Author: বিশেষ প্রতিবেদক

প্রায় ১৪ বছর ধরে বেশ দাপটের সঙ্গেই ক্ষমতায় টিকে আছে দলটি। ক্ষমতায় যাওয়া এবং ধরে রাখা যদি চূড়ান্ত কথা হয়ে থাকে, তাহলে রাজনীতির ‘খেলায়’ অন্যদের চেয়ে এখন পর্যন্ত বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে তারা। গত দুটি জাতীয় নির্বাচনে যেভাবে জয় পেয়েছে আওয়ামী লীগ, তা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন আছে। প্রথমবার (২০১৪ সালের ৫ জানুয়ারি) বিনা ভোটে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতেই জয় নিয়ে এসেছিল দলটি। তখন আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখতে বিএনপির নির্বাচন বর্জনের কৌশল কাজে লাগেনি। দ্বিতীয়বার (২০১৮ সালের ৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হয়ে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। যদিও ওই নির্বাচনে ‘আগের রাতেই ভোট’ হয়ে যাওয়ার…

Read More

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগীয় শহর বরিশালে বিরোধী দল বিএনপি সমাবেশের একদিন আগেই সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে শহরটি অন্য সব জেলা ও উপজেলাগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের সাথেই বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে শুক্রবার রাত থেকেই। এমনকি বরিশাল থেকে পার্শ্ববর্তী অন্য জেলা ও উপজেলায় কোন ধরনের গণপরিবহন চলাচল করছে না। যদিও বিএনপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা নেতা জহির উদ্দিন স্বপন বলেছেন যে পটুয়াখালী, ভোলাসহ বেশ কিছু জায়গায় বিএনপি কার্যালয়ে হামলা হলেও বরিশালে সমাবেশ আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের দিক থেকে অসহযোগিতা তারা পাননি। বরিশাল ইতোমধ্যেই বিএনপি সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বাধা দেয়া হতে পারে এমন কিছু জায়গার…

Read More

সংবাদপত্রকে বলা হয় একটা দেশের দর্পণ। পৃথিবীর প্রায় সব দেশেই সংবাদপত্র চেক এন্ড ব্যালেন্সের কাজ করে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তাই আমাদের সংবিধানে ব্যাপারে স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। কিন্তু এই মহাজোট সরকার আসার পর বিভিন্ন সময় এরা সংবাদকর্মীদের উপর চড়াও হয়েছে। আ’লীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হারুন অর রশীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন স্থানীয় এক সাংবাদিক। দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রোববার দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন। আশরাফুলের অভিযোগ, পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ প্রকাশের জের ধরে গত ২৭ অক্টোবর বিকালে একদল…

Read More

বহুমুখী চাপে বাংলাদেশের অর্থনীতি৷ একদিকে উচ্চ মূল্যস্ফীতি মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে, আরেকদিকে ডলার সংকটে প্রতিদিন কমছে রিজার্ভের পরিমান৷ এছাড়াও জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিকট ভবিষ্যতে দূর হবে বলেও মনে হয় না৷ সব মিলিয়ে দেশের অর্থনীতি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে৷ এদিকে দেশে চলমান ডলার–সংকটের মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রবাসী আয় কমেছে প্রায় সাড়ে ২৪ শতাংশ। প্রবাসী আয় কমার দিক থেকে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। দেশটি থেকে প্রবাসী আয় আসা এক মাসের ব্যবধানে ৪১.৫০ শতাংশ কমে গেছে। অথচ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার। প্রথম আলোর খবরে বলা হয়, বাংলাদেশ…

Read More

বিদেশী উৎস থেকে দেশের বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর নেয়া ঋণের কিস্তি নির্দিষ্ট সময়ে পরিশোধে ব্যর্থ হতে শুরু করেছেন এ খাতের উদ্যোক্তারা। ফলে ঋণ খেলাপি হওয়ার পথে রয়েছে এই খাত। আবার উদ্যোক্তারা চাইলেও মধ্যস্থতাকারী দেশী ব্যাংকগুলো ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধির পাশাপাশি রিজার্ভে মার্কিন মুদ্রার সংকটের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদেশীদের কাছে খেলাপি হওয়া থেকে বাঁচতে এরই মধ্যে ঋণের মেয়াদ বাড়িয়ে নিয়েছেন কেউ কেউ। ঋণদাতা প্রতিষ্ঠান মেয়াদ বাড়াতে রাজি না হলে অন্য বিদেশী প্রতিষ্ঠান থেকে বেশি সুদে ঋণ নিয়ে দায় সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে। বিদ্যুতের পাশাপাশি রপ্তানি নেই এমন খাতের অন্য ব্যবসায়ীদের নেয়া বিদেশী ঋণও…

Read More

এই দুর্মূল্যের বাজারে স্বল্প বেতনে বেঁচে থাকার লড়াইয়ে নেমেছেন সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অনেকেই আবার হতাশ হয়ে ছেড়ে দিয়েছেন শিক্ষকতা।  শিক্ষকরা সবার শ্রেষ্ঠ, তাদের আদর্শ ধারণ করেই ছাত্ররা গড়ে ওঠে। এক সময় দেশ-সমাজ পরিচালনা করে তাদের ছাত্ররাই। কিন্তু সেই শিক্ষকরা এখন অর্থ সংকটে। যথাযথ সম্মান-মর্যাদা পাচ্ছেন না। আবার সাম্প্রতিককালের কিছু কিছু ঘটনা এ ধারণাই দেয়—শিক্ষকদের কেউ কেউ মূল আদর্শ থেকে দূরে সরে গেছেন। যার কারণে এখন শিক্ষকসমাজ সমালোচনার মুখে পড়েছে। শিক্ষকরা বলছেন, শিক্ষকরা নানা বৈষম্যের শিকার। বিশেষ করে বেসরকারি শিক্ষকরা ঠিকমতো বেতন-ভাতা পান না। এ কারণে আর্থিক অনটনে দিন কাটে তাদের। অর্থের সঙ্গে সম্মান-মর্যাদা জড়িত। বেতন-ভাতা না পাওয়ায় সমাজের কাছে…

Read More

বাংলাদেশের জঙ্গিগোষ্ঠীগুলো করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে অনেকটাই আড়ালে চলে গিয়েছিল। কিন্তু থেমে থাকেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, এ সময়টাকে জঙ্গিরা কাজে লাগিয়েছে অনলাইনে সদস্য সংগ্রহের কাজে। সাধারণ ছুটির পর জঙ্গিগোষ্ঠীগুলোর মুখপাত্ররা বিভিন্ন এনক্রিপটেড অ্যাপে (গোপনীয়তা নিশ্চিত করা যায় যে অ্যাপগুলোয়) চ্যানেল খুলে প্রচারণা চালাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কারণে মাথাচাড়া দিয়ে ওঠার কোনো সুযোগ পাচ্ছে না জঙ্গি সংগঠনগুলো। তবে বিভিন্ন সময় তারা অনলাইনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ক্লোজ গ্রুপে যোগাযোগ ও সদস্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। তার ওপর বাসা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা জঙ্গি দমনে আরেক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। সম্প্রতি কুমিল্লা থেকে সাত…

Read More

অর্থনৈতিক মন্দার দিকে অগ্রসর হচ্ছে বিশ্ব। বছরের শুরুতে এমন গুঞ্জন শোনা গেলেও যত দিন যাচ্ছে ততোই জোরালো হচ্ছে এই আশঙ্কা। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) বিশ্বের বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদের নিয়ে মতামত জরিপ করেছে। সেখানে ৭৩ শতাংশ অর্থনীতিবিদ মত দিয়েছেন, ২০২৩ সালে মন্দা হতে পারে। তাদের মধ্যে ৬৪ শতাংশ মন্দার আশঙ্কা করেছেন। বাকি ৯ শতাংশ শক্তিশালী মন্দার আশঙ্কা প্রকাশ করেছেন। আবার প্রবৃদ্ধি কমার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতিও বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। এ ছাড়া মজুরি হ্রাস, দারিদ্র্য বৃদ্ধি ও সামাজিক অস্থিরতার আশঙ্কা করেছেন জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদেরা। সম্প্রতি ডব্লিউইএফের ওয়েবসাইটে ‘ইকোনমিস্টস আউটলুক’ নামে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে,…

Read More

জাতীয় সংসদ নির্বাচনের এখনো এক বছরের বেশি সময় বাকি। এরইমধ্যে রাজপথে সক্রিয় হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো। ঢাকাসহ সারা দেশে নিয়মিতই সভা-সমাবেশ করে আসছে বিএনপি  অন্যদিকে বিএনপি’র সঙ্গে প্রায় দুই যুগের সন্ধি ভেঙে আলাদা চিন্তা-ভাবনা করছে জামায়াত। জামায়াত আমীরের একটি বক্তব্য প্রচারের পর দল দুটির আলাদা অবস্থানের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। অনেকে এটিকে দুই দলের মধ্যে দূরত্ব তৈরি বলে প্রচার করেন। সম্প্রতি এই দূরত্ব আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। দল দুটির নেতাদের বক্তব্যেই তা অনেকটা স্পষ্ট হচ্ছে। যদিও বলা হচ্ছে জোটগত ঐক্য না থাকলেও আগামী নির্বাচনের আগে যুগপৎ আন্দোলন করবে উভয় দল।  সম্প্রতি বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য…

Read More

আজ ১ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর চার বছর পূর্ণ হয়েছে। গত চার বছরে সরকারের সমালোচকদের বিরুদ্ধে এ আইনের ব্যবহার চরম পর্যায়ে পৌঁছেছে। ফলে দেশে এবং দেশের বাইরে মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়ে আসছে। সাইবার অপরাধ দমনে ২০০৬ সালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন করা হয়। ওই আইনের ৫৭ ধারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে সরকার আইনটি সংশোধনের আশ্বাস দিলেও পরে ২০১৮ সালের অক্টোবরে উল্টো ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) নামে আরও কঠোর আইন করে। সময়ের হিসেবে আজ শনিবার এই আইনের চার বছর পূর্ণ হলো। সাংবাদিক, রাজনীতিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা শুরু থেকেই এই আইন বাতিলের…

Read More