…
এডিটর পিক
মানুষকে হত্যা করে তার অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা—এমন অভিযোগ কোনো সভ্য রাষ্ট্রের জন্যই স্বাভাবিক হতে…
Trending Posts
-
হাসিনা-পুতিন ফোনালাপ: বাংলাদেশের রাজনীতিতে নতুন বার্তা?
সেপ্টেম্বর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সিফিলিসের ইতিহাস কি ভুল লেখা হয়েছিল? সাড়ে তিন হাজার বছরের কঙ্কালের নতুন সাক্ষ্য
সেপ্টেম্বর ১২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
বৃহত্তর ব্রিকস, ছোট দেশের প্রশ্ন: নতুন বিশ্বব্যবস্থায় বাংলাদেশের জায়গা কোথায়?
সেপ্টেম্বর ১৩, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
হাসিনা-পুতিন ফোনালাপ: বাংলাদেশের রাজনীতিতে নতুন বার্তা?
সেপ্টেম্বর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সিফিলিসের ইতিহাস কি ভুল লেখা হয়েছিল? সাড়ে তিন হাজার বছরের কঙ্কালের নতুন সাক্ষ্য
সেপ্টেম্বর ১২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
বৃহত্তর ব্রিকস, ছোট দেশের প্রশ্ন: নতুন বিশ্বব্যবস্থায় বাংলাদেশের জায়গা কোথায়?
সেপ্টেম্বর ১৩, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- হুথিদের ঠেকাতে মিত্রদের দুয়ারে সৌদি, মিলবে কি সামরিক সহায়তা?
- বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
- পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
- আর কত মসজিদ ভাঙবে ভারত
- মানুষের যৌনসম্পর্কের শুরু কোথায়, কীভাবে?
- বিশ্বের প্রথম রোবট আন্দোলন হলো পোল্যান্ডে, দাবি কী
- হাসিনা-পুতিন ফোনালাপ: বাংলাদেশের রাজনীতিতে নতুন বার্তা?
- ইউক্রেনে পুতিনের তাণ্ডব, ধ্বংসের পথে ইউরোপ
Author: অর্থনীতি ডেস্ক
দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি নিয়ে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস কমেছে। মূলত করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বাড়বাড়ন্তের কারণে তাদের আত্মবিশ্বাসে কিছুটা ভাটা পড়েছে। নানা প্রতিকূলতা কাটিয়ে গেল বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আশানুরূপ ভালো করেছে দেশের রপ্তানি ও অভ্যন্তরীণ খাত। তবে তিন কারণে নতুন বছরের প্রথম প্রান্তিকে ব্যবসা-বাণিজ্যে প্রবৃদ্ধির চলমান ধারা কিছুটা গতিহীন হবে বলে মনে করছেন শিল্পোদ্যোক্তারা। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে বাংলাদেশের ব্যবসায়ীদের আস্থা ও প্রত্যাশার ওপরে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) উদ্যোগে পরিচালিত ত্রৈমাসিক জরিপের সপ্তম পর্যায়ে এমন ফলাফল উঠে এসেছে। সোমবার জরিপের ফল তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। দেশের আটটি বিভাগের ৩৮টি জেলার…
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এই বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির যে পূর্বাভাস আগে দিয়েছিল, তা আরও কমিয়েছে। এর অন্যতম কারণ হিসাবে সংস্থাটি করোনা ভাইরাসের ওমিক্রন প্রকরণের বিস্তারকেই উল্লেখ করেছে। ২০২০ সালে বিশ্বের প্রায় সব বড় অর্থনীতিরই সংকোচন হয়। সেই দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে ২০২১ সালে অনেক দেশই ভালো করেছে। কিন্তু ২০২২ সালে বৈশ্বিক অর্থনীতি সেই গতি আবারও কিছুটা হারিয়ে ফেলবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের পূর্বাভাস, ২০২২ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৪ দশমিক ৪ শতাংশ। আর ২০২৩ সালে তা আরও কমে দাঁড়াতে পারে ৩ দশমিক ৮ শতাংশ। আর ২০২১ সাল নিয়ে আইএমএফের পূর্বাভাস, গত বছর বিশ্ব…
বিশ্বজুড়ে কোভিড-১৯ টিকাদানে গতি আসায় মহামারীর ধকল কাটিয়ে বছরের শুরু থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল বিশ্ব অর্থনীতি। ধীরে হলেও বাড়ছিল আমদানি-রপ্তানি, চাঙ্গাভাব বিরাজ করছিল শেয়ারবাজারগুলোয়, মূল্যস্ফীতি ছিল নিয়ন্ত্রণে। গবেষণা প্রতিষ্ঠানগুলো বলেছিল, গত বছর বিশ্বজুড়ে প্রবৃদ্ধির হার ভালোই হবে। কিন্তু বছরের মাঝামাঝি থেকে সরবরাহ সংকট শুরু হয়। প্রথমে ধারণা ছিল, এতে হয়তো বিলাসবহুল গাড়ির সংকট হবে বা বড়জোর বড়দিনের সময় ক্রিসমাস ট্রি সাঁজানোর উপকরণে টান পড়বে। কিন্তু হঠাৎ বাধ সাধল করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। অতিসংক্রামক এ ধরনের বিস্তারে এরই মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি। ২০২০-২০২১ সালজুড়েই ছিল করোনার প্রকোপ। দেশে দেশে টানা…
গত কয়েক দশকে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এশিয়া। বিশেষ করে কম্পিউটার, গাড়ি, ইলেক্ট্রনিক্স, পোশাকসহ বেশ কিছু পণ্যের অন্যতম প্রধান উৎপাদনকেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশগুলো। কিন্তু এশিয়ার এ দেশগুলো পুরো বিশ্বের উপরোক্ত পণ্যের চাহিদা মিটিয়ে আসলেও চলতি সময়ে বড় রকমের বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ওমিক্রন প্রথম ধরা পড়ে দক্ষিণ আফ্রিকায়। এরপরই দেশে দেশে নতুনভাবে শুরু হয় ভ্রমণ নিষেধাজ্ঞা। থমকে যায় অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনা। বর্তমানে এর বড় প্রভাব পড়েছে এশিয়ার অর্থনীতিতে। প্রত্যাশা অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না বলে…
দেশে প্রত্যক্ষ কর বা আয়কর আহরণ আগের চেয়ে বেড়েছে, কিন্তু তা প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। নির্ধারিত সময় (৩০ নভেম্বর) পেরিয়ে গেলেও ৭৯ শতাংশ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেননি। সংখ্যার হিসাবে যার পরিমাণ ৫৫ লাখ ৫০ হাজার ৪৬৯। মাত্র প্রায় ২১ শতাংশ টিআইএনধারী করদাতা রিটার্ন দাখিল করেছেন। এনবিআর থেকে পাওয়া হিসাব অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ১৪ লাখ ৪৯ হাজার ৫৩১ জন করদাতা। এছাড়া সময় বৃদ্ধি আবেদন জমা পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৮৬টি। যার বিপরীতে আয়কর এসেছে ১ হাজার ২৫০ কোটি ২৬ লাখ টাকা। ই-টিআইএন রেজিস্ট্রেশন করা করদাতা ৭০ লাখের বেশি। অথচ ৩০ নভেম্বর পর্যন্ত ৫৫ লাখ ৫০ হাজার…
মহামারির সঙ্কটের মধ্যে চলতি অর্থবছরের বাজেটে অর্থনীতির মূলস্রোতে অর্থ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে আয়কর অধ্যাদেশে দুটি ধারা সংযোজন করা হয়। এতে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। সেই সুযোগ নিয়েই কালো টাকা সাদা করতে থাকে অনেকে। এবারও কালোটাকা সাদা করার সুযোগে সাড়া মিলছে খুব কমই। অপ্রদর্শিত অর্থ বা কালোটাকাকে অর্থনীতির মূল ধারায় আনতে ও দেশে বিনিয়োগ চাঙা করতে চলতি অর্থবছরে যে সুযোগ দিয়েছে সরকার, তাতে দেখা গেছে, অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মাত্র ১২২ জন টাকা বৈধ করেছেন। তারা মাত্র ১৫ কোটি টাকা সাদা করেছেন। এর বিপরীতে সরকার কর পেয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট দফতর…
মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের বাণিজ্যিক কার্যক্রমে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে, যা তার পরিশোধিত মূলধনের চেয়ে ৪২ গুণ বেশি। চলতি বছরের এপ্রিল পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে ক্ষতি হয়েছে ১৪৭.৬ কোটি টাকা যেখানে তার পরিশোধিত মূলধন ৩.৫ কোটি টাকা। খবর দ্য বিজনেস পোস্ট ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে। বিএসইসি সম্প্রতি নগদের আর্থিক বিবৃতিতে বেশ কিছু পর্যবেক্ষণ করেছে। বিএসইসি কর্তৃক উন্মোচিত ঘাটতি অনুসারে, কোম্পানির উদ্ধৃত্ত আয়ে ৩২৪ কোটি টাকা ঘাটতি যেখানে বিবৃতি অনুসারে এর মোট ইকুইটিও ২৫২.২ কোটি টাকা ঘাটতি। এর আগে গত ২৯ আগস্ট, কোম্পানির উদ্বৃত্ত ও মুনাফায়…
গত কয়েক দশকে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে দক্ষিণপূর্ব এশিয়া। বিশেষ করে কম্পিউটার, গাড়ি, ইলেক্ট্রনিক্স, পোশাকসহ বেশ কিছু পণ্যের অন্যতম প্রধান উৎপাদনকেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশগুলো। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশগুলো পুরো বিশ্বের উপরোক্ত পণ্যের চাহিদা মিটিয়ে আসলেও চলতি সময়ে বড় রকমের বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। লকডাউন ও কঠোর বিধিনিষেধের প্রভাবে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। সম্প্রতি এ অঞ্চলের প্রায় ২ হাজার ১০০টি কারখানার ওপর চালানো এক জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। দক্ষিণপূর্ব এশিয়া তাহলে দীর্ঘদিনের প্রচেষ্টায়…
আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল রবিবার (২৯ আগস্ট) মার্কিন সামরিক বাহিনীর ড্রোন হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনই শিশু। নিহতদের একজন স্বজন সংবাদমাধ্যম সিএনএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হচ্ছেন জামারা (৪০), নাসির (৩০), জমির (২০), ফয়সাল (১০), ফারজাদ (৯), আরমিন (৪), বেনিয়ামিন (৩), আয়াত (২) এবং সুমাইয়া (২)। রোববার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, আত্মরক্ষার স্বার্থে কাবুলে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কাবুল বিমানবন্দরে নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী একজন আত্মঘাতী হামলাকারীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর দাবি, এদিন আইএস সদস্য বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ওই ড্রোন হামলা চালানো হয়েছিল। তবে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির…
অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করছে। কিন্তু অন্য দেশগুলোর অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, টিকাকরণের বৈষম্যের কারণেই এ অবস্থা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে টিকাদান কার্যক্রমের অসমতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল অর্থনীতিগুলো। ইআইইউ পূর্বাভাস দিয়েছে, ২০২২ সালের মাঝামাঝিতে জনসংখ্যার ৬০ শতাংশকে টিকা দিতে ব্যর্থ হওয়া দেশগুলো ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ২ লাখ ৩০ হাজার কোটি ডলার হারাবে। ইআইইউর বৈশ্বিক পূর্বাভাসবিষয়ক পরিচালক অ্যাগাথ ডিমারিস বলেন, এ ক্ষতির প্রায় দুই-তৃতীয়াংশই বহন করবে উদীয়মান অর্থনীতিগুলো। এ পরিস্থিতি উন্নত দেশগুলোর সঙ্গে উদীয়মান অর্থনীতির ব্যবধানকে আরো বিস্তৃত করবে। প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত মহাদেশ…