Author: স্টেটওয়াচ ডেস্ক

আর্মেনিয়ার ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস বা এনএসএস জানিয়েছে, তারা দেশের প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ানকে হত্যার একটি পরিকল্পনা প্রতিহত করেছে। আজারবাইজানের সঙ্গে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি করার পর পাশনিয়ানের কাছ থেকে ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে এই হত্যা প্রচেষ্টা চালানো হয় এবং এর সঙ্গে সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তা জড়িত ছিলেন। এনএসএস জানিয়েছে, এই সংস্থার সাবেক প্রধান আর্তুর ভানেসতিয়ান, রিপাবলিকান পার্টির সাবেক সংসদীয় দলের প্রধান বাহরাম বাগদাসারিয়ান এবং এবং সাবেক সেনা কর্মকর্তা আশোত মিনাসিয়ানকে বন্দী করা হয়েছে। এনএসএস এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেভাজন এসব ব্যক্তি প্রধানমন্ত্রীকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিলেন। প্রধানমন্ত্রীকে হত্যার পর ক্ষমতা দখল করে কাকে নতুন প্রধানমন্ত্রীর করা হবে তাও তারা আলোচনা…

Read More

দেশের ধর্ম ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী। রবিবার সকাল সাড়ে ১০টায় হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় হিসাবে পরিচিত চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সম্মেলন শেষে নতুন নেতৃত্বের ঘোষণা দেয়া হয়। চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে আসা হেফাজতের প্রায় সাড়ে তিন শতাধিক শীর্ষ মুরুব্বী অংশ নিয়েছেন। সম্মেলনের শুরুতে হেফাজতের সাবেক সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে আহ্বায়ক করে ১২ সদস্যের সম্মেলন পরিচালনা কমিটি গঠন করা হয়। তাদের পরিচালনায়…

Read More

চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকের উথলী শাখায় রবিবার দিনে দুপুরে অনেকটা ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দরের সদস্যরা সশস্ত্র অবস্থায় ব্যাংকের কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৯ লাখ টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। ব্যাংকের প্রহরী আশরাফুল ইসলাম জানান, দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে মোটরসাইকেলযোগে তিনজন ব্যাংকের ভিতরে প্রবেশ করেন। তাদের সকলের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। ব্যাংকে প্রবেশের দুই মিনিট পরই তারা পিস্তল বের করে ব্যাংকের ম্যানেজারসহ সকল কর্মকর্তাদের জিম্মি করে। এরপর ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। ব্যাংকের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানান, ব্যাংকে প্রবেশের পরপরই ডাকাত সদস্যরা কর্মকর্তা কর্মচারীদের মোবাইল কেড়ে…

Read More

গৃহযুদ্ধ কবলিত ইথিওপিয়ায় বিপদের মুখে পড়েছেন বাংলাদেশের ১০৪ জন গার্মেন্ট কর্মী। জরুরি ভিত্তিতে তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। বাংলাদেশের ডিবিএল নামের কোম্পানী ইথিওপিয়ার ট্রাইগ্রে অঞ্চলে একটি পোশাক কারখানা চালু করে ২০১৮ সনে। এই শ্রমিকরা সেখানেই কর্মরত। কিন্তু হঠাৎ করেই লড়াই তীব্র হয়ে যাওয়ায় এই শ্রমিকদের অন্যত্র সরিয়ে নেয়ার প্রয়োজন হয়ে পড়েছে। ইরিত্রিয়া ও সুদান সীমান্তের মধ্যবর্তী অঞ্চলে এর অবস্থান হওয়ায় গৃহযুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে। শত শত মানুষ সেখানে ইতোমধ্যেই প্রাণ দিয়েছেন। জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এই অঞ্চলে খাদ্য ও স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারছে না। এর ফলে সেখানে এক ভয়াবহ মানবিক সঙ্কট দেখা দিয়েছে। এই অবস্থায় বাংলাদেশি কোম্পানী ডিবিএল শ্রমিকদের…

Read More

ভাস্কর্যকে মূর্তি বলা জ্ঞানের স্বল্পতা ও দৃষ্টি ভঙ্গির সমস্যা বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। বিবৃতিতে ওলামা লীগের নেতৃবৃন্দ বলেন, ভাস্কর্য হচ্ছে একটি শিল্প যা নগরের সৌন্দর্য বর্ধন করে। আর মূর্তি বানানো হয় ধর্মীয় বিশ্বাস থেকে উপাসনা করার জন্য। ভাস্কর্য আর মূর্তি এক নয়। যারা ভাস্কর্যকে মূর্তি বলে তাদের জ্ঞানের স্বল্পতা ও দৃষ্টি ভঙ্গির মধ্যে সমস্যা রয়েছে। তবে অশ্লীলতার প্রতিচ্ছবি যদি কোন ভাস্কর্যে প্রকাশ পায় তা নিঃসন্দেহে ধর্ম ও সভ্যতা বিরোধী বলে বিবেচিত হওয়া সমীচীন। শনিবার (১৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ওলামা লীগের নেতৃবৃন্দ এসব কথা বলেন। ওলামা লীগের সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, ভাস্কর্যে বিরোধিতা…

Read More

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের প্রভাব মোকাবিলার জন্য তথ্য ভাগাভাগি এবং নীতি ও কাজের সমন্বয়কে শক্তিশালী করার অঙ্গীকার করেছে বাংলাদেশ, চীন, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। হেমন্ত এবং শীত মৌসুম কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ সময়’, এ বিষয়ে একমত পোষণ করেছে এই পাঁচ দেশ। চীন বলছে যে তারা অন্য চারটি দেশের সাথে পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য প্রস্তুত রয়েছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা অব্যাহত রাখবে। এছাড়া, এ চারটি দেশসহ উন্নয়নশীল দেশগুলোকে ইতিবাচকভাবে ভ্যাকসিন সরবরাহ করার বিষয়েও প্রস্তুত থাকার কথা জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, যৌথভাবে কোভিড-১৯ মোকাবিলা করে জনগণের জীবন, সুরক্ষা ও স্বাস্থ্য রক্ষা করতে এবং অর্থনৈতিক…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য গোপন আলোচনা শুরু করেছে পশ্চিম আফ্রিকার মুসলিম দেশ নাইজার। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি সই করার পর নাইজার একই পথ অনুসরণ করছে। ইসরাইলের হিব্রু ভাষার দৈনিক পত্রিকা ইয়েদিওত অহরোনোথ গতকাল (শুক্রবার) এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন এই জল্পনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে, সর্বশেষ মুসলিম রাষ্ট্র হিসেবে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। আফ্রিকার পশ্চিমাঞ্চলে অবস্থিত সম্পূর্ণ স্থলবেষ্টিত রাষ্ট্র নাইজার। দেশটির শতকরা ৮০ ভাগ এলাকাজুড়ে রয়েছে সাহারা মরুভূমি। পুরো নাম দ্য রিপাবলিক অব নাইজার। নাইজারের পলীয় যুগের…

Read More

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার স্লুইস গেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সাথে শনিবার ভোরে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল নাফ নদীতে অভিযান চালিয়ে ওই এলাকার ১ নং স্লুইস গেটের পাশে তিনজনকে বহনকারী একটি নৌকাকে চ্যালেঞ্জ করে বলে বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিপদ বুঝে অপরাধীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও ‍গুলি চালায়। একপর্যায়ে, অপরাধীরা নিজেদের বাঁচানোর জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে আটক করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।…

Read More

মার্কিন গণমাধ্যমগুলো দেশটির সব অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ঘোষিত এই ফলাফলে দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থানকে সুসংহত করেছেন।অন্যদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট। শুক্রবারের আগ পর্যন্ত বাইডেনের ভোট সংখ্যা ছিল ২৭৯ এবং ট্রাম্পের ২১৭। গতকাল অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ফল ঘোষিত হয়। অ্যারিজোনা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জো বাইডেন বেশি পপুলার ভোট পাওয়ায় ওই দুই অঙ্গরাজ্যের ২৭ ইলেকটোলার কলেজ ভোট তার ঝুলিতে জমা পড়ে। ফলে তার ভোট সংখ্যা দাঁড়ায় ৩০৬। অন্যদিকে নর্থ ক্যারোলিনার ১৫ ভোট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মোট…

Read More

এ বছরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নড়াইল জেলার  ১৭ বয়সী কিশোর সাদাত রহমান। শিশুদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে অবদানের জন্য নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ‘কিডস-রাইটস’ প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে। সংগঠনটির ওয়েবসাইট থেকে জানা যায়, এ বছর ৪২টি দেশের ১৪২ জন প্রতিযোগীর মধ্যে এক্সপার্ট কমিটি সাদাতকে নির্বাচন করেছে। আজ শুক্রবার নেদারল্যান্ডের হেগে এক অনুষ্ঠানে মানবাধিকার কর্মী ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই সাদাত রহমানের নাম ঘোষণা করে তার হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন। অনলাইনে শিশু নির্যাতন বন্ধে সচেতনতামূলক অ্যাপ ‘সাইবার টিন’ বানানোর স্বীকৃতি হিসেবে ১৭ বছর বয়সী সাদাতকে এ পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন সুইডেনের কিশোরী পরিবেশকর্মী গ্রেটা…

Read More