Author: স্টেটওয়াচ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে হাসিনুর রহমান ওরফে ফকির চাঁন নামের এক বাংলাদেশিকে শনিবার ভোররাতে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি খাটিয়ামারী গ্রামের আবুল হাশেমের ছেলে। সীমান্তবাসীরা জানান, ফকির চাঁন খাটিয়ামারী সীমান্ত দিয়ে ধানবীজ ভারতীয় চোরাকারবারিদের কাছে পাচার করতে গেলে ভারতের জোড়ডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করেন। পাচারে বাংলাদেশিদের মতো ভারতীয়রাও সারসরি জড়িত। কিন্তু বিএসএফ সদস্যরা ভারতীয়দের গুলি না করে বাংলাদেশিদের গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ফকির চাঁন। পরে সঙ্গীরা তাকে কাঁধে করে নিয়ে আসেন। হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো ও…

Read More

যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভাসান চরে শতাধিক রোহিঙ্গা পরিবারকে স্থানান্তর করার পরিকল্পনা পরিত্যাগ করার জন্য বাংলাদেশ সরকারর প্রতি আহ্বান জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি এমন আহ্বান জানিয়ে বলেছে জাতিসংঘ এখনও বঙ্গোপসাগরের ওই দুর্গম দ্বীপটিকে মানুষের বসবাসের উপযোগী বলে ঘোষণা দেয়নি। এতে বলা হয় স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী দুর্গম ওই দ্বিপটিতে এ মাসেই শতাধিক পরিবারের ৩০০ থেকে ৪০০ রোহিঙ্গা শরণার্থীকে স্বেচ্ছা ভিত্তিতে স্থানান্তরের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ সকল নির্বাচিত পরিবারের একটি অংশের সাক্ষাৎকার নিয়েছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে সাক্ষাৎকারে তাঁরা অভিযোগ করেছেন কক্সবাজারে শরণার্থী শিবিরের দায়িত্বে থাকা কর্মকর্তারা তাদেরকে ভাসান চরে স্থানান্তরিত…

Read More

অসুস্থতা যতই মারাত্মক হোক না কেন হাসপাতালে ভর্তি কভিড-১৯ রোগীদের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির ব্যবহার না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কভিড-১৯ ওষুধের বিষয়ে চলমান নির্দেশিকা হালনাগাদ করে এ পরামর্শ দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার বিএমজে মেডিকেল জার্নালে প্রকাশিত হালনাগাদ নির্দেশিকায় বলা হয়েছে, রেমডেসিভির অন্যান্য গুরুত্বপূর্ণ ফলাফলসহ কভিড-১৯ থেকে মারা যাওয়া বা ভেন্টিলেশনের প্রয়োজনীয়তার ঝুঁকিকে প্রভাবিত করে—এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ হালনাগাদ নির্দেশিকা এমন সময় এল, যার এক মাস আগে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় রেমডেসিভির অনুমোদন দেয় বলে ঘোষণা করে ওষুধটির প্রস্তুতকারক সংস্থা গিলিয়েড সায়েন্সেস। এর মাধ্যমে এটা করোনাভাইরাসের…

Read More

ডেস্ক রিপোর্ট : কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার পাশাপাশি তৈরি পোশাক খাতে (আরএমজি) করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবের কারণে এ শিল্পে কর্মরত নারী শ্রমিকদের পরিস্থিতির আরও অবনতি হয়েছে।  আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক নতুন সমীক্ষায় এমনটা বলা হয়েছে। সমীক্ষা প্রতিবেদনে চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে বৈষম্য এবং হয়রানি, নারীদের কণ্ঠ রোধ, অসম মজুরি ও পারিবারিক বিধিনিষেধ। আইএলও’র বেটার ওয়ার্ক প্রকল্পে বাংলাদেশ, কম্বোডিয়া, কেনিয়া, লেসোথো ও ভিয়েতনামের পোশাক শ্রমিকদের নিয়ে পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, মজুরিভুক্ত চাকরি সমাজে নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে সহায়তা করে। আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুওমো পটিয়াইনেন বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কর্মরতদের ৬০ শতাংশই নারী। নারীদের কর্মসংস্থান হ্রাস পেলে তা কেবল তাদের অর্থনৈতিক…

Read More

চট্টগ্রাম : প্রতিদিন শত শত বস্তা পচে যাওয়া পেঁয়াজ ফেলে দিচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তদাররা। তারপরও খুচরা বাজারে আশানুরূপ পেঁয়াজের দাম কমছে না। জানা গেছে, বিশ্বের নানা দেশ থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে ডলারে কেনা পেঁয়াজ পচে যাওয়ায় এমন দুরবস্থা। এমনকি টাকা দিয়ে গাড়ি ভাড়া করে এনেও ফেলেও দেয়া হচ্ছে পচা পেঁয়াজ। এতে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা। অথচ এখনো খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়তি। নগরীর বিভিন্ন বাজার ও মুদির দোকানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। কাজীর দেউড়ি মুদির দোকান সিটি স্টোরে আজ (শনিবার) দেশি পেঁয়াজ বিক্রি করছে ৮০ টাকা কেজিতে, বিদেশি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজি।…

Read More

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ত্রাণ বিতরণ নিয়ে স্থানীয় রাজনীতিকদের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ তুলে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোলৎজ অসন্তোষ প্রকাশ করেছেন। জলবায়ু পরিবর্তন ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ছয় হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের কর্মসূচি নিয়েছিলো ঢাকাস্থ জার্মান দূতাবাস। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার ব্যক্তিগত টুইট বার্তায় জার্মান রাষ্ট্রদূত তার অস্তুষ্টির কথা জানান। জানা গেছে, গত ১৫ নভেম্বর সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ উদ্বোধন করেন ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত ফারেনহোল্টজ। স্থানীয় মাড়িয়ালা বাজার মোড়ে ২৫০০ পরিবারের মাঝে ২৫ কেজি চাল, এক কেজি ডাল, সাবান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।…

Read More

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম থেকে কক্সবাজার ১০০ কিলোমিটার রেল পথ নির্মাণের কাজ এগিয়ে চলছে। বাংলাদেশ সরকার ও এডিবি যৌথ অর্থায়নে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। সমীক্ষা শেষে ২০১০ সালের ৬ জুলাই নতুন রেললাইন স্থাপনের জন্য ডিপিপি অনুমোদন দেয় সরকার। ২০১৬ সালে প্রকল্পটি ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত হয়। ২০১৮ সালের মার্চে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার রেলপথে স্টেশন থাকছে ৯টি। এগুলো হলো- সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাও, রামু, কক্সবাজার সদর, উখিয়া ও ঘুমধুম। এসব স্টেশনের মধ্যে চকরিয়া স্টেশন নির্মাণের জন্য পাইলিং…

Read More

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন অনলাইনের বহুল আলোচিত প্রতারক  রহমতউল্লাহ (৩৬) নামে এক ভুয়া পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের এস.ও.রোড এলাকায় চাঁদাবাজি করতে গেলে তাকে আটক করা হয়। জানা গেছে, পুলিশ পরিচয়ে ছিন্নমূল শিশুদের একটি বিদ্যালয়ের নামে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের কাছে চাঁদা আদায় করতে যান রহমতউল্লাহ। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় পুলিশ তার তার কাছ থেকে একটি ওয়াকিটকি এবং তার মুঠোফোনে ডিএমপি ও জেলা পুলিশের পোশাক পরা কয়েকটি ছবি উদ্ধার করে। রহমতউল্ল্যাহ দীর্ঘদিন ধরে অনলাইনে অভিনব কৌশল অবলম্বন করে প্রতারণা…

Read More

যুবদলের পল্টন থানার যুগ্ম আহবায়ক লিয়ন হককে  ১৭ নভেম্বর, ২০২০ মঙ্গলবার বিকাল  থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতর এর চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স দাবী করেন। বিবৃতিতে জাতীয়তাবাদী যুবদল, পল্টন থানা শাখার যুগ্ম আহবায়ক লিয়নকে মঙ্গলবার দুপুর থেকে পাওয়া যাচ্ছে না বলে দাবী করা হয়। তার সহকর্মীরা জানিয়েছেন যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার মিছিলের পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে তার পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য যে, গত ১২ নভেম্বর, ২০২০ ঢাকা ১৮ আসনের  উপনির্বাচনে ভোটগ্রহণের…

Read More

নিজস্ব প্রতিবেদক : পণ্য মজুদের আধুনিক সংরক্ষণাগারের স্বল্পতার সুযোগে গড়ে উঠেছে শক্তিশালী মজুদ সিন্ডিকেট। সরকার দলীয় ও সমর্থিত ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে বিভিন্ন মৌসুমে পরিকল্পিতভাবে দাম বাড়িয়ে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। এবার সরকার এই শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে চাচ্ছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে সরকার কি দলীয় ব্যবসায়ীদের আদৌ নিয়ন্ত্রণ করতে পারবে? বাজার সিন্ডিকেট ভাঙতে ও নিত্যপণ্যের স্বনির্ভরতার পথ খুঁজতে সম্প্রতি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ব্যক্তিরা বৈঠক করেছেন। বৈঠকে অর্থ, বাণিজ্য, কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে দ্রুত একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করাসহ সাতটি সিদ্ধান্ত গ্রহন…

Read More