…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
পুত্রসন্তান ভূমিষ্ট হলে পরিবারে আকাশছোঁয়া আনন্দ৷ কন্যাসন্তান হলে সবার মুখ ব্যাজার৷ মেয়ে মানেই সংসারে বোঝা৷ এতোকিছুর মাঝে যখন মা পরপর কন্যা সন্তানের জন্ম দেন তখন তার লাঞ্ছনার আর সীমা থাকে না। লাঞ্ছনার তীব্রতা বেড়ে গেলে মা নিজ কন্যা সন্তানকে মেরে ফেলারও সিদ্ধান্ত নিয়ে থাকেন। অনেকে মেরেও ফেলেন। তেমনি এক ঘটনা ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে। পুত্র সন্তানের আশায় পরপর তিন সন্তান জন্ম দেওয়ার পর চতুর্থবারও যখন মা কন্যা সন্তানের জন্ম দেন তখন লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হয়ে স্বামীর ভয়ে নিজের ৮দিনের সন্তানকেও গলাটিপে মেরে ফেলেন এবং কন্যার মৃত লাশ ফেলে দেন পুকুরে। আজ বুধবার (০২ জুন) ভোরে…
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় মহিম খালের ওপর সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় স্থানীয় লোকজনকে বাঁশের সাঁকো দিয়ে সেতুটি পারাপার হতে হচ্ছে। এতে স্থানীয় ১০টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষকে ঝুঁকির সঙ্গে পোহাতে হয় চরম দুর্ভোগ। সেতুটি নির্মাণের সতের বছর পার হলেও সংযোগ সড়ক তৈরি হচ্ছে না। ফলে বাঁশের সাঁকো হয়ে সেতুর ওপর দিয়ে খাল পার হতে হচ্ছে পথচারীদের। এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার নাজিরপুর ইউনিয়নের দশটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। দুর্ভোগের কথা চিন্তা করে ২০০৪ সালে মহিম খালের ওপর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি সেতু নির্মাণ করে দেয়। তবে সেতুটির এক…
সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার দশহালিয়ায় স্বেচ্ছায় বাঁধ মেরামতে নিয়োজিত মানুষের রোষের মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করার সময় সেখানে যান স্থানীয় সংসদ সদস্য। তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাঁধ মেরামতকারীরা। একপর্যায়ে জনপ্রতিনিধির দিকে কাদা ছুড়তে থাকেন তারা। তখন সেখান থেকে চলে যেতে বাধ্য হন ওই সংসদ সদস্য। যদিও পরে আবার ফিরে আসেন পুলিশি পাহারায়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা যায়, ইয়াসের পর ওই এলাকার বাঁধ ভেঙে মহারাজপুর ও পাশের বাগালী ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হচ্ছে সাগরের লোনাপানিতে।…
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বালিজুড়া বাজার সহ তিনটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া আকষ্মিক ঝড়ে শতাধিক ঘরবাড়ি ও দোকান পাট লন্ডভন্ড হয়ে গেছে। আজ সোমবার (৩১ মে) বেলা ২ টার দিকে বয়ে যাওয়া ঝড়ের তান্ডবে বালিজুড়া বাজার, নোয়াদিয়া, ভরাপাড়া ও লস্করপুর গ্রামের শতাধিক ঘর বাড়ি লন্ডভন্ড হয়। এছাড়া অনেক গাছপালা ভেঙ্গে ও উপরে পড়ে যায়। বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক জানান, ঘরের নিচে চাপা পরে ভরাপাড়া গ্রামের রইছ উদ্দিনের স্ত্রী তাহেরা খাতুন, আব্দুল হকের ছেলে শাকিল, সাদেক মিয়ার ছেলে সুহান, একলাছ মিয়ার স্ত্রী মনোয়ারা ও বালিজুড়া বাজারে আব্দুল আওয়ালের স-মিলের ঘরের চাপায় নোয়াদিয়া…
মাত্র দুই মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ ওঠে। এতে ওই তিন শিক্ষকের পদাবনতির শাস্তি হয়। এবার শোনা গেল পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ উঠেছে। এতে দুই শিক্ষকের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষকরা হলেন- সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয় এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইয়াহিয়া বেপারি। যে বই থেকে গবেষণার লেখা চুরি করার অভিযোগ উঠেছে, সেটির সম্পাদকরা সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং পাবিপ্রবি কর্তৃপক্ষের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। ‘এঙ্গেজিং ইন এডুকেশনাল রিসার্চ: রিভিজিটিং পলিসি অ্যান্ড প্র্যাকটিস ইন বাংলাদেশ’ নামের ওই বইটি…
চা-পাতা ‘চুরি’ করে নেয়ার সংবাদ দিতে গিয়ে হামকার শিকার হলো চা শ্রমিকেরা। এরপর ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বাগানে সহকারী ব্যবস্থাপকের বাংলোর সামনে ফুলের টব ভাঙচুর করায় তাদের আসামি করে মামলা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা-বাগানে এ ঘটনা ঘটেছে। সূত্র মতে, বাগানের হেড ক্লার্ককে জানানোর পর চা-পাতা ‘চোর চক্রের’ তথ্য প্রদানকারী শ্রমিকদের ওপর দুই বার সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। সেসময় হামলাকারীরা শ্রমিকের বাড়ির বেড়া ভেঙে গরু, ছাগল এবং দোকানের ক্যাশ ও একটি দানবাক্স লুট করেছে বলেও অভিযোগ উঠেছে। আহত তিন শ্রমিকদের মধ্যে দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, গতকাল শনিবার রাতে চা-শ্রমিকরা কমলগঞ্জ…
সিলেট জেলার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের বিরুদ্ধে সিন্ডিকেট সৃষ্টির অভিযোগ সহ নানা দুর্নীতির অভিযোগ আনলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের যোগাসাজশে একটি ‘প্রভাবশালী সিন্ডিকেট’ সিলেটের ওসমানীনগর উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ১০ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ শনিবার(২৯ মে) সিলেট নগরীর নবাবরোড এলাকায় সাংসদ তার বাসায় সংবাদ সম্মেলন করে লিখিত বক্তৃতায় এই অভিযোগ করেন। এ সময় বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবদাল মিয়াসহ ওসমানীনগর উপজেলার সাবেক ও বর্তমান কয়েকজন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের যোগাসাজশে এই…
অপরিকল্পিত বালু উত্তোলনে গত বর্ষায় ভয়াবহ বন্যা ও ভাঙনের কবলে পড়লেও, এবারও কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালু উত্তোলন ও বিক্রিতে জড়িত প্রত্যেকেই প্রভাবশালী হওয়ায় প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। সূত্র মতে, চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ২৫ থেকে ৩০টি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমে বন্যা ও ভাঙনের ঝুঁকি বাড়ছে। কী বলছেন ভুক্তভোগীরা? গত বর্ষায় ভয়াবহ বন্যা ও ভাঙনের কবলে পড়ে চিলমারী উপজেলা ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা চর মনতলা। পুরো চরটি ভাঙনে বিলীন হয়ে যায়। চর জেগে ওঠার পরে একে একে ৪৫০টি পরিবার…
খাগড়াছড়ি জেলা কারাগারে মিলন বিকাশ ত্রিপুরা নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাত ও গলায় গামছা পেঁচানোর দাগ দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। পরে বেলা আড়াইটার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কারাগার কতৃপক্ষের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছে বিকাশের পরিবার। নিহত মিলন ত্রিপুরা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অরুন পাড়া এলাকার মনসারাই ত্রিপুরার ছেলে। তিনি গুইমারা থানায় দায়ের করা একটি পর্নোগ্রাফি মামলার আসামি হয়ে কারাগারে ছিলেন। গত ১৬ মে খাগড়াছড়ির গুইমারা থানায় দায়ের করা একটি পর্নোগ্রাফি মামলায় আটক করা হয় মিলন বিকাশ ত্রিপুরাকে। পরের দিন ১৭ মে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।…
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ হেফাজতে আসামি মারধরের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের বিরুদ্ধে। আদালতে এবিষয়ে মামলা করেছেন নির্যাতিত আসামি বৃদ্ধ সাইফুদ্দিন প্রামাণিক (৭০)। একইসাথে ওসির বিরুদ্ধে আইনের দাপট দেখিয়ে মাস্তানি ও চাঁদাবাজি করেন বলেও অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার(২৮ মে) দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন নির্যাতিত বৃদ্ধ সাইফুদ্দিন প্রামাণিক। আদালতের বিচারক আসাদুজ্জামান অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। সঠিক তদন্তে তা প্রমাণিত হবে। মামলায় উল্লেখ করা হয়েছে, ১০ মাস আগে উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী গ্রামে তুচ্ছ ঘটনাকে…