…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- শ্রমিক আন্দোলনে সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
- প্রাচীন সভ্যতার প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে?
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
- যখন মানুষ ইঁদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল!
Author: স্টেটওয়াচ ডেস্ক
দেশি–বিদেশি বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সরকারের ভুলনীতি ও দুর্নীতি বর্তমানের সংকট তৈরি করেছে বলে মনে করছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। উদ্দেশ্যমূলক ভুলনীতি ও এই খাতে দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে জাতীয় কমিটি বলেন, এর ফলে কমিশনভোগী এজেন্ট ও কিছু দেশি–বিদেশি গোষ্ঠী লাভবান হয়েছে ও হচ্ছে। রোববার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেনের (প্রিন্স) স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে দেশের বর্তমান বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে ৯টি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়। বিদ্যুৎ খাত নিয়ে কমিটির বক্তব্য তুলে ধরা হলো : ১. সরকারের পক্ষ…
সময়টা ছিল ১৮০৩ সাল। স্পেনের উপনিবেশগুলোতে গুটিবসন্তের টিকা দেওয়ার জন্য জাহাজে চেপে বসেন ফ্রান্সিসকো হাভিয়ের দি বালমিস। বালমিসের যাত্রা শুরু হয় উত্তর-পশ্চিম স্পেন থেকে, ২২ জন অনাথ শিশুকে নিয়ে। এ যাত্রায় নার্স ও সেবকের দায়িত্ব পালন করেছিল তারা। কিন্তু সে সময় টিকা সংরক্ষণের প্রযুক্তি ছিল না। এদিকে, গুটিবসন্তের টিকা কাচের টেস্টটিউবে মাত্র ১২ দিন টিকে থাকত। কাজেই টিকা তাজা রাখার জন্য বিকল্প কৌশল বের করলেন বালমিস। গো-বসন্তের পুঁজ থেকে তৈরি টিকা দিয়ে প্রতি ১০ দিন পরপর দুটি শিশুকে সংক্রমিত করতেন তিনি। ১০ দিন পর আগে আক্রান্ত দুই শিশুর রক্তরস দিয়ে নতুন দুই শিশুকে আক্রান্ত করতেন। এই বিষয় নিয়ে শুনুন স্টেটওয়াচের…
ফাইজ় তাইয়েব আহমেদ আপনি ১৪ বছরী সরকারকে জিজ্ঞেস করুন তার জ্বালানী কূটনীতি কই? তার পানি কূটনীতি কই? তার জলবায়ু কূটনীতি কই? খাদ্য কূটনীতি কই? আওয়ামীলীগ সরকার কূটনীতি বলতে বুঝে ওয়াশিংটন ডিসি, লন্ডন এবং নয়াদিল্লীতে লবিস্ট আর পিআর ফার্মে টাকা ঢালা। ইমাজিন! ১৪ বছরের একটা সরকারের ওপেক কান্ট্রি কিংবা মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশ গুলোর সাথে কোন বড় পরিসরের জ্বালানী সরবারহ চুক্তি নাই। কাতারের সাথে একটা মধ্য পর্যায়ের এলএনজি চুক্তি না থাকলে আজকের লোডশেডিং ব্ল্যাক আউট পর্যায়ে থাকত। ভারতের সাথে ৬০ হাজার মেট্রিকটন ডিজেল সরবারহের একটা ছোট চুক্তি আছে। ইউক্রেন আগ্রাসনের পরে রাশিয়া থেকে সস্তায় তেল না পেলে ভারত নিশ্চিত এই ডিজেল…
মনজুরুল হক সাবধান! ন্যাটো জোট ছুঁতো খুঁজছে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটে যোগ দেওয়া নিয়ে যে ধোঁয়াসা ছিল তা কেটে গেছে। তুরস্ক তার আপত্তি তুলে নিয়েছে। আমরা আগেই জেনেছি এই দুটো দেশের ন্যাটো জোটে যোগ দেওয়া নিয়ে রাশিয়ার আপত্তি থাকলেও সেটা ইউক্রেনের পরিস্থিতির মত নয়। ফিনল্যান্ড এক সময় রুশ সাম্রাজ্যের অংশ ছিল। সে সুবাদে হোক আর একই রকম ভাষাভাষী কিংবা সংস্কৃতিগতভাবে নৈকট্য হোক, রাশিয়া-ফিনল্যান্ড দুটি দেশ দীর্ঘদিন ধরেই বন্ধু ভাবাপন্ন। আরও নির্দিষ্ট করে বললে—ফিনল্যান্ডের জাতীয় অর্থনীতির প্রায় অর্ধেকটা রাশিয়ার উপর নির্ভরশীল। তার পরও রাশিয়া ফিনল্যান্ডের ন্যাটো জোটে যোগ দেওয়া নিয়ে কোনো শর্তারোপ করেনি। শুধু আশা ব্যক্ত করে রেখেছিল; ‘ফিনল্যান্ড নিশ্চয়ই…
ঠিক কিসের টানে আমাদের পূর্বপুরুষেরা বার বার ফিরে এসেছিল ডেনিসোভা গুহায়? সাইবেরিয়ার আল্টাই পর্বতের মাঝে সারা বছর স্যাঁতসেঁতে গুহা ডেনিসোভা। এখানে নিয়ান্ডারথাল, আধুনিক মানুষের পূর্বপুরুষ ও ডেনিসোভানরা বিভিন্ন সময়ে আশ্রয় নিয়েছিল। মানুষের বিবর্তন সরলরৈখিক নয়, বরং জালের মতো। বিবর্তনে অন্তত ১৫টি প্রজাতির আদিম মানুষের আগমন হয়েছিল, যারা বিভিন্ন সময়ে আধুনিক মানুষের পূর্বপুরুষের সঙ্গে সহাবস্থান করেছিল। আধুনিক মানুষের সঠিক পূর্বপুরুষের পরিচয় আজও ধূসর। মানব বিবর্তনের রাস্তা একটা চমকপ্রদ অধ্যায়, এখনও যার জট ছাড়ানো চলছে। মানব বির্বতনের রহস্য নিয়ে আমাদের এই পডকাস্ট।
মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক যে দেশ গড়ার কথা ছিল, সে দেশটি আসলে গড়ে তোলা যায়নি। বরং, ধর্মব্যবসায়ীদের খপ্পরে পড়ে গেছে দেশ। খুবই সূক্ষ্মভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সালাফি মতবাদ। সুকৌশলে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর কাজটি করা হয়েছে। এই বিষয় নিয়ে শুনুন স্টেটওয়াচের পডকাস্ট। পডকাস্টে কণ্ঠ দিয়েছেন সাইফুল বাতেন টিটো। [zoomsounds_player artistname=”স্টেটওয়াচ পডকাস্ট” songname=”দেশে ধর্মীয় উগ্রবাদী বক্তব্যের পাঠক-শ্রোতা-দর্শক ক্রমশ বাড়ছে” type=”detect” dzsap_meta_source_attachment_id=”30010″ source=”https://statewatch.net/wp-content/uploads/2022/07/ধর্মীয়-উগ্রবাদি-বক্তব্যের-পাঠক-শ্রোতা।.mp3″ thumb=”https://statewatch.net/wp-content/uploads/2022/07/পডকাস্ট.jpg” config=”default” autoplay=”off” loop=”off” open_in_ultibox=”off” enable_likes=”off” enable_views=”off” enable_rates=”off” play_in_footer_player=”default” enable_download_button=”off” download_custom_link_enable=”off”]
ফাইজ় তাইয়েব আহমেদ পদ্মা সেতু নিয়ে বাড়াবাড়ি রকমের উদযাপনকে আমি ভাল চোখেই দেখছি। আমাদের জাতীয় জীবনে ‘আসল’ অর্জন কম, নকলের পিছনে আমাদের অহেতুক ছোটার প্রবণতা বড্ড বেশি। অহেতুক বিষয়ের ক্যাচাল বাদ দিয়ে এধরনের বহু ‘উন্নয়ন উদযাপন’ই বরং বেশি হোক। পাশাপাশি আমি চাই কিছু আত্ম সমালোচনাও হোক। আমাদের মনে রাখতে হবে দুই যুগেরও বেশি সময় নিয়ে বাংলাদেশে ছয় ছয়টি সরকার এই একটা মাত্র ৬ কিমি সেতু নিয়ে কাজ করেছে। এমটা একটা দেশের সক্ষমতাকে প্রশ্ন করে! ১৯৯৮ সালে প্রাক নির্মাণ সমীক্ষা শুরু হয়। ২০০১ সালের ৪ জুলাই বর্তমান প্রধানমন্ত্রী সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ হিসেবে ষষ্ঠ মেয়াদের সরকার সেতুটি নিয়ে কাজ করছে!…
কামরুল হাসান মামুন পৃথিবীতে এমন কোন দেশ দেখেছেন যেই দেশ অর্থবিত্তে উন্নত হয়েছে এবং একই সাথে বিশ্বদরবারে ক্ষমতাবান হয়েছে কিন্তু সেই দেশে ওয়ার্ল্ড রেঙ্কিং-এ ১ থেকে ৩০০-র মধ্যে বিশ্ববিদ্যালয় নাই? আমেরিকা বিশ্বে সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান কারণ ওয়ার্ল্ড রেঙ্কিং-এ ১- থেকে ৫০০-র মধ্যে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় আমেরিকার। ওয়ার্ল্ড রেঙ্কিং-এ দ্বিতীয় স্থানে ইংল্যান্ড এবং তারাই দ্বিতীয় সেরা বিশ্ব মোড়ল। ৫০ লক্ষ মানুষের ছোট্ট একটি দেশ সিঙ্গাপুর এত শক্তিশালী এবং ওয়ার্ল্ডে এত সম্মান পায় কারণ তাদের বিশ্বের ১১তম সেরা বিশ্ববিদ্যালয় আছে। চীন এত দ্রুত উন্নত হচ্ছে কারণ তাদের বিশ্ব রেঙ্কিং-এ ১ থেকে ৫০ এর মধ্যে সেরা ৫টি বিশ্ববিদ্যালয় আছে। অনেক কিছুর ব্যতিক্ৰম…
ফাইজ় তাইয়েব আহমেদ মর্মান্তিক ক্যামিকেল শিল্প দুর্ঘটনায় ভিকটিম ব্লেইমিং নয়। শুধু একটা কথাই বলতে চাই, দ্য কস্ট অফ চিপ ডেভেলপমেন্ট ইস ডিভাস্টেটিং। দেশের ক্ষতি, মালিকের ক্ষতি, শ্রমিকের ক্ষতি, প্রাণ ও জানের অপচয়। বাংলাদেশে ‘জান’ খরচযোগ্য। এবং আমাদের সরকার ও বেসরকারি খাতের শিক্ষা হবে না। নিমতলি, চুড়ি হাট্রার ক্যামিকেল আগুন নেভানো থেকে সরকার ও ফায়ার সার্ভিস শিক্ষা নেয়নি, শিক্ষা নেয়নি মালিক পক্ষ। আমাদের যে কোন মূল্যে চাই ‘সস্তা উন্নয়ন’ করতেই হবে। আমদের টেকসই উন্নয়ন দরকার নাই। চট্রগ্রামে বিএম গ্রুপ/স্মার্ট গ্রুপের সুনাম শুনেছি। কিন্তু ডিপোতে হাইড্রোজেন গুদাম বিষয়ে তথ্য মালিক পক্ষ ফায়ার সার্ভিসকে না জানিয়েই ভেগেছে, ১৬ ঘন্টায় আগুন নেভানো যায়নি। ফায়ার…
বাংলাদেশে মাঝে-মধ্যেই পোশাকের কারণে নারীদের বিব্রত হবার ঘটনার খবর গণমাধ্যমে আসে। এমনকি নির্যাতনের শিকার হওয়া নারীকে উল্টো তার পোশাকের জন্য দায়ী করার প্রবণতাও দেখা যায়। সম্প্রতি কপালে টিপ পরা নিয়ে এক পুলিশ সদস্য একজন শিক্ষিকাকে হেনস্থা করার অভিযোগ নিয়েও তুমুল শোরগোল হয়েছিলো। সম্প্রতি ঢাকা যাওয়ার পথে আধুনিক পোশাক পরায় এক তরুণীকে হয়রানি ও মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ মে) নরসিংদী রেল স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এদিকে নরসিংদী রেলস্টেশনে পোশাকের জন্য তরুণীকে হেনস্তার প্রতিবাদ জানাতে নিজেদের ‘পছন্দমতো পোশাক’ পরে স্টেশনটিতে গিয়েছেন ২০ জন নারী-পুরুষ। আজ শুক্রবার(২৭ মে) সকাল সড়ে আটটার দিকে ঢাকা থেকে নরসিংদীগামী একটি ট্রেনে করে স্টেশনটিতে যান তারা।…