…
এডিটর পিক
এক প্রান্তে হরমুজ প্রণালি, অন্য প্রান্তে পানামা খাল। ভৌগোলিকভাবে হাজার হাজার মাইল দূরে অবস্থিত এই…
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
- হরমুজের অস্থিরতায় পানামা খালেও কেন বাড়ছে উত্তেজনা?
- রোহিঙ্গারা কি আদৌ ফিরবে নাকি বাংলাদেশেই থেকে থাবে?
- ৫ বছরে ৭৬ হাজারের বেশি আত্মহত্যা, নীরব সংকটে বাংলাদেশ
- ৭ মাসে ২ হাজার ৭৬ খুনের মামলা, বাড়ছে জনমনের উদ্বেগ
- হিন্দু শিক্ষক পরিবারের চারজনকেই হত্যা: ধর্ম, শিক্ষকতা ও নিরাপত্তা
- কফি এনেমা: ‘ডিটক্স’-এর মোড়কে বিপজ্জনক অপচিকিৎসা
- রোমান সাম্রাজ্যের রহস্যময় দেবী: গুহার দেয়ালে মিলল ১২০টি লাতিন বার্তা
Author: ডেস্ক রিপোর্ট
এক-দুই বছর নয়, ৩৫০ কোটি বছর আগে পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল বিশাল আকারের একটি উল্কাপিণ্ড। সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল গবেষক এর আঘাতে সৃষ্ট বিশাল গর্ত বা ক্রেটারের সন্ধান পেয়েছেন। তাদের দাবি সত্য হলে এটি হবে পৃথিবীর প্রাচীনতম গর্ত। সম্প্রতি নেচার কমিউনিকেশনসে প্রকাশিত এই গবেষণাটি পৃথিবীর বুকে উল্কাপিণ্ডের আঘাত ও প্রভাবের ইতিহাস সম্পর্কে তথ্য প্রদান করেছে। কার্টিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ও জিওলজিক্যাল সার্ভে অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া যৌথভাবে এই গবেষণাটি পরিচালনা করেছে। গবেষকরা ৩ দশমিক ৫ বিলিয়ন বছরের পুরোনো গর্তটি (ক্রেটার) আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলে। মূলত ‘শ্যাটার কোণ’ নামে পরিচিত স্বতন্ত্র এক প্রকার শিলার (রক ফরমেশন) উপস্থিতি থেকেই গর্তটি শনাক্ত করতে পেরেছেন…
নৃশংস ও ‘বর্বরভাবে’ আবারো গাজার নিরীহ মানুষের ওপর গণহত্যা শুরু করেছে ইসরাইল। ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি এতে ভেঙেচুরে খান খান হয়ে গেছে। নতুন করে ইসরাইলের হামলায় কমপক্ষে ৪০৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা করছে হতাহতের সংখ্যা অনেক বেশি হবে। কারণ, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। ইসরাইলের এ হামলাকে বর্বর বলে আখ্যায়িত করেছে মাল্টা। দ্রুত নতুন করে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে মাল্টা, বেলজিয়াম, সুইজারল্যান্ড। মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এক্সে এক পোস্টে বলেছেন, বর্বরোচিতভাবে কমপক্ষে ৩০০ মানুষকে হত্যা করা হয়েছে। অন্যদিকে ইসরাইলের নতুন করে হামলা এবং তাতে ভয়াবহভাবে…
চারদিনের এক সরকারি সফরে ২৬ মার্চ চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। প্রধান উপদেষ্টা এমন এক সময়ে এ সফরে যাচ্ছেন যখন চীন থেকে আনুষ্ঠানিকভাবে ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে করা চুক্তি শূন্যের কোঠায় নেমে এসেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নতুন করে কোনো ঋণ সহায়তার চুক্তি হয়নি বাংলাদেশের। এ সময় আগে প্রতিশ্রুত ঋণের অর্থ ছাড় হয়েছে ২৭ কোটি ডলারের কিছু কম। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার…
ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ চলেছে। ব্যাপক পাথর ছোঁড়াছুঁড়ি, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। পরে কারফিউ জারি করেছে প্রশাসন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নাগপুর শহরের মহাল এলাকায় সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়। পুলিশের দিকেও ব্যাপক পাথর ছোঁড়া হয়। প্রাথমিকভাবে ছয় জন বেসামরিক নাগরিক ও তিনজন পুলিশ অফিসার আহত হন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। এরপরে কোতোয়ালি আর গণেশপেঠ এলাকাতেও সংঘর্ষ ছড়ায়। হাজার খানেক মানুষ ব্যাপকভাবে পাথর ছোঁড়া, ভাঙচুর চালায়। দোকানপাট আর গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার প্রায় ভোররাত পর্যন্ত পুলিশ নানা এলাকায়…
গত বছরের নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের মধ্যে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিবর্তনের ফলে একসময়ের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। দুই দেশের এই ঘনিষ্ঠতা ভারতের বিশেষ নজরে রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের বৈরী সম্পর্ক কাটিয়ে বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু করেছে। এর অংশ হিসেবে ঢাকা পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি করেছে। এছাড়া দুই দেশের মধ্যে বিমান ও সামরিক যোগাযোগ পুনরায় শুরু হয়েছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ছিল। নয় মাসব্যাপী সেই যুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষ…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু তথ্য বিশ্লেষণ করেই ক্ষান্ত হচ্ছে না, বরং প্রতারণার কৌশলও রপ্ত করে ফেলছে— এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক এক গবেষণা। এমআইটির বিজ্ঞানীদের পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য, যেখানে দেখা গেছে, বিভিন্ন ক্ষেত্রে এআই প্রতিপক্ষকে ধোঁকা দিচ্ছে, কৌশলগত প্রতারণায় লিপ্ত হচ্ছে এবং এমনকি নিজেকে মানুষ হিসেবে উপস্থাপনের চেষ্টাও করছে। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রবণতা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে যখন এটি বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সম্পৃক্ত। গবেষণায় দেখা গেছে, কূটনৈতিক বোর্ড খেলায় এআই মিথ্যা বন্ধুত্ব গড়ে তুলে পরে বিশ্বাসঘাতকতা করেছে। আবার কিছু এআই ব্যবস্থা প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের বিভ্রান্ত করে জয় ছিনিয়ে…
জলবায়ু পরিবর্তনের জেরে চরিত্র বদলে যাচ্ছে পৃথিবীর। ভবিষ্যতের পৃথিবী আদৌ বাসযোগ্য থাকবে কি না, সেই নিয়ে নানা তত্ত্ব রয়েছে। এমনকি বিজ্ঞানীরাও সেই নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। বিজ্ঞানীদের দাবি, আগামী ১০০ কোটি বছরের মধ্যে সূর্যের তেজে ছারখার হয়ে যাবে সব কিছু। পৃথিবীতে গাছের অস্তিত্ব থাকবে না, ফলে অক্সিজেনের জোগানও থাকবে না পরিবেশে। অর্থাৎ আজ থেকে ১০০ কোটি বছর পর পৃথিবীর অক্সিজেন ফুরিয়ে যাবে। সৌরগজগতের বাইরে বিকল্প বাসস্থান খোঁজার কাজে হাত দিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. তাদের Nexss প্রকল্পের আওতায় ২০২১ সালের ১ মার্চ Nature Geoscience পত্রিকায় একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। আর তাতেই ভবিষ্যতের পৃথিবী নিয়ে চাঞ্চল্য়কর দাবি করা হয়। বিজ্ঞানীরা জানান,…
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ভারতের এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান তুলসি গ্যাবার্ড। তার কাছে প্রশ্ন রাখা হয়, ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ এবং এই উপমহাদেশে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। দেখা দিয়েছে ভয়াবহ সহিংসতা। সংখ্যালঘুদের ওপর হামলারও অনেক রিপোর্ট পাওয়া গেছে। এসব স্থানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কি উদ্বিগ্ন? শুধু রাজনৈতিক নয় সব ক্ষেত্রে স্থিতিশীলতার প্রয়োজন কিনা? জবাবে তুলসি বলেন, অবশ্যই। দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিষ্পেষণ, হত্যাকাণ্ড ও নির্যাতন অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের কাছে উদ্বেগের কেন্দ্রে আছে এ বিষয়টি। তুলসি গ্যাবার্ড বলেন,…
হিন্দু ধর্মাবলম্বীদের রঙের উৎসব হোলিকে কেন্দ্র করে ভারতে যে কয়েকটি সাম্প্রদায়িক অশান্তির ঘটনা হয়েছে, তার মধ্যে মহারাষ্ট্রে একটি মসজিদের বাইরের ভিডিওটি নিয়েই সামাজিক মাধ্যমে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। বিবিসির সংবাদদাতা রত্নাগিরিতে গিয়ে জানতে পেরেছেন, মসজিদের ফটকে গাছের গুঁড়ি দিয়ে আঘাত করা হচ্ছে বলে যে ভিডিও ছড়িয়েছে, সেটা আসলে বহু যুগ ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা প্রথা। হোলি উৎসবের অঙ্গ হিসাবেই আগের রাতে একটা গাছের গুঁড়ি নিয়ে গিয়ে জ্বালানো হয় এবং শহরের মসজিদের সামনে দিয়ে হিন্দুদের সেই মিছিল যাওয়ার সময়ে তারা মসজিদের সামনে ওই গাছের গুঁড়িটি রাখেন। মুসলমানদের সঙ্গে কথা বলে আবার তারা এগিয়ে যান বলে বিবিসির সংবাদদাতা ময়ূরেশ…
দুর্নীতির কারণে প্রায় ধসের মুখে থাকা ১১টি সমস্যাগ্রস্ত ব্যাংকের মধ্যে ছয়টি ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। গত ছয় মাসে আমানত সংগ্রহ ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এসব ব্যাংক এ অগ্রগতি অর্জন করেছে। গত বছরের আগস্টে গভর্নর আহসান এচ মনসুর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। এরপর কেন্দ্রীয় ব্যাংক এটির তারল্য সহায়তা কর্মসূচির আওতায় ৩০ হাজার কোটি টাকা নতুন অর্থ সরবরাহ করে এ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে। ঘুরে দাঁড়ানো ছয়টি ব্যাংক হলো—ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), আইএফআইসি ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের বেশিরভাগই এখন আর কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার…