…
এডিটর পিক
মানুষকে হত্যা করে তার অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা—এমন অভিযোগ কোনো সভ্য রাষ্ট্রের জন্যই স্বাভাবিক হতে…
Trending Posts
-
হাসিনা-পুতিন ফোনালাপ: বাংলাদেশের রাজনীতিতে নতুন বার্তা?
সেপ্টেম্বর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সিফিলিসের ইতিহাস কি ভুল লেখা হয়েছিল? সাড়ে তিন হাজার বছরের কঙ্কালের নতুন সাক্ষ্য
সেপ্টেম্বর ১২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
বৃহত্তর ব্রিকস, ছোট দেশের প্রশ্ন: নতুন বিশ্বব্যবস্থায় বাংলাদেশের জায়গা কোথায়?
সেপ্টেম্বর ১৩, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
হাসিনা-পুতিন ফোনালাপ: বাংলাদেশের রাজনীতিতে নতুন বার্তা?
সেপ্টেম্বর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সিফিলিসের ইতিহাস কি ভুল লেখা হয়েছিল? সাড়ে তিন হাজার বছরের কঙ্কালের নতুন সাক্ষ্য
সেপ্টেম্বর ১২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
বৃহত্তর ব্রিকস, ছোট দেশের প্রশ্ন: নতুন বিশ্বব্যবস্থায় বাংলাদেশের জায়গা কোথায়?
সেপ্টেম্বর ১৩, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- হুথিদের ঠেকাতে মিত্রদের দুয়ারে সৌদি, মিলবে কি সামরিক সহায়তা?
- বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
- পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
- আর কত মসজিদ ভাঙবে ভারত
- মানুষের যৌনসম্পর্কের শুরু কোথায়, কীভাবে?
- বিশ্বের প্রথম রোবট আন্দোলন হলো পোল্যান্ডে, দাবি কী
- হাসিনা-পুতিন ফোনালাপ: বাংলাদেশের রাজনীতিতে নতুন বার্তা?
- ইউক্রেনে পুতিনের তাণ্ডব, ধ্বংসের পথে ইউরোপ
Author: অর্থনীতি ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনায় সৃষ্ট অচলাবস্থায় দেশের অর্থনৈতিক সংকট উ্ত্তরণে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের টাকা পায়নি ৭৯ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। বাকি ২১ শতাংশের মতো প্রতিষ্ঠান প্রণোদনার অর্থ পেয়েছে। আর প্রণোদনা প্যাকেজের টাকা পেতে ঘুষ দিতে হয়েছে ২৯ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানকে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) ‘কোভিড-১৯ এবং বাংলাদেশে ব্যবসায় আস্থা’ শীর্ষক জরিপে ওঠে এসছে এই তথ্য। গত এপ্রিল থেকে জুনের পরিস্থিতি বিবেচনা করে গত জুলাইয়ে ৫০১টি প্রতিষ্ঠানের ওপর এই জরিপ করা হয়। এতে সহায়তা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন। শনিবার(২৮ আগস্ট) সকালে অনলাইনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জরিপের ৫ম ধাপের ফলাফল প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে জরিপের প্রক্রিয়া…
করোনা মহামারিতে প্রবাসী আয়ে শীর্ষে থাকা ১০টি উন্নয়নশীল দেশের মধ্যে সাতটিরই রেমিট্যান্স কমেছিলো। তবে এর মধ্যেও রেমিট্যান্স বেড়েছিলো যে তিনটি দেশের তার একটি ছিলো বাংলাদেশ। বাকি দুটি দেশ পাকিস্তান ও ম্যাক্সিকো। দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে বলেছিলো, বাংলাদেশ ও পাকিস্তানের প্রবাসী আয় বৃদ্ধির বিষয়টি সাময়িক বলে মনে করছে তারা। এবার ঘটতে শুরু করেছেও তাই। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের কনভেনর ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য মনে করছেন, এতদিন রেমিট্যান্সের যে জাদু ছিল সেটা সম্ভবত শেষ হতে চলেছে। গতকাল রবিবার (৮ আগস্ট) নাগরিক প্ল্যাটফর্ম ‘জাতীয় বাজেট ২০২১-২২ বাস্তবায়ন: পিছিয়ে পড়া মানুষেরা কীভাবে…
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রথমবারের মত ২ কোটি ৪৪ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে। চলতি মাসে ভ্যাটের রিটার্ন দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে এই প্রথম টাকা জমা দিলো। ফেসবুক ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান। ফেসবুকের পক্ষে ভ্যাট রিটার্ন জমা দেয় প্রাইস ওয়াটার হাউজ কুপারস বাংলাদেশ। সিটি ব্যাংক এনএ’র মাধ্যমে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে। বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছে প্রথম ভ্যাট রিটার্ন পেলো ভ্যাট বিভাগ। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাতীয় এক দৈনিককে জানান, ফেসবুক চলতি মাসে নিয়মিত করদাতা হিসেবে ভ্যাট রিটার্ন দিয়েছে। নিবন্ধিত করদাতাকে লেনদেনের হিসাব জানিয়ে…
করোনা মহামারিকালে যেখানে সাধারণ মানুষের আয় কমে গেছে, সেখানে দেশে নতুন করে কোটিপতির সংখ্যা বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, করোনার মহামারি চলাকালে গত এক বছরে দেশে কোটিপতি আমানতকারীর ব্যাংক হিসাব বেড়েছে সাড়ে ১১ হাজারেরও অধিক, যা স্বাভাবিক সময়ের চেয়েও বেশি। কেন্দ্রীয় ব্যাংকের ২০২১ সালের মার্চ ভিত্তিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২০ সালের মার্চ মাসে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর সময় দেশে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক কোটিপতির সংখ্যা ছিল ৮২ হাজার ৬২৫ জন। আর চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ২৭২ জনে। করোনাকালীন এক বছরে কোটিপতি বেড়েছে ১১ হাজার ৬৪৭ জন। আগের বছর কোটিপতি বেড়েছিল ৬ হাজার ৩৪৯…
