…
এডিটর পিক
বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আইনে কোনো কনটেন্টকে…
Trending Posts
-
স্পিনোজার স্বাধীনতা: নিজের ইচ্ছার কারণ না জানলে আমরা কতটা স্বাধীন?
অক্টোবর ৩১, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
বিবাহবহির্ভূত সম্পর্ক, পরকীয়া: নেপোলিয়নের ব্যক্তি জীবন
অক্টোবর ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
জার্মানির জেন জি বিক্ষোভ: সমৃদ্ধ দেশের তরুণেরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত কেন?
নভেম্বর ১, ২০২৬By আন্তর্জাতিক ডেস্ক | 0 Comments
Trending Posts
-
স্পিনোজার স্বাধীনতা: নিজের ইচ্ছার কারণ না জানলে আমরা কতটা স্বাধীন?
অক্টোবর ৩১, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
বিবাহবহির্ভূত সম্পর্ক, পরকীয়া: নেপোলিয়নের ব্যক্তি জীবন
অক্টোবর ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
জার্মানির জেন জি বিক্ষোভ: সমৃদ্ধ দেশের তরুণেরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত কেন?
নভেম্বর ১, ২০২৬By আন্তর্জাতিক ডেস্ক | 0 Comments
- বাম রাজনীতির সংকট, বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য কি বদলে যাচ্ছে?
- দলগুলোর এত টাকা আসে কোথা থেকে?
- গণিতের ইতিহাস: মানুষের সভ্যতা গড়ার এক অনন্য ভাষা
- বিবর্তনের ফলে মানুষ কি ধীরে ধীরে বুদ্ধিহীন হয়ে যাচ্ছে?
- হাসিনাকে নীরব রাখতে পারছে না ভারত, নেপথ্যে কি মোদির অভ্যন্তরীণ রাজনীতি?
- সন্ধ্যার পর শিক্ষার্থী মানেই সন্দেহভাজন? নিরাপত্তার নামে নাগরিক পরিসর সংকুচিত হওয়ার প্রশ্ন
- শ্রমিক আন্দোলনের দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপাচ্ছে সরকার?
- লিসবনের ভূমিকম্প: এক বিপর্যয় কীভাবে ঈশ্বর, রাষ্ট্র ও মানুষের চিন্তাকে নাড়িয়ে দিয়েছিল?
Author: নিজস্ব প্রতিবেদক
দেশ যখন করোনা আর অসহ্য গরমে তটস্থ, বৃষ্টির জন্য মসজিদে মসজিদে প্রার্থনা করা হচ্ছে, তখনই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাটা হচ্ছে গাছ, করা হবে রেস্তোরাঁ। উদ্যানে মোট সাতটি খাবারের রেস্তোরাঁর কাজ তড়িঘড়ি করেই এগোচ্ছে। এ জন্য বেশ কিছু ছোট-বড় গাছসহ উদ্যানের বহু বছরের পুরোনা গাছগুলো শিকড়সহ উপড়ে ফেলে, করে দেয়া হচ্ছে বিক্রি। তবে রাষ্ট্রীয় গুরত্বপূর্ণ স্থাপনা (কেআইপি) এলাকায় খাবারের রেস্টুরেন্ট নির্মাণ ও সেটা নির্মাণের জন্য গাছ কাটা যে সাধারণ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করবে না এটা ভাবেনি তারা। জনসাধারণের প্রশ্ন, উদ্যানের গাছ কেটে মাটি খুঁড়ে গর্ত করে রেস্টুরেন্ট নির্মাণ কি খুব বেশি প্রয়োজন? কেটে ফেলা হচ্ছে অর্ধশতাব্দীর পুরনো গাছ ঐতিহাসিক…
মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় বাল্কহেডের (বালু টানা কার্গো) সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। সোমবার (৩ মে) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। এরপরই নতুন করে নৌ-দুর্ঘটনা নিয়ে আলোচনা ওঠে। চলতি বছরের ৩ মে পর্যন্ত দেশে ১৪টি দুর্ঘটনায় ৭৮ জন যাত্রী নিখোঁজ হয়েছেন বলে নৌ-পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) তথ্য থেকে জানা গেছে। নৌ-পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) তথ্য বলছে, গত ১৬ বছরে দেশে নৌ-দুর্ঘটনায় ৯৪২ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। এর মধ্যে সর্বশেষ পাঁচ বছরেই নিখোঁজ হয়েছেন ৬৯২…
ব্রহ্মপুত্রে চীন ও ভারতের বাঁধ নির্মাণের সিদ্ধান্তে জল ঘোলা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সম্পর্কে। ধারণা করা হচ্ছে, জলবিদ্যুতের নামে পানি সরিয়ে নিতে বা কৌশলগত কারণেও বাঁধ নির্মাণ করতে পারে দেশ দু’টি। যাতে সংঘাতের সময় পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়া বেশ কিছু ক্ষেত্রেই বাঁধ নির্মাণ সিদ্ধান্ত ভাটির দেশগুলোর জন্য বিপর্যয়ের কারণ হয়ে উঠবে। পাশাপাশি চীনের সিদ্ধান্তে ভারতেরও পাল্টা বাঁধ নির্মাণের পরিকল্পনা উপমহাদেশে পানি রাজনীতির আগুনকে আরও উস্কে দিচ্ছে। চীন-নিয়ন্ত্রিত তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র। অরুণাচল-আসাম হয়ে বাংলাদেশের দিকে এসেছে নদীটি। তিব্বত থেকে ২ হাজার ৮৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারত-বাংলাদেশ হয়ে যার প্রবাহ মিশেছে বঙ্গোপসাগরে। দীর্ঘ এই…
গুলশানের একটি ফ্ল্যাটে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বান্ধবী মোশারাত জাহানের আত্নহত্যার ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চট্টগ্রামে পটিয়ার সাংসদ জাতীয় সংসদের হুইপ সামশুল হকের ছেলে শারুনের সাথে মুনিয়ার চ্যাটের স্কিন শট। যদিও শারুন এসব চ্যাটকে উড়িয়ে দিয়ে বলছেন, ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিত ভাবে এসব ছড়ানো হচ্ছে। গুলশানের অভিজাত একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের দুদিন যেতে না যেতেই নাটকীয়ভাবে চট্টগ্রামের পটিয়ার এমপি ও সংসদের হুইপপুত্র নাজমুল করিম চৌধুরী শারুনের নাম আলোচনায় আনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হুইপপুত্র শারুনের সঙ্গে মারা যাওয়া মুনিয়ার কিছু…
করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার আবিষ্কৃত টিকা স্পুটনিক ভি বাংলাদেশেই উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন ওষুধ প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞরা। তাদের মতে, বাংলাদেশে এমন বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা বিশ্ব মানের ওষুধ প্রস্তুতে সক্ষম। সে কারণে দেশেই করোনাভাইরাসের টিকা উৎপাদন করা সম্ভব হবে। অথচ সে পথে না হেঁটে টিকার জন্য ভারতের সেরাম ইন্সটিটিউটের দারস্থ হওয়া কতটা যুক্তিযুক্ত ছিল, সেটা ভেবে দেখা উচিত। করোনার টিকা পাওয়ার জন্য এখন বিশ্বের বিভিন্ন দেশ একধরনের প্রতিযোগিতায় নেমে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। করোনা টিকা পাওয়ার জন্য বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ, টিকা উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে যোগাযোগ করছে। ‘এতো বেশি পরিমাণ টিকা উৎপাদন সম্ভব যে…
পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ সংলগ্ন একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার ভোররাত সোয়া তিনটার দিকে ওই ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় এপর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে, আহত ২৩ জন। এদিকে পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়া হবে বলে সরকারের নির্দেশনা থাকলেও আবারও অগ্নিকাণ্ড ঘটায় নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। অগ্নিকাণ্ড রাজধানীর পুরান ঢাকায় আরমানিটোলায় ছয়তলা একটি ভবনের নিচতলায় কেমিক্যালের গোডাউনে আগুনে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার পর পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়…
বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্রে বিক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণে পরপর দুদিন গুলি করেছে পুলিশ। এমনকি দ্বিতীয় দিনে প্রথম দিনের মতো ফাঁকা গুলি না করে সরাসরি বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এমনটা করা কোনও গণতান্ত্রিক দেশের আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ারে নেই। তাই প্রশ্ন উঠছে ‘কেন আর কোন ক্ষমতার বলে’ পুলিশের এই স্বেচ্ছাচারিতা। দিনদিন পুলিশ হয়ে উঠেছে রাষ্ট্রীয় সন্ত্রাসী। সাধারণ মানুষ, শ্রমিক, আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানো এবং উপর্যুপরি মামলার ঘটনায় পুলিশ সিন্দাবাদের ভূতের মতো মানুষের কাঁধে চেপে বসেছে। বাঁশখালীতে সম্প্রতি কয়লা বিদ্যুৎকেন্দ্রে বকেয়া মজুরি ও রোজার দিনে কাজের সময় কমানোর দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পাঁচ শ্রমিকের মৃত্যু রাষ্ট্রীয় দমন পীড়নের সাক্ষ্য…
হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে সহিংসতা, ভাঙচুর অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১২ জন হেফাজতের কর্মী ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১২ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আরও ১২ হেফাজতকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায়ক গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলাজুড়ে হেফাজতের কর্মী-সমর্থকেরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও…
আওয়ামী সরকার হেফাজতে ইসলামের বিষয়ে অনেকটাই নমনীয় ছিলো। বিভিন্ন সময় তাদের কিছু দাবি-দাওয়াও মেনে নিয়েছে। হেফাজতও এই সুযোগে নিজেদের অনেক দাবি-দাওয়া আদায় করে নিয়েছে। সরকার হেফাজতের ঢোলের তালে নেচে আসলেও এবার ভিন্ন সুর বাজছে। গত বছর হেফাজত ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে এবং কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য টেনেহিঁচড়ে নদীতে ফেলে দেওয়ার মতো ঔদ্ধত্যপূর্ণ হুমকি দেন হেফাজতের নেতারা। এর পর সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মালম্বীদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর করা হয়। এরপর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে হেফাজতের তাণ্ডবে সরকার বিব্রত ও বিরক্ত। তাই হেফাজতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ইতোমধ্যে ভিডিও ফুটেজ দেখে…
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি শরীফ উল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে গ্রেফতার করা হয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর কমিটির সহসভাপতি ইলিয়াস হামিদীকে। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও বশির উল্লাসহ আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে আসা নিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। এরপর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা…