…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
চাঁদাবাজিতে দেশসেরা বিএনপি: ২০২৪ থেকে ২০২৬-এর ঘটনাপঞ্জি
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
চাঁদাবাজিতে দেশসেরা বিএনপি: ২০২৪ থেকে ২০২৬-এর ঘটনাপঞ্জি
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- পাকিস্তানের ইতিহাস: জন্ম, বিভক্তি ও ক্ষমতার সংকট
- শ্রমিক আন্দোলনে সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
- প্রাচীন সভ্যতার প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে?
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
Author: স্টেটওয়াচ ডেস্ক
ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশে ‘বেআইনি ধর্ম পরিবর্তন অধ্যাদেশ’ জারি হয়েছে। একেই কথিত ‘লাভ জিহাদ’ বিরোধী অধ্যাদেশ বলা হচ্ছে। আজ (শনিবার) রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছেন। ভারতে এই প্রথম কোনও রাজ্যে এ ধরণের অধ্যাদেশ কার্যকর হল। উত্তরপ্রদেশে একের পর এক লাভ জিহাদের ঘটনায় উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ কয়েকদিন আগে হুমকি দিয়ে বলেছিলেন, “এখনও সময় আছে। সাবধান করে দিচ্ছি। আমাদের মেয়েদের সম্মান নিয়ে যারা খেলবে তাদের জীবন শেষ করে দেব।” সাম্প্রতিক কালে এমন চাঁচাছোলা ভাষায় ভারতের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী কথিত লাভ জিহাদের বিরোধিতা করেননি। তখনি যোগী বলেছিলেন ‘লাভ জিহাদ’ রুখতে এবার তিনি কড়া আইন আনবেন। যেমন কথা তেমনি কাজ এবার…
রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো উদঘাটন এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনের ভিত তৈরি করার জন্য ক্রমবর্ধমান বৈশ্বিক প্রত্যাশা রয়েছে, বলছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ। তবে রোহিঙ্গাদের টেকসই, স্বেচ্ছা, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় শর্তগুলো এখনও পূরণ করা হয়নি বলে জানান রাষ্ট্রদূত শিউয়াখ। নিজ বাসভবনে ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশের মানবিক প্রচেষ্টাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ এবং এ সহায়তার মধ্যে শরণার্থীদের প্রত্যাবাসনের সুবিধার্থে নথিভুক্তকরণ, শিক্ষা এবং দক্ষতার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত।’ সুইস রাষ্ট্রদূত বলেন, এ সংকটকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সকলকে আলোচনায় উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত শিউয়াখ বলেন, ‘আমি বলতে পারি, আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা…
পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি ইরান বরাবরই অস্বীকার করলেও পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো দেশটির অন্যতম শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহকে তার দেশের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী ও ইরানের ‘বোমার জনক’ বলে দাবী করে আসছিল। শুক্রবার তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির আবসার্ড এলাকায় সন্ত্রাসীদের বোমা হামলার শিকার হওয়ার পর হাসপাতালে নেয়া হলে মারা যান ফখরিজাদাহ। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর হস্তক্ষেপে ২০০৩ সালে বন্ধ করে দেয়া এক সমন্বিত পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে তিনি নেতৃত্ব দেন বলে পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরে দাবী করে আসছিল। পশ্চিমা বিশ্বের গোয়েন্দা কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা মনে করেন যে বেসামরিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির নেতৃত্ব…
বাংলাদেশ থেকে প্রায় ৯১১ কোটি ডলার পাচার হয়েছে ২০১৪ সালে। টাকার অঙ্কে যা প্রায় ৭২ হাজার ৮৭২ কোটি টাকা। আমদানি-রপ্তানির সময়ে পণ্যের প্রকৃত মূল্য গোপন করার মাধ্যমেই এই অর্থের বড় অংশ পাচার করা হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) গতকাল মঙ্গলবার অর্থ পাচারের এ তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আট বছর ধরে উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচারের তথ্য প্রকাশ করে আসছে। এবারের প্রতিবেদনে রয়েছে ২০০৫ থেকে ২০১৪ সাল সময় পর্যন্ত তথ্য। [soliloquy id=”2196″]
মামুন আবদুল্লাহ : দ্য প্রিন্টে শেখর গুপ্তা নামের একজন পলিটিক্যাল বিশ্লেষক একটি আর্টিকেল লিখেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সেই বিখ্যাত উক্তিটি কোট করে। আর্টিকেলের নাম ‘5 reasons for the crisis in global Islam‘; তিনি খুবই লজিক্যাল আইডিয়া ব্যক্ত করেছেন এ ব্যাপারে যে ইসলাম আদৌ সঙ্কটে কিনা, সঙ্কটে হলে এর কারণগুলো ঠিক কী কী। এটি ভীষণ সেন্সিটিভ একটি টপিক, সেকারণে অবজেক্টিভ মাইন্ড সেট না করে তা পড়াও উচিৎ হবে না। এরপর পাঠকই নির্ধারণ করবেন আদৌ ইসলাম সঙ্কটে কিনা। ঘটনার প্রেক্ষাপট শুরু হয় গত মাসে অক্টোবরে ফরাসি প্রেসিডেন্টের কিছু স্টেটমেন্টকে কেন্দ্র করে। তিনি বলেন, “বিশ্বজুড়ে ইসলাম একটি সঙ্কটে পড়েছে, এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ…
সন্ত্রাস, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে হাজী সেলিমের নাম। অন্যায় অনিয়মের পথ ধরেই তার উত্থান বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি ছেলে ইরফান সেলিমের ঘটনা দিয়ে আলোচনায় এলে তার বিরুদ্ধে সক্রিয় হয় প্রশাসন। দখল ও দুর্নীতির নানা অভিযোগ তদন্তে নামে বিভিন্ন সংস্থা। ইতোমধ্যে বেশ কিছু অভিযান চালিয়ে হাজী সেলিমের দখল থেকে বেশকিছু সরকারি জমি উদ্ধার করা হয়েছে। [soliloquy id=”2145″]
বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় ২০২০ সালেও শীর্ষে আছে কাতার’। মাথাপিছু আয় বেশি হলে ধরে নেওয়া হয় একটি দেশের নাগরিকেরা তাদের জীবন চালানোর প্রয়োজনীয় সব চাহিদা নিজেরাই পূরণ করতে সক্ষম। যদিও উন্নয়নের এই তত্ত্বের এখন আর তেমন গ্রহণযোগ্যতা নেই। তারপরও মাথাপিছু আয় ধরে এখনো অনেক কিছু বিবেচনা করা হচ্ছে। উচ্চ মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের একটি তালিকা তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান ইটসজিআরনাইন। প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে। ধনী দেশের এ তালিকা তৈরিতে জনসংখ্যার অনুপাত, আয়-ব্যয়ের পরিমাণ বিবেচনায় নেওয়া হয়েছে। [soliloquy id=”2121″]
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা নিয়মিত প্রকাশ করে থাকে। ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া নারী শ্রমিকের তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। [soliloquy id=”2013″]
মুহিত্বিন আতামান : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ইস্রায়েলের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের আনুষ্ঠানিককরণ বা স্বাভাবিককরণের পরে অনেক পর্যবেক্ষক মধ্য প্রাচ্যের রাজনীতি এবং আরব বিশ্বে এই চুক্তির প্রভাব সম্পর্কে আলোচনা শুরু করেছেন। আরব বসন্ত চলাকালীন আরব বিদ্রোহ ও বিপ্লবগুলির পরে যে পতন ঘটেছিল তা “রাজনৈতিক আরব বিশ্বের” ভবিষ্যতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মনে হয়। আরব দেশগুলির দেশীয় বিষয়ে বাহ্যিক হস্তক্ষেপের ফলে পরিবর্তন প্রক্রিয়া প্রায় সমস্ত দেশেই ব্যর্থ হয়েছে। সিরিয়া, ইয়েমেন, লিবিয়া এবং ইরাকে রাষ্ট্র কাঠামোটি ভেঙে ফেলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের নিয়ন্ত্রণে আসা মিশর আঞ্চলিক ইস্যুতে তার বেশিরভাগ রাজনৈতিক উৎসাহ হারিয়েছে। তিউনিসিয়া পরিবর্তন প্রক্রিয়াতে এখনও একমাত্র…
ডঃ মঞ্জুরে খোদা : বেগমপাড়া কি? বাংলাদেশের অসৎ-দূর্ণীতিবাজ ব্যবসায়ী-আমলা-রাজনীতিকদের পরিবার কানাডার যে সব স্থানে বাসা-বাড়ী কিনে বসবাস করে সেসব স্থানকে কানাডার বাঙালিরা ‘বেগমপাড়া’ বলে অভিহিত করে। কানাডায় আসলে সুনির্দিষ্টভাবে ‘বেগমপাড়া’ বলে কোন জায়গা নেই। ‘বেগমপাড়া’ হচ্ছে বাংলাদেশের লুটেরা-দূর্ণীতিবাদের দ্বিতীয় আবাস ভূমির প্রতিকী নাম। বিপুল সম্পদের মালিক হয়ে তাদের পরিবার এখানে আয়েশী, নিরাপদ ও বিলাসবহুল জীবনযাপন করে। কিভাবে এলো বেগমপাড়ার ধারণা? অন্টারিও’র একটি ব্যায়বহুল ও অভিজাত ছোট শহর মিসেসাওগা। কানাডার বিখ্যাত লেক অন্টারিওর তীর ঘেসে টরন্টো শহরের পাশে এটি অবস্থিত। এই শহরের একটি বড় কন্ডোমিনিয়ামে দক্ষিণ এশিয়া থেকে আসা বহু অভিবাসী পরিবার বসবাস করতো। এই সব পরিবারের কর্তারা কাজকর্ম করেন মধ্যপ্রাচ্যের…