Author: স্টেটওয়াচ ডেস্ক

জাকির হোসেন মাদ্রাসাগুলিতে প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান পড়ানো হয় না বলে মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং আধুনিক বিষয়গুলির প্রতি একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বের হয়। মাদ্রাসা শিক্ষা কোন কর্মমুখী শিক্ষা দেয়না। এর মাধ্যমে ওষুধ এবং প্রযুক্তিগত জিনিসের মতো গুরুত্বপূর্ণ কোনও শিক্ষা দেওয়া হয় না। ফলে এই মাদ্রাসাগুলো দ্বারা উৎপাদিত হয় বেকার ও কর্মহীন জাতি। হেফজ মাদ্রাসা এতিম, অসহায়, সর্বহারা শ্রেণীর শিক্ষা দেয়, যাদের জন্য এই শিক্ষা হল পরকালের মুক্তির সংক্ষিপ্ত এবং নিশ্চিত রাস্তা। বেশিরভাগ মাদ্রাসার নামকরণের বেলায় এতিমখানা লেখা হয়। সাইনবোর্ডেও এ কথাটি লেখা থাকে। যদিও বাস্তবে একজন আসল এতিম খুঁজে পাওয়া যায় না। “এতিমখানা” এই…

Read More

আলতাফ পারভেজ কোকাকোলা কম্পানি কোন সঙ্গীতঘর নয়। তবে তারা সঙ্গীত নিয়ে আগ্রহী। এ খাতে তারা অর্থ খচর করছে। তাদের গানের ‘স্টুডিও’ দর্শক-শ্রোতাদের মাতাচ্ছে। সেই পথ ধরে কোকস্টুডিও ‘বাংলা’য়ও এসে গেছে। এই আসার বড় এক কারণ অবশ্যই এখানকার পানীয় বাজারের উদীয়মান প্রতিদ্বন্দ্বিতা। বাংলাদেশে কোমল পানীয়’র বাজারের আকার প্রায় ৯০০ মিলিয়ন ডলার। অনেক উৎপাদক থাকলেও বেশ সুবিধাজনক পরিবেশে ড্রিকংসের কারবার করা যায় এখানে। ১০ শতাংশ হারে এই বাজার বাড়ছে। উদীয়ামান এই বাজারে দেশীয় ড্রিংকস্ ব্যবসায়ীদের কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে চায় কোকাকোলা। তবে অর্থনীতির হিসাবপত্তরের বাইরেও কোকাকোলাকে গানের জলসায় উৎসাহ যোগাতে আগ্রহী কর্পোরেটমহল। সমাজে অর্থনৈতিক বঞ্চনার মেরুকরণ যেভাবে তীব্র হচ্ছে তাতে ব্যাবসার শান্তিপূর্ণ ভাবমূর্তি…

Read More

সুমিত রায় যারা আন্তর্জাতিক খবর দেখেন তাদের সবারই মোটামুটি রাশিয়ান-ইউক্রেনিয়ান ক্রাইসিস সম্পর্কে জানবার কথা। গতকালই খবরে দেখালো, ইউক্রেনীয় কর্তৃপক্ষ একজন অভিযুক্ত রুশ গোয়েন্দা এজেন্টকে গ্রেপ্তার করেছে। ইউক্রেনীয় সরকারের দাবি এই রুশ এজেন্ট দেশটির বৃহত্তম কৃষ্ণ-সাগরীয় বন্দর নগর ওডেসায় হামলা চালানোর পরিকল্পনা করছিল। (রয়টার্স)। রাশিয়া আর ইউক্রেইনের এই সংকট নতুন নয়। ২০১৪ সালের প্রথম দিকে যে ইউক্রেনীয় বিপ্লবের পর রুশ-ইউক্রেনীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় ইউক্রেইনে অস্থিরতা শুরু হয়েছিল। আর তার পেছনে ছিল বিভিন্ন রকমের সামাজিক, সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক ফ্যাক্টরগুলো। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেইনের স্বাধীনতা লাভের পর দেশটিতে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিভেদ মাথাচাড়া দেয়, সেই সাথে…

