…
এডিটর পিক
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে নির্বাচিত সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতিও বারবার দেওয়া হয়েছে।…
Trending Posts
-
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দশ প্রাণের বিনিময়ে অগ্নিনিরাপত্তার প্রশ্ন: আগুন লাগার আগে দায়িত্ব কোথায় ছিল?
অক্টোবর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
ঘড়ির শাসন: কারখানা কীভাবে মানুষের সময়কে নিজের করে নিল?
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দশ প্রাণের বিনিময়ে অগ্নিনিরাপত্তার প্রশ্ন: আগুন লাগার আগে দায়িত্ব কোথায় ছিল?
অক্টোবর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
ঘড়ির শাসন: কারখানা কীভাবে মানুষের সময়কে নিজের করে নিল?
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- এপস্টিনের সঙ্গে পুরির বৈঠকের ছবি প্রকাশ, পদত্যাগের দাবিতে চাপে মোদি সরকার
- হিন্দুধর্মে শিশু বলি: ইতিহাসের দলিল কী বলে?
- সড়ক দুর্ঘটনায় হারাচ্ছে প্রজন্ম, ছয় বছরে প্রায় আট হাজার শিশুর মৃত্যু
- জীবিকার খোঁজে সৌদি আরব, নির্যাতনