Author: অর্থনীতি ডেস্ক

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গেল পাঁচ বছরে বিদেশে অর্থ পাচারের ১ হাজার ২৪টি ঘটনা ঘটেছে বলে প্রমাণ পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচারের ঘটনা ঘটেছে ২০১৭-১৮ অর্থবছরে। এসময়ই ঘটেছে অর্ধেকের বেশি অর্থ পাচারের ঘটনা। বিএফআইইউর প্রতিবেদন মতে, ২০১৯-২০ অর্থবছরে ১১৬টি অর্থ পাচারের ঘটনা ঘটেছে। ২০১৮-১৯ অর্থবছরে ৫২টি, ২০১৭-১৮ অর্থবছরে ৬৭৭টি, ২০১৬-১৭ অর্থবছরে ১২১টি ও ২০১৫-১৬ অর্থবছরে ৫৮টি অর্থ পাচারের ঘটনা ঘটেছে। ১ হাজার ২৪টি অর্থ পাচারের ঘটনার অর্ধেকই বিদেশে অর্থ পাচার করেছে।  এর বাইরে গত পাঁচ অর্থবছরে ২ হাজার ২৯০টি অর্থ পাচারের ঘটনার তথ্য সরবরাহ করেছে সরকারের বিভিন্ন সংস্থা। দেশে ও দেশের বাইরে অর্থ পাচারের ঘটনা তদন্তে দায়িত্বপ্রাপ্ত…

Read More

প্রথম বারের মতো ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের প্রধান একটি দল ইসরায়েলের নবগঠিত জোট সরকারে যোগ দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে জোট হওয়া আট দলে যুক্ত হচ্ছে ফিলিস্তিনি রাজনৈতিক দল ইউনাইটেড আরব লিস্ট। এই নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কারণ এর আগে এমন কোনো জোট করার ঘটনা দেখেনি বিশ্ব।খবর আল জাজিরা ইউএএল-এর প্রধান মানসুর আব্বাব ৮ দলের জোট সরকার গঠনে স্বাক্ষর করেন। ইয়েশ আটিড পার্টির প্রধান ইয়ার লাপিড ও ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেটের সঙ্গে নিজেদের মতবিরোধ পেছনে রেখে জোটে যোগ দিচ্ছে দলটি। জোট সরকার গঠনের মাধ্যমে ইসরায়েলে নেতানিয়াহুর দীর্ঘ ১২ বছরের শাসনকালের অবসান ঘটতে যাচ্ছে। এদিকে জোটবদ্ধ হওয়ার পর…

Read More

সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের উত্তেজনা দীর্ঘদিন ধরে। চলমান উত্তেজনা সাম্প্রতিক বছরগুলোতে ক্রমেই তীব্র হচ্ছে। সর্বশেষ বছরখানেক আগে প্রতিবেশী দেশ দুটি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতেও জড়িয়েছে। এ নিয়ে বারবার আলোচনায় বসেও কোনো সমাধানসূত্র আসেনি। এমন সীমান্ত উত্তেজনার মধ্যে ভারত-চীন সীমান্তে বাড়তি সতর্কতা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাপ্রধান বলেন, সীমান্তে লালফৌজের কার্যকলাপের ওপরও নজর রাখা হচ্ছে। তিনি বলেন, এখনও লাদাখের প্যাংগং লেক থেকে সেনা সরানো হয়নি। ২০২০ সালের এপ্রিল মাসের অবস্থায় ফিরে আসুক দুই দেশের সম্পর্ক। এম এম নারাভানে জানান, ভারত চীনকে স্পষ্ট করে জানিয়েছে উভয়পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমেই সেনা সরানো হতে পারে। তিনি এও জানিয়েছেন, পূর্ব লাদাখ সীমান্তে ৫০ থেকে…

Read More

বাংলাদেশে প্রতিবছর পাঁচ হাজার লোক নতুন করে কোটিপতি হচ্ছে বলে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। শনিবার রাতে অর্থনীতি সমিতি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় বর্তমানে দেশের বৈষম্য ও অসমতার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন,‘আমার হিসাবে দেশে এখন প্রতিবছর পাঁচ হাজার লোক নতুন করে কোটিপতি হচ্ছে। এতেই বোঝা যায়, বাংলাদেশে ধনী-গরিবের বৈষম্য কীভাবে বাড়ছে, আমাদের কতটা নৈতিক অবক্ষয় হয়েছে, সামাজিক অবক্ষয় হয়েছে।’ বর্তমানে বাংলাদেশে বৈষম্য ও অসমতার উদাহরণ দিতে গিয়ে ফরাসউদ্দিন উষ্মা প্রকাশ করে বলেন, ‘দেশে এখন মোট ব্যাংক হিসাবের সংখ্যা ১ কোটি ২০ লাখ। এর মধ্যে ৪৩ হাজার ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে আছে মোট আমানতের ৪৫ শতাংশ।…

