…
এডিটর পিক
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য ঘিরে আবারও মুখোমুখি হয়েছে আইন, রাজনীতি, সংবাদমাধ্যম এবং…
Trending Posts
-
হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: আদালতের আদেশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ভারত–বাংলাদেশ টানাপোড়েন
আগস্ট ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: আদালতের আদেশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ভারত–বাংলাদেশ টানাপোড়েন
আগস্ট ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- দুই হাজার বছর আগের রোমান শৌচাগার কতটা আধুনিক ছিল?
- শেখ হাসিনা ভারতে পালাল, বাংলাদেশ কোথায় পালাবে?
- হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: আদালতের আদেশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ভারত–বাংলাদেশ টানাপোড়েন
- দুই হাজার বছর পর মিলল রোমান সেনাশিবির: হঠাৎ কেন পরিত্যক্ত হয়েছিল পুরো ঘাঁটি?
- ইরান যুদ্ধের মূল্য দেবে বাংলাদেশ? ঝুঁকিতে জিডিপি, রেমিট্যান্স ও জ্বালানি বাজার
- ঘাটতি গ্যাসে বাড়তি লোডশেডিং: সাময়িক সংকট নাকি দীর্ঘমেয়াদি?
- আফগানিস্তানের আড়াই দশক পর একই ভুল করছে ট্রাম্প
- ৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা
Author: ডেস্ক রিপোর্ট
প্রায় পাঁচ বছর পরিত্যক্ত ছিল সিলেটের বিয়ানীবাজর গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ। এবার এই কূপ থেকেই নতুন করে গ্যাস-সংযোগ দেয়া হয়েছে জাতীয় সঞ্চালন লাইনে। সোমবার সন্ধ্যায় এই সংযোগ দেয়া হয়। প্রথম দিন থেকেই এই সংযোগের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে প্রতিদিন ৮০ লাখ (৮ মিলিয়ন) ঘনফুট গ্যাস। উল্লেখ্য, ২৩ বছর গ্যাস তোলার পর পাঁচ বছর আগের পরিত্যক্ত বিয়ানীবাজার-১ গ্যাসকূপে আবারও গ্যাস উত্তোলন শুরু হয়েছে। ১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত উত্তোলনের পর গ্যাস উত্তোলন বন্ধ করার পর ২০১৭ সালে পরিত্যক্ত ঘোষণা করে কূপটি ফেলে রাখা হয়। এদিকে সম্প্রতিই জানা যায় বর্তমানে যে মজুদ আছে তা দিয়ে আগামী নয় বছর চলা যাবে।…
আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই করছে সমাবেশ। তবে দেখা যাচ্ছে ভীন্ন চিত্র। বাংলাদেশের মানুষ এ যেন এক নীরব নির্বাচন ঘটিয়ে দিচ্ছে। এই যেমন আজ জামালপুর শহরের জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে। আজ সোমবার বেলা দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হয়। কিন্তু সম্মেলনের আধা ঘণ্টা পর বেলা আড়াইটায় দেখা যায়, মাঠের দর্শকসারির বেশির ভাগ চেয়ার তখনো খালি পড়ে আছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনস্থলে গিয়ে দেখা যায়, দলীয় প্রতীক নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে। আর মঞ্চের পশ্চিম পাশে সাংস্কৃতিক পরিবেশনার জন্য করা হয়েছে ছোট একটি মঞ্চ। তবে সম্মেলনের মাঠের সব চেয়ার…
