…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
চাঁদাবাজিতে দেশসেরা বিএনপি: ২০২৪ থেকে ২০২৬-এর ঘটনাপঞ্জি
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
চাঁদাবাজিতে দেশসেরা বিএনপি: ২০২৪ থেকে ২০২৬-এর ঘটনাপঞ্জি
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- পাকিস্তানের ইতিহাস: জন্ম, বিভক্তি ও ক্ষমতার সংকট
- শ্রমিক আন্দোলনে সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
- প্রাচীন সভ্যতার প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে?
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
Author: স্টেটওয়াচ ডেস্ক
রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকরী ছিল পৃথিবীর বিভিন্ন দেশে। একবিংশ শতাব্দীতে এসে সে চিত্র অনেকটাই বদলে গেছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে পৃথিবীর অনেকে দেশে গণতন্ত্র নামেমাত্র কার্যকর রয়েছে। বিংশ শতাব্দীর মতো অনেক দেশে সরাসরি সামরিক শাসন না থাকলেও, অনেক দেশে গণতান্ত্রিক-ভাবে নির্বাচিত সরকারগুলো সামরিক একনায়কদের মতোই আচরণ করছে বলে রাষ্ট্রবিজ্ঞানীদের পর্যবেক্ষণে বলা হচ্ছে।অনেক দেশে পরিপূর্ণ বেসামরিক সরকার থাকলেও সেখানে গণতন্ত্র কতটা কার্যকরী আছে সেটি নিয়ে অনেক প্রশ্নের উদয় হয়েছে। একটি দেশে বেসামরিক সরকার ক্ষমতায় থাকলেও সে দেশে গণতন্ত্র নাও থাকতে পারে। কিভাবে বুঝবেন একটি দেশে গণতন্ত্র নেই? [soliloquy id=”2648″] তথ্যসূত্র : বিবিসি বাংলা
ভাস্কর্য বুদ্ধিমত্তার শিল্প। ভাস্কর্য হচ্ছে একটি দেশ, সভ্যতার এবং মানুষের বিভিন্ন ইতিহাসের ঘটনার প্রতীক। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নান্দনিক ভাষ্কর্যগুলো দেখে সে দেশের ইতিহাস, সংস্কৃতি ও শিল্পবোধের পরিচয় পাওয়া যায়। ঢাকার বিভিন্ন জায়গায় নান্দনিক আকর্ষণ বাড়ানোর জন্য বেশ কিছু ভাস্কর্য রয়েছে। যেগুলো বাংলাদেশের ইতিহাস, রাজনীতি ও শিল্পবোধের প্রতিনিধিত্ব করে। ঢাকার এমন ছয়টি সেরা ভাস্কর্য নিয়ে এই ছবিঘর। [soliloquy id=”2470″]
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার গভীর রাতে কুষ্টিয়ার যুগিয়া এলাকার একটি মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ১৬ মিনিটের দিকে শহরের যে সড়কটি মজমপুর গেট হয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে মিশেছে, সেই রাস্তা ধরে পায়ে হেঁটে এসে দুই ব্যক্তি বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে উঠে হাতে থাকা লাঠি বা লোহার কোনো জিনিস দিয়ে ভাস্কর্যটি ভাঙচুর করে। গভীর রাত হওয়ায় এরপর নির্বিঘ্নেই তারা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। স্থানীয়রা জানান, পাঁচ রাস্তার মোড় এলাকায়…
নভেম্বর মাসে সংঘটিত ৪১৭ দুর্ঘটনায় ৪৩৯ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশন নামে এক সংস্থার শনিবার প্রকাশিত নতুন প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। দেশের সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা পূর্ববর্তী মাসের তুলনায় গত নভেম্বরে কিছুটা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত এবং ২৯টি রেলপথ দুর্ঘটনায় ৩২ জন নিহত ও সাতজন আহত হয়েছে। দেশের সাত জাতীয় দৈনিক, পাঁচ অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে নেয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে রোড সেফটি ফাউন্ডেশন…
স্টেটওয়াচ রিসার্চ নেটওয়ার্ক কাজ করছে বাংলাদেশে আইনপ্রয়োগের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত বাস্তবতা নিয়ে। এর অংশ হিসেবে স্টেটওয়াচ নিউজে আমরা প্রতিদিনকার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গণমাধ্যম সংক্রান্ত খবরাখবরগুলো সংক্ষেপে তুলে ধরার উদ্যোগ নিয়েছি। প্রতিদিন নিম্নোক্ত মাধ্যমসমূহ থেকে সংবাদগুলো সংগ্রহ ও তা নথিবদ্ধ করছে আমাদের কর্মীরা: প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, নয়া দিগন্ত, ইত্তেফাক, দেশ রূপান্তর, ডেইলি স্টার, নিউ এজ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ২৪ ডটকম, আমাদের সময়, মানবজমিন। আমরা আশা করি, এই প্রতিবেদন নিয়মিত প্রকাশের মাধ্যমে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার আরো শক্তিশালী হবে। ৩ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১৮অগ্রহায়ণ ১৪২৭, পত্র-পত্রিকায় প্রকাশিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম…
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান রাজ্য থেকে সারা বিশের ছড়িয়ে পড়েছে মহামারি কভিড-১৯। গত এক বছরে এ ভাইরাসে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ১৪ লাখ ৭১ হাজার ৪৯৪ জন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। বাংলাদেশসহ বিশ্বজুড়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে করোনা প্রতিষেধকের জন্য- ‘কবে আসবে কভিড-১৯ ভ্যাকসিন’? এখন পর্যন্ত কভিড-১৯ ভ্যাকসিনের কার্যকর সফলতা দাবী করা হচ্ছে ৪টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ডিসেম্বরে ২০২০ এর মধ্যে ভ্যাকসিন বাজারে নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেছেন তিনটি প্রতিষ্ঠান। ৪টি প্রতিষ্ঠানের আবিষ্কৃত কভিড-১৯ ভ্যাকসিনের তুলনামূলক পরিস্থিতি ছবিঘরে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হল। [soliloquy id=”2368″]
বিশ্বের নানা প্রান্তে সক্রিয় রয়েছে অনেক চরমপন্থী গোষ্ঠী। নিজেদের অন্যায় দাবি আদায়ে যারা বেছে নিয়েছে সহিংসতার পথ। লাখো মানুষের মৃত্যুর জন্য দায়ী এসব ভয়ঙ্কর সংগঠনগুলো। এখনও তারা পৃথিবীর বুকে কায়েম করার চেষ্টা করছে ভীতি ও ত্রাসের রাজত্ব, মৃত্যুর সওদা করছে তারা প্রতি মুহূর্তে। সেরকমই বিশ্বের পাঁচ ভয়ঙ্কর সন্ত্রাসি গোষ্ঠীকে নিয়ে আমাদের এই ছবি ফিচার। সূত্র : ডয়চে ভেলে [soliloquy id=”2345″]
করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল মেনে তিন কোটি ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন জনগণকে বিনামূল্যে বিতরণ করবে সরকার। সেই লক্ষ্যকে সামনে রেখে সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়ার (এসআইআই) কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড-১৯-এর তিন কোটি ডোজ ভ্যাকসিন ক্রয় করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটির নাম দেয়া হয়েছে সার্স কোভিড ভিটু এ জেড ১২২২। চলতি বছরের ১৪ অক্টোবর সিরাম ইন্সটিটিউটটে উৎপাদিত অক্সফোর্ডের এই ভ্যাকসিন বাংলাদেশের কাছে ৩ কোটি ডোজ বিক্রির প্রস্তাব ছিল। এই প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা…
মামুন আব্দুল্লাহ : হঠাৎ করেই আবার ইরান ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক উত্তপ্ত হচ্ছে, কেননা ইরান থেকে বড় ধরণের একটি সংবাদ প্রকাশ পেয়েছে যে তাদের শীর্ষ নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করা হয়েছে। ২৭ শে নভেম্বর রাত থেকেই এর নিশ্চয়তা দিয়ে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রচার করতে থাকে। কিন্তু এর পরপরই ইরান ইজরায়েল ও ইউএসএর বিরুদ্ধে অভিযোগ আরোপ করে যে, হত্যাকাণ্ডে ঐ দুই দেশের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অনেকের মনে থাকতে পারে গত জানুয়ারি মাসে ইরানে আরও একটি হত্যাকাণ্ড ঘটে। ইরানের জেনারেল কাশেম সুলেমানী আমেরিকার ড্রোন হামলায় নিহত হলে ইরান-যুক্তরাষ্ট্রের সম্পর্ক তখন বেশ উত্তপ্ত হয়ে ওঠে। তখন থেকে এখন পর্যন্ত ইরান ও আমেরিকা…
আমান অভিষেক : অবস্থা দৃষ্টে মনে হয় ফেসবুক আগ্রাসীভাবে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার সোশ্যাল মিডিয়ার বাজার দখলে ব্যস্ত কিন্তু ফেসবুকের মাধ্যমে সামাজিক ও নাগরিক অধিকার লঙ্ঘন রোধ করতে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অবকাঠামো মজবুত করার জন্য কোন আয়োজন নেই। আসুন একটু কল্পনা করে দেখি এমন যদি হয়, ইংরেজি ভাষাভাষী নয় এমন একটি দেশের সোশ্যাল মিডিয়া কোম্পানি আগ্রাসীভাবে চেষ্টা তদবির করে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে তার বাজার প্রচার প্রসার করতে, তাহলে কেমন হবে বিষয়টা। ধরে নিই, ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ফেসবুক’ বিশ্বের শুধু যে তথ্যের প্রাথমিক উৎসে পরিণত হচ্ছে তাই নয় বরং নিজেই ইন্টারনেটের সমার্থক শব্দ হয়ে দাঁড়াচ্ছে। ফেসবুকের মাধ্যমেই এখন আপনি…