…
এডিটর পিক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা শুধু দুটি প্রাণের অবসান নয়; এটি বাংলাদেশের কূটনৈতিক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের নিরাপত্তার দায় কার?
- বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন এত ভয় মোদির?
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
- আমরা কি মানুষের কষ্ট বুঝি, নাকি তার পরিচয় দেখে সহানুভূতি দেখাই?
- আলাস্কায় ১৩,৮০০ বছরের পুরোনো বসতি: মানুষ কখন একটি জায়গাকে ‘ঘর’ বলতে শিখল?
- পুজোর বইয়ের স্টলে হামলার অভিযোগ: পশ্চিমবঙ্গে ভিন্নমতের জায়গা কতটা নিরাপদ?
- আবার আইএমএফের ঋণ: বাংলাদেশ কি সংকট সামলাচ্ছে, নাকি সংস্কার পিছিয়ে দিচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
নতুন করে প্রাপ্ত কিছু সামরিক নথিপত্র অনুযায়ী ব্রিটিশ সামরিক বাহিনীর বিশেষ ইউনিট স্পেশাল এয়ার সার্ভিসেস বা এসএএস বাহিনীর একটি ইউনিট ছয় মাসে অবৈধভাবে ৫৪জনকে হত্যা করেছে আফগানিস্তানে। বিবিসি এক তদন্তে জানতে পেরেছে বেশ সন্দেহজনক পরিস্থিতিতে আফগানিস্তানে বন্দি এবং বেসামরিক নাগরিকদের একের পর এক হত্যা করা হয়েছে। এসএএস বিশেষ বাহিনীটির সাবেক প্রধান, জেনারেল স্যার মার্ক কার্লটন-স্মিথ এই অভিযোগের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। ২০১৮ সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। মাত্র গত মাসেই তিনি তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাকে সেসময় জানানো হলেও তিনি রয়াল মিলিটারি পুলিশকে সে সম্পর্কে কোন তথ্য দেননি। এমনকি রয়াল মিলিটারি পুলিশ এসএএস ইউনিটের বিরুদ্ধে…
আমদানি ব্যয় বৃদ্ধি ও অভ্যন্তরীণ রেমিট্যান্স হ্রাসের কারণে গত কয়েকমাস ধরে চাপের মধ্যে রয়েছে রিজার্ভ। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ৪৬.১৫ বিলিয়ন ডলারে পৌঁছে। তবে সম্প্রতি দুই বছরের মধ্যে প্রথমবারের মতো মঙ্গলবার (১২ জুলাই) বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। উল্লেখ্য, বর্তমানের রিজার্ভ দিয়ে পাঁচ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকটি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এসিইউ)-কে আমদানির ১.৯৯ বিলিয়ন ডলার পরিশোধ করার পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ৩৯.৭৭ বিলিয়ন ডলারে নেমে আসে। বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পকিস্তান ও শ্রীলঙ্কা- এসিইউ সদস্য এই দেশগুলোর…
সোমবার ইরানের খ্যাতিমান নির্মাতা জাফর পানাহি গ্রেপ্তার হয়েছেন। তেহরান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমন খবরই দিলো সাপ্তাহিক মার্কিন বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির অনলাইন ভার্সন। তারা জানিয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন নিয়ে প্রতিবাদ মুখর থাকায় দুই সহ নির্মাতা চলতি সপ্তাহেই গ্রেপ্তার হয়েছেন। তাদের নিয়ে সোচ্চার ছিলেন পানাহি। তারই প্রেক্ষিতে সোমবার ‘দ্য মিরর’ খ্যাত এই নির্মাতাকেও গ্রেপ্তার করা হলো। পানাহির স্ত্রী বিবিসিকে জানান, জাফর পানাহিকে গার্ডরা জানিয়েছিল, তাকে বেশ দীর্ঘসময় জেল খাটতে হবে। তিনি বলেন, তাকে এভাবে আটক করা মূলত বেআইনিভাবে গুম করার শামিল। তিনি বলেন, নাগরিক হিসেবে জাফরের কিছু অধিকার আছে। এভাবে কাউকে আটক করা যায় না। আটক করতে হলে, তাকে…
গত এক দশকে গোটা বিশ্বে ধূমকেতুর গতিতে উত্থান ঘটেছে ‘উবার’ সংস্থার। বর্তমানে বিশ্বের ৭২টি দেশে ছড়িয়ে পড়েছে উবারের ব্যবসা। সব মিলিয়ে এখন সংস্থার মূল্য ৪৪০০ কোটি মার্কিন ডলার। তবে, উবারের এই বিস্ময়কর উত্থান কিন্তু একেবারেই সোজা পথে নয়। বরং, সংস্থার এই ব্যপ্তির পিছনে রয়েছে আইন ফাঁকি দেওয়া, রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগসাজশ করা, আইনের ফাঁক খুঁজে তার সুযোগ নেওয়া। এমনকি, তাদের নিজেদের ক্যাব-চালকদের নিরাপত্তার বিনিময়েও তারা সংস্থার ব্যবসা বাড়াতে চেয়েছে। সম্প্রতি, উবারের অভ্যন্তরীণ কিছু নথি ফাঁস হয়েছে। সামনে এসেছে তাদের এক ভয়ঙ্কর রূপ। ফাঁস হওয়া হাজার হাজার নথিতে দেখা গেছে, উবার কিভাবে শীর্ষ রাজনীতিবিদদের সঙ্গে দরকষাকষি করেছে এবং বিচার এড়াতে তারা…
বসনিয়া হার্জেগোভিনার স্রেব্রেনিৎসায় মুসলমানদের ওপর বর্বর সার্ব বাহিনীর ভয়াবহ গণহত্যার ২৭তম বার্ষিকী পালিত হয়েছে। গতকাল (সোমবার) এ উপলক্ষে স্রেব্রেনিৎসার পোটোচারি কবরস্থানে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সামরিক ব্যক্তিত্ব, বিদেশি কূটনীতিকবৃন্দ, নিহতদের পরিবারবর্গসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। পোতোচারিতে অনুষ্ঠিত স্রেব্রেনিৎসা গণহত্যার ২৭ বছর পূর্তির অনুষ্ঠানে ওলোঙ্গ্রেন বলেন, ‘‘সেদিন স্রেব্রেনিৎসার মানুষদের রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবার মতো পরিস্থিতি তৈরিতে ডাচ সরকারেরও দায় ছিল। আমরা সে কারণে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।” ১৯৯৫ সালের ১১ জুলাই বসনিয়ান সার্ব বাহিনী আট হাজার বসনিয়াক মুসলিম পুরুষ ও বালককে নির্মমভাবে হত্যা করে। সেই গণহত্যার সময় ডাচ শান্তিরক্ষীদের…
‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্যান্য দেশের রাজনৈতিক নেতারা একজন স্বৈরাচারী নেত্রী হিসাবে দেখেন, যার চারপাশে এমন মানুষই বেশি যারা কেবল সে কথাই বলেন যা শেখ হাসিনা শুনতে চান এবং যারা ক্ষমতায় থাকতে মরিয়া।’—এমনটা বলেছেন ব্র্যাড এ্যাডামস, যে কিনা ২০২২ সালের এপ্রিল অব্দি দ্য এশিয়া ডিভিশন ফর হিউম্যান রাইটস ওয়াচ-এর (এইচআরডব্লিউ) কার্যনির্বাহী পরিচালক ছিলেন। তিনি বলেন, ২০০৯ সাল থেকে আমরা দেখে আসছি যে হাসিনা এবং আওয়ামী লীগ রাষ্ট্রের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং তারা দল ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য করে না। পাশাপাশি তারা মনে করেন, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার ঐতিহাসিক অধিকার তাদের আছে। সম্প্রতি নেত্র নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ্যাডামস বিচারবহির্ভূত হত্যা,…
প্রায় ১৪০০ কোটি বছর আগে ‘বিগ ব্যাং’ বিস্ফোরণের পর নক্ষত্র ও গ্যালাক্সি তৈরি হয়েছিল। সেই আদি নক্ষত্রপুঞ্জের একটিই ধরা পড়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে। প্রায় ১৩০০ কোটি বছর আগের গ্যালাক্সির এটি। নাসার টেলিস্কোপে ধরা পড়া এই ছবি হোয়াইট হাউজে দাঁড়িয়ে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রথম বিশ্বব্রহ্মাণ্ডের এমন ছবি দেখতে পারল মানুষ। এটি এখনো পর্যন্ত মানুষের তোলা বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে নিখুঁত ও বিস্তারিত ছবি। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ছবি উপস্থিতজনদের দেখিয়েছেন। তিনি বলেন, এই ছবি বিশ্বকে স্মরণ করিয়ে দেবে যে, বিশাল কিছু করার সামর্থ্য আমেরিকার আছে।…
দ্রুত পরিবর্তনশীল করোনা ভাইরাস আরেকটি অতি সংক্রামক ওমিক্রন মিউট্যান্টের জন্ম দিয়েছে। বিজ্ঞানীদের জন্য এটি একটি উদ্বেগজনক সংবাদ কারণ ভারতে এটির সংক্রমণ দেখা দিয়েছে এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশে এটির অস্তিত্ব শনাক্ত করা গেছে। বিজ্ঞানীরা বলেছেন, বিএ ২.৭৫ নামক ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং ভ্যাকসিন ও আগের সংক্রমণ থেকে সুরক্ষা ক্ষমতা পেতে পারে। বিশ্বব্যাপী বিএ .৫ সহ অন্যান্য ওমিক্রন ভ্যারিয়েন্টের তুলনায় এটি আরও গুরুতর অসুস্থতার কারণ হতে পারে কিনা তা স্পষ্ট নয়। ভারতে বাড়ছে করোনা সংক্রমণ সাম্প্রতিক মিউট্যান্টটি বৈশ্বিক সংক্রমণে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দেশটির বেশ কয়েকটি দূরবর্তী রাজ্যে দেখা গেছে এবং সেখানে অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায়…
উচ্ছিষ্ট বা বর্জ্য হিসেবে কুরবানি পশুর ফেলে দেয়া অঙ্গ প্রত্যঙ্গও দেশের জন্য নিয়ে আসছে বৈদেশিক মুদ্রা। শুধু চামড়া নয়, পশুর যৌনাঙ্গ, মুত্রথলি, পিত্ত, তিল্লি, লেজ, রক্ত, হাড়, শিং, চর্বি কোনো কিছুই এখন আর ফেলনা নয়। সব অঙ্গ-প্রত্যঙ্গের রয়েছে বহুমাত্রিক ব্যবহার ও বিরাট অর্থমূল্য। এদের ঘিরে কোটি কোটি টাকা বিনিয়োগে দেশেই গড়ে উঠেছে হরেক পণ্যের শিল্প-কারখানাও। হচ্ছে রপ্তানি। প্রাণিসম্পদ অধিদফতর ও মাংস ব্যবসায়ীদের হিসাবে প্রতি বছর গড়ে ১ কোটি ৪০ লাখের মতো গরু ও মহিষ জবাই হয়। এর মধ্যে ৬০ লাখই জবাই হয় গরু। আর সারা বছরে মোট জবাইয়ের ৬০ শতাংশই হয় কুরবানির ঈদে। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ বোন…
ঈদুল আজহা পালনের ক্ষেত্রে পুরান ঢাকাবাসীর রয়েছে নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি। যদিও দেড়-দুইশত বছর আগে হিন্দু অধ্যুষিত ঢাকাই সমাজব্যবস্থায় গরু কুরবানি দেওয়া ছিল প্রায় অসম্ভব। কথাসাহিত্যিক আবুল মনসুর আহমদের ‘আত্মকথা’ অনুযায়ী হিন্দু জমিদাররা তখন গরু কুরবানিকে অনুৎসাহিত করতেন। কুরবানি দিতে হতো ছাগল বা বকরি। যে কারণে কুরবানির ঈদ পুরান ঢাকায় ‘বকরি ঈদ’ নামেও পরিচিতি পায়। জেমস টেলরের মতে, ১৮৩৮ সালে শহরের বণিকদের ভেতর চার-পাঁচজন মুসলমান ও সমসংখ্যক খ্রিস্টান ছাড়া বাকি সবাই ছিলেন হিন্দু। এখনকার মতো তখন ঘরে ঘরে কুরবানি দেওয়ার মতো সমাজে তত বেশি বিত্তশালী ব্যক্তিও ছিল না। তবে মহল্লাপ্রধান বা সরদারের বাড়িতে প্রতি ঈদুল আজহায় একাধিক গরু-ছাগল কুরবানি দেওয়া…