লিপ ইয়ার বা অধিবর্ষ বলতে সহজভাবে আমরা প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসটিতে একটি দিন বেশি যোগ হওয়াকে বুঝি। কিন্তু কীভাবে এলো এই লিপ ইয়ারের ধারণা? কেন লিপ ইয়ারের প্রয়োজন পড়লো মানুষের? আদিম মানুষ আকাশের দিকে তাকিয়েই দিক, ঋতু, সময় নির্ধারণ করতো। কিন্তু উপযুক্ত সময়ে ফসল ফলানোর প্রয়োজনে ঋতুর হিসাব রাখাটা খুবই দরকারি হয়ে পড়েছিল। ঋতুর হিসেব ঠিক রাখার তাগিদ থেকে রোমানরা প্রথম ক্যালেন্ডার তৈরি করে। কিন্তু সে ক্যালেন্ডার তারা ইচ্ছা এবং প্রয়োজনমতো পরিমার্জন ও পরিবর্ধন করতো। এতে বেশির ভাগ সময়ই ঋতুর হিসেব করতে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। রোমান জেনারেল জুলিয়াস সিজার ৪৫ খ্রিষ্টপূর্বে বিখ্যাত গ্রিক জ্যোতির্বিদ সসেজেনেস অফ আলেকজেন্দ্রিয়াকে…
বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতের ঝাড়খন্ডের গড্ডায় নির্মিত আদানি বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। কেন্দ্রটি প্রথম ইউনিটের ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। আদানি বিদ্যুৎকেন্দ্র এমন সময় উৎপাদনে এল, যখন দেশের বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে কেনা বিদ্যুতের বিল পরিশোধ করতে পারছে না সরকার। এ অবস্থায় আদানির বিদ্যুৎ ক্রয় বাবদ যে পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে, তা সরকারের আর্থিক খাতে আরো এক দফা চাপ তৈরি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা দাঁড়িয়েছে ১৭ হাজার কোটি টাকার মতো (অক্টোবর পর্যন্ত)। ডিসেম্বরে আদানির বিদ্যুৎ কেনা শুরু হলে বড় অংকের অর্থ পরিশোধ…
বাংলাদেশে পরিবেশ ইস্যুতে বহুল আলোচিত-সমালোচিত রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ডিসেম্বরের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সঞ্চালন করতে পারে বলে প্রকল্প সংশ্লিষ্টরা আভাস দিয়েছেন। এদিকে, সাম্প্রতিক বছরে একের পর এক ঘূর্ণিঝড়ে জীবন ও সম্পত্তির বিপুল ক্ষতি হয়েছে বিপন্ন সুন্দরবন এই এলাকায়। জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের আবহাওয়া পাল্টে যাচ্ছে ক্রমশ। তাতে বিপদ বাড়ছে। জিরো কার্বন অ্যানালিটিক্স নামের একটি আন্তর্জাতিক সংস্থা জলবায়ু সংক্রান্ত যে সমীক্ষা চালিয়েছে, তাতে শোনা যাচ্ছে সেই বিপদঘন্টি। এই সমীক্ষায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে গত চার দশকে ২ লক্ষ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনে। এর মধ্যে দেড় লক্ষ কোটি টাকার বেশি জীবন ও সম্পত্তিজনিত ক্ষতি হয়েছে গত তিন বছরে।…
যেকোন অর্থ আত্মসাতের ঘটনায় বাংলাদেশে প্রশাসনের জালে সবসময় চুনোপুঁটিরা ধরা পড়ে, রাঘববোয়ালরা থাকে ধরাছোঁয়ার বাইরে। তাই এবার দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঘববোয়ালদের নয়, শুধু চুনোপুঁটিদের ধরতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রবিবার (২৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকটির সাবেক কর্মকর্তা এ এস এম হাসানুল কবিরের জামিন বাতিল চেয়ে আবেদনের শুনানিকালে এমন মন্তব্য করেন আদালত। এসময় দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। মামলাটির শুনানিকালে দুদকের আইনজীবীকে হাইকোর্ট…
সম্প্রতি ৪৮ কোটি ৭০ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করে নিয়েছেন সাইবার অপরাধীরা। এই তালিকায় ৩৮ লাখ বাংলাদেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্যও রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি গবেষণা-ভিত্তিক অনলাইন প্রকাশনা সাইবারনিউজের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। সাইবারনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর হ্যাকিং কমিউনিটি ফোরামে একটি বিজ্ঞাপন পোস্ট করা হয়। বিজ্ঞাপনে দাবি করা হয়, তাদের কাছে ৪৮৭ মিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মোবাইল নম্বরের ডেটাবেজ রয়েছে। তাতে বিশ্বের ৮৪টি দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য রয়েছে বলেও দাবি করা হয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি। এর মধ্যে এক চতুর্থাংশ ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ নম্বর সাইবার অপরাধীরা চুরি করেছেন বলে জানিয়েছে সাইবার নিউজ।…
মৃত্যুর পরেও জীবন্ত থাকা কি সম্ভব! কোন জীব যদি মারাই যায় তাহলে সেটি আবার জীবিত কিভাবে থাকে? অদ্ভুত শোনালেও এটা সত্য যে আমাদের পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে, যারা মৃত্যুর পরেও কিছুটা সময় এমনকি অনেক বছর বেঁচেও থাকতে পারে। আজ আমরা কথা বলবো আমাদের বিশ্বের এমন কিছু প্রাণী সম্পর্কে যেসকল প্রাণীগুলো মৃত্যুর পরেও জীবন্ত থাকে। প্লানারিয়ান্স প্লানারিয়ান্স হচ্ছে এমন এক ধরনের জলজ প্রাণী, বিজ্ঞানীদের ভাষায় যা প্রায় আজীবন জীবিত থাকতে পারে। যার মূল কারনটি হচ্ছে এই প্রানীটির দেহের যে স্থানেই ক্ষত কিংবা বিচ্ছিন্ন হোক না কেন এটি তার সেই স্থানকে পুণরায় আগের মত করে নিজ থেকে তৈরি করে নিতে সক্ষম।…
চলতি বছরে মানব পাচার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনের র্যাংকিংয়ে তৃতীয়বারের মতো একই জায়গায় অবস্থান করছে বাংলাদেশ। তবু মানব পাচার বন্ধে আইনের যথাযথ ব্যবহার লক্ষ্য করা যায় না। ১৮ বছরে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে ৭ হাজার ৫১৭টি। নিষ্পত্তি হয়েছে মাত্র ২৪৭টি মামলা। মানব পাচার প্রতিরোধ আইনে সবচেয়ে বেশি ৪০ শতাংশ মামলা ঢাকা বিভাগে। সবচেয়ে কম মাত্র ১ শতাংশ মামলা রংপুর বিভাগে। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র মাত্র ৩ দশমিক ২৮ শতাংশ মামলার। ভয়াবহ পরিসংখ্যান পুলিশ সদর দপ্তরের হালনাগাদ তথ্য বলছে, গত ১৮ বছরে দেশে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে ৭ হাজার ৫১৭টি। নিষ্পত্তি হয়েছে মাত্র…
সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের ভয়ে রুশ তরুণেরা দেশ ছেড়ে পালাচ্ছেন। রাশিয়ার জনমতের প্রতিফলন ঘটে এ রকম কিছু নির্ভরযোগ্য জরিপের ফলাফল থেকে দেখা যাচ্ছে, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নিয়ে সার্বিকভাবে পুতিনের সমর্থন আগের মতো থাকলেও তরুণেরা বয়স্কদের তুলনায় তাতে সমর্থন কমিয়েছেন। গত ১০ নভেম্বর প্রকাশিত সংবাদ অনুযায়ী,স্কুল শিক্ষার্থীদের অস্ত্র ব্যবহারের কলাকৌশল প্রশিক্ষণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। সাবেক সোভিয়েত আমলে স্কুলে স্কুলে এমন প্রশিক্ষণ দেয়া হতো। চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে পুরনো আমলের সেই প্রশিক্ষণ আবার চালু করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত কতটা সত্য বা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থাকলেও দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে আপনাকে চমকে উঠতে হবে। প্রতিবেদনে বলা…