…
এডিটর পিক
হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার…
Trending Posts
-
নতুন পদ্মা ব্যারাজ দক্ষিণ এশিয়ার জলশক্তির মানচিত্র বদলে দেবে: দ্য হিন্দু
জুন ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে: ইসরায়েলের নজরদারিতে বাংলাদেশ
জুন ১৯, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে: এইচআরডব্লিউ
জুন ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
নতুন পদ্মা ব্যারাজ দক্ষিণ এশিয়ার জলশক্তির মানচিত্র বদলে দেবে: দ্য হিন্দু
জুন ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে: ইসরায়েলের নজরদারিতে বাংলাদেশ
জুন ১৯, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে: এইচআরডব্লিউ
জুন ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- হজে অনিয়ম-দুর্নীতি, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ
- প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে হেরে গেছেন: নিউইয়র্ক টাইমস
- আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশ জুড়ে নিরাপত্তা ইস্যু
- বৃটেনে ‘পাকিস্তানি ধর্ষণ চক্র’: নির্যাতনের শিকার আড়াই লাখ শিশু-কিশোরী
- হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে: ইসরায়েলের নজরদারিতে বাংলাদেশ
- হাসিনা পরবর্তী এক বছরে সুইস ব্যাংকে রেকর্ড অর্থ পাচার
- চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কার দিকে ঝুঁকবে বাংলাদেশ?
- ইরানকে ৩০০ বিলিয়ন ডলারসহ আর কী দেবে যুক্তরাষ্ট্র?
Author: ডেস্ক রিপোর্ট
রাজনীতিতে আওয়ামী লীগের থাকা না–থাকা নিয়ে বিস্তর আলাপ–আলোচনা হচ্ছে। কেউ কেউ নমনীয় অবস্থানে থাকলেও রাজনীতিতে আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই বলে অনেকেই মনে করছেন। তাঁদের যুক্তি, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের আর দেশের রাজনীতি পুনর্বাসিত হওয়া সম্ভব নয়। বারবারই দেশের মানুষের রক্তে আওয়ামী লীগের হাত রঞ্জিত হয়েছে। আওয়ামী লীগের হাতেই দেশে মানুষ সবচেয়ে বেশি খুন, হত্যা ও গুমের শিকার হয়েছে। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ এটা শুরু করেছে। যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে আওয়ামী লীগই প্রথম পুলিশ ও রক্ষী বাহিনী দিয়ে হত্যা ও গুম শুরু করে। পরবর্তী সময়ে দুই দফায় ক্ষমতায় আসা আওয়ামী লীগের একই অভ্যাস বজায় ছিল। আওয়ামী লীগ…
শুরুটা ২০১১ সালে। আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতার আশীর্বাদ নিয়ে রেলের নির্মাণ খাতে আবির্ভূূত হন এক টেন্ডার ডন। ৫ থেকে ১০ কোটি টাকার ছোট কাজের অভিজ্ঞতা থাকলেও নেতাদের প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন একের পর এক হাজার কোটি টাকার কাজ। এখন পর্যন্ত রেল খাতের অন্তত ৩০ হাজার কোটি টাকার প্রকল্প বাগিয়ে নিয়েছে অখ্যাত এই ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব প্রকল্পের বরাদ্দের একটা বড় অংশ লুটপাট হয়েছে সিন্ডিকেট করে। আর এই অর্থের বিপুল পরিমাণ কমিশন চলে গেছে দেশ-বিদেশের সুবিধাভোগীদের হাতে। রেল প্রকল্পের টেন্ডার ডন খ্যাত সেই কোম্পানির নাম ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এই ঠিকাদারি প্রতিষ্ঠানটির জাল- জালিয়াতির মাধ্যমে রেলের নির্মাণ খাত নিয়ন্ত্রণের বিস্তারিত তথ্য মানবজমিনের…
দীর্ঘদিন ধরে কেবল কল্পবিজ্ঞান হিসেবেই বিবেচিত হয়েছে সময় ভ্রমণ। তবে সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করছেন, এটি গাণিতিকভাবে সম্ভব হতে পারে। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ বেন টিপেট এবং মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ডেভিড স্যাং আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভিত্তিতে একটি গাণিতিক মডেল তৈরি করেছেন, যা সময় ভ্রমণের সম্ভাবনাকে নতুন মাত্রা দিয়েছে। এই দুই গবেষক একটি তাত্ত্বিক টাইম মেশিনের ধারণা উপস্থাপন করেছেন, যার নাম TARDIS (Traversable Acausal Retrograde Domain in Space-time)। মজার বিষয় হলো, জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনীর সিরিজ Doctor Who-এর টাইম মেশিনের অনুকরণেই এই নামকরণ করা হয়েছে। তাদের গবেষণা বলছে, মহাকর্ষের প্রভাবে সময়ও স্থানের মতো বেঁকে যেতে পারে। আর যদি সঠিক শর্ত পূরণ…
আমাদের সৌরজগতের বরফাচ্ছাদিত গ্রহ যেমন নেপচুন, ইউরেনাস কিংবা বৃহস্পতির উপগ্রহ ইউরোপায়ও থাকতে পারে প্লাস্টিক আইস VII। একটি আন্তর্জাতিক গবেষক দল সম্প্রতি প্লাস্টিক আইস VII তৈরি করতে সক্ষম হয়েছেন। ফ্রান্সের ইনস্টিটুট লাউ ল্যাঙ্গেভিন (ILL)-এর বিজ্ঞানীরা উচ্চচাপ ও উচ্চতাপ প্রয়োগ করে এই নতুন ধরনের বরফ তৈরি করেন। গবেষণাটি সম্প্রতি নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। কঠিন (বরফ), তরল (পানি) এবং বাষ্প (গ্যাস)। তবে বিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর বাইরের গ্রহ-উপগ্রহে জলের এক ভিন্ন রূপ থাকতে পারে, যা ‘প্লাস্টিক আইস VII’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে এই গঠনের অস্তিত্ব নিয়ে তাত্ত্বিক গবেষণা চলছিল। কিন্তু এবার বিজ্ঞানীরা প্রথমবারের মতো এর বাস্তব প্রমাণ পেয়েছেন। গবেষকরা পানি ৬ গিগাপাস্কাল পর্যন্ত…
সিরিয়ায় গত গত কয়েকদিনে নিরাপত্তা রক্ষী বাহিনীর সাথে আসাদপন্থী সেনাদের সংঘাতে বেসামরিক নাগরিক সহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সবচেয়ে বেশি হতাহতের ঘটনা এটি। সাম্প্রতিক এই সংঘাতের শুরু হয় বৃহস্পতিবার। সিরিয়ার পশ্চিম উপকূলের শহর লাটাকিয়া ও জাবলেহ’তে নিরাপত্তা রক্ষীদের ঘাঁটিতে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক সেনারা হামলা করে, যাতে নিরাপত্তারক্ষী বাহিনীর অনেক সদস্য মারা যান। এই হামলার জবাবে শুক্রবার ও শনিবার সিরিয়ার নিরাপত্তা রক্ষীরা সিরিয়ার পশ্চিম উপকূলের লাটাকিয়া, জাবলেহ ও বানিয়াস শহরে আসাদ সমর্থক সেনাদের ওপর হামলা চালায়। নিরাপত্তা রক্ষী বাহিনীর সাথে হামলায় যোগ দেয় কিছু সশস্ত্র বিদোহী গোষ্ঠীর সদস্যরাও। সেসব…
অ্যান্টার্কটিকায় প্রায় ৬৮ মিলিয়ন বছর পুরনো একটি পাখির সম্পূর্ণ মাথার খুলির (স্কাল) জীবাশ্ম পাওয়া গেছে। একে পৃথিবীর প্রাচীনতম আধুনিক পাখির (মডার্ন বার্ড) নিদর্শন বলে দাবি করছেন বিজ্ঞানীরা। এটি একটি হাঁসের মতো জলচর পাখি, যা আজকের জলাশয় ও সমুদ্রের ধারে বসবাসকারী জলচর পাখিদের আত্মীয় বলে মনে করা হচ্ছে। জীবাশ্মটি ভেগাভিস আইএএআই নামে পরিচিত একটি বিলুপ্ত প্রজাতির পাখির। এটি ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে বাস করত। সে সময় টাইরানোসরাস রেক্স প্রজাতির ডাইনোসর পৃথিবীতে রাজত্ব করত। এরপর বিশাল এক গ্রহাণুর আঘাতে ডাইনোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। আদিম পাখিরা এখনকার পাখিদের মতো ছিল না। সেই সময়ের দাঁতযুক্ত ঠোঁট ও লম্বা, হাড়যুক্ত লেজ ছিল। কিন্তু…
সংবাদপত্রের শিরোনাম ‘ধর্ষণ থামছে না, ফেব্রুয়ারিতে দিনে গড়ে ১২টি মামলা’। খবরে বলা হয়, মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশের নাগরিক সমাজ তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। অব্যাহতভাবে চলতে থাকা নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নারীদের দলবদ্ধভাবে হেনস্তা ও নিপীড়নের বিরুদ্ধে রাতে–দিনে প্রতিবাদ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ও সড়কে। প্রতিবাদ চলার সময়েও নারী–শিশু ধর্ষণের পরপর কয়েকটি ঘটনা উদ্বেগ–উৎকণ্ঠার সৃষ্টি করেছে। এ পরিস্থিতির মধ্যে একটি আলোচিত শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জামিনে বেরিয়ে আসার ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, এ বছরের ফেব্রুয়ারির ২৮ দিনে ধর্ষণের অভিযোগে দিনে গড়ে ১২টি মামলা হয়েছে। আগের বছরের ফেব্রুয়ারির ২৯ দিনে এই সংখ্যা একই ছিল। গত…
‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’— কাজী নজরুল ইসলামের কবিতার এ পঙক্তি যতটা সাম্যের কথা বলে, বাস্তবতা ততটাই আলাদা। পৃথিবীজুড়ে ইতিহাস আর বিজ্ঞানের বইয়ে লেখা দিগ্বিজয়ী আবিষ্কার আর উদ্ভাবনের অধিকাংশের কৃতিত্বই জুটেছে ‘মহৎ’ কোনো পুরুষের ভাগ্যে। ইতিহাসের পাতায় তাদের নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। আবার যুগান্তকারী কোনো আবিষ্কারের মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন এমন অনেক অবিশ্বাস্য নারীর কথা লেখা হয়েছে চরম অযত্নে, অতি সাধারণভাবে। অনেকে আবার তার আবিষ্কারের কৃতিত্বটুকুও পাননি। এমনকি সে কৃতিত্বের মাধ্যমে ‘মহৎ’-এর খাতায় নাম লিখিয়ে অনেক পুরুষ বিজ্ঞানী জিতেছেন পুরস্কার, কামিয়েছেন টাকা। ইতিহাসের ভাঁজে এমন অনেক ঘটনা রয়েছে, যা সময়ের গহ্বরে একেবারে…
গত ফেব্রুয়ারিতে দেশজুড়ে মোট ৫৯৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৭৮ জন, আর আহত হয়েছেন ১ হাজার ৩২৭ জন। এ সব দুর্ঘটনার ৪০ ভাগেরও বেশি ঘটেছে মোটরসাইকেলে। পুরো মাসে ২৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২৭ জন, যা মোট নিহতের ৪০ শতাংশের মতো। শনিবার (৮ মার্চ) দুপুরে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ফেব্রুয়ারি মাসের দুর্ঘটনার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে তারা। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, ৫৯৬ দুর্ঘটনার মধ্যে ২০৯টি (৩৫.০৬ শতাংশ) জাতীয় মহাসড়কে, ২৬৮টি…
শুক্রবার বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো অনলাইনে একজন পাঠকের মন্তব্য দিয়েই লেখাটি শুরু করি। তিনি লিখেছেন, ‘মানুষ নিরাপত্তাহীন ও আতঙ্কিত বোধ করছে। কেউ কথা বলে না। কারণ, তারা এই “হিংস্র জনতার” মুখোমুখি হতে ভয় পায়। সাংবাদিকেরা চুপ হয়ে গেছে, এমনকি নিজেদের রক্ষা করতেও ভয় পেয়েছে। সবাই নিরাপদে থাকার জায়গা খুঁজছে। ভাবছি, লেখক-সাংবাদিকদের কী হয়েছে? কোথায় মানবাধিকার সংগঠন ও কর্মীরা? তারা সবাই নিশ্চুপ থাকে।’ প্রথমেই পরিষ্কার করে নিই পাঠক যাদের ‘হিংস্র জনতা’ বলছেন, তারা আসলে জনতা নয়, সংঘবদ্ধ অপরাধী। আইনের প্রতি অনুগত মানুষ একত্র হলে আমরা তাদের জনতা বলি। কিন্তু গুজব ছড়িয়ে যখন কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে অপরাধ সংঘটিত করে, ব্যক্তি…