Author: নিজস্ব প্রতিবেদক

দূর্নীতি এবং দালালি নেই এমন সেক্টর দেশের কোনো পেশাতেই নেই। তবে সবচেয়ে বেশি দালালি যে ডাক্তারী পেশাতে, তা অবস্থাই বলে দেয়। ডাক্তারী সবচেয়ে বেশি মানবিক পেশা হলেও, কারও কারও কাছে ডাক্তারী টাকা উপার্জনের পথ ছাড়া আর কিছুই না। তাই তো রোগীদের রোগ-বালাই, ভোগান্তি সবই তাদের কাছে ব্যবসা। এদিকে, সরকারি হাসপাতালগুলোতে ইক্যুইপমেন্টের জন্য সরকারি অর্থ লুটে নেবার ঘটনাও অহরহ ঘটছে। সবদিক দিয়ে বলির পাঠা হচ্ছে সাধারণ মানুষ।  বেসরকারী হাসপাতালগুলোর কমিশন বাণিজ্য সঙ্ঘবদ্ধ দালাল চক্রের নিয়ন্ত্রণে চলছে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসকদের কমিশন বাণিজ্যের কারণে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো রোগী ধরার ফাঁদে পরিণত হয়েছে। এ কারণে ৫০০ শয্যার…

Read More

প্রকল্প দৌঁড়ায় কচ্ছপের গতিতে। কিন্তু সরকারের ঋণ নেয়ার গতি খরগোশের। এদিকে, সন্তানকে খাওয়াতে না পেরে আত্মহত্যা করে সাধারণ দিনমজুর। অন্যদিকে কর্মক্ষেত্রে ব্যর্থ কর্মকর্তাদের ভুঁড়ির আকার বাড়তে থাকে দ্রব্যমূল্যের মতো। আর সরকার জানে, টাকা দেবে গৌরী সেন। ঋণ শোধরানোর আদৌ কোনো পরিকল্পনা তাদের আছে কিনা, এই নিয়ে সন্দেহ অমুলক না। প্রতিবছর বাড়ছে মাথাপিছু ঋণের পরিমাণ। বাড়ছে প্রকল্প ব্যয়। কিন্তু পাওয়া যাচ্ছে না সুফল।  এমনই এক প্রকল্প পায়রা বিদ্যুৎ কেন্দ্র। দেশের বৃহত্তম এই তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতিমাসে লোকসান ১১৫ কোটা টাকা। কর্মকর্তাদের অদক্ষতা আর অলসতার ভুঁড়ি ঢাকতে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে অন্য এক প্রকল্পকে। এভাবে এক প্রকল্পের ঘাড়ে বন্দুক রেখে অন্য আরেক প্রকল্প…

Read More

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংকের ১২০ কোটি টাকা ঋণ নিয়ে ভারতে পালালেন বাংলাদেশি আগারওয়ালা নামের এক দম্পতি। বর্তমানে তারা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সেবক রোডে বসবাস করেন। এ দম্পতির ছেলে রাজেন আগরওয়ালা এবং মেয়ে উমা আগরওয়ালা আগে থেকে ভারতে স্থায়ীভাবে বসবাস করতেন। সূত্র মতে, তারা ২০১৯ সালের ৭ জুলাই স্থায়ীভাবে ভারতে চলে যান তারা। তবে এই ঘটনায় ব্যাংকটির চেয়ারম্যান আলমগীর কবিরের নৈরাজ্য সামনে আসছে।  এদিকে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টায় ব্যাংকের টাকা আদায়ে দম্পতিকে বাধ্য করা যেতে পারে। অর্থনীতিবিদরা বললেন, ব্যাংকের সুশাসনের অভাবে এ অবস্থা। আর ব্যাংক কর্তৃপক্ষ বলছে, টাকা নেওয়ার সময় ওই গ্রাহকের…

Read More

আমরা মানুষ হিসেবে অনেক বেশি পিছিয়ে যাচ্ছি। যেই বাক স্বাধীনতার জন্য আমাদের লড়তে হয়েছিলো, সেই বাক স্বাধীনতাই আবার হুমকির মুখে পড়েছে দেশের তথাকথিত বোদ্ধাদের কল্যাণে। যারা সরকারী চাকরি করবেন তারা রাষ্ট্র বা সরকারের দোষ দেখে চোখ বন্ধ করে না থাকলে, তাদের জন্য যথাযোগ্য ব্যবস্থা নেয়ার নির্দেশনা আছে। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য কমিটি গঠন করা হচ্ছে।  কমিটির সদস্য এবং তাদের দায়িত্ব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারঘোষিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা বাস্তবায়ন করছেন কি না, তা পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা) মো. হাছানাত হুমায়ুন কবীরকে সভাপতি করে গতকাল রোববার এ কমিটি গঠন…

Read More

করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে বর্তমানে দক্ষিণ এশিয়ায় শীর্ষ স্থানে আছে বাংলাদেশ। এই মুহূর্তে দেশের সংক্রমণের ঊর্ধ্বগতি সবচেয়ে আক্রান্ত দেশ ভারত, নেপাল এবং পাকিস্তানের চেয়ে বেশি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাকশনের (সিআরআইডিএ) বিশ্লেষণে এসব তথ্য পাওয়া এসেছে। আজ সোমবার (৫ জুলাই) প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার রোজেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। সিআরআইডিএ জানায়, ১ জুলাইয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশের সংক্রমণের ঊর্ধ্বগতির সূচক বা রিপ্রোডাকশন রেট হচ্ছে ১.৪১- অর্থাৎ সংক্রমণ প্রতি ১০০০ জন থেকে ১৪১০ জনে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের উচ্চ রিপ্রোডাকশন রেট ইঙ্গিত করে যে, বাংলাদেশ এখনও সংক্রমণের চূড়ায় পৌঁছায়নি। কিন্তু জনগণ স্বাস্থ্যবিধি মেনে না…

Read More

কওমি জননীর কওমি মাদ্রাসা নিয়ে বর্তমান অস্বস্তি সন্দেহের চোখে দেখছেন অনেকেই। সম্প্রতি সরকারের পক্ষ থেকে কওমি মাদ্রাসা শিক্ষাকে নিয়মের মধ্যে আনার জন্য কওমি মাদ্রাসাগুলোকে নিবন্ধনের আওতায় আনা এবং এসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমের ব্যাপারে একটি সমন্বিত নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের বেসরকারি মাদ্রাসা শিক্ষা বোর্ড থাকার পরও সরকারের এই উদ্যোগ নিয়ে কওমি মাদ্রাসা শিক্ষার সাথে জড়িতদের অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। সরকার আসলে কী করতে চাইছে এই নিয়েই চিন্তায় আছেন মাদ্রাসার নেতৃত্ব। ‘যত্রতত্র হেফজোখানা নামে সাইনবোর্ড তুলে দিচ্ছে’ প্রসঙ্গত, কওমি মাদ্রাসা শিক্ষার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগারি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে…

Read More

মিয়ানমারের মংডু সীমান্তসহ আশপাশের প্রায় ২০ কিলোমিটার এলাকায় এমপিটি (মিয়ানমার পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস) নামের একটি টেলিকম প্রতিষ্ঠানের টাওয়ার বসিয়ে বাংলাদেশে রেজিস্টার্ড (নিবন্ধিত) সিম পাঠাচ্ছে তারা। এসব সিম ব্যবহার করছেন অপরাধীরা। তাদের এসব ফোনকল কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না বাংলাদেশ সরকার। সূত্র মতে, মিয়ানমার সীমান্ত থেকে হোয়াইক্যং ইউনিয়নের দূরত্ব ৮ থেকে ১০ কিলোমিটার। হোয়াইক্যংয়ের তেরসা ব্রিজে দাঁড়ালেই চোখে পড়ে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সি টাওয়ার। একটি টাওয়ার থেকে আরেকটির দূরত্ব হবে দেড় থেকে দুই কিলোমিটার। হোয়াইক্যংয়ের তেরসা ব্রিজ থেকেই মোবাইলে ‘এমপিটি’ নামের এককটি ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে…

Read More

সাত দিন ধরে দেশে প্রতিদিন করোনায় শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক সপ্তাহে মৃত্যুর সাড়ে ৭৭ শতাংশই হয়েছে আইসিইউ সুবিধা কম থাকা সাত বিভাগে। আর সাড়ে ২২ শতাংশ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। তবুও হেলদোল নেই সরকারের, প্রশাসনের। হাসপাতালগুলোতে শয্যার কয়েকগুণ রোগী ভীড় করছে। আইসিইউ না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্বজন নিয়ে ছুটছে মানুষ। কোথাও আবার তালাবদ্ধ আইসিইউ। দক্ষ জনবল নেই। মহামারি করোনার মধ্যে এই যদি হয় আমাদের চিকিৎসা পরিকাঠামো, জিডিপির সংখ্যা দেখিয়ে উন্নয়নের ফিল্টারিংয়ে অপশাসন আর শোষণকে বৈধ করতে চাওয়া রাতের অন্ধকারে নিজের ভোটব্যাংক সামলানো এই আওয়ামী লীগ সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।          ৫২% হাসপাতালে…

Read More

ভারতের করোনা পরিস্থিতির সাথে মিলে যাচ্ছে দেশের বর্তমান অবস্থা। গতকাল শুক্রবার বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানায় দেশে গত ২৪ ঘণ্টায় ১৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যদিকে, নতুন করে ৮ হাজার ৪৮৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৮.২৭ শতাংশ। তার আগের দিন বৃহস্পতিবার আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ১৪৩ জন, যেটি এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে গতকাল পর্যন্ত করোনাভাইরাসে পরপর ছয় দিন একশোরও বেশি মৃত্যুর ঘটনা ঘটলো। আর এতেই বদলে গেছে দেশের কবরস্থানের চিত্র। আগে থেকেই সারি সারি খুঁড়ে রাখা হচ্ছে নতুন কবর।  সারি সারি কবর লাশের অপেক্ষায়  কবরস্থান জুড়ে ঝকঝকে নতুন নেমপ্লেটে মৃতের নাম।…

Read More

এক ডিজিটাল নিরাপত্তা আইনেই ওষ্ঠাগত প্রাণ। সরকারের সমালোচনা কমে এসেছে শূন্যের কোঠায়। মানবাধিকার সংস্থাগুলো, বাকস্বাধীনতার জন্য বারবার আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করলেও, আসেনি সুফল। গণমাধ্যমের স্বাধীনতায় প্রতিবছর পিছিয়ে যাচ্ছে দেশ। প্রশাসনে জবাবদিহিতা নেই বললেই চলে। এর মধ্যেই নতুন একটি ডিজিটাল আইন পাশ করতে যাচ্ছে সরকার। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে৷ প্রসঙ্গত, বাংলাদেশ সরকার নিয়মিত বিভিন্ন কারণে ফেসবুকের কাছে তথ্য চায়৷ কিন্তু ২০১৬ সালে প্রথম তথ্য দেয় ফেসবুক৷ গত বছর বাংলাদেশ ফেসবুকের কাছে ২৪১টি অনুরোধ পাঠায়৷ এইসব অনুরোধে ৩৭১টি ইউজার বা আইডি সংক্রান্ত তথ্য চায়৷ তারমধ্যে ১৪২টি আইনি প্রক্রিয়ার মাধমে আর ৯৯টি ছিলো জরুরি…

Read More