Read More

শাম্মী হক দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে মুসকান নামের মেয়েটির প্রতিবাদী প্রতিরোধ দেখেছি। ওতগুলো আক্রমণাত্মক ছেলেদের সামনে আত্মবিশ্বাসের সাথে, মেরুদণ্ড টানটান করে মেয়েটির হেঁটে চলে যাওয়া দেখে ভালো লেগেছে, তাকে স্যালুট। কিন্তু এই “আল্লাহু আকবর“ কিংবা “জয় শ্রীরাম“ এবং কর্ণাটক রাজ্যে গত কয়েক সপ্তাহে হিজাব পরার অধিকারের আন্দোলন- সবটাই রাজনৈতিক। একটি প্রতিষ্ঠানে ড্রেস কোড থাকলে সেটা শিক্ষার্থিরা মেনে না চললে, তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের পদক্ষেপ নেয়াটা স্বাভাবিক এবং জরুরি, কিন্তু সেটাও হতে হবে গণতান্ত্রিকভাবে। আমি ব্যক্তিগতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোন ধর্মীয় প্রতীকের বিরোধী। তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মত জায়গাগুলোতে মুখমণ্ডল দৃশ্যমান থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করি, যদিও করোনার মত মহামারিতে স্বাস্থ্যের বিবেচনায় বাধ্যতামূলক ফেইস মাস্ক…

Read More

আজিম রহমান ইউক্রেইন সীমান্তে ১ লক্ষ ২৭ হাজার রুশ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। এবং অপেক্ষা করছে ক্রেমলিনের নির্দেশের। সন্দেহ নেই নির্দেশ পাওয়া মাত্র তারা সীমান্ত অতিক্রম করে ঢুকে পরবে প্রতিবেশী দেশে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে খুব শীঘ্র এই অনুপ্রবেশ ঘটতে যাচ্ছে। কেন এই সৈন্য সমাবেশ, কেনই বা সামরিক অভিযান, সোভিয়েত দেশের পতন ও রুশ ফেডারেশনের উত্থান সম্পর্কে যাদের জানা নেই তাদের জন্যে ব্যপার গুলো ধাঁধার মত মনে হবে। কারণ ইউক্রেইন তার পরাক্রমশালী প্রতিবেশীর সীমান্তে এমন কোন উস্কানিমূলক প্ররোচনা দেয়নি যার জন্যে লক্ষাধিক সৈন্য নিয়ে তুলনামূলক দুর্বল একটা দেশ আক্রমণ করতে হবে। কিন্তু রুশরা তাই করতে যাচ্ছে। প্রতিটা যুদ্ধের পেছনে থাকে…

Read More

অনুপম সৈকত শান্ত ‘সৎ’ (ইংরেজিতে honest) শব্দটির নারীবাচক শব্দ ‘সতী’। আর, বিপরীত শব্দ অসৎ (dishonest) এর নারীবাচক শব্দ হচ্ছে অসতী। ব্যুৎপত্তিগত দিক থেকে সতী বিশেষণ পদের বিশেষ্য রূপ হচ্ছে সতীত্ব, অর্থাৎ যা থাকলে একজন সতী হয়, না থাকলে হয় অসতী, তাই হচ্ছে সতীত্ব! কিন্তু, ব্যবহারিক বাংলায় সতী শব্দটি বলতে সাধারণভাবে honest বুঝায় না, অসতী বলতেও dishonest বুঝায় না, তেমনি সতীত্ব শব্দটি honesty বুঝাতে ব্যবহৃত হয় না। ইংরেজিতে সতীত্বের কাছাকাছি শব্দ হচ্ছে chastity (the state or practice of refraining from extramarital, or especially from all, sexual intercourse.), অর্থাৎ কোন নারীর বিবাহ বহির্ভুত যৌন সম্পর্কে লিপ্ত না হওয়ার অবস্থাকে বলা হয় সতীত্ব।…

Read More

পাঠক লাল গোলদার গত বছরের কথা। প্রতিবেশির ভেড়া দেখতে গিয়েছিলাম। আমাদেরও ভেড়া পালনের ইচ্ছা, তাই এব্যাপারে জানতেই এক প্রতিবেশির বাড়িতে যাওয়া। ভদ্রমহিলা সবিনয়ে মাঠের দিকে দেখিয়ে দিলেন। বললেন, ভেড়া দেখে এলে তারপর ভেড়া পালন সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে কথা বলবেন। একটা ছোট টিলার ওপাশে ভেড়া চরে বেড়াচ্ছে, আমাকে সেখানেই যেতে হবে ভেড়া দেখতে। বিলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে টিলাটার উপরে উঠতেই দেখলাম অনেকগুলো ভেড়া ঘাস খাচ্ছে। কয়েকটি ছোট বাচ্ছাও আছে। আমি আরো একটু এগুলাম ভেড়াগুলোর দিকে। আমার অবস্থান টের পেয়েই দেখি বাচ্চা ভেড়াগুলো দৌঁড় দিয়ে মা-ভেড়াগুলোর কাছে চলে গেলো! আমি তখনও আস্তে আস্তে ওদের দিকে আগাচ্ছি! এরপর দেখি সবকয়টি ভেড়া এক…

