…
এডিটর পিক
সীমান্তে সাধারণত শক্তির প্রদর্শন দেখা যায়। অস্ত্র হাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মুখোমুখি থাকে, সীমান্তের…
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
আগস্ট ২৪, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
আগস্ট ২৪, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ১৬৫; নিখোঁজ ৮২৬
- বাংলাদেশের সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শটগান ফেলে পালাল বিএসএফ
- ইরানে কেন আটকে গেল আমেরিকা?
- জে-১০সিই কিনছে বাংলাদেশ? আকাশ প্রতিরক্ষায় আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত
- কৃষ্ণাঙ্গ নারীদের বাহন বানানোর ইতিহাস: ইউরোপীয় ঔপনিবেশিক বর্বরতা
- সীমান্তে কাঁটাতার, ভেতরে পরিচয়ের রাজনীতি: পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ কথাটি এত শক্তিশালী কেন?
- প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
- হরমুজের অস্থিরতায় পানামা খালেও কেন বাড়ছে উত্তেজনা?
Author: ডেস্ক রিপোর্ট
২০২২ সালে উত্তর-পশ্চিম লন্ডনের আবাসিক এলাকায় একটি প্রোপার্টি ১১ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়। রিজেন্টস পার্ক ও লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে একদমই কাছে অবস্থিত ওই প্রোপার্টিটি বৃটেনের রাজধানী লন্ডনের সব থেকে ধনী এলাকায় অবস্থিত। একটি প্রোপার্টির মার্কেটিং ফটোগ্রাফে দেখা যায়, ওই বাড়িতে আছে মেঝে থেকে সিলিং পর্যন্ত জানালা, বেশ কয়েকটি ফ্লোর জুড়ে একটি সর্পিল সিঁড়ি, একটি সিনেমা এবং একটি জিম। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়, বর্তমানে ওই প্রোপার্টির দাম ১৩ মিলিয়ন পাউন্ডের বেশি। এর মালিক বাংলাদেশের একজন রাজনীতিবিদ। বাংলাদেশে যে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, তার অধীনে কোনো নাগরিক, বাসিন্দা এবং সরকারি কর্মচারী বছরে ১২ হাজার ডলারের বেশি দেশের বাইরে পাঠাতে পারেন…
করোনা মহামারির রেশ কমতে না কমতেই ইউক্রেন যুদ্ধের প্রভাব দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলে। জ্বালানি, সার ও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকে হু হু করে। বাড়তি আমদানি ব্যয় মেটাতে কমতে থাকে বৈদেশিক মুদ্রার মজুদ। পরিস্থিতি সামাল দিতে ‘কৃচ্ছ্রসাধন’ নীতি গ্রহণ করে সরকার। নির্বাচনের পর সেই নীতি থেকে বেরোনোর প্রচেষ্টা থাকলেও সরকারের প্রকল্প পড়েছে টাকার সংকটে। বরাদ্দ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ পরিস্থিতিতে প্রকল্প গ্রহণকারী মন্ত্রণালয়গুলো টাকা চেয়ে একের পর এক চিঠি পাঠাচ্ছে অর্থ মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিগত তিন বছরে সরকারের কৃচ্ছ্রনীতির কারণে অনেক প্রকল্প আটকে গেছে। এখন নির্বাচিত সরকার ক্ষমতায় আসায় মানুষের আকাক্সক্ষা বেড়েছে। জনপ্রতিনিধিরাও গৃহীত প্রকল্পগুলো শেষ করার বিষয়ে…
থেমে থেমে গুলি আর মর্টার শেলের বিকট শব্দে এখনো কেঁপে উঠছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ অঞ্চল। এদিকে সোমবার উখিয়ার পালংখালী সীমান্তে এক নিখোঁজ বাংলাদেশি জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত পহেলা ফেব্রুয়ারি নাফ নদীতে মাছ ধরতে গিয়ে সীমান্তের বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে অপহৃত হয়েছিলেন মোস্তাফিজুর রহমান নামে ঐ মৎস্যজীবী। নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, “মিয়ানমারের কোনও একটি বাহিনীর হাতেই অপহরণের পর খুন হন মোস্তাফিজুর রহমান।” উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন গণমাধ্যমকে বলেন, “নিখোঁজের ১৮ দিন পর তার মরদেহ খুঁজে পাওয়া গেছে নাফ নদীতে। লাশের গায়ে আমরা আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। পোস্ট মর্টেমের…
গল্পটা এরকম যে প্রায় ২,৩০০ বছর আগে সম্রাট অ্যালেকজান্ডার পারস্য জয় করার পর একদিন এসে পৌঁছুলেন সিন্ধু নদের তীরে। দেখলেন, জিমনোসোফিস্ট বলে ডাকা হয় এমন একজন নগ্ন সাধু একটি পাথরের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। “তুমি এখানে বসে কী করছো?” জিজ্ঞেস করলেন অ্যালেকজান্ডার। “শূন্যতাকে অনুভব করছি। কিন্তু তুমি কী করছো?” পাল্টা প্রশ্ন ছুঁড়লেন জিমনোসফিস্ট। “আমি বিশ্ব জয় করছি,” জবাব দিলেন অ্যালেকজান্ডার। এরপর তারা দু’জনেই হেসে ফেললেন। দু’জনেই ভাবছিলেন, অন্য লোকটি কত বোকা, এবং কীভাবে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। পশ্চিমা এবং ভারতীয় সংস্কৃতির মধ্যে পার্থক্য তুলে ধরার জন্য এই গল্পটি বলেছেন খ্যাতিমান পৌরাণিক কাহিনীকার দেবদত্ত পট্টনায়ক। তবে এই গল্প…
বাংলাদেশ সম্ভবত বিশ্বের সবচেয়ে দামি চিনি উৎপাদন করে। কারণ রাষ্ট্রীয়-মালিকানাধীন চিনিকলগুলোতে পণ্যটির উৎপাদন খরচ প্রতি কেজিতে ৩০০ টাকা, যা বিশ্বের বৃহত্তম দুই চিনি উৎপাদনকারী দেশ ব্রাজিল ও ভারতের খরচের সাতগুণ। ভারত ও ব্রাজিলে প্রতি কেজি কাঁচা চিনির উৎপাদন খরচ যথাক্রমে ৪৫ ও ৪০ টাকারও কম। দশকের পর দশক ধরে লোকসান দিয়ে আসা দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকেও সম্ভবত পাটকলগুলোর মতোই বেসরকারি খাতের হাতে ছেড়ে দেওয়া যাচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা সেদিকেই ইঙ্গিত করে। কয়েক দশক ধরে অসংখ্যবার পুনরুজ্জীবিত করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর সরকার এখন গুরুত্ব দিয়ে চিনি ব্যবসা থেকে সরে যাওয়ার কথা ভাবছে। এ ব্যবসায় এখন মূলত বেসরকারি আমদানিকারক ও পরিশোধনকারীদের…
পিথাগোরাস – নামটি শুনলেই অনেকের মাথায় অবধারিতভাবে চলে আসে পীথাগোরাসের উপপাদ্য। গণিত পড়তে গিয়ে পিথাগোরাসের সাথে পরিচিত না হয়ে উপায় নেই। যদিও সমকোণী ত্রিভুজের তিন বাহুর মধ্যকার সম্পর্কের জটিল এই জ্যামিতিক সূত্র তারই আবিষ্কার কি-না এ নিয়ে বিস্তর বিতর্ক আছে। এর পক্ষে যেমন কোন নিরেট প্রমাণ নেই, তেমনি এটা বাতিল করে দেবার মতো তথ্যও পাওয়া যায় না। আসলে পিথাগোরাস লোকটাই এমন। তিনি কে; গণিতজ্ঞ, দার্শনিক নাকি ধর্মীয় গুরু? তিনি দেখতে কেমন ছিলেন? তার কি অতিপ্রাকৃত ক্ষমতা ছিল? এসব প্রশ্নের নিশ্চিত কোন উত্তর মেলে না। তাইতো তার জীবন-দীক্ষা-মৃত্যু সবই যেন এক অমীমাংসিত রহস্যে ঢাকা। পিথাগোরাস সম্পর্কে যে তেমন কিছু জানা যায়…
বিশ্বজুড়ে কভিড-১৯ মহামারীর সময় থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়া শুরু হয়েছে। মহামারী কেটে গেছে। জিনিসপত্রের দামও ধীরে ধীরে কমছে। তবে তা এখনো মহামারীর আগের অবস্থায় ফিরে আসেনি। এরই প্রভাব পড়েছে বিশ্বের কয়েকটি বড় অথর্নীতির দেশে। চীনের জিডিপি প্রবৃদ্ধি কমে সংকুচিত হচ্ছে। আর জাপান ও যুক্তরাজ্যের অর্থনীতি টানা দ্বিতীয় প্রান্তিকে নেতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। খবর এপি। বিশ্লেষকরা জানিয়েছেন, কোনো দেশের জিডিপি প্রবৃদ্ধি টানা দুই প্রান্তিকে নেতিবাচক হলে সাধারণত তা মন্দা হিসেবে বিবেচিত হয়। ঠিক এমনটাই ঘটেছে জাপান ও যুক্তরাজ্যের অর্থনীতিতে। সম্প্রতি উভয় দেশের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ দুটির অর্থনীতি ২০২৩ সালের শেষ তিন মাসে দুর্বল হয়েছে, যা টানা দ্বিতীয় প্রান্তিকে সংঘটিত সম্ভাব্য…
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে শনিবার ভোরে বিএসএফ’র গুলিতে আহত হয়েছেন এক জেলে। আহত ব্যক্তি একই উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের মো. আঃ কুদ্দুস আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৪)। ৫৯- বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরার সময় মহানন্দা নদীর বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের মধ্যে প্রবেশ করায় ভারতের বিএসএফ সদস্যরা জাহাঙ্গীরকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়লে গুরুতর আহত হন তিনি। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন বলেন, ভোররাত সোয়া ৪টার দিকে ডান হাতে গুলিবিদ্ধ ব্যক্তি মেডিকেলে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার…
আজ থেকে লাখো কোটি বছর আগে এক ক্ষুদ্র ভাইরাস মেরুদণ্ডবিশিষ্ট অনেক প্রাণীকেই সংক্রমিত করেছিল। সেই ভাইরাসের কারণে বিবর্তনের ফলে প্রাণীদের মধ্যে বিশেষ করে মানুষের উন্নত মস্তিষ্ক ও বড় শরীর গঠনের বিষয়টি অনেকটাই এগিয়ে গিয়েছিল। গত মঙ্গলবার বিজ্ঞানবিষয়ক জার্নাল সেলে প্রকাশিত এক নিবন্ধে এ দাবি করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স অ্যালার্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকেরা মানুষের স্নায়ুতন্ত্রের নিউরনের আবরণ মায়েলিনের সৃষ্টিরহস্য উদ্ঘাটনের বিষয়টি নিয়ে গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। মায়েলিন মূলত ফ্যাটি টিস্যু দিয়ে তৈরি একধরনের আবরক, যা নিউরনকে আবৃত করে রাখে এবং এর মধ্য দিয়ে বৈদ্যুতিক সংকেত অতি দ্রুত চলাচল করতে পারে। গবেষকেরা বলছেন, একধরনের রেট্রোভাইরাসই মূলত এই…
দেশে বর্তমানে নাব্য হারানো নদীর সংখ্যা সবচেয়ে বেশি সুন্দরবনবেষ্টিত খুলনা জেলায়। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকে ঘিরে রাখা ৫৩ নদী নাব্য হারিয়েছে বলে সরকারের সাম্প্রতিক তথ্যে উঠে এসেছে। নদী ও পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, নদী নাব্য হারানোয় জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। জলজ প্রাণী, নদীকেন্দ্রিক অর্থনীতি ও পরিবেশ সংকটে পড়েছে। জোয়ারের লবণাক্ত পানিতে তলিয়ে যাচ্ছে উপকূল। এতে মানব স্বাস্থ্য ও ফসলের ক্ষতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দেশে প্রবহমান নদীর সংখ্যা ৯৩১। আর নাব্য হারানো নদীর সংখ্যা ৩০৮। এর মধ্যে খুলনায় ৫৩টি, কিশোরগঞ্জে ৩৩, দিনাজপুরে ২০, পঞ্চগড়ে ১৯, ময়মনসিংহে ১৪, নীলফামারী ও ঝিনাইদহে ১২টি করে…