…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের খ্যাতনামা ছয়টি মানবাধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী’ সংগঠনের তকমা দিয়ে একটি সামরিক আদেশ জারি করেছে ইসরায়েল। এসব সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করছে ইসরায়েলি বাহিনী। তাদের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন। খবর আল-জাজিরার। ইসরায়েলের এমন নির্দেশ জারির পর ওই ৬টি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে ঘেরাও অভিযান পরিচালনা করতে পারবে ইসরায়েলি সেনারা। পারবে তাদেরকে গ্রেপ্তার করতে। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন ফিলিস্তিনিরা। যেসব গ্রুপকে এই তালিকায় ফেলা হয়েছে তার মধ্যে আছে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত আল হক, আদামীর রাইট গ্রুপ, ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন, দ্য বিসান সেন্টার ফর রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য ইউনিয়ন অব…
করোনা (কোভিড-১৯) ঠেকাতে শিগগিরই বাজারে আসছে ট্যাবলেট। মেরেক ও তার সহযোগী প্রতিষ্ঠান রিজব্যাক বায়োথেরাপিউটিকসের মুখে খাওয়া মলনুপিরাভির ওষুধ হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি অর্ধেকে আনবে, এমন আভাস দিয়েছেন গবেষকরা। ট্রায়ালের অন্তর্বর্তী অবস্থায় এরই মধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করছে বিভিন্ন দেশ। কোভিডের বিরুদ্ধে সর্বশেষ অস্ত্র, অ্যান্টিভাইরাল ক্যাপসুল ‘মলনুপিরাভির’ এখনো অনুমোদন না পেলেও ইতোমধ্যেই এশীয় দেশগুলো এই ক্যাপসুলের জন্য বুকিং দেওয়া শুরু করেছে। করোনার চিকিৎসায় তৈরি হওয়া অ্যান্টিভাইরাল ট্যাবলেট ‘মলনুপিরাভির’ কিনতে যাচ্ছে এশিয়ার দেশ থাইল্যান্ড। এর দুই লাখ কোর্স কিনতে ইতোমধ্যে কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে থাইল্যান্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে থাইল্যান্ডের জাতীয় চিকিৎসা সেবা বিভাগের মহাপরিচালক সোমসাক আক্কস্লিপ জানিয়েছেন, সরকারের পক্ষ…
জাতিসংঘে তালিবানদের আসন না দেওয়ার আহ্বান জানিয়েছেন একদল আফগান নারী। গতকাল বৃহস্পতিবার তালিবানের পরিবর্তে ভালো কাউকে জাতিসংঘে আফগানিস্তানের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ার আহ্বান করেন তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। আফগান ওই নারীদের দাবি, তালিবানের চেয়েও ভালো কাউকে জাতিসংঘে আফগানিস্তানের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হোক। নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে সাবেক আফগান রাজনীতিক ও শান্তি আলোচক ফাওজিয়া কুফি সাংবাদিকদের বলেন, ‘এটা খুবই সহজ একটি বিষয়। জাতিসংঘে এমন কাউকেই তাদের এই আসনটি দেওয়া প্রয়োজন যারা আফগানিস্তানে সকলের অধিকারকে সম্মান করবে।’ আফগান এই নারী আরও বলেন, ‘আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি। কিন্তু আমাদের কথা শোনা হয়নি।’…
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। করোনার দাপটে যখন পুরোপুরি বিধ্বস্ত আমেরিকা, তখন নতুন বিপদে বিশ্বের সবচেয়ে উন্নত এই রাষ্ট্র। দেশটিতে এবার ছড়িয়ে পড়েছে সালমোনেলা ব্যাকটেরিয়ার বিষক্রিয়া। এরই মধ্যে এই ব্যাকটেরিয়ার বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে দেশটির ৩৭টি রাজ্যে। অসুস্থ হয়েছে ছয় শতাধিক মানুষ। শুধু আমেরিকা নয়, একই সঙ্গে কানাডা থেকেও এ ধরনের ঘটনা সামনে এসেছে। যুক্তরাষ্ট্রে লেবেল ছাড়া লাল, সাদা ও ইয়েলো পেঁয়াজ ফেলে দিতে পরামর্শ দেওয়া হয়েছে। ৩৭টি অঙ্গরাজ্যে সালমোনেলা সংক্রমণে ছয় শতাধিক ব্যক্তি আক্রান্ত হওয়ার পর এই সুপারিশের কথা ঘোষণা করা হয়। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ…
করোনাভাইরাসের কারণে ৬৮ বছরে মধ্যে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। গত বছরে পাকিস্তানের অর্থনীতিতে এক মোড় পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু করোনার ধাক্কায় পাকিস্তানের অর্থনৈতিক হাল এখন ১৯৫১-৫২ অর্থবছরের ন্যায়। দেশটির সাথে দেশটির প্রধানমন্ত্রীরও হাল যে বেশি একটা ভালো নয়, তা ইমরান খানের বিরুদ্ধে তোলা বিরোধীদলগুলোর এক অভিযোগে স্পষ্ট হয়ে আসে। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের তরফে পাকিস্তানকে দেওয়া বহু উপহার বিক্রি করেছেন পাকিস্তানের প্রধামন্ত্রী ইমরান খান। এমনই অভিযোগ করেছে পাকিস্তানের বিরোধী দলগুলো। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহারগুলো বিক্রি করে দিয়েছেন। এসব উপহারের মধ্যে ছিল ১০ লাখ ডলার মূল্যের উচ্চ…
তালিবান দখলের পর থেকে আফগানিস্তানকে যে অবক্ষয়গুলোর মুখোমুখি হতে হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো গণমাধ্যম। দেশটিতে চলমান অস্থিরতার মধ্যে গত তিন মাসে বহু গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। হত্যা নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হয়েছেন সাংবাদিকরা। ক’দিন আগেও নারীদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তালিবানের হাতে বেদম মারধরের শিকার হয়েছেন দেশটির একাধিক সাংবাদিক। এর রেশ শেষ হতে না হতেই নারী অধিকার রক্ষার দাবিতে চলা বিক্ষোভে সাংবাদিকদের ফের মারধর করেছে তালিবান। হামলার শিকার সাংবাদিকদের একজন বিদেশিও ছিলেন।এ ঘটনায় দেশটিতে সাংবাদিকরা আতঙ্কে আছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে বৃহস্পতিবার সকালে ওই হামলা হয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অধিকারের…
জলবায়ুর পরিবর্তন ও পরিবেশদূষণ রোধে কার্বন নিঃসরণ কমানো নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। জলবায়ু পরিবর্তনের ভয়াল প্রভাব ঠেকাতে কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতির মধ্যেই বিশ্বের ধনী দেশগুলো থেকে দ্রুতগতিতে বাড়ছে কার্বন নিঃসরণ। কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনে দায়ী করা হয়ে থাকে বিশ্বের ধনী দেশগুলোকে। এবার শোনা গেল, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্প্রতি জাতিসংঘ যে আলোচিত বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশ করেছে, তা বদলাতে জোর লবিং চালিয়েছিল বেশ কয়েকটি দেশ। এদের মধ্যে যেমন রয়েছে সৌদি আরব, জাপান, অস্ট্রেলিয়ার মতো ধনী দেশ, তেমনি রয়েছে ভারতের জ্বালানি গবেষণা সংক্রান্ত কেন্দ্রীয় সংস্থার নামও। এরা সবাই নিজ নিজ স্বার্থরক্ষায় জাতিসংঘের জলবায়ু প্রতিবেদনটি বদলানোর সুপারিশ করেছিল। সম্প্রতি এ সংক্রান্ত বিপুল নথিপত্র…
লাদাখ সীমান্তে এখনও উত্তপ্ত পরিস্থিতি। ভারত-চীন ঠান্ডা যুদ্ধ চলছেই। কেউ এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। বেইজিং-এর বিরুদ্ধে দফায় দফায় শান্তি চুক্তি ভাঙার অভিযোগ করছে দিল্লি। সীমান্ত সংঘাতের জেরে দুই দেশের মধ্যে সাইবার যুদ্ধও চলছে। গালওয়ানের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরেই শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। এখন ফের সীমান্তে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠার পর তথ্য চুরির অভিযোগে চীনা স্মার্টফোন খুলে পরীক্ষা করবে ভারত। স্মার্টফোনের মাধ্যমে ভারতের নাগরিকদের থেকে চীন তথ্য চুরির চেষ্টা করছে বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে ভারত সরকার। এজন্য একটি আইনও তৈরি করতে চলছে দেশটির কেন্দ্র। নতুন আইনটি পাস হলে সব চীনা স্মার্টফোন খুলে পরীক্ষা করে দেখবে।…
আফগানিস্তানে ‘সংস্কারকৃত’ তালিবান শাসন কেমন হবে তা দেখার অপেক্ষায় বিশ্ব। বেশিরভাগ দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা করছে। এমন সময় আফগানিস্তানের জাতীয় জুনিয়র নারী ভলিবল দলের এক সদস্যকে শিরশ্ছেদ করা হয়েছে বলে তালিবানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পারসিয়ান ইন্ডিপেন্ডন্টকে এক সাক্ষাৎকারে দলটির কোচ এই অভিযোগ করেছেন। ইন্ডিয়া টুডের খবর হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানিয়ে সুরায়া আফজালি (ছদ্মনাম) জানান, অক্টোবরের শুরুতে মাহজাবিন হাকিমি নামের এক নারী খেলোয়াড়কে হত্যা করেছে। কিন্তু কেউ বিষয়টি জানতে পারেনি কারণ তালিবান যোদ্ধারা নিহতের পরিবারকে হুমকি দিয়েছে বিষয়টি কাউকে না বলতে। তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে কাবুল পৌরসভা ভলিবল ক্লাবের হয়ে খেলেছেন মাহজাবিন। তিনি ছিলেন ক্লাবটির একজন…
আফগানিস্তান বরাবরই গরিব দেশ। সেখানকার ৭০ শতাংশ মানুষের দৈনিক আয় দুই ডলারের কম। অর্থনীতিবিদদের ধারণা, আগামী দিনে দেশটি আরও দরিদ্র হতে চলেছে। সেই দারিদ্রের মোকাবিলা করতে হবে তালিবান শাসকদের। তারা ইতিমধ্যেই বুঝতে পারছেন, দারিদ্রের বিরুদ্ধে লড়াই করা মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালানোর চেয়ে বেশি কঠিন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, আফগানিস্তানের অর্থনৈতিক সংকট প্রতিবেশী দেশ তুরস্কসহ ইউরোপে শরণার্থী সংকটকে বাড়িয়ে তুলতে পারে। চলতি বছর দেশটির অর্থনীতি প্রায় ৩০ শতাংশ সংকুচিত হবে। ফলে অসংখ্য মানুষ দরিদ্র হয়ে পড়বে। এমনকি মারাত্মক মানবিক সংকটের মুখে পড়তে পারে দেশটি। ইতিমধ্যে তাজিকিস্তান সীমান্তে কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা আর বিপুল পরিমাণ শরণার্থী গ্রহণের সামর্থ্য রাখে না। বিবিসি…