Read More

ওজাইর ইসলাম সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এবং এর বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য বেশ পুরানো এবং স্বাভাবিক হলেও, বাংলাদেশের জন্য এটি সম্পূর্ণ নতুন একটি বিষয়। বাংলাদেশের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা স্বাভাবিকভাবেই জনমনে কিছু প্রশ্নের উদ্রেগ করেছে, “এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য কী মানবাধিকার রক্ষা নাকি দক্ষিণ এশিয়ায় মার্কিন প্রভাব বলয় বিস্তারের ভূরাজনৈতিক কোন কৌশল?” বাংলাদেশের স্বার্থে এ প্রশ্নের উত্তর খোঁজার এখনি উপযুক্ত সময়। উল্লিখিত বিষয়টি যথাযথভাবে বুঝতে হলে প্রথমেই আমাদেরকে সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত এজেন্ডা, লক্ষ্য,…

Read More

রক্তিম বিপ্লবী সাম্প্রতিক সময়ে বৈবাহিক ধর্ষণ কথাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কেরলা হাইকোর্ট জানিয়েছিল, বৈবাহিক ধর্ষণ বিচ্ছেদ চাওয়ার যুক্তিগ্রাহ্য কারণ। অন্যদিকে দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ বৈবাহিক ধর্ষণ প্রাথমিক ভাবে ‘শাস্তিযোগ্য অপরাধ’! যদিও এই নিয়ে রায়দান এখনও বাকি আছে তবুও দিল্লি হাইকোর্টের এই পর্যবেক্ষণ বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ! দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব শাকধ ও সি হরিশঙ্করের বেঞ্চে এই মামলাটি চলছে। শুনানি চলাকালীন ভারতীয় দন্ডবিধির 375 ধারার ধর্ষণ (বৈবাহিক ধর্ষণ) নিয়ে আলোচনার সময় বিচারপতি হরিশঙ্কর বলেন, ‘আমি মনে করি বৈবাহিক ধর্ষণ প্রাথমিক ভাবে (প্রাইমা ফেসি) শাস্তিযোগ্য অপরাধ। এ সম্পর্কে কোন ও সন্দেহই থাকতে পারে না। একজন নারীর যৌন স্বাধীনতা, নিজের দেহের উপর ব্যাক্তির সার্বভৌম…

Read More

লে. কর্ণেল (অবঃ) মোঃ মুস্তাফিজুর রহমান জেনারেল আজিজ স্যারকে আমি চিনি যখন তিনি পিপিএন্ডএ ডিরেক্টরেটে জিএসও-১ হিসাবে কর্মরত ছিলেন। সঠিক সময়টা মনে না থাকলেও এটা মনে আছে যে, তখন তিনি লে: কর্ণেল পদে পার্মানেন্টলি সুপারসিডেড ছিলেন। পরবর্তীতে যাদুর কাঠির ছোঁয়াতে তিনি চার বছরে তিনটি প্রমোশন লাভ করেন। সম্প্রতি তিনি যেভাবে ডয়েচেভেলে’তে (DW) সেনাপ্রধান পদের জন্য নিজেকে যোগ্যতম বলে দাবী করছেন তা সামান্য সত্যের কাছাকাছি হলেও মেনে নিতাম। ৫ম দীর্ঘমেয়াদী কোর্সের লে: জেনারেল মাহফুজ স্যারকে তার নিজের যোগ্যতার কাছাকাছি বা তার ক্রাইসিস ম্যানেজমেন্ট মাহফুজ স্যার থেকে ভাল এমন দাবী তাকে প্যাথলজিক্যাল লায়ার হিসেবে নিশ্চিতভাবেই প্রমাণ করে। ‘আপনা ঢোল আপনি বাজাই’ এর…

Read More