Author: নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বনভূমি দখলের সংবাদ প্রচার করতে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের বেঁধে পেটানোর নির্দেশ দিয়েছেন রেজাউল করিম রিপন নামে যুবলীগের অব্যাহতিপ্রাপ্ত এক নেতা। তিনি হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। সোমবার সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে প্রস্তাবিত ইকোপার্ক নির্মাণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি মাইকে ওই বক্তব্য দেন। সাবেক যুবলীগ নেতার ওই বক্তব্যের পর স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং ভালুকা প্রেস ক্লাবে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল জানান, কোনো সাংবাদিক অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। ঢালাওভাবে সবাইকে পেটানোর নির্দেশ দেওয়া কোনোভাবেই উচিত নয়। ওই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের…

Read More

নড়াইলে কথিত ধর্ম অবমাননার অভিযোগে কলেজ অধ্যক্ষকে লাঞ্ছিত করার জের এখনো কাটেনি। এর মধ্যেই এবার নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত দিঘলিয়া সাহাপাড়ায় ১৮ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। গতকাল জুমার নামাজের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নজরে বিষয়টি আসার পর ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর গুজব ছড়িয়ে পরে দীঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহা (২২)…

Read More

অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর ৪০ ভরি সোনা ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা হয়েছে ভাঙ্গা থানার এক পুলিশ সদস্যসহ দুজনের বিরুদ্ধে। এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল হোসেন ও তার সহযোগী মেহেদী হাসান মৃদুল মুন্সীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জানা যায়, গ্রেপ্তার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল হোসেন (৩৫) ঢাকা জেলার ধামরাই থানার গাংগুটিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। অপরজন ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদীর মিজানুর রহমান মুন্সির ছেলে মেহেদী হাসান মৃদুল মুন্সী (২৪)। বুধবার সকালে পাপ্পু বিশ্বাস নামের ভুক্তভোগী ব্যবসায়ী ভাঙ্গা থানায় মামলা দায়ের করলে দুপুরে প্রধান আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল স্বীকারোক্তি দেন। পরে পৌরসভার কাপুড়িয়া সদরদীর গ্রামের একটি ভাড়া বাসা থেকে…

Read More

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সরকার দলীয় সংসদ-সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে এক কলেজ অধ্যক্ষকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১৫ মিনিট সময় ধরে সবার সামনে অধ্যক্ষকে পেটানো হয় বলে জানা গেছে। গত ৭ জুলাই রাজশাহী নগরীর নিউ মার্কেট সংলগ্ন সংসদ সদস্যের ব্যক্তিগত চেম্বারে এ ঘটনা ঘটে। এ সময় গোদাগাড়ী উপজেলার বিভিন্ন কলেজের আরও কয়েকজন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সেখানে উপস্থিত ছিলেন। আহত সেলিম রেজা গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ। এমপি ফারুক চৌধুরীর বেপরোয়া লাথি, কিল-ঘুসি ও হকি স্টিকের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে কালশিরা জমেছে। ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার (৭ জুলাই) গোদাগাড়ীর মাটিকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ…

Read More

কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল (৩১) কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ-ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে ছিলেন। ৯টার দিকে মোবাইল ফোনে একটি কল…

Read More

চারদিন ধরে নিখোঁজ কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত সাংবাদিকরা। হাসিবুর রহমান রুবেলের সন্ধান না পেলে কঠোর  আন্দোলনের হুমকি দেওয়া হয়। প্রতিবাদ সমাবেশে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আবদুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার গোলাম মওলা, সাবেক সহ-সভাপতি ও জেলা এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখ, সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, নির্বাহী সদস্য ও মাইটিভির জেলা প্রতিনিধি আবদুর রাজ্জাক বাচ্চু প্রমুখ। বক্তারা বলেন, রুবেলকে যত দিন আমরা…

Read More

নওগাঁর সাপাহার সীমান্তবর্তী পুনর্ভবা নদী থেকে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশি যুবকের মৃত্যু বিএসএফের গুলিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৬ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন, উপজেলার পাতাড়ী দক্ষিণপাড়া গ্রামের জোহাত আলীর ছেলে রমজান আলী। স্থানীয়রা জানান, রোববার রাতে আট জনের একটি দল ওপারে গরু আনতে যায়। ভারতে প্রবেশের পর বিএসএফ সদসরা তাদের ধাওয়া করলে অন্যরা ফিরে এলেও রমজান গুলিবিদ্ধ হয়ে মারা যান। সাপাহার থানার ওসি মাহমুদ জানান, রোববার রাত ১০টা থেকে নিখোঁজ ছিলেন রমজান। মঙ্গলবার বিকেলে পুনর্ভবা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানান। পুলিশ গিয়ে মরদেহ হেফাজতে নেয়। ওসি…

Read More

রংপুরের কাউনিয়া উপজেলায় মাদ্রাসার ২ ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার মীরবাগ এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক আমির হামজাকে (৪০) গ্রেপ্তার করা হয়। আমির হামজা উপজেলার সোনাতন গ্রামের মৃত ইসমাইল মণ্ডলের ছেলে এবং ওই গ্রামের উম্মে হানি মডেল মাদ্রাসার আবাসিক শিক্ষক। অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক আমির হামজা দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষার্থীদের জোরপূর্বক যৌন হয়রানি করে আসছিলেন। ঘটনার দিন গত ২১ জুন রাত ২টার দিকে ওই মাদ্রাসার আবাসিক ২ ছাত্রকে যৌন হয়রানি করেন তিনি। পরে ভোরের দিকে ২ ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। এরমধ্যে এক ছাত্রের বড় ভাই আমির…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় বরিশালের গৌরনদীতে সৌভিক সাহা (১৯) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে এবার এইচএসসি পাস করেছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠান। জানা গেছে, সৌভিক সাহা জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কমিটির সদস্য বেল্টু সাহার ছেলে। এ সম্পর্কে জানতে চাইলে সৌভিক সাহার বাবা বেল্টু সাহা সংবাদমাধ্যমকে বলেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। এর আগে, মঙ্গলবার রাতে ওই এলাকার মন্দির কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শান্তুনু ঘোষ বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন। বাদী শান্তনু ঘোষ…

Read More

খুলনায় আবারো পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মহানগরীর খানজাহান আলী থানার বাজার এলাকায় এক যুবতীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণের অভিযোগে স্বদেশ বালা নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার(১৭ জুন) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। স্বদেশ বালা আড়ংঘাটা থানায় পুলিশ কনস্টেবল (কম্পিউটার অপারেটর) হিসেবে কর্মরত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বদেশ বালা আড়ংঘাটা থানায় বদলির আগে নগরীর খানজাহান আলী থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তখন একটি জিডির সূত্র ধরে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। স্বদেশ বালা তখন নিজেকে অবিবাহিত ও মুসলিম পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি ওই…

Read More