…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- শ্রমিক আন্দোলনে সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
- প্রাচীন সভ্যতার প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে?
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
- যখন মানুষ ইঁদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল!
Author: স্টেটওয়াচ ডেস্ক
ব্রিঃ জেঃ (অবঃ) হাসান মোঃ শামসুদ্দীন বাংলাদেশে মানবিক আশ্রয়ে থাকা ১.২ মিলিয়ন রোহিঙ্গার মিয়ানমারে নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মধ্যেই নিহিত রয়েছে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান। মিয়ানমারের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে যথোপযুক্ত পদক্ষেপ ও অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে মর্যাদাপূর্ণভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব তবে এই বিষয়ে অগ্রগতি তেমন আশাব্যঞ্জক নয়। মিয়ানমারের স্বাধীনতার পর থেকে চলমান নিপীড়ন ও নির্যাতনের শিকার রোহিঙ্গা সম্প্রদায়ের নেতৃস্থানীয় প্রতিনিধিরা একটু দেরিতে হলে ও বুঝতে পেরেছে যে সক্রিয় ভাবে এই সমস্যা মোকাবেলা করতে হলে তাদের ঐক্যবদ্ধ প্রতিনিধিত্ব প্রয়োজন। আন্তর্জাতিক পরিমণ্ডলে ২০১৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রোহিঙ্গা ইস্যু নিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কোন দল বা সংগঠনের পক্ষ থেকে…
ব্রিঃ জেঃ (অবঃ) হাসান মোঃ শামসুদ্দীন ২০২২ সালে রোহিঙ্গা সংকট অনেক ঘটনাবহুল সময় অতিক্রম করলেও বছর শেষে বাংলাদেশে আশ্রয় নেয়া ১.২ মিলিয়ন রোহিঙ্গার প্রত্যাবাসন এখনো শুরু হয়নি। তবে আশার কথা হচ্ছে বাংলাদেশ সফলতার সাথে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক পরিমণ্ডলের আলোচনায় অন্তর্ভুক্ত করতে পেরেছে এবং এই সংকটে বাংলাদেশের ভুমিকা গ্রহণযোগ্যতা পেয়েছে। দেশের মধ্যেও এই সমস্যার বিষয়ে নানা কার্যক্রমের মাধ্যমে জনগণের সচেতনতা বাড়াতে সমর্থ হয়েছে যা কৃতিত্বের দাবী রাখে। যুক্তরাষ্ট্র ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর চালানো সহিংসতাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতাকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি…
সুমিত রায় কয়েক সপ্তাহ ধরে জল্পনা-কল্পনা ও অস্বীকারের পর বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু (Sergei Shoigu) এবং কমান্ডার-ইন-চিফ সের্গেই সুরোভিকিন (Sergey Surovikin) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, নিপার নদীর পূর্ব তীরে প্রতিরক্ষা পুনঃস্থাপনের জন্য রাশিয়া খেরসন সিটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে। ইউক্রেনীয় কর্মকর্তারা এই দাবি নিয়ে কিছু সংশয় প্রকাশ করেছেন, কিন্তু এটি স্পষ্ট যে রাশিয়ানরা সত্যিই খেরসনকে ছেড়ে দিয়েছেন এবং এটি অবশ্যই রাশিয়ান সেনাবাহিনী এবং ক্রেমলিন উভয়ের জন্য উল্লেখযোগ্যভাবেই একটি বিব্রতকর বিষয়। কী ঘটেছে, কেন রাশিয়ানরা আত্মসমর্পণ করেছে এবং যুদ্ধ এগিয়ে যাওয়ার জন্য এই সমস্ত কিছুর অর্থ কী তা নিয়ে এবারে আলোচনা করা যাক। গত কয়েক সপ্তাহ ধরে, রাশিয়ানরা…
ঠিক কী পরিমাণ সম্পদের অধিকারী ছিল এই পরিবার, তা আজ আর জানা যায় না। জগৎ শেঠের প্রাসাদে রাখা জিনিসপত্র এবং সেই প্রাসাদ ও বাগানের সৌন্দর্য থেকে খানিক আন্দাজ পাওয়া যায় মাত্র। কিন্তু কোথায় গেল সেই বিপুল সম্পদ? জগৎ শেঠ পরিবারের রহস্যময়তা নিয়ে এই পডকাস্ট।
সেই ৩০ এপ্রিল, ১৯৪৫। দুপুর সাড়ে তিনটা। মাথায় বন্দুক ঠেকিয়ে অপেক্ষা করছিলেন অ্যাডলফ হিটলার। ৬০ লক্ষ নিরীহ ইহুদির রক্তে রাঙা নাৎসি বাহিনীর সর্বাধিনায়কের আঙুলে ধরা রয়েছে ট্রিগার। এরপরই ট্রিগার টিপার শব্দ হবে আর মাটিতে লুটিয়ে পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধানতম খলনায়কের লাশ। পাশেই লুটিয়ে রয়েছেন ইভা ব্রাউন। হিটলারের দীর্ঘদিনের প্রেমিকা। বন্দুক নয়, তিনি বেছে নিয়েছেন পটাশিয়াম সায়ানাইড। কেননা রক্তমাখা মৃতদেহ না হয়ে, ‘সুন্দর’ এক লাশ হওয়াই তার লক্ষ্য ছিল! মৃত্যুর কয়েক ঘণ্টা আগে যার সঙ্গে বিয়ে হয়েছিল হিটলারের। কিন্তু কেন এভাবে নিজেকে শেষ করে দিতে হয়েছিল এক নবদম্পতিকে? কেমন ছিল জার্মান একনায়কের জীবনের অন্তিম কয়েক ঘণ্টা?
সুমিত রায় মাহসা আমানির মৃত্যুর প্রতিক্রিয়ায় ইরান বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। হিজাব যথাযথভাবে না পরার অপরাধে ১৩ই সেপ্টেম্বর মাহ্সা আমিনিকে ইরানের নীতি পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি থানায় গুরুতর নির্যাতনের শিকার হন, যার ফলে শেষ পর্যন্ত মাত্র তিন দিন পরে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে ইরানীয় কর্তৃপক্ষ হার্ট অ্যাটাককে দায়ী করেছিল, ফলে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ বেশ কয়েক দিন ধরে চলছে, এবং ইরানী নিরাপত্তা রক্ষী বাহিনীগুলোর জন্য এই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। আসলে ইরানে গত এক দশক বা তারও বেশি সময় ধরে নিয়মিতভাবেই বিক্ষোভ হয়ে আসছে। কিন্তু শহুরে এলাকায় বসবাসকারী তরুণ…
জসিম মুহাম্মদ রুশনী প্রায় ঊনিশ বছর পর বাঙলাদেশের ফুটবল অন্দরে একটি শিরোপা ঢুকেছে। শিরোপাটা এনেছে দেশের অবহেলিত প্রমীলা ফুটবলাররা। সঙ্গতঃ কারণেই আনন্দে ভাসছে বাঙলাদেশ। শত অপ্রাপ্তি আর হতাশার মাঝেও জাতীয় জীবনে নির্মল উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। প্রমীলা ফুটবলারদের এই অর্জন হয়তো আন্তর্জাতিক পরিসংখ্যানে আহামরি কিছু নয়; আবার একদম ফেলনা বিষয়ও নয়। যেখানে বছরের পর বছর বাফুফে নামের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অঢেল টাকা উড়িয়েও প্রাপ্তি যোগ করতে পারেনি সামান্যও, সেখানে সামান্য ইনভেস্টের আউটপুট হিসেবে প্রমীলারা অপরাজিত চ্যাম্পিয়নশিপ ঘরে এনে দিয়েছে মরুভূমিতে আকস্মিক ঝর্ণাধারার মতো। আম পাবলিক নির্মল আনন্দে ভাসছে। আম পাবলিক আনন্দে ভাসলেও বিশেষ তিনটি শ্রেণির মনস্তাত্ত্বিক বৈপরীত্য দৃশ্যমান হয়েছে দেশে।…
সুমিত রায় আগস্ট মাসে যুক্তরাষ্ট্র তার দেশের মূল্যস্ফীতিকে কমানোর জন্য তিনবার সুদের হার বৃদ্ধি করেছে, ফলে অন্যান্য দেশের মুদ্রার বদলে ডলার এত বেশি শক্তিশালী হয় যে গত ২০ বছরের ইতিহাসে প্রথম বারের মত ১ ডলার ১ ইউরো হয়, যাকে ডলার প্যারিটি বলা হচ্ছে। কিন্তু এর ফলে যেসব দেশ ডলারের সাথে সম্পর্কিত, এবং যাদের নিজেদের দেশের সুদের হার কম তাদের মুদ্রার মান অনেক নিচে নেমে যেতে থাকে, যেমন বাংলাদেশ। ফলে সেই সব দেশে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য বাড়তে থাকে। যুক্তরাষ্ট্র এভাবে নিজেদের দেশের ভালর জন্য ইচ্ছেমত সিদ্ধান্ত নেয়, যার ফলে অন্যান্য দেশ ভুক্তভোগী হয়, সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, ডলার দিয়ে টাকাকে না জুড়ে…
জসিম মুহাম্মদ রুশনী যখন চারদিক থেকে হাজার কণ্ঠ চিৎকার করে বলছে “উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ”, তখন সেই চিৎকারের নেপথ্য থেকে ভেসে আসছে ত্যাক্তবিরক্ত ভুক্তভোগীদের আহাজারি। অন্যদিকে উন্নয়নযজ্ঞের দায়িত্বশীল পুরোহিতরা আবিষ্কার করছে দু’হাতে লুটে নেবার নতুন নতুন মন্ত্রোপাচার। দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, সেই মাস থেকে বছর বছর প্রলম্বিত করা হচ্ছে উন্নয়নের তথাকথিত মেগা প্রজেক্ট। বাঙলাদেশের দ্বিতীয় বৃহত্তর বিভাগীয় শহর চট্টগ্রাম। এখানেই রয়েছে দেশীয় অর্থনীতির প্রাণভোমরা চট্টগ্রাম সমুদ্র বন্দর। সেই সমুদ্র বন্দরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বৈশ্বিক যোগাযোগের অবকাঠামো। সেই অবকাঠামোর অন্যতমটি হলো শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর থেকে শহরের মূল পয়েন্টের দূরত্ব বিশ কিলোমিটার। এই বিশ কিলোমিটার পথ পাড়ি দিতেই…
অনুপম সৈকত শান্ত দারুণ উজ্জীবিত শ্রীলংকা এশিয়া কাপের ১৫ তম আসরে ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠ বারের মত চ্যাম্পিয়ান হলো। শ্রীলংকাকে অভিনন্দন! এই ফাইনাল ম্যাচটি ছিল এশিয়া কাপে তাদের ১২ তম ফাইনাল! অথচ বছর কয়েক আগেও শ্রীলংকা দলটাকে বেশ আনকোড়া এক দল মনে হচ্ছিলো, এই আসরের আগের আসর, সেই ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলংকা ফাইনাল তো দূরের কথা, বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে হেরে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছিলো। ওই সময়টিতে বাংলাদেশকে শ্রীলংকার চাইতে শক্তিশালী মনে হচ্ছিলো, ওডিআইয়ে তো বটেই, এমনকি টেস্টেও শ্রীলংকার মাটিতে বাংলাদেশ ১-১ এ সিরিজ ড্র করে এসেছে, শ্রীলংকার মাটিতে টিটুয়েন্টিতে পরপর দু ম্যাচ তাদেরকে হারিয়েছে (২০১৮ সালের…