়ার ঝিরির পানি। ফলে ভয়াবহ খাদ্য ও পানীয় সংকটে পড়েছে স্থানীয়রা। অন্যদিকে রাবার কোম্পানির হুমকির কারণে পাড়া থেকে বেরিয়ে কাজের সন্ধানে যেতে পারছে না পুরুষরা। এ অবস্থায় কোনোমতে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে ডলুছড়ি মৌজার লাংকমপাড়া, রেংয়ানপাড়া ও জয়চন্দ্র ত্রিপুরা পাড়ার মানুষ। এদিকে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত রেং ইয়ান পাড়ায় খাদ্য…
ধর্ষণ, যৌন নির্যাতন ও শ্লীলতাহানির মতো ঘটনায় ইমামদের সংশ্লিষ্টতা এদেশে এখন ডালভাত হয়ে গেছে। ইমামদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে এ ধরণের অপরাধ প্রবণতা। এবার রংপুরের মাহিগঞ্জে মসজিদের ইমামের বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তবে আসামি পলাতক। ওই শিশুর মা শুক্রবার(০৬ মে) সকালে মাহিগঞ্জ থানায় মামলা করেন। থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাহিগঞ্জের মাহফুজুর রহমান তার পূর্বপরিচিত শিশুটিকে চকলেট দেয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ‘ওইদিন মধ্যরাতেই শিশুটিকে তার বাবা থানায় নিয়ে আসেন এবং আমি তাদের সঙ্গে গিয়ে তাকে…
হত্যা ছাড়াও চাঁদাবাজি, টেন্ডারবাজি, অপহরণ, নির্যাতন, এমনকি ধর্ষণসহ আরও অনেক অভিযোগ রয়েছে যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে৷ এবার কক্সবাজারের টেকনাফ উপজেলায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের দুই সদস্যকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার(২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এ ঘটনা ঘটে। খবর প্রথম আলো অভিযুক্ত আসামির নাম শামশুল আলম ওরফে এ টি এম শামসু। তিনি বাহারছড়া ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও বাহারছড়ার শীলখালী এলাকার মৃত মোহাম্মদ কালু মিয়ার ছেলে। আহত দুই পুলিশ সদস্য হলেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল মীর ও কনস্টেবল মো. ইমরান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান,…
পটুয়াখালীর বাউফল উপজেলায় মন্দিরে কোরআন রেখে পালিয়ে যাওয়ার সময় মো. ইদ্রিস (৫৫) নামে এক ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পুলিশ বাদী হয়ে ধর্মীয় অবমাননা আইনের ধারায় মামলা রুজু করেছেন। আটক ইদ্রিস খান বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কালী মন্দিরে পবিত্র কোরআন শরীফ রেখে পালানোর সময় স্থানীয়দের হাতে সে ধরা পড়ে। বৃহষ্পতিবার ভোরে ইদ্রিসকে বাউফল থানা পুলিশে সোপার্দ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এঘটনায় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ইদ্রিসের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের শাপলাখালি ইউনিয়নে। তবে তিনি…