…
এডিটর পিক
একটি সংবাদ সম্মেলন। সামনে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। হাতে মাইক্রোফোন। সাংবাদিকের কাজ প্রশ্ন করা, আর সরকারের…
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- পুরো আরব-ব্যবস্থা ওলটপালট, হুতিদের হাতে সবচেয়ে মার খাচ্ছে সৌদি
- শিক্ষার্থী নির্যাতন ঠেকাতে মাদ্রাসায় কঠোর বিধিনিষেধ
- তিস্তা শুধু নদী নয়, ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন পরীক্ষা
- বিদেশে নাশকতার ছক, ঢাকায় বাস্তবায়ন
- ৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর লাশ
- প্রতিবছর ৮ হাজারের বেশি প্রাণহানি: নিরাপদে বাঁচার অধিকার কোথায়?
- তিন কোম্পানি হ্যাক করলো গুগলের জেমিনি এআই: বদলে যাচ্ছে সাইবার হামলার ভবিষ্যৎ
- প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, এরপরই প্রেস কার্ড বাতিল: সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
Author: নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তদন্ত দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৪০ জনের গণনিয়োগ বাতিল করতে সরকারের কাছে সুপারিশ করেছে। একই সঙ্গে রাবির বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের বিদেশ ভ্রমণ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপেরও সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, সাবেক উপাচার্যের আরেকটি দেশের নাগরিকত্ব রয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বিধায় বিচারের আগেই পালিয়ে যেতে পারেন আশঙ্কায় এ সুপারিশ করা হয়েছে। সূত্র মতে, রাবির বিদায়ী উপাচার্য আব্দুস সোবহান তার শেষ কর্মদিবসে অ্যাডহকভিত্তিতে এ গণনিয়োগ দিয়ে যান। ৬ মে নিয়োগ দেওয়া হলেও এর একদিন আগে ৫ মে নিয়োগপত্র ইস্যু করা হয়। এ নিয়োগ নিয়ে ব্যাপক…
জামিন পেলেন নির্যাতিত সাংবাদিক রোজিনা ইসলাম। পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান। দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদন বিষয়ে আজ রোববার আদেশ হয়। আজ রোববার ভার্চুয়াল আদালতে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লা তার জামিন মঞ্জুর করেন। যে শর্তে জামিন পেলেন রোজিনা ইসলাম মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। এ মামলার আসামি রোজিনা ইসলাম যদি তার পাসপোর্ট আদালতে জমা দেন, সে ক্ষেত্রে তার জামিনে কোনও আপত্তি নেই বলে শুনানিতে আদালতকে জানান, রাষ্ট্রপক্ষের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। পরে রোজিনা ইসলামের পক্ষ থেকে আইনজীবী এহসানুল…
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিনি বিরোধে বাংলাদেশের অবস্থান একেবারে স্পষ্ট। ফিলিস্তিনিদের স্বতন্ত্র-স্বাধীন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ বলিষ্ঠ অবস্থান নিয়েছে একেবারে শুরু থেকেই। বিশ্লেষকদের মতে, এর কারণ যতটা না আন্তর্জাতিক, তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের জনমত এবং আভ্যন্তরীণ রাজনীতি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুরুর দিকে যে কয়েকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব করেছিল, তারমধ্যে ছিল ইসরায়েল। ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব করেছিল। তখন স্বাধীন বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিল। সেই অবস্থানের পিছনে মূল বিষয় ছিল ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সদ্য স্বাধীন বাংলাদেশের সমর্থন। ৫০ বছর পরেও…
করোনা সংক্রমণ বাড়ছে। আর কমছে টিকার মজুদ। বিশেষজ্ঞদের মতে, সেকেন্ড ওয়েভের মাঝখানে অবস্থান করছি আমরা। সংক্রমণ দু’দিন কিছুটা কমলেও যেকোন মুহূর্তে আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় ডোজের টিকার মজুদ আছে আর মাত্র এক সপ্তাহ। যা কিনা চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। এদিকে, করোনাভাইরাসে দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতি এই মহামারিতে প্রাণহানি বেড়ে ১২ হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৮০ হাজার ১৫৯ জনে। সেকেন্ড ওয়েভের মাঝখানে দেশ বাংলাদেশ এখন করোনা সংক্রমণের…
বর্তমান সরকারের অন্যতম অর্জন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ। দেশের প্রথম এই কৃত্রিম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ২০১৮ সালের ১১ই মে যুক্তরাষ্ট্রেও কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ পরিণত হয়েছে স্যাটেলাইট ক্লাবের ৫৭তম গর্বিত সদস্যে। এটি তৈরির সঙ্গে যুক্ত ছিল ফ্রান্সের একটি প্রতিষ্ঠান। তবে বিনিয়োগের টাকা নির্ধারিত সময়ের মধ্যে অর্জনে ব্যর্থ হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। আন্তর্জাতিক বাজারকে প্রথমে টার্গেট করা হলেও এখন টার্গেট করা হয়েছে অভ্যন্তরীণ বাজার। আবার এরই মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নিয়ে পরিকল্পনা করছে সরকার। বিনিয়োগের টাকা উঠাতে ভোগান্তি বিনিয়োগের প্রায় ৩ হাজার কোটি টাকা উঠানোর টার্গেট করা হয়েছিল ৭ বছরের মধ্যে। তবে বিশ্ববাজারে স্যাটেলাইট ব্যান্ডউইথের দাম…
মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান দুই আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম শিকদার মুছা ও খায়রুল ইসলাম কালুর দীর্ঘদিন হদিস নেই। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই দুই আসামি গ্রেপ্তার হলে মিতু হত্যার ঘটনায় আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। জানা যায়, মুছা ও কালুসহ মামলার আট আসামির ব্যাপারে দেশের বিভিন্ন বিমানবন্দর ও সীমান্তে তথ্য সরবরাহ করবে মামলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিমানবন্দর ও সীমান্তে জারি হচ্ছে সতর্কতা মামলার কোনো আসামি যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ-কালের মধ্যে পিবিআই তাদের ব্যাপারে বিমানবন্দর ও সীমান্ত এলাকার বিভিন্ন চেকপোস্টে আনুষ্ঠানিক জানাবে। এ ব্যাপারে…
চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে ভারতে যাওয়া শত শত বাংলাদেশি নাগরিক কী অবস্থায় আছেন এখন? কীভাবে কাটাচ্ছেন ঈদ? জানা যায়, ভারতে অবস্থানরত বাংলাদেশিরা স্থলপথে দেশে ফিরতে চাইছেন। তবে তাদের অন্তত ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। গত মাসে ভারতে মহামারির প্রকোপ ভীষণভাবে বাড়ার পর ২৫শে এপ্রিল বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় পরবর্তী দু’সপ্তাহের জন্য ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ রাখা হবে, পরে যে সময়সীমা দু’দফায় আরও বাড়ানো হয়েছে। তবে এই সিদ্ধান্ত নে’য়ার আগের এক মাসেই বাংলাদেশ থেকে ভিসা নিয়ে হাজার দশেক নাগরিক ভারতে প্রবেশ করেছিলেন। কেমন আছেন বাংলাদেশিরা? এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গে কমবেশি ১০ হাজারের মতো…
গত ৯ মে বিশ্বজুড়ে পালিত হয়েছে মা দিবস। বিশেষ এই দিবসটিতে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ধর্মীয় রোষানলে পড়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইল পিকচারে দেন তিনি। ছবির ক্যাপশনে ছোট করে লিখেছেন- ‘মা’। সঙ্গে একটি ভালোবাসার ইমোজি। প্রকাশিত ওই ছবিতে দেখা যায় ছবিতে তার মায়ের কপালে হিন্দুরীতি অনুসারে সিঁদুর লাগানো ছিল। আর তা দেখেই ওই ছবির কমেন্ট বক্সে অনেকে নেতিবাচক মন্তব্য করে। কমেন্ট থেকে বোঝা যায়, অনেকেই এত দিন চঞ্চল চৌধুরীকে মুসলিম হিসেবে জেনে এসেছে। অনেকে চঞ্চল চৌধুরীকে মৃত্যুর আগে মুসলমান হওয়ারও পরামর্শ দিয়েছে। ধর্মান্ধদের কুরুচিপূর্ণ মন্তব্য পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক মা…
দেশের রাজনীতিতে বেশ আলোচিত ও গুরুত্বপূর্ণ ইস্যু ক্ষমতাসীন আওয়ামী লীগ ও কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সম্পর্ক। হেফাজতকে কাছে টানতে এক সময় কওমি মাদরাসার সনদের স্বীকৃতি এবং তাদের সমন্বিত শিক্ষাবোর্ড করে দেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। হেফাজতের নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়ে একই টেবিলে কথাবার্তাও বলে ক্ষমতাসীনরা। জবাবে নির্বাচনের আগে শুকরানা সমাবেশ করে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে নিরঙ্কুশ সমর্থন দেয় হেফাজত। এই ইতিবাচক অতীত ছাপিয়ে এখন সে সম্পর্ক তিক্ততার পর্যায়ে চলে গেছে। বলা যায়, মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ-হেফাজত। গত মার্চে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় হেফাজতের অবস্থানকে কেন্দ্র করে শুরু হওয়া সম্পর্কের…
শেষের পথে টিকার মজুদ আর নতুন টিকার চালান না আসায় প্রথম ডোজ পাওয়া অনেক মানুষই অনিশ্চয়তায় ভুগছেন দ্বিতীয় ডোজ নিয়ে। এর কারণ হিসেবে সিরাম ইন্সটিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের ওপর সরকারের নির্ভরতাকেই দায়ী করা হচ্ছে। করোনা শুরু থেকেই সরকার তার গৃহীত পদক্ষেপে দূরদর্শিতার প্রমাণ রাখতে পারেনি। প্রবাসীদের ঠিকঠাক কোয়ারেন্টাইন করতে পারেনি, লকডাউনের সিদ্ধান্ত ছিল অপরিকল্পিত, গণপরিবহন কলকারখানা সমস্ত ক্ষেত্রেই সরকারের সিদ্ধান্ত ছিল অগোছালো। টিকার ক্ষেত্রেও নিজেদের অযোগ্যতার সুনাম ধরে রেখেছে তারা। সারা বিশ্ব যখন বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহে ব্যস্ত ছিল, বাংলাদেশ তখন তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারতের উপরই দেশের প্রায় ১৭ কোটি মানুষের টিকার দায়িত্ব চাপিয়ে নির্ভার ছিল। ইতিমধ্যেই অনেকের…