দক্ষিণ এশিয়ায় নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগের তুলনায় অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিতে কিছুটা ভাটা পড়েছে। অঞ্চলটি ২০২১ সালে ৮ দশমিক ৯ শতাংশ এবং ২০২২ সালে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে আভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি)। শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এশিয়ার অর্থনীতি বিষয়ক সম্পূরক আউটলুক প্রকাশ করেছে এডিবি। এতে এশীয় অঞ্চলের বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে আগের দেয়া পূর্বাভাস সংশোধন করা হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সাপ্লিমেন্ট জুলাই ২০২১ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে। মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে বেশি হবে। তবে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের…
বাংলাদেশে যে কোন পণ্য কিনতে গেলে ক্রেতাদের ঐ পণ্যের দামের সঙ্গে দিতে হয় ভ্যাট— সে খাদ্যদ্রব্য হোক বা হোক পোশাক কিংবা ইলেকট্রনিক পণ্য। অনেক ক্রেতাই এই দাম পরিশোধের সময় ভ্যাট দেন কিন্তু তারা জানেন না তাদের দেয়া অর্থটা সরকারের কোষাগারের আদৌ জমা হচ্ছে কিনা। ভোক্তাদের কাছ থেকে ভ্যাট নেওয়া হচ্ছে ঠিকই কিন্তু অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই সরকারকে ওই ভ্যাট পরিশোধ করছে না। এদিকে ব্যবসা করতে গেলে ভ্যাট বিভাগের দেওয়া ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন করা যে লাগে রাজধানী ও আশপাশের বড় বিপণিবিতানগুলোর শত শত ব্যবসাপ্রতিষ্ঠানের এই নিবন্ধন নেই। প্রতি পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে চারটিই ভ্যাট নিবন্ধন ছাড়া তাদের ব্যবসা দিব্যি…
সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে রেকর্ড পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে। প্রায় ১২ হাজার করদাতা ২০ হাজার ৬০০ কোটি অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ বা সাদা করেছেন। দেশের ইতিহাসে একক অর্থবছরে এটি সর্বোচ্চ। এর আগে এক বছরে এত কালো টাকা সাদা করার রেকর্ড নেই। আজ বুধবার (৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দফতর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে। বিদায়ী অর্থবছরের মতো এত ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগ খুব একটা দেওয়া হয়নি। মাত্র ১০ শতাংশ কর দিয়ে শেয়ারবাজার, নগদ টাকা, ব্যাংকে রাখা টাকা, সঞ্চয়পত্রে বিনিয়োগ করা টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। এ ছাড়া এলাকা ও আয়তনভেদে নির্ধারিত কর…
আলোচিত প্রতিষ্ঠান ই-ভ্যালিসহ ই-কমার্স সাইট গ্রাহকদের কাছ থেকে আগে টাকা নিতে পারবে না বলে সিদ্ধান্ত জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তারা বলছে, পণ্য সরবরাহ করেই টাকা নিতে হবে। পাশাপাশি তাদের লেনদেন বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডাব্লিউটিও সেল) হাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার(২৪ জুন) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ‘ডিজিটাল কমার্স পরিচালনা’ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিসহ ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যকরী পরিষদের সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে মহাপরিচালক হাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠক শেষে বাণিজ্য…
গত বছর মহামারির মধ্যেই দেশে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এ সময়ে মহামারি করোনাভাইরাসের প্রভাবে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আয় রোজগার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এতে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত ভোক্তাদের জীবনমান বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোক্তা স্বার্থ সংরক্ষণবিষয়ক বেসরকারি সংস্থা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) বুধবার(১৬ জুন) প্রকাশিত বার্ষিক জরিপ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি গোলাম রহমান, সহ-সভাপতি এস এম নাজের হোসাইন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। প্রতিবেদনে রাজধানী ঢাকায় ১৫টি খুচরা বাজার ও বিভিন্ন সেবা সার্ভিসের মধ্যে থেকে ১১৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যব্যবহার্য…
চলমান করোনার প্রভাবে দেশের অনেক মানুষ দারিদ্র্যসীমার আরো নিচে চলে গেছে। শ্রমিক ও কর্মজীবী মানুষ কাজ হারিয়ে বেকার জীবনযাপন করছে। শুধু তাই নয় করোনার প্রভাবে চাকরি হারানো, আয় কমে যাওয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়াসহ নানা কারণে শহরের অনেক মানুষ গ্রামে ফিরছে, অভিবাসীরা তাদের চাকরি হারিয়ে দেশে ফিরছেন। এমতাবস্থায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সহায়তা করতে না পারলে বাংলাদেশের নড়বড়ে অর্থনীতির পুনরুদ্ধার ঘটবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। বুধবার (৯ জুন) অনলাইনে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ আয়োজিত ‘বাজেট ২০২১-২২ : করোনাকালে জীবন ও জীবিকা’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। খাদ্য অধিকার বাংলাদেশ ও পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ-এর…