…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, কূটনীতি ও সামাজিক বাস্তবতা বর্তমানে এক জটিল পরিবর্তনের মধ্য দিয়ে অতিক্রম করছে।…
Trending Posts
-
নতুন পদ্মা ব্যারাজ দক্ষিণ এশিয়ার জলশক্তির মানচিত্র বদলে দেবে: দ্য হিন্দু
জুন ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে: ইসরায়েলের নজরদারিতে বাংলাদেশ
জুন ১৯, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে: এইচআরডব্লিউ
জুন ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
নতুন পদ্মা ব্যারাজ দক্ষিণ এশিয়ার জলশক্তির মানচিত্র বদলে দেবে: দ্য হিন্দু
জুন ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে: ইসরায়েলের নজরদারিতে বাংলাদেশ
জুন ১৯, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে: এইচআরডব্লিউ
জুন ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গাছের শরীরে জোনাকির ডিএনএ, বিদ্যুৎ ছাড়াই আলো পাবে পৃথিবী?
- থামানো যাচ্ছে না ঢাকার অপরাধ
- বাংলাদেশ প্রসঙ্গে মোদি: পুরো বাংলাকে ভারতের বাইরে নেওয়ার চক্রান্ত হয়েছিল
- হজে অনিয়ম-দুর্নীতি, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ
- প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে হেরে গেছেন: নিউইয়র্ক টাইমস
- আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশ জুড়ে নিরাপত্তা ইস্যু
- বৃটেনে ‘পাকিস্তানি ধর্ষণ চক্র’: নির্যাতনের শিকার আড়াই লাখ শিশু-কিশোরী
- হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে: ইসরায়েলের নজরদারিতে বাংলাদেশ
Author: ডেস্ক রিপোর্ট
গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো, এমন আটটির বেশি গোপন বন্দিশালা শনাক্ত করেছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। তাদের ভাষ্যমতে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), র্যাব ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের মতো সংস্থাগুলো এসব গোপন বন্দিশালা পরিচালনা করত। দেশজুড়ে এসব গোপন বন্দিশালায় গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো। এর পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের কাউকে কাউকে সাধারণ বন্দীদের সঙ্গেও রাখা হতো। গুমসংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কমিশন গত শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ শিরোনামে প্রতিবেদনটি জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত ১ হাজার ৬৭৬টি অভিযোগ…
ইরানের হিজাব বিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এ আইনটি শুক্রবার থেকেই কার্যকর হওয়ার কথা ছিলো। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনটিকে ‘অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন’ বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে আইনটি পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল, হাতের বাহু ও পায়ের নীচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিলো। দেশটির অধিকার কর্মীরা এর তীব্র সমালোচনা করছিলেন। নারীদের জন্য কঠোর পোশাক আইন কয়েক দশক ধরে ইরানের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। একে কেন্দ্র করে অতীতে অনেক বিক্ষোভের জন্ম হয়েছিলো। এই আইনে অপরাধের পুনরাবৃত্তি হলে এবং কেউ যদি নিয়ম কানুনকে উপহাস…
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের হাজার কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজনীতিতে যোগ দেওয়ার পর বিভিন্ন দল বদল, আর ক্ষমতার পাশাপাশি প্রচুর অর্থ-সম্পদের মালিক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ। ২০২১ সালের ২৫ নভেম্বর নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ তখন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান। তারও আগে বিএনপির সমর্থনে নির্বাচিত মেয়র অধ্যাপক আবদুল মান্নানকে একাধিকবার বরখাস্ত করা হলে তখনো দীর্ঘ সময় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন কিরণ। অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত মেয়রের চেয়ারে বসে কিরণ দুর্নীতি-লুটপাট, কমিশন বাণিজ্যে জড়িয়ে…
বিজয় দিবস উপলেক্ষে বিজয়স্মম্ভে শ্রদ্ধা জানানোর সময় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত নয় জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন সিকদার ও জেলা বিএনপির সাবেক সম্পাদক সাইফুর রহমান রানার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েম আহমেদ বলেন, “সোমবার মারামারির ঘটনায় হাসপাতালে প্রায় ৯ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” আহতরা হলেন- দেয়ানের খামার গ্রামের মইনুদ্দিনের ছেলে মাইদুল ইসলাম, মমতাজ আলীর ছেলে উমর ফারুক, গোলাম কিবরিয়ার ছেলে আইয়ুব আলী, পাইকেরছড়ার গ্রামের…
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেছেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। একই সঙ্গে একটি জাতীয় ঐকমত্য কমিশন তার নেতৃত্বে আগামী মাসেই কাজ শুরু করবে বলে তিনি জানিয়েছেন। ওই কমিশনের কাজই হবে, নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব বিষয় জরুরি, সেসব বিষয়ে ঐকমত্য তৈরি করা। প্রধান উপদেষ্টা বলেছেন, “প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। ” বাংলাদেশের বিজয় দিবস…
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ইন্টারনেট সংযোগের মানোন্নয়নের জন্য বাংলাদেশ থেকে কেবলের মাধ্যমে ইন্টারনেট দেওয়ার যে দ্বিতীয় পরিকল্পনাটি নেওয়া হয়েছিল, তা থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। ভারত ও বাংলাদেশের গণমাধ্যমের একাংশে এই খবর প্রকাশ হওয়ার পরে তা নিয়ে আলোচনা হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি মহলে। ওই প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সমুদ্রের নিচ দিয়ে আসা কেবল বাংলাদেশের ভূপৃষ্ঠের ল্যান্ডিং স্টেশনে আসার পরে সেখান থেকে ত্রিপুরা হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দ্বিতীয় একটি সংযোগ দেওয়ার কথা ছিল। তবে ২০২১ সাল থেকে চালু হওয়া প্রথম ইন্টারনেট সংযোগটি অবশ্য এখনও চালু আছে। ভারতের বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ যদি সত্যিই বাড়তি ব্রডব্যাণ্ড ইন্টারনেটের প্রস্তাবিত…
গুম-সংক্রান্ত তদন্ত কমিশন ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ওই প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে অথবা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। প্রতিবেদনে কমিশন সদস্যরা এখন পর্যন্ত পাওয়া এক হাজার ৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই-বাছাই করেছেন। এতে আইন প্রয়োগকারী সংস্থার গুম করার পদ্ধতির কিছু বর্ণনা আছে। এতে বলা হয়, কমিশন গুমের পর ‘মেরে ফেলার পদ্ধতি সম্পর্কে যাচাইকৃত বিস্তারিত প্রতিবেদন’ পেয়েছে। একটি কার্যকর পদ্ধতি হলো মাথায় গুলি করা। এরপর মরদেহ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। প্রতিবেদনে…
চলতি বছরের এপ্রিলে গ্রিনল্যান্ডের বরফের ওপর দিয়ে বিমান চালানোর সময় কিছু অসাধারণ তথ্য সংগ্রহ করেছেন নাসার বিজ্ঞানীরা। আর্কটিক বা উত্তর মেরুতে বরফের নিচে সামরিক ঘাঁটি খুঁজে পেল বিমানটির রাডার স্ক্যানার। নাসার ‘গালফস্ট্রিম III’ বিমানটির রাডার যন্ত্রটি আর্কটিক বরফের নিচে একটি পরিত্যক্ত ‘শহর’ শনাক্ত করেছে। এটি ছিল স্নায়ুযুদ্ধের স্মৃতিচিহ্ন। এটিকে একসময় সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করত ‘ইউএস আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্স’। অত্যন্ত দূরবর্তী এই সামরিক পোস্টের নাম ক্যাম্প সেঞ্চুরি। এটি বরফের পৃষ্ঠের মধ্যে প্রায় ১৫০ মাইল ভেতরে খোঁড়া হয়েছিল। এটি একটি বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক নিয়ে গঠিত। ১৯৫৯ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এই স্থান পারমাণবিক মিসাইল উৎক্ষেপণের পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়েছিল।…
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, কয়েকটি ব্যাংকের ক্ষেত্রে দেখা গেছে তাদের বিতরণ করা মোট ঋণের ৮৭ শতাংশ নিয়েছেন একজন গ্রাহক। দুঃখের বিষয় ঋণের এ অর্থগুলো এখন দেশে নেই, পাচার হয়ে বিদেশে চলে গেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর শেরাটন হোটেলে ‘ড্রাইভিং চ্যালেঞ্জ: আনলকিং দ্য পটেনশিয়াল অব বাংলাদেশ ফিন্যান্সিয়াল মার্কেট’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর মনসুর। অনুষ্ঠান আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। গভর্নর বলেন, গত ১৫ বছরে দেশ থেকে বিপুল অর্থ ব্যাংকিং সিস্টেমের মধ্যদিয়ে বিদেশে পাচার হয়েছে। এগুলো খুবই সুপরিকল্পিতভাবে নেয়া হয়েছে যেটা আমাদের সবার জন্য বেদনাদায়ক। ইসলামী ধারার কয়েকটি ব্যাংকের ৮৭ শতাংশ ঋণ নিয়েছে একজন গ্রাহক।…
বাংলাদেশে বিরোধী রাজনীতিকে বিগত সরকার সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে ফেলেছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কিছু মানুষ বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে। ২০২৩ সালে ঘটে যাওয়া ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্ষিক সন্ত্রাস বিষয়ক রিপোর্টে এসব কথা বলেছে। সারা বিশ্বে ওই বছর ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসী ঘটনা নিয়ে প্রকাশ করা হয়েছে- ‘কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০২৩’। বাংলাদেশ অংশে বলা হয়, ওই বছরে বহুজাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো রিপোর্ট পাওয়া যায়নি। বিশেষত কর্তৃপক্ষ উগ্র জঙ্গি, বিশেষ করে আল- কায়েদা সংশ্লিষ্ট গ্রুপ আনসারুল্লাহ বাংলা টিম এবং আইসিস সংশ্লিষ্ট জামাআতুল মুহাহিদীন বাংলাদেশ উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিটগুলো সন্দেহজনক কয়েক ডজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।…