…
এডিটর পিক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা শুধু দুটি প্রাণের অবসান নয়; এটি বাংলাদেশের কূটনৈতিক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের নিরাপত্তার দায় কার?
- বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন এত ভয় মোদির?
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
- আমরা কি মানুষের কষ্ট বুঝি, নাকি তার পরিচয় দেখে সহানুভূতি দেখাই?
- আলাস্কায় ১৩,৮০০ বছরের পুরোনো বসতি: মানুষ কখন একটি জায়গাকে ‘ঘর’ বলতে শিখল?
- পুজোর বইয়ের স্টলে হামলার অভিযোগ: পশ্চিমবঙ্গে ভিন্নমতের জায়গা কতটা নিরাপদ?
- আবার আইএমএফের ঋণ: বাংলাদেশ কি সংকট সামলাচ্ছে, নাকি সংস্কার পিছিয়ে দিচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মুনাফার প্রায় ৫০ হাজার কোটি টাকা কোথায় গেল, এই প্রশ্ন এখন অনেকের। বলা হচ্ছে, ভর্তুকিতে তেল বিক্রি করে ক্রমাগত লোকসান গুনে বিপিসি প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতি ঠেকানোর জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম গড়ে ৫০ ভাগের বেশি বাড়ানো হয়েছে। কিন্তু খোদ সরকারি পরিসংখ্যানই বলছে, বিগত আট বছর ধরে বিপিসি তেল বিক্রি করে লোকসান নয়, বরং মুনাফা করেছে। এই মুনাফার পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। মুনাফার মূল কারণ ছিল ২০১৩ সালে প্রতি ব্যারেল জ্বালানি তেলের মূল্য ৯৪ ডলার থেকে কমতে কমতে ২০১৬ সালে ৪০ ডলারের নিচে নেমে আসে। কিন্তু বিপিসির পক্ষ থেকে…
ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এই হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায়ী করেছে। হামলায় এটির একটি অংশ ‘গুরুতর ক্ষতিগ্রস্ত’ হয়েছে এবং একটি চুল্লি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনা বহু মানুষের জীবন বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। একটি টিভি চ্যানেলে বলা হয়, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবন এবং ইউনিটগুলোতে ক্রমাগত শত্রুর গোলার কারণে আগুন লেগে যায়। এ ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে ইউক্রেনের জাপোরিঝঝিয়া ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির আশপাশের এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় রাশিয়া।…
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ চলার সময় রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। উল্লেখ্য, রাজধানীর শাহবাগে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ চলার সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণ আন্দোলন শেষের দিকে ছিল। এমন সময় পুলিশের রমনা জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশের মারধরে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে পুলিশের লাঠির আঘাতে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার কর্মী সামি আব্দুল্লার…
পারমাণবিক বোমার সাথে আমরা বহুল পরিচিত৷ ১৯৪৫ সালের আগস্ট মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ সময়ে আমেরিকা যখন জাপানে ‘লিটল বয়’ ও ‘ফ্যাটম্যান’ নামের দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করে, তখন পৃথিবীবাসী এক নতুন গণবিধ্বংসী অস্ত্রের সাথে পরিচিত হয়েছিল। সেই বোমার ধ্বংসলীলা দেখে সাধারণ মানুষেরা আতঙ্কিত হলেও রাষ্ট্রের কর্ণধারদের চোখ লকলক করে উঠেছিল। ফলশ্রুতিতে আমরা দেখতে পাই, আমেরিকার পর আরও সাতটি দেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে সে রাষ্ট্রগুলো তাদের সামর্থ্য অনুযায়ী বোমার সংখ্যা বাড়িয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও ধারণা করা হয়, ইসরায়েলেও পারমাণবিক বোমা রয়েছে, যদিও রাষ্ট্রটি বারবার সে কথা অস্বীকার করেছে। আঞ্চলিক কিংবা বৈশ্বিক আধিপত্যবাদী রাষ্ট্রগুলো…
ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় দাম সমন্বয়ের জন্য বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। জানা গেছে, গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) দেওয়া এক চিঠিতে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ২০৫ টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯১০ টাকা থেকে ৯৬০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ব্যাপকভাবে বেড়েছে। এতে ভোজ্যতেলের আমদানি খরচ বেড়ে…
বহুদিন ধরেই ‘উদ্বেগময়’ সম্পর্ক যাচ্ছে যুক্তরাষ্ট্র আর চীনের। এবার তা আরও স্পষ্ট। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি স্বশাসিত দ্বীপ তাইওয়ান সফরের সময় চীন যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তারই প্রতিক্রিয়ায় বেশ উত্তেজনাকর সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন। চীনের অন্যতম ‘শত্রুরাষ্ট্র’ ভারতের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সীমান্তবর্তী হিমালয় পর্বতমালায় ওই মহড়া হতে পারে। এলাকাটির প্রায় ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ভারত-চীনের বিরোধপূর্ণ সীমান্ত। স্থানীয় সময় শনিবার ভারতীয় এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আগামী অক্টোবরের মাঝামাঝি ভারতের উত্তরখণ্ডের অলি এলাকায় এই মহড়া হতে যাচ্ছে। এর পাশেই চীনের সঙ্গে দেশটির নিয়ন্ত্রণ রেখা।…
আমাদের মস্তিষ্ক এবং আমাদের স্মার্টফোনগুলোর মধ্যকার সম্পর্ক অত্যন্ত জটিল। ২০০০ সাল থেকে মানুষের জীবনে স্মার্টফোনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। তবে মহামারী করোনার সময় ব্যাপক হারে তা বেড়েছে, অধিকাংশ মানুষই সাধারণত ইন্টারনেট সময় কাটিয়েছে। দীর্ঘস্থায়ী চাপ, বিচ্ছিন্নতা, ক্লান্তি এবং বিষন্নতা; ২০২০ সালের মার্চ থেকে খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া স্মৃতিশক্তিতেও এর মারাত্মক প্রভাব পড়েছে। ২০২১ সালে স্মৃতিশক্তি গবেষক ক্যাথরিন লাভডের জরিপে দেখা যায়, জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ মানুষ মনে করেছিল যে, তাদের স্মৃতিশক্তি মহামারীর পর আরও খারাপ হয়ে গেছে। চলুন এ বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক। কমে যাচ্ছে মস্তিষ্কের ধূসর পদার্থ অধ্যাপক অলিভার হার্ড, যিনি মন্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটিতে ‘স্মৃতিশক্তি এবং…
সরকারের সব কর্মকাণ্ড জনগণের বা ভোক্তাদের কল্যাণ নিশ্চিত করবে এবং তাদের স্বার্থের অনুকূলে থাকবে বা সাংঘর্ষিক হবে না। এই মানদণ্ডে হিসাব করলে এভাবে জ্বালানির বেপরোয়া ও ক্ষমতাবহির্ভূতভাবে মূল্যবৃদ্ধিতে আমরা হতবাক। এর আগে উত্তরোত্তর গ্যাসের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের প্রতি লিটারে ১৫ টাকা মূল্যবৃদ্ধি, অন্যদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়টিও অপেক্ষাধীন—এর মধ্যে জ্বালানি তেলের প্রায় ৫০ শতাংশ মূল্যবৃদ্ধিতে সরকারের একটি অবিশ্বাস্য চারিত্রিক দিক ওঠে এসেছে। যার মধ্য দিয়ে বলা যায়, সরকার এখন আর জনগণের কল্যাণ নিয়ে ভাবে না। কারণ, সরকারের ভেতরে অসাধু একটি ব্যবসায়িক মনোবৃত্তি কাজ করছে। এতে সাধারণ মানুষ অনেক বেশি আতঙ্কিত ও হতভম্ব। কোনো ধরণের গণশুনানি, পূর্বালোচনা ছাড়াই হঠাৎ ঘোষণায় জ্বালানি তেলের…
সড়ক দুর্ঘটনায় এ বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ৪ হাজার ১৬৬ জন নিহত হয়েছেন। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন জুলাই মাসে। দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের দেওয়া তথ্যমতে, গত মাসে ৭৩৯ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে দেশে ৬৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২ হাজার ৪২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০৯টি শিশু ও ১০৫ জন নারী রয়েছেন। গত মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জন নিহত হয়েছেন। শিক্ষার্থী নিহত হয়েছেন ১০৪ জন। এর মধ্যে শুধু রাজধানীতে জুলাই মাসে ৪১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৫৮ জন…
পৃথিবীর প্রতিটি দেশ বিভিন্ন দিক থেকে একে অপরের থেকে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেছে। শুধু আবহাওয়ার দিকটাই বিবেচনা করা হোক। আফ্রিকায় যেখানে তীব্র গরম আবহাওয়া বিরাজ করে, সেখানে এ্যান্টার্কটিকা মহাদেশ প্রায় পুরোটা বছর অতি শীতল আবহাওয়া দেখতে পাওয়া যায়। এ্যান্টার্কটিকায় তীব্র উষ্ণতায় বরফ সব গলে গিয়েছে, এটা যেমন অকল্পনীয়, ঠিক তেমনই আফ্রিকায় তুষারপাত হচ্ছে, এটাও অকল্পনীয়। জীববৈচিত্র্যের দিক থেকে আফ্রিকা মহাদেশ পৃথিবীর অন্য সব মহাদেশ থেকে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। সেই উপনিবেশিক সময় থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য উৎসুক জীববিজ্ঞানী এই মহাদেশে পেশাগত কাজে পা রাখেন। অনেক বিশেষজ্ঞ এই পুরো মহাদেশটিকে একটি ‘বিশাল চিড়িয়াখানা’ হিসেবে আখ্যায়িত করে থাকেন। আফ্রিকায়…