Read More

করোনা মহামারির মধ্যেও মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ ডলারে দাঁড়িয়েছে।  এর আগে সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। অর্থাৎ, মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার। শতকরা হিসেবে যা ৯ শতাংশ বেশি। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মন্ত্রিসভা বৈঠকে এ তথ্য তুলে ধরেন। সোমবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ব্রিফিংয়ে একটা জিনিস পরিকল্পনামমন্ত্রী জানিয়েছেন, সেটা আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। আমাদের…

Read More

করোনাকালে সরকার প্রদত্ত প্রণোদনা প্যাকেজের সুবিধা পাননি অধিকাংশ ব্যবসায়ী। অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজের সুবিধা এখনও পাননি ৬৯ শতাংশ ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ী। আর প্রণোদনা প্যাকেজ সম্পর্কে অবগত নন ৯ শতাংশ ব্যবসায়ী। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও দ্য এশিয়া ফাউন্ডেশনের এক যৌথ জরিপে এ চিত্র উঠে আসে। ‘কোভিড-১৯ ও ব্যবসা-বাণিজ্যে আত্মবিশ্বাস’ শীর্ষক এ জরিপ গতকাল রোববার এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রকাশ করা হয়। এক ওয়েবিনারে জরিপের ফল উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। আলোচক হিসেবে ওয়েবিনারে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এবং ঢাকা…

Read More

নিজস্ব মালিকানায় ব্যাংক প্রতিষ্ঠা করতে চায় ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। তবে ব্যাংকটি হবে ভার্চুয়াল। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ হবে এ ব্যাংকের মূল কাজ। তবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) যে ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়, সে বিষয়ে কিছুই জানেন না অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার(২৮ এপ্রিল) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘এফবিসিসিআই থেকে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি। কেউ আমার সঙ্গে দেখা করেনি, কোনো আলোচনাও করেনি। এ সম্বন্ধে আমি জানি…

Read More

বিশ্বব্যাংক করোনা মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে তিনটি চুক্তির আওতায় ১০৪ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে। এই ঋণসহায়তা করোনার টিকা কেনার খাতেও ব্যয় করা যাবে বলে জানিয়েছেন বুধবার (১৪ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে । সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত ঋণচুক্তি হয়েছে। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘এই অর্থায়নের আওতায় বাংলাদেশের মোট জনসংখ্যার তিন ভাগের একভাগ মানুষকে টিকা প্রদান করা যাবে। বিশেষ…

Read More

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)  জানিয়েছে, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এবং ক্রমবর্ধমান ঋণ নিয়ন্ত্রণে এখনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।    যদিও পরিস্থিতি সাপেক্ষে এই উত্তরণ খুব একটা সহজ মনে হবে না। এটা অনেকাংশেই নির্ভর করছে টিকা কার্যক্রমের সফলতার উপর। এছাড়া করোনায় এশিয়ার দেশগুলো অন্যতম ক্ষতিগ্রস্ত সেক্টর যেমন ট্যুরিজম এবং রাজস্ব নিয়ে পরিকল্পনার সঠিক বাস্তবায়নের উপর এটা বহুলাংশে নির্ভর করছে।    আইএমএফ-এর পরিচালক জিহাদ আজাউর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অর্থনৈতিক অবস্থা পুনরায় ফিরে পেতে কাজ ইতিমধ্যে শুরু করেছে দেশগুলো। তবে তা অসম এবং অনিশ্চিত।  ঋণ জর্জরিত এশিয়াসহ গোটা বিশ্ব ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফিন্যান্স বলছে, গত বছর করোনা মহামারির কারণে…

Read More

করোনার কারণে দেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির একটি হিসাব প্রণয়ন করেছে সরকার। গত এক অর্থবছরে (২০১৯-২০) এই ক্ষতির পরিমাণ প্রায় ১০ বিলিয়ন বা এক হাজার কোটি মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৮৪ হাজার কোটি টাকা, যা কি না সে বছরের জিডিপির প্রায় ৩ শতাংশ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ক্ষতির প্রাথমিক হিসাব প্রণয়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে। এদিকে করোনার ধাক্কা সামলানোর জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ৭০০ কোটি টাকা। কোভিড-১৯ মহামারির ধাক্কা সামলে উঠতে বাংলাদেশের শহরাঞ্চলের নিম্ন-আয়ের তরুণ জনগোষ্ঠী ও বিদেশফেরত প্রবাসী কর্মীদের সহায়তার জন্য এ…

Read More