…
এডিটর পিক
তারা ফিরে এসেছিল নিঃশব্দে। কোনো আনন্দ ছিল না, ছিল না কোনো স্বাভাবিক ঘরে ফেরার উচ্ছ্বাস।…
Trending Posts
-
মোদিকে ট্রাম্পের ফোন, ভারত-পাকিস্তান নিয়ে ‘নতুন খেলায়’ যুক্তরাষ্ট্র
এপ্রিল ১৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
মোদিকে ট্রাম্পের ফোন, ভারত-পাকিস্তান নিয়ে ‘নতুন খেলায়’ যুক্তরাষ্ট্র
এপ্রিল ১৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- ভারতের নিষ্ঠুরতা: সীমান্তের ওপারে বাবা-মা আটক, এপারে একা শিশুরা
- হরমুজের পর কেন মালাক্কা প্রণালী নিয়ে শঙ্কা?
- বাংলাদেশে বাড়লো পেট্রোল-ডিজেলসহ সব জ্বালানি তেলের দাম
- জ্বালানি তেল: সরকারি তথ্যে ‘রেকর্ড মজুত’, বাস্তবে কেন হাহাকার?
- বিএনপি কেন জুলাইকে জামাত-এনসিপির হাতে তুলে দিচ্ছে?
- মোদিকে ট্রাম্পের ফোন, ভারত-পাকিস্তান নিয়ে ‘নতুন খেলায়’ যুক্তরাষ্ট্র
- শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল
- মাজারে বারবার হামলার পেছনের পলিটিক্স?
Author: ডেস্ক রিপোর্ট
গত ৫ আগস্ট থেকে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিউজ টাইমের বর্ষীয়ান সাংবাদিক দীনেশ কে ভোরা প্রশ্ন তুলেছেন, অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কীভাবে বিবৃতি দিতে পারেন? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকে তখন তিনি বিবৃতি দিতে পারেন না। কিন্তু শেখ হাসিনা সেই নিয়মের উলঙ্ঘন করেছেন। ভোরার মতে, শেখ হাসিনা যা বলছেন, তা আসলে মোদি সরকারের শিখিয়ে দেয়া বুলি। মোদি সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে হাসিনাকে দিয়ে। ভোরার মতে,…
আজ থেকে ২৪৮ বছর আগে ‘ইলুমিনাতি’ নামে একটি গোপন আর বাস্তব সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। এই একই নাম ছিল একটি কাল্পনিক সমাজের, যা বছরের পর বছর ধরে ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে। অনেকে বিশ্বাস করে ইলুমিনাতি একটি গোপন, কিন্তু রহস্যময় বৈশ্বিক সংস্থা, যার লক্ষ্য বিশ্ব দখল করা, তারাই বিশ্বের বড় বড় বিপ্লব এবং বিখ্যাত ব্যক্তিদের হত্যাকাণ্ডের সাথে জড়িত বলেও মনে করা হয়। তবে প্রকৃতপক্ষে ইলুমিনাতি কারা ছিল এবং তারা কি সত্যিই বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে? এই রহস্যময় সমাজ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন ১২টি প্রশ্নের উত্তর থেকে। জানতে পারবেন এই সমাজের উদ্দেশ্য এবং কারা এর সাথে জড়িত ছিল। দ্য অর্ডার অফ দ্য ইলুমিনাতি বা…
বাংলাদেশের অর্থনীতির অবস্থা পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছে দেশে গত পনের বছরে ‘চামচা পুঁজিবাদ থেকেই চোরতন্ত্র’ তৈরি হয়েছিলো, যাতে রাজনীতিক, সামরিক ও বেসামরিক আমলা, বিচার বিভাগসহ সবাই অংশ নিয়েছে। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৮ উপায়ে দুর্নীতির মাধ্যমে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে- এমনটা বলা হচ্ছে শ্বেতপত্রে। তবে কারা বেশি দুর্নীতিবাজ ছিল এমন প্রশ্নের জবাবে শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন কমিটি বিষয়টি নিয়ে যেসব শুনানি করেছে সেখানে এমন মত এসেছে যে ‘চোরতন্ত্রের মূল স্তম্ভ ছিল আমলারা, সামরিক ও বেসামরিক উভয়ই’। কারা এসব দুর্নীতি করেছে এমন প্রশ্নের জবাবে…
বর্তমানে বাংলাদেশের পোশাক খাতের অর্ডার ধীরে ধীরে চলে যাচ্ছে ভারতের তিরুপুরে, যা একসময় বাংলাদেশের প্রধান প্রতিযোগী ছিল। তিরুপুর শহরটি ভারতের অন্যতম বৃহৎ টেক্সটাইল হাব হিসেবে পরিচিত, এবং এখানকার প্রায় ৫ হাজার পোশাক কারখানা বর্তমানে ৯৫ শতাংশ সক্ষমতায় চলছে। কয়েক মাস আগে এসব কারখানা ৬০-৬৫ শতাংশ সক্ষমতায় চলত, কিন্তু এখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আসা অর্ডারের ফলে সেগুলোর উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে বেড়ে গেছে। তিরুপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (টিইএ) প্রেসিডেন্ট কে এম সুভ্রমানিয়াম জানিয়েছেন, যুক্তরাজ্যের ক্রেতারা এখন স্যাম্পল চাচ্ছেন এবং শুল্ক থেকে রেহাই পেতে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) চুক্তি করতে আগ্রহী। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরের শুরুতেই এই চুক্তি বাস্তবায়িত হবে। বাংলাদেশে…
প্রায় ২৩ কোটি বছর আগে পৃথিবীতে আবির্ভাব ডাইনোসরদের । শুরুতে তারা যে খুব একটা দাপটের সঙ্গে বাস করছিল তা নয়, বরং অন্যান্য প্রাচীন সরীসৃপের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে ছিল। তবে, ৩ কোটি বছর পর ডাইনোসরেরা পৃথিবীর শাসক হয়ে ওঠে এবং তাদের অনেক প্রতিদ্বন্দ্বী সরীসৃপ বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসরদের এই সফলতার রহস্যভেদের চেষ্টা বিজ্ঞানীরা চালিয়ে যাচ্ছেন বহু আগে থেকেই। নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রশ্নের উত্তর লুকিয়ে থাকতে পারে তাদের জীবাশ্মের মলে। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের প্যালেওন্টোলজিস্ট (ফসিল নিয়ে গবেষণা করে নানা তথ্য বের করেন যাঁরা) মার্টিন কভার্নস্ট্রোম ও তাঁর দল ডাইনোসরের মল ও বমির জীবাশ্ম নিয়ে গবেষণা করেছেন, যেগুলোকে ‘ব্রোমালাইটস’ বলা…
একসময়ের বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশে একজন হিন্দু পুরোহিতকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর দুই প্রতিবেশী পরস্পরের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছে। গত আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিত্র শেখ হাসিনা। তিনি ভারতে পালিয়ে যান। ভারতে তাঁর অব্যাহত উপস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও মোদি সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি করেছে। ৮৪ বছর বয়সী নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, হাসিনা ভারতে বসে ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা ভারতের বিরুদ্ধে এই অভিযোগও তুলেছেন, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বাংলাদেশে…
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে এই রায় দেন। আদালত আসামিদের আপিল গ্রহণ করে রুল যথাযথ ঘোষণা করেন এবং ডেথ রেফারেন্স বাতিল করে মোট ৪৯ জনকে খালাস দেন। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ দণ্ডিত বেশ কয়েকজনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান…
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে একে একে তার দলীয় নেতা, সংসদ সদস্য ও মন্ত্রীদের দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে। যারা ক্ষমতাকে ব্যবহার করে হাজার কোটি টাকার অনিয়ম করেছেন। এবার আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনারই এক ভয়াবহ অনিয়মের গল্প সামনে এসেছে। যা হার মানিয়েছে রূপকথার গল্পকেও। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেকে নির্দোষ করে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পান শেখ হাসিনা। জানা গেছে, ২০০১ সালে ক্ষমতা ছাড়ার দু’দিন আগে তড়িঘড়ি করে বিধি অমান্য করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রকল্পের অনুমোদন দেন শেখ হাসিনা। ১২০ কোটি টাকা মূল্যের সেই প্রকল্প অনুমোদনের সময় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী…
অতীতের মতো টাকা ছাপিয়ে সরকারকে বা কোনও ব্যাংককে অর্থ দেয়া হবে না- গত অগাস্টেই এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে ছয়টি দুর্বল ব্যাংককে দেয়ার কথা জানিয়েছেন খোদ গভর্নরই। একইসঙ্গে রোববার থেকে এসব ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। কিন্তু প্রশ্ন উঠছে, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় ব্যাংককে কেন সরে আসতে হলো? আর এর প্রভাবই বা কী হতে পারে? তাছাড়া টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার পদক্ষেপই…
ভারতপ্রেমীদের বলতে চাই কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। শুধু মুখে নয়, কার্যক্ষেত্রে। এমন উত্তর দেন যাতে বাংলাদেশে আজকের বাজারে ১৫০ টাকা পেঁয়াজ আর ১২০ টাকা আলু এটা যেন পাকিস্তানের মতো ১০০০ টাকা লিটার পেট্রল আর ৪০০ টাকা কেজি আটা হয়। বাংলাদেশে সরকারি উদ্যোগে হিন্দু নিপীড়নের বিরোধিতায় সেদেশের নাগরিকদের বয়কটের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। প্রশ্ন করেন, শুধু মুখে নয়, বাংলাদেশকে কার্য ক্ষেত্রেও কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এদিন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দরজায় ভারতের পতাকা পেতে রাখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, ‘আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে।…