…
এডিটর পিক
বাংলাদেশের জ্বালানি খাত আবারও এমন এক বাস্তবতার মুখোমুখি, যা শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, শিল্প, পরিবহন,…
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
যেদিন কুয়েত দখল করেছিল ইরাক: মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া ২ আগস্ট
আগস্ট ২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
যেদিন কুয়েত দখল করেছিল ইরাক: মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া ২ আগস্ট
আগস্ট ২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- দুই হাজার বছর পর মিলল রোমান সেনাশিবির: হঠাৎ কেন পরিত্যক্ত হয়েছিল পুরো ঘাঁটি?
- ইরান যুদ্ধের মূল্য দেবে বাংলাদেশ? ঝুঁকিতে জিডিপি, রেমিট্যান্স ও জ্বালানি বাজার
- ঘাটতি গ্যাসে বাড়তি লোডশেডিং: সাময়িক সংকট নাকি দীর্ঘমেয়াদি?
- আফগানিস্তানের আড়াই দশক পর একই ভুল করছে ট্রাম্প
- ৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা
- আগস্ট ঘিরে পুলিশের মধ্যে চাপা আতঙ্ক কেন?
- মাছের সঙ্গে কি আমরা মাইক্রোপ্লাস্টিকও খাচ্ছি?
- দাবানলের আগুন যেভাবে বদলে দিচ্ছে এক মহাদেশের ভবিষ্যৎ
Author: ডেস্ক রিপোর্ট
শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত। তাকে ফেরত দেয়ার আনুষ্ঠানিক অনুরোধ করেছে বাংলাদেশ। এখন সেই অনুরোধে রাজি হলেও ভারতের সামনে বিপদ। আবার প্রত্যাখ্যান করলেও বিপদ। দেখা দিতে পারে বিশৃঙ্খলা। অনলাইন দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত ‘দ্য কমপ্লেক্স রোড টু এক্সট্রাডিশন: উইল ইন্ডিয়া এগ্রি টু সেন্ড শেখ হাসিনা ব্যাক টু বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে প্রয়োজনীয় সব ডকুমেন্ট আনুষ্ঠানিকভাবে পাঠিয়ে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ১৩ই ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ কথা জানিয়েছেন। ডিসেম্বরে একটি নোট ভারবালের মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠানোর বার্তা দিলেও তাকে ফেরত পাঠানোর বাংলাদেশের…
মিশরের ফাইয়ুম অববাহিকায় বিজ্ঞানীরা ৩০ মিলিয়ন (৩ কোটি) বছর আগের এক নতুন শিকারি প্রাণীর প্রায় সম্পূর্ণ একটি খুলি আবিষ্কার করেছেন। ‘বাস্টেটোডন সিরটোস’ নামের এই বিলুপ্ত মাংসাশী প্রাণীর জীবাশ্ম আবিষ্কার পূর্বে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই খুলি আফ্রিকার প্রাচীন শিকারি প্রাণীদের বিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের ফলে তাদের বিলুপ্তির বিষয়টি আরও স্পষ্ট করছে। এটা আধুনিক শিকারি প্রাণীদের আবির্ভাবের আগেই ঘটেছিল। আবিষ্কৃত খুলির ধারালো দাঁত ও শক্তিশালী চোয়ালের গঠন থেকে বোঝা যায়, বাস্টেটোডন ছিল অত্যন্ত শক্তিশালী কামড়ের অধিকারী একটি ভয়ংকর স্তন্যপায়ী প্রাণী। আকারে এটি চিতাবাঘের সমান ছিল এবং সে সময়কার খাদ্যশৃঙ্খলের শীর্ষে অবস্থান করত। এটি এমন এক সময়ের শিকারি, যখন আমাদের আদিম বাঁদর-সদৃশ…
ধনী ও জলবায়ু দূষণকারী দেশগুলোর থেকে ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশ ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা রয়েছে। অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় ৭৮ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড এর প্রকাশিত একটি বৈশ্বিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায়বিচারের ওপর জোর দেওয়া হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের সম্মেলনকে কেন্দ্র করে ‘হু ওজ হু’ নামের এই বিশেষ প্রতিবেদনটি প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড ইন্টারন্যাশনাল। প্রতিবেদনের সমীক্ষায় দেখা যায়, ২০২৪ সালে…
দিন যতই যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গ্রাস করছে হতাশার চরম অন্ধকার। বন্ধু ট্রাম্প থেকে পাচ্ছেন একের পর এক ধাক্কা। দলে টানতে পারছেন না প্রতিবেশী কোন দেশকে। আয়ত্তে নেই সেভেন সিস্টারসও। এত সবকিছুর মধ্যে মোদির কপালে আরেকটি চিন্তার ভাজ জুড়ে দিয়েছিল বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা। বিষয়টি প্রতিবেশী ভারতের জন্য ঠিক কত বড় হুমকি, তা বুঝতে বাকি নেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোয়ান, বলা হয় তিনি যতটা জনপ্রিয় – ঠিক ততটাই ভয়ানক। বাংলাদেশের পাশে তার অবস্থান পাল্টে দিতে পারে পাশার দান। সম্প্রতি তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বেলাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন…
বিজ্ঞানের জগতে আর্কিমিডিস এক চিরপরিচিত নাম। তার কথা উঠলে যে দৃশ্যটি প্রথমে ভেসে ওঠে, তা হচ্ছে একজন লোক গোসলখানা থেকে নগ্ন অবস্থায় “ইউরেকা, ইউরেকা” চিৎকার করতে করতে গ্রিসের রাস্তা মাতাচ্ছেন। একাধারে গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, প্রকৌশলী, আবিষ্কারক ও অস্ত্র নির্মাতাকারী, কী ছিলেন না তিনি! অসম্ভব প্রতিভাবান এবং সময়ের অগ্রবর্তী এই মানুষটি জন্মেছিলেন খ্রিষ্টপূর্ব ২৮৭ সালে। জন্মস্থান তার ভূমধ্যসাগরের সিসিলি দ্বীপে। সেসময় এ দ্বীপের নামকরা শহর ছিল সিরাকিউজ এবং জায়গাটিতে ছিল গ্রিকদের বসতি। ভৌগোলিক কারণে আদর্শ শহর হওয়ায় সিরাকিউজকে যুদ্ধের কবলে পড়তে হয়েছে অনেকবার। আর্কিমিডিসের সময়েও রোমের সাথে সিরাকিউজের যুদ্ধ সৃষ্টি হয়। যার নেই কোনো যুদ্ধশিক্ষা, না তিনি ছিলেন সেনাপতি; শুধু বুদ্ধির…
গণ-অভ্যুত্থানের ছয় মাস পার হতে না হতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রদের পক্ষগুলোর মধ্যে উত্তেজনা ছড়াতে দেখা যাচ্ছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত শতাধিক জন গুরুতর আহত হন। ছাত্রদের সংঘাতে স্থানীয়রা ও রাজনৈতিক কর্মীরা জড়িয়ে পড়লে সেটা ভয়াবহ রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক পক্ষ আরেক পক্ষের ওপর ইটপাটকেল, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করছে। যুবদলের কাউকে কাউকে রামদা-চাপাতির মতো ধারালো অস্ত্র নিয়েও হামলা করতে দেখা গেছে। এই সংঘর্ষ ও হামলা নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরস্পরকে দায়ী করেছে। কুয়েটের এই সংঘর্ষের উত্তাপ ঢাকা…
সম্প্রতি শিল্প ও ক্যাপটিভে প্রতি ইউনিট গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা থেকে দ্বিগুণ বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। এ প্রস্তাব বাস্তবায়ন হলে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের টেক্সটাইল খাতের উদ্যোক্তারা। বস্ত্র খাতের যন্ত্রপাতির সবচেয়ে বড় প্রদর্শনী ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) নিয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের এ আশঙ্কার কথা উঠে আসে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। এ সময় সংগঠনের পরিচালক আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ…
বাংলাদেশিদের মধ্যে ভারতীয় নাগরিকদের বিয়ে করার প্রবণতা বাড়ছে। পশ্চিমবঙ্গে এই বিয়ের ঘটনা ঘটছে বেশি। পশ্চিমবঙ্গের ম্যারেজ রেজিস্টার জেনারেলের অফিস থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, গত ৫ বছরে ৪১০জন বাংলাদেশি নারী পশ্চিমবঙ্গে ভারতীয় পুরুষদের বিয়ে করতে চেয়েছেন এবং প্রায় ৭৬ জন বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করতে চেয়েছেন । ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ভারতীয় নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের বিয়ে করার আবেদনের সংখ্যা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। ২০২৩ সালে ভারতীয় বিয়ে করার জন্য ৫৩ জন বাংলাদেশি আবেদন করেছিলেন। আর ২০২৪ সালে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১১১। এর মধ্যে ১০০ জন নারী এবং ১১ জন পুরুষ ভারতীয় বিয়ের জন্য আবেদন করেছেন। নারীদের…
বাংলাদেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া আগামী এপ্রিল মাসে শুরু হতে পারে। মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্তকাজ শেষ করার চেষ্টা চলছে বলেও জানান এই আইনজীবী। “আমরা আশা করি, আগামী (মার্চ) মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হবে। যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যায়, তাহলে এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে,” বিবিসি বাংলাকে বলছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মি. ইসলাম। গণঅভ্যুত্থানের মুখে গত…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘প্রতিবেশী দেশ যদি গড়িমসি করে, কৃষি, নদী, কৃষক বাঁচাতে পানির ন্যায্যতা আদায় করতে হবে। আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে। আবার প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা করতে হবে। উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা নদীর পানির কোনও বিকল্প নাই। অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিস্তার ডান-বামের নদীগুলো খনন করতে হবে। বৃষ্টির পানি ধরে রাখার জন্য নদী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নদীর আশপাশে জলাধার নির্মাণ করতে হবে।’ দুই দিনব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনের ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কর্মসূচিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনি বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান…