…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
আরবের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন। এর ওপর মধ্যপ্রাচ্যের মোড়ল সৌদি নেতৃত্বাধীন জোট গত ছয় বছর ধরে দেশটির ওপর হামলা চালিয়ে যাচ্ছে। আধিপত্য বিস্তারের এই লড়াইয়ে ইয়েমেনে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার শিশু নিহত অথবা পঙ্গু হয়েছে।এ পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে প্রতিদিন চারজন শিশু নিহত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়ে থাকে, ইয়েমেনের যুদ্ধের আড়ালে আদতে লড়াই চলছে সৌদি আরব ও ইরানের মধ্যে। ওদিকে আবার সৌদি আরব ও ইরানের পেছনে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো পরাশক্তিরা। এদিকে যুক্তরাষ্ট্রের মুখপাত্র হিসাবে মধ্যপ্রাচ্যে রাজনীতির কলকাঠি নাড়ছে ইসরায়েল। ইয়েমেনের হাউছি সরকারের গুরুত্বপূর্ণ নেতা আবদুল মালিক…
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট ডোনাল্ড ট্রাম্প ডটকম হ্যাক করেছেন তুরস্কের এক হ্যাকার। ট্রাম্পের ওয়েবসাইট হ্যাক করে সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বক্তব্য প্রচার করা হয়েছে এবং একইসাথে কোরআনের আয়াত প্রচার করা হয়েছে। ট্রাম্পের ওয়েবসাইট ‘ডোনাল্ড ট্রাম্প ডটকম’ হ্যাক করে এই ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সোমবার এই হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। রুতআইলদিজ নামে এক তুর্কি নাগরিক দাবি করেছেন, তিনিই ডোনাল্ড ট্রাম্পের ওই ওয়েবসাইট হ্যাক করেছেন। সেখানে তিনি ট্রাম্পের বক্তব্য সরিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বক্তব্য তুলে ধরেন। তুর্কি ভাষায় লেখা এক বার্তায় তিনি…
খুনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের বহুল আলোচিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভারতের হরিয়ানা রাজ্যের একটি আদালত। সাজাপ্রাপ্ত অন্যান্যরা হলেন কৃষাণ লাল, জাসবীর সিং, অবতার সিং এবং সাবদিল। সোমবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কারাদণ্ডাদেশের পাশাপাশি জরিমানাও করা হয়েছে তাদের সবাইকে। আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানা হিসেবে ৩১ লাখ রুপি পরিশোধ করতে হবে রাম রহিম সিংকে। এছাড়া, সাবদিলকে দেড় লাখ, কৃষাণ লালকে ১ লাখ ২৪ হাজার, জাসবির সিংকে ১ লাখ ২৪ হাজার এবং অবতার সিংকে ৭৫ হাজার রুপি জরিমানা করেছেন আদালত। এই জরিমানার ৫০ শতাংশ টাকা রণজিৎ সিংয়ের পরিবারকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই মামলায় অপর…
সাবেক এক আইনপ্রণেতাসহ হংকংয়ে গণতন্ত্রের দাবিতে আন্দোলনকারী সাতজনকে ১২ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে গত বছর চীনের জাতীয় নিরাপত্তার আইন ভঙ্গ করে বিক্ষোভ করার অভিযোগে এ রায় দিয়েছেন আদালত। খবর বিবিসির। জানা যায়, অবৈধভাবে ২০২০ সালের ১ জুলাই আন্দোলন-সমাবেশ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন তারা। ওই আন্দোলনে হাজার হাজার বিক্ষোভকারী গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামে। করোনা মহামারির মধ্যে আন্দোলন সমাবেশ নিষিদ্ধ এমন অভিযোগ এনে সেসময় পুলিশ আন্দোলনকারীদের জলকামান দিয়ে ও টিয়ার গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। অভিযুক্তরা হলেন ফিগো চ্যান, সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের ( সিএইচআরএফ) সাবেক নেতা, স্যাং কিন-শিং, লিগ অব সোস্যাল ডেমোক্রেটসের ত্যাং সায়ে-লায়ে, সাবেক জেলা কাউন্সিলর…
নারীর জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তান বিশ্বে ছয় নম্বরে অবস্থান করছে৷ যৌন নির্যাতন ও পারিবারিক সহিংসতার হার বেড়েই চলেছে দেশটিতে৷ দেশটির অধিকাংশরাই মনে করেন নারীরা অনিরাপদ। সম্প্রতি করাচিভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান পালস কনসালট্যান্ট এক জরিপে জানিয়েছে, দেশটির ৩৫ শতাংশ মানুষ মনে করেন পাকিস্তানি কোনো নারীই নিরাপদ নন। ৪৩ শতাংশের মতে, কিছু দিক থেকে নারীরা নিরাপদ। ২০ শতাংশ মানুষ মনে করেন, নারীরা নিরাপদ পাকিস্তানে। খবর দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের। ১৮ হাজার পাকিস্তানিকে নিয়ে জরিপটি করেছে করাচিভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান পালস কনসালট্যান্ট। তাদের দেওয়া তথ্য থেকেই এ ফল নির্ধারণ হয়েছে। পাকিস্তানিদের মধ্যে যারা মনে করেন দেশটির নারীরা সম্পূর্ণ অনিরাপদ, তাদের বেশির…
যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামিস খুন হয়েছেন। গতকাল শুক্রবার এসেক্সে নিজের নির্বাচনী এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠকের সময় তার ওপর এই হামলা হয়। এ ঘটনা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। পুলিশের এমন সন্দেহের খবরে দেশটির মুসলিম কমিউনিটিতে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় গতকাল সকালে এসেক্সের লেহ-অন-সি শহরের একটি গির্জায় হামলার শিকার হন এমপি ডেভিড অ্যামিস। তিনি সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করছিলেন। একাধিকবার ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। এ ঘটনায় ২৫ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টার পর তারা এ…
তালিবানের ক্ষমতায় ফেরার পর থেকে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন আফগানিস্তানে বসবাসরত শিয়া মতাবলম্বী সম্প্রদায়ের মানুষ। তাদের শঙ্কা ছিল, ১৯৯৬ থেকে ২০০১ শাসনামলের মতো যদি তারা আবার জাতিগত নিগ্রহের শিকার হয়! আফগানিস্তানের তেমনই এক চিত্র ফুটে উঠেছে পর পর দুই জুম্মাবারে শিয়া মসজিদে বোমা হামলায়। গত শুক্রবার উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে শুক্রবারের নামাজের সময় আত্মঘাতী হামলা চালানো হয়েছি যাতে অন্তত ৮০ জন নিহত হয়। পরে সুন্নি জঙ্গি সংগঠন আইএস-কে ওই হামলার দায় স্বীকার করে। আফগানিস্তানে যতগুলো জিহাদি গ্রুপ তৎপর রয়েছে তার মধ্যে সবচেয়ে চরম এই আইএস-কে। এমনকি তালিবানও যেখানে কট্টরপন্থী হিসেবে বিবেচিত হয় সেখানে আইএস-কে তালিবান শাসনেরও বিরোধিতা…
ইউরোপের দেশ জার্মানিতে বাংলাদেশিদের আগমন ইউরোপের অন্য অনেক দেশের তুলনায় কম৷ গত কয়েকবছরে কয়েক হাজার বাংলাদেশি শরণার্থী হিসেবে জার্মানিতে প্রবেশ করেছেন৷ যাদের অনেকে আবার অন্যত্র চলে গেছেন, বা যেতে বাধ্য হয়েছেন৷ তবে জার্মানিতে নানাভাবে অনুপ্রবেশ করা ও অবৈধভাবে বসবাসরত আটককৃত ৮১৬ জন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মান কর্তৃপক্ষ’৷ আর এই বিতাড়নে সহায়তা করছে বাংলাদেশ সরকার৷ দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মানির চাপে নানা কারণে অবৈধ হয়ে পড়া এসব বাংলাদেশিদের ফেরত পাঠাতে হচ্ছে। যাদের ফেরত পাঠানো হবে তাদের সব তথ্য ইতোমধ্যে দেশটির একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৬…
বিশ্বজুড়ে করোনা মহামারি দেখা দেওয়ার পর থেকে আত্মহত্যার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে চলেছে জাপানে। বিশ্বের অন্যান্য দেশের মতো জাপানের সংবাদমাধ্যমগুলোও প্রতিদিন করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বিষয়ক সংবাদ পরিবেশন করে, তবে এর পাশাপাশি প্রতিদিন দেশে কতসংখ্যক আত্মহত্যা হলো— সেই তথ্যও জানাতে হয় তাদের। মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবের মাঝেই পূর্ব এশিয়ার দেশ জাপানে শিশুদের মধ্যে আত্মহত্যার সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে শিশুদের আত্মহত্যার সংখ্যা এতোটাই বেড়েছে যে— গেল চার দশকের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে জাপানি গণমাধ্যম তথ্যটি জানিয়েছে বলে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জাপানে আত্মহত্যার হার এমনিতেই বেশি। করোনার…
বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ নরওয়ের রাজধানী অসলোর সুপারমার্কেটে এক ব্যক্তি তীর ও ধনুক দিয়ে হামলা চালিয়েছে। এতে পাঁচজন নিহত ও দুজন আহত হন। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় দেশটির কংসবার্গ প্রদেশের ‘কুপ এক্সট্রা’ সুপারমার্কেটে এই ঘটনা ঘটেছে। আহত দুইজনের একজন ওই সুপারমার্কেটেরই কর্মী, অন্যজন একজন পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় ৩৭ বছর বয়সী এক ডেনিশ নাগরিককে আটক করেছে পুলিশ, তবে তার পরিচয় গোপন রাখা হয়েছে। কেন সে হামলা চালালো, তা এখনো স্পষ্ট নয়। এর সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক আছে কি না, তা-ও এখনো স্পষ্ট নয়। তাকে আটক করার সময় হামলাকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়েছে বলেও জানানো হয়েছে। তবে নরওয়ের…