…
এডিটর পিক
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে নির্বাচিত সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতিও বারবার দেওয়া হয়েছে।…
Trending Posts
-
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
১৯৭৪-এর দুর্ভিক্ষ: ১৫ লাখ মানুষের মৃত্যু ও বঙ্গবন্ধু সরকারের নিষ্ক্রিয়তা
অক্টোবর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
১৯৭৪-এর দুর্ভিক্ষ: ১৫ লাখ মানুষের মৃত্যু ও বঙ্গবন্ধু সরকারের নিষ্ক্রিয়তা
অক্টোবর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- যেভাবে যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন নবাব মুর্শিদকুলী খানের কন্যা
- আওয়ামী লীগ বনাম বিএনপি: উন্নয়ন, দুর্নীতি ও জনদুর্ভোগের হিসাব
- আসামে দুই দিনে ১১০০-এর বেশি পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ভাঙার দাবি কতটা সত্য?
- নির্বাচিত সরকারেও থামছে না মব সহিংসতা: নেপথ্যে কি রাজনৈতিক প্রশ্রয়?
- সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের নিরাপত্তার দায় কার?
- বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন এত ভয় মোদির?
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
Author: ডেস্ক রিপোর্ট
স্থানীয়ভাবে এই টানেলের পরিচিতি বঙ্গবন্ধু টানেল নামে। আগামী জানুয়ারিতে খুলে দেয়া হবে যাতায়াতের জন্য। আজ টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উৎযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ভার্চ্যুয়ালি যোগ দেবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে যে বহুলেন সড়ক টানেল নির্মিত হচ্ছে সেটির দক্ষিণ টিউবের কাজ শেষ হয়েছে। কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক হারুনুর রশীদ জানান, আগামী বছর জানুয়ারির শেষ নাগাদ পুরো টানেলের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন তারা।।আর পুরো কাজ শেষ হলে তখন টানেলটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামে এই টানেলটির নির্মাণ কাজ শুরু হয়…
আফগানিস্তানে কমপক্ষে ২২ মিলিয়ন মানুষ খাদ্যের সংকটের মুখে আছে। ৩ দশমিক ২ মিলিয়ন শিশু অপুষ্টিতে ভুগছে। ভয়াবহ এক মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে দেশটি। অথচ আফগান অর্থনীতি পুরোপুরি বিদেশি সহায়তানির্ভর ছিল। আফগান জিডিপির ৪০ শতাংশ বিদেশি সহায়তা থেকে আসত। বিশ্বব্যাংকের হিসাব অনুসারে, কোনো দেশের জিডিপির ১০ শতাংশ বিদেশি সহায়তা থেকে এলে সেটি ‘দাতানির্ভর দেশ’ হিসেবে বিবেচিত হয়। আর এখানেই বিপদে পড়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিরুদ্ধে প্রায় ২০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত বছরের আগস্টে তাদের সমর্থিত সরকারকে হটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তালেবান। তারা ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রসহ এর পশ্চিমা মিত্র দেশগুলো আফগানিস্তান থেকে নিজেদের মিশন গুঁটিয়ে নেয়। দেশটিতে…
আজকের দিনে সামান্য বস্তুতে পরিণত হওয়া সুইয়ের আছে প্রাচীনতম এবং গৌরবোজ্জ্বল ইতিহাস। প্রত্নতত্ত্ববিদ এলিজাবেথ অয়েল্যান্ড বারবারার মতে সুই শিল্প বিপ্লবের একেবারে আদি বিকাশে টিকে থাকা একটি অনুষঙ্গ; যেটাকে তিনি বলছেন ‘স্ট্রিং রেভ্যুলেশন’। প্রাগৈতিহাসিক সময়ে মানুষের টিকে থাকার লড়াইয়ের সাথে সাথে নিতান্ত প্রয়োজনে যে শিল্পটি গড়ে উঠেছিল তা হল সূচিশিল্প। সুই আর সুতোর সম্মিলনে এই শিল্প ধীরে ধীরে গড়ে উঠেছিল। আধুনিক সভ্যতার বিকাশে এই শিল্পের ভূমিকা যদিও আমরা অনুভব করতে পারি না, কিন্তু সুই-সুতোর কাজ হাজার বছরের পুরনো এক শিল্প। এই শিল্পের বয়স কম করে হলেও বিশ হাজার বছরের পুরোনো আর এর মূল অনুষঙ্গ সুইয়ের রয়েছে আরও পুরনো ইতিহাস। কোন লিখিত…
লিখিত ইতিহাসের সূচনা আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, তাও সংগঠিত আকারে আমাদের জানা ইতিহাসের আকারে আসতে আসতে আরো প্রায় এক-দেড় হাজার বছর লেগে যায়। এই লম্বা সময়ে সংঘটিত যুদ্ধের ব্যাপারে জানা গেলেও বিস্তারিত বিবরণ তাই পাওয়া যায় না। এজন্য অপেক্ষা করতে হয় ইতিহাসের পাতায় আনুষ্ঠানিকভাবে লিখিত প্রথম যুদ্ধ ‘ব্যাটল অব মেগিড্ডো’ পর্যন্ত, যার সময় ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দ। তৎকালীন ফারাও তৃতীয় থুতমোসের সম্মানে নির্মিত থিবসের মন্দিরে বিস্তারিতভাবে লিখে রাখা হয় এই কীর্তির কথা। মিশর আর মেসোপোটেমিয়ার মধ্যবর্তী বাণিজ্যপথের ওপর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে গড়ে উঠেছে প্রাচীন শহর মেগিড্ডো। তখনকার দিনে এই এলাকাকে বলা হতো কানান। বর্তমান হাইফার দক্ষিণ-পূর্বে নাজারেথের কাছে ইসরায়েলের জ্যাজরেল…
আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর হলো ভারত মহাসাগর, যা ইন্ডিয়ান ওশেন নামে পরিচিত। প্রাচীনকালে গ্রীকদের কাছে এটি এরিথ্রিয়ান সাগর নামেও পরিচিত ছিল, যা পরবর্তীকালে ভারত মহাসাগর হিসেবে পরিচিতি লাভ করে। পৃথিবীর মোট জলভাগের ২০ শতাংশ জুড়ে রয়েছে এই মহাসাগরের উপস্থিতি। ভারত মহাসাগরের মোট আয়তন প্রায় ৭৩,৪২৭,০০০ বর্গ কিলোমিটার। ভারত মহাসাগরের প্রধান তিনটি বাহু হিসেবে পরিচিত সাগরগুলো হলো- আরব সাগর (লোহিত সাগর, এডেন উপসাগর ও পারস্য উপসাগর), বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর। আজকে ভারত মহাসাগরেরই এক রহস্য আমরা জানব। সমুদ্র এবং মহাসাগরগুলি আমাদের গ্রহের অর্ধেকেরও বেশি এলাকা দখল করে, কিন্তু তারা এখনও মানবজাতির জন্য গোপনীয়তায় আবৃত। আমরা মহাকাশ জয় করার…
বর্তমানে ব্যাংক থেকে ঋণের নামে টাকা বের করার সহজ পদ্ধতি হচ্ছে ভুয়া ঠিকানায় কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে ঋণ নেওয়া। তবে এ জন্য অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের মালিকপক্ষ ও ব্যবস্থাপনার যোগসাজশ লাগবে। আর প্রয়োজন হবে রাজনৈতিক সম্পর্কগুলো ব্যবহার করা। এতে চুপ থাকে নিয়ন্ত্রক সংস্থা। বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার নামে-বেনামে অনেকগুলো কোম্পানি খুলে তারপরই দখল করেছিলেন একাধিক আর্থিক প্রতিষ্ঠান। তিনি অবশ্য শিখেছিলেন আরেক বড় ব্যবসায়ী গ্রুপের প্রধানের কাছ থেকে। ব্যবসায়ী গ্রুপের সেই প্রধান শিখেছিলেন আবার দেশের একজন ব্যবসায়ী নেতার কাছ থেকে। তিনি মূলত এ পদ্ধতিতে কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে অর্থ তুলে নিতেন। ব্যাংকিং সূত্রগুলো জানায়, একসময় ব্যবসায়ীরা নিজের কোম্পানির নামে…
ডিসেম্বর ২, ২০১০। সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছিল ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আয়োজন করবে কোন দু’টি দেশ। দর্শক সারিতে উপস্থিত ছিলেন বিশ্বের গুরুত্বপূর্ণ সব ব্যক্তিবর্গ। ছিলেন প্রাক্তন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বিল ক্লিনটন, ইংল্যান্ডের পক্ষে প্রিন্স উইলিয়াম। আরও ছিলেন নেদারল্যান্ডের বর্তমান ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী। একটা কক্ষে এতো এতো রাজনৈতিক পাওয়ারহাউজের উপস্থিতি সত্ত্বেও অনুষ্ঠানের যাবতীয় ক্ষমতা ছিল ফিফার ২২ কর্মকর্তার হাতে। আর আমরা সবাই জানি, এই ক্ষমতার কেন্দ্রীভূতকরণই সকল দুর্নীতির জন্মদাত্রী। উল্লেখ্য, ফিফা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সিদ্ধান্ত নেওয়ার পর ১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। সে সময়কার ফিফা সভাপতি…
একটা ঘটনা দিয়ে শুরু করা যাক। ২০১৬ সালের ২৬ জুন ঢাকার মিরপুর মধ্য পাইকপাড়ার হাবিবুর রহমানের বাড়িতে সশস্ত্র হামলা হয় বলে অভিযোগ৷ ওই ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে ২৯ জনকে আসামি করে মিরপুর থানায় মামলা হয়৷ কিন্তু মামলায় ১২ নম্বর আসামি আরিফুর রহমান ঘটনার অনেক আগেই মারা যান৷ আর ১৯ নম্বর আসামি রুবেলের বয়স এক বছরের কম৷ কিন্তু অবাক করা ব্যাপার হলো, মিরপুর মডেল থানার পুলিশ মামলার তদন্ত করে মৃত ব্যক্তি এবং শিশুর নামেও চার্জশিট দেয়৷ আর তদন্ত চলাকালে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল৷ ২০১৭ সালের মে মাসে মামলাটির বিচার পর্যায়ে এই ঘটনা ধরা পড়ে। কোথাও নাশকতা…
৩০ বছরেরও বেশি সময় আগে হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিয়েছে যমজ শিশু। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গত ৩১ অক্টোবর শিশু দুটোর জন্ম হয়। খবর বিবিসির। উল্লেখ্য, ১৯৯২ সালের ২২ এপ্রিল মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনে ভ্রুণগুলো সংরক্ষণ করা হয়। ধারণা করা হচ্ছে এটাই এখন পর্যন্ত সবচেয়ে পুরোনো হিমায়িত ভ্রুণ থেকে জন্মদানের নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টারের তথ্য অনুযায়ী, ওই দম্পতির ঘরে গত ৩১ অক্টোবর জন্ম নেয় লিডিয়া ও টিমোথি। তারা সবচেয়ে দীর্ঘ সময় হিমায়িত থাকা ভ্রুণ। আগের রেকর্ড অনুযায়ী, ২৭ বছর ধরে হিমায়িত থাকা ভ্রূণ থেকে ২০২০ সালে জন্ম নেয় মলি গিবসন। সেই ছিল এর আগের…
১৭৮৫ সালের ২১ নভেম্বর লেবাননে জন্ম হয় উইলিয়াম বিউমন্টের। ১৮১২ সালে ক্যানাডার সাথে যুদ্ধের সময় তিনি একজন সার্জনের সহকারী হিসেবে কাজ করেন। তিন বছর পর লড়াই শেষ হলে বিউমন্ট নিউ ইয়র্কে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। পাঁচ বছর পর তার এক আত্মীয়কে পসার বুঝিয়ে দিয়ে আবারও সেনাবাহিনীতে যোগ দেন তিনি, তাকে পাঠানো হয় ফোর্ট ম্যাকিন’ওতে [লেক মিশিগান আর লেক হুরনের মাঝে ছোট্ট এক দ্বীপ। স্থানীয় চিপাওয়া আর অটোয়া গোত্র এর নাম দিয়েছে মিশিলম্যাকিনাক। বর্তমানে এর নাম ম্যাকিন’ও]। বিউমন্ট ছিলেন কেবলই একজন চিকিৎসক। গবেষণায় কোনো অভিজ্ঞতাই ছিল না তার। অথচ তার কাছেই ধরা দেয় বিপাকক্রিয়া গবেষণার সুবর্ণ সুযোগ। আর সেই সুযোগ আসে…