…
এডিটর পিক
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে নির্বাচিত সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতিও বারবার দেওয়া হয়েছে।…
Trending Posts
-
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
১৯৭৪-এর দুর্ভিক্ষ: ১৫ লাখ মানুষের মৃত্যু ও বঙ্গবন্ধু সরকারের নিষ্ক্রিয়তা
অক্টোবর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
১৯৭৪-এর দুর্ভিক্ষ: ১৫ লাখ মানুষের মৃত্যু ও বঙ্গবন্ধু সরকারের নিষ্ক্রিয়তা
অক্টোবর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- যেভাবে যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন নবাব মুর্শিদকুলী খানের কন্যা
- আওয়ামী লীগ বনাম বিএনপি: উন্নয়ন, দুর্নীতি ও জনদুর্ভোগের হিসাব
- আসামে দুই দিনে ১১০০-এর বেশি পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ভাঙার দাবি কতটা সত্য?
- নির্বাচিত সরকারেও থামছে না মব সহিংসতা: নেপথ্যে কি রাজনৈতিক প্রশ্রয়?
- সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের নিরাপত্তার দায় কার?
- বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন এত ভয় মোদির?
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
Author: ডেস্ক রিপোর্ট
গত ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অর্থাৎ টানা তিন মাস ধরে ইতিবাচক ধারায় রেমিট্যান্স বা প্রবাসী আয়। পাশাপাশি বেড়েছে রপ্তানি আয়। মূলত এই দুই সূচক উন্নতির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। এতে আবারো ২০ বিলিয়ন ডলারে উঠেছে রিজার্ভ। অক্টোবর শেষে যা ছিল ১৯.৮৪ বিলিয়ন ডলারে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ১৩৭ কোটি ডলার পরিশোধের পর গত ৯ই সেপ্টেম্বর ১৯.৩৮ বিলিয়ন ডলারে নেমেছিল। এর আগে যা ২০.৫৫ বিলিয়ন ছিল। এ ছাড়া টাকার বিপরীতে ডলারের দর স্থিতিশীল রয়েছে। অর্থনীতিবিদরা বলেন, গত ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। তারা সেই প্রতিশ্রুতি রেখেছেন।…
জুলাই-অগাস্টে বাংলাদেশে সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।” এর আগে, গত অক্টোবরে শেখ হাসিনাসহ পলাতকদের গ্রেফতার করে আগামী ১৮ই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। ইন্টারপোলে রেড নোটিশ দিয়ে শেখ হাসিনাসহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ, কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কি না সেই প্রশ্নও…
জিয়া অরফানেজ ট্রাস্ট’র কোনো টাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মসাৎ করেননি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আসিফ হাসান। ওই টাকা ট্রাস্টের ফান্ডেই রয়েছে বলেও জানান তিনি। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে করা লিভ টু আপিল শুনানি হয়। শুনানিতে দুদকের আইনজীবী জানান, মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় ট্রাস্টের দুই কোটি ৩৩ লাখ টাকা ট্রান্সফার হয়েছে; কেউ তা আত্মসাৎ করেনি। এদিকে এ মামলায় আগামীকাল লিভ টু আপিলের আদেশের দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ১০ বছরের…
দুই যুগের মধ্যে গত বছর ডেঙ্গু সব রেকর্ড ভেঙে দেয়। মশাবাহিত রোগটিতে মারা যান ১ হাজার ৭০৫ জন; হাসপাতালে ভর্তি হন প্রায় সাড়ে ৩ লাখ মানুষ। অথচ আগের ২৩ বছরে ডেঙ্গুতে প্রাণহানি ছিল ৮৬৮ জন। প্রিয়জন হারিয়ে ঘরে ঘরে মাতমের মধ্যে ওই বছরের মাঝামাঝি আশার আলো দেখায় ভাইরাসটি শনাক্তে র্যা পিড অ্যান্টিজেন কিট উদ্ভাবনের ঘোষণা। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের নেতৃত্বে কিটটি উদ্ভাবন হয়। ঘটা করে তিনি কিটের সংবেদনশীলতা শতভাগ সঠিক এবং কোনো ভুল রিপোর্ট দেননি দাবি করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল…
রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের গেটেই দেখা গেল বিএনপি নেতাকর্মীদের অবস্থান। তাই ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস পর নূর হোসেন দিবসে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েও এদিন মাঠে নামতে পারেনি আওয়ামী লীগ। কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী সেখানে আসলেও তাদের মারধরের শিকার হতে হয় বিএনপি নেতাকর্মীদের হাতে। মারধরের শিকার এমন কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে নিয়ে যেতেও দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। রোববার সকাল থেকেই গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ ও জিরো পয়েন্ট এলাকায় হকিস্টিক, ক্রিকেট খেলার স্টাম্প, লাঠিসোঁটা-সহ মিছিল শোডাউন ও মিছিল করতে দেখা যায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ শনিবার তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে নূর হোসেন…
বিজ্ঞানীরা যখন পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খোঁজেন, তখন তাদের চোখ যে কেবল মহাকাশের দূরের নক্ষত্রমালায় নিবিষ্ট থাকে, তা নয়। তাদের খোঁজার তালিকায় রয়েছে আমাদের সৌরজগতের গ্রহগুলো, এমনকি উপগ্রহও। বিজ্ঞানীরা ধারণা করছেন, শনির উপগ্রহ এনসেলাডাসের পৃষ্ঠের ভারী আস্তরের নীচে রয়েছে লোনা পানির বরফের সমুদ্র, যা সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা অনেকখানি বাড়িয়ে দেয়। গবেষকরা এনসেলাডাসের পৃষ্ঠে ছড়িয়ে থাকা পানিতে প্রাণের বিকাশে মৌলিক ভূমিকা রাখে এমন একটি উপাদানের খোঁজ পেয়েছেন। ক্যাসিনি মিশনের ডেটা বিশ্লেষণ করে তারা খুঁজে পেয়েছেন হাইড্রোজেন সায়ানাইড, তার পাশাপাশি তারা দেখতে পেয়েছেন, উপগ্রহটি প্রাণ বিকাশে সক্ষম এমন রাসায়নিক শক্তির আধারও। জীবনের সূত্রপাত ঘটানো সেইসঙ্গে বিপাকীয় বিক্রিয়ার মাধ্যমে সেই জীবনকে…
চীনা রোভার ঝুরং লাল গ্রহ মঙ্গলে প্রাচীন সমুদ্রের প্রমাণ পেয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। চীনের ঝুরং রোভারের বিভিন্ন তথ্য ও প্রমাণের মাধ্যমে মঙ্গল গ্রহে কোনো এক সময়ে সমুদ্র ছিল বলে প্রমাণ করা যাচ্ছে। রোভারটি পৃথিবীর উপকূলরেখার মতো ভূতাত্ত্বিক গঠন খুঁজে পেয়েছে লাল গ্রহ মঙ্গলে। উপকূলরেখার অস্তিত্ব মঙ্গল গ্রহে অতীতে কোনো এক বিশাল সমুদ্রের উপস্থিতি ছিল বলে প্রমাণ করে। বিজ্ঞানীরা মনে করছেন, এই সাগর প্রায় ৩৬৮ কোটি বছর আগে সেখানে বিদ্যমান ছিল। এই সাগর তুলনামূলকভাবে দ্রুত বরফের সাগরে পরিণত হয়েছিল বলে মনে করা হচ্ছে। মঙ্গলে সমুদ্রের অস্তিত্বের কথা গ্রহটি যে আগে বাসযোগ্য ছিল বলে সেই প্রমাণকে জোরালো করবে। চীনের ঝুরং রোভারের সাম্প্রতিক…
কলকাতার কেন্দ্রীয় অঞ্চলের দুই বর্গকিলোমিটারের মধ্যে শতাধিক হোটেল ও তিন শতাধিক দোকানপাটের ব্যবসা মূলত বিদেশ থেকে আসা অতিথিদের ওপর নির্ভর করে। এসব অতিথি সীমান্তের ওপারের বাংলাদেশ থেকে আসা মানুষ। সাম্প্রতিক মাসগুলোয় বাংলাদেশিদের আসা কমে যাওয়ায় কলকাতার হোটেল ও দোকানের ব্যবসা ৭০ শতাংশ কমে গেছে। টাইমস অব ইন্ডিয়া কলকাতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সমিতির নির্বাহী কমিটির সদস্য মনোতোষ সরকারের সঙ্গে কথা বলেছে। তিনি জানান, মারকুইস স্ট্রিটে অবস্থিত তাঁর হোটেলের ৩০টি কক্ষের মধ্যে মাত্র চার-পাঁচটিতে বাংলাদেশ থেকে আসা অতিথি আছেন। জুলাই থেকে হোটেলের এই অবস্থা। মনোতোষ সরকার বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছেদের আগে যেকোনো সময় ২৬ থেকে ২৮…
১৯৬৯ সালের ২৯ অক্টোবর। সাড়ে তিন’শ মাইল দূরে অবস্থিত দুই বিজ্ঞানী তাদের কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হলেন। একটা বার্তা টাইপ করছিলেন। টাইপের কাজ যখন মাঝ পর্যায়ে, তখনই ঘটল বিপর্যয়। কম্পিউটার অচল হয়ে গেল। ক্রাশ করল। এ ঘটনার ৫৫ বছর পরে, চলতি বছরে, সেই আলাপ বিবিসির স্কট নোভেরের সাথে। শীতল যুদ্ধ তখন তুঙ্গে। চার্লি ক্লিন এবং বিল ডুভাল প্রতিভার উজ্জ্বল প্রভায় দীপ্যমান দুই তরুণ বিজ্ঞানী তৎকালীন উচ্চাভিলাষী অন্যতম এক গবেষণায় নিমগ্ন হয়ে উঠেছিলেন। ২১ বছর বয়সী ক্লিন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) গ্র্যাজুয়েট। ২৯ বছর বয়সী ডুভাল, স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট (এসআরআই) গবেষক। আরপানেট, পুরো নাম অ্যাডভানসড রিসার্চ প্রজেক্টস…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই-আগস্টে গণহত্যাকারীদের ধরতে সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘যে খুনি গোষ্ঠী জুলাই-আগস্ট মাসে গণহত্যা চালিয়েছেন, যারা পালিয়ে আছেন তাদের ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি। এটা খুবই দ্রুত হবে। তারা যেখানেই থাকুন না কেন, তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ ও আন্তরিকতা নিয়ে কাজ করবো।’ এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেয়া আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এটা কোনো মামলা না,…