…
এডিটর পিক
বাংলাদেশের জ্বালানি খাত আবারও এমন এক বাস্তবতার মুখোমুখি, যা শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, শিল্প, পরিবহন,…
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
যেদিন কুয়েত দখল করেছিল ইরাক: মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া ২ আগস্ট
আগস্ট ২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
যেদিন কুয়েত দখল করেছিল ইরাক: মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া ২ আগস্ট
আগস্ট ২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- দুই হাজার বছর পর মিলল রোমান সেনাশিবির: হঠাৎ কেন পরিত্যক্ত হয়েছিল পুরো ঘাঁটি?
- ইরান যুদ্ধের মূল্য দেবে বাংলাদেশ? ঝুঁকিতে জিডিপি, রেমিট্যান্স ও জ্বালানি বাজার
- ঘাটতি গ্যাসে বাড়তি লোডশেডিং: সাময়িক সংকট নাকি দীর্ঘমেয়াদি?
- আফগানিস্তানের আড়াই দশক পর একই ভুল করছে ট্রাম্প
- ৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা
- আগস্ট ঘিরে পুলিশের মধ্যে চাপা আতঙ্ক কেন?
- মাছের সঙ্গে কি আমরা মাইক্রোপ্লাস্টিকও খাচ্ছি?
- দাবানলের আগুন যেভাবে বদলে দিচ্ছে এক মহাদেশের ভবিষ্যৎ
Author: ডেস্ক রিপোর্ট
সেভেন সিস্টার এমনি ভালনারেবল এর উপর এখন আরও বেশি ভালনারেবল হয়ে যাবে এবং সেপারেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা আমি বলব ৮০ শতাংশ বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল জগলুল আহসান। গতকাল ফেস দ্য পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। কর্নেল জগলুল বলেন, ইন্ডিয়ার রিয়েকশনটা স্ট্রং হবে। এখনইতো স্বাধীন হয়ে যাবে। আপনি শিলিগুড়িতে বন্ধ করে দেন আর বাংলাদেশ তারা আর কোনও অস্ত্র সাপ্লাই পাঠাতে পারবে না। দেখেন সে আলাদা হয়ে যায় কি না। কেন এই বক্তব্য (ড. ইউনূসের সেভেন সিস্টার নিয়ে বক্তব্য) বা এই মন্তব্যটা নিয়ে এত বেশি তোলপাড় হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, এটা যদি আমরা বুঝতে চাই…
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে এক ভারতীয় নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব-পিলারের পাশে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে দেশটির মরাকুটি ভোরাম পয়োস্তি এলাকায় এ ঘটনা ঘটে বলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মেহেদী ইমাম জানান। বিএসএফের বরাত দিয়ে বিজিবি জানায়, নিহত জাহানুর আলম (২৪) ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে। বেলা ১১টার দিকে লেফটেনেন্ট কর্নেল মেহেদী ইমাম ওই সীমান্ত এলাকা পরিদর্শন করে বলেন, “ওই ঘটনার পরপরই সীমান্তে টহল জোরদার করা এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান…
বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে প্রায় আট মাস অতিবাহিত করছে। এই সরকারের সফলতা নিয়ে যত সমালোচনাই থাকুক না কেন, গণ–অভ্যুত্থান ও বিপ্লব–পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার মধ্যেই এই সরকারের মূল সাফল্য ছিল। এদিক থেকে মূল্যায়ন করলে দেখা যাচ্ছে, সরকার ক্রমে রাজনৈতিক ও অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছিল, আশানুরূপ না হলেও তার একটি ইতিবাচক পরিবর্তন কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে। রমজানে দ্রব্যমূল্য এবং বিদ্যুতের সরবরাহের ক্ষেত্রে একধরনের শৃঙ্খলা সরকারের বিরুদ্ধে বিতর্ক দুর্বল করছে। এর ফলে সরকার কিছুটা সুবিধাজনক অবস্থায় চলে এসেছে এবং আগে যে বিতর্কটা ছিল যে ‘অগ্রাধিকার সংস্কারের পর দ্রুত নির্বাচন’ নাকি ‘পূর্ণাঙ্গ সংস্কার…
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের সংবাদে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। চলছে বহুমাত্রিক আলোচনা সমালোচনা। কেননা কিছু কিছু দেশের ওপর তিনি কল্পনাতীত শুল্ক আরোপ করেছেন। বিশেষ করে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ থেকে এক লাফে ৩৭ শতাংশ শুল্ক বসালেন হোয়াইট হাউসে দ্বিতীয়বার ফিরে আসা ট্রাম্প। তার এই পদক্ষেপের সমালোচনা করেছেন নিউ ইয়র্ক টাইমসের অর্থনীতি বিষয়ক সংবাদদাতা অ্যালেক্স ট্রাভেলি। সংবাদ মাধ্যমটির লাইভ আপডেটে তিনি লিখেছেন, ট্রাম্পের আজকের পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি এবং বেদনাদায়কভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দশম স্থানে থাকা দেশটি গত আগস্টে রাজনৈতিক উত্তেজনার পর থেকে সংকটে রয়েছে। তিনি আরও বলেন,…
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট সময়কালে সংঘটিত সহিংস হত্যাযজ্ঞ আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরকার-নিয়ন্ত্রিত বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থক গোষ্ঠী যেভাবে নিরস্ত্র শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্বিচার গুলি চালিয়েছে, তা গোটা পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বহু আন্তর্জাতিক সংস্থা এ ঘটনাকে ‘ভয়াবহ রাষ্ট্রীয় দমন-পীড়ন’ বলে চিহ্নিত করলেও কোনো কোনো দেশ আরও এক ধাপ এগিয়ে একে সরাসরি ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করছে। এ নিবন্ধে আমরা আধুনিক গবেষকদের সংজ্ঞা ও তত্ত্বের আলোকে দেখব আমরা এ ঘটনাকে পরিকল্পিত গণহত্যা বলতে পারি কি না? ২০২৪ সালের মাঝামাঝি সময়ে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের একটি রায় সামনে আসার পর শিক্ষার্থীরা ব্যাপকভাবে বিক্ষোভ শুরু…
পৃথিবী সর্বদা তার নিজের গতিপথে চলে সেটাই স্বাবাভিক। তবে এবার নতুন তথ্য সামনে এল। পৃথিবীরে ভিতরে যে স্তর রয়েছে সেটি নাকি উল্টোদিকে ঘুরতে শুরু করেছে। ফলে বাড়তি চাপ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। এই পৃথিবীর উল্টোপথে ঘোরা মোটেই ভাল কথা বলে মনে করছেন না কেউই। এই ঘটনার প্রধান কারণ হল পৃথিবীতে যে ভূমিকম্প হয় এবং পরমানু পরীক্ষা করা হয়েছে তার ফল হিসেবে এটি উঠে এসেছে। পৃথিবীর নিচের স্তর সেখান থেকেই পরিবর্তন ঘটতে শুরু করেছে। এক ভূবিজ্ঞানী এই বিষয়টি বিস্তারিতভাবে দেখেছেন। তিনি মনে করছেন পৃথিবীর নিচে টানা কম্পন হয়ে চলেছে। ফলে সেখান থেকে এই ধরণের ঘটনা হচ্ছে। পৃথিবীর ঘোরার সঙ্গে চাঁদের একটি সম্পর্ক…
চীন সফরে গিয়ে উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলও সমালোচনায় মুখর হয়েছেন। ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেস দাবি করেছে, ভারতকে ঘেরাও করার জন্য বাংলাদেশ উত্তর-পূর্ব অঞ্চলে চীনকে আমন্ত্রণ জানিয়েছে, যা নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। এজন্য অবশ্য কংগ্রেস ভারতের পররাষ্ট্র নীতির দুর্বলতাকেই দায়ী করেছেন। তবে ইউনূসের বক্তব্যকে আপত্তিকর এবং নিন্দনীয় বলে অভিহিত করেছেন সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অন্যদিকে ত্রিপুরার মহারাজা তথা তিপ্রা মোথা নেতা প্রদ্যোৎ মাণিক্য বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মঙ্গলবার…
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলার ব্যাপক উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পে চীন সরাসরি সম্পৃক্ত হচ্ছে। গত বছরের আগস্ট মাসে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতীয় কোম্পানি ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড (আইপিজিএল) প্রকল্প থেকে সরে যায়। এরপরই অন্তর্বর্তী সরকার বন্দরটির উন্নয়নে চীনের সঙ্গে যোগাযোগ শুরু করে। ২০২৪ সালের ২৫ মার্চ চীনের নৌপরিবহন মন্ত্রণালয় এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের (CCCC) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের আওতায় মংলা বন্দরকে একটি আধুনিক, স্বয়ংক্রিয় ও পরিবেশবান্ধব ‘গ্রিন পোর্ট’-এ রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য ৪,০৬৮ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। নির্মাণকাজ শুরু হবে ২০২৫ সালের জানুয়ারিতে এবং শেষ হবে ২০২৮…
মূলত অন্য ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগে এমন কিছু বলা বা করাই হল ধর্ম অবমাননা। অন্তত বাংলাদেশে ধর্ম অবমাননা বলতে যে শুধু ইসলাম ধর্ম অবমাননাই বোঝায় তা বুঝতে বিশেষজ্ঞের কাছে যাওয়া লাগেনা। তখন মনে প্রশ্ন জাগে, তবে মুসলিমদের হাতে মন্দির, গির্জা ও বুদ্ধ মন্দিরে হামলা আর মূর্তি ও পবিত্র গ্রন্থে অগ্নিসংযোগ ও পদদলিত করা কি হিন্দু, বুদ্ধ ও খ্রিস্টানদের ধর্ম অবমাননা নয়! সংখ্যালঘুদের উপর অত্যাচারকে আমরা রাজনৈতিক বলে অভিহিত করে থাকি। যদিও তা আদতে ধর্মীয় ট্যাগ মুক্ত হতে পারে না। এটা মূলত একই সাথে রিলিজিয়াস এন্ড পলিটিক্যাল ক্যালামিটি। ২০০১–এর নির্বাচনের পর সারা দেশে বিএনপি-জামায়াতের ক্যাডাররা যে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর…
২০২৪-এর জুলাই গণ–অভ্যুত্থান এ অঞ্চলে একাত্তরের জনযুদ্ধের পর একটি অনন্যসাধারণ নতুন ঘটনা। বিশেষ কোনো রাজনৈতিক দলের বা দলসমূহের নেতৃত্বে এ অভ্যুত্থান ঘটেনি, বিভিন্ন দলের নেতা-কর্মী এ অভ্যুত্থানের পেছনে ছিলেন বটে, তবে তাঁরা জনগণের সঙ্গে মিলেমিশে, একাকার হয়ে। অনেকে বলবেন, উনসত্তরের আইয়ুববিরোধী অভ্যুত্থান, বাংলাদেশে এরশাদবিরোধী অভ্যুত্থান কি হয়নি? তা হয়েছে বটে, কিন্তু তার নেতৃত্বে ছিল বিশেষ বিশেষ রাজনৈতিক দল বা দলসমূহ। তাদের নেতৃত্বে সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন ব্যাপক পেশাজীবী ও সর্বস্তরের জনগণ। বলাই বাহুল্য, পাকিস্তানি শাসকশ্রেণি ও সামরিক বাহিনীর বিরুদ্ধে একাত্তরের গণ-অভ্যুত্থান রূপ নিয়েছিল জনযুদ্ধে, যোগ দিয়েছিলেন কিছু ব্যতিক্রম ব্যতিরেকে পূর্ববাংলার সব রাজনৈতিক দলের কর্মী, নানা পেশাজীবী ও ছাত্র–যুবক-সৈনিক এবং কৃষক-শ্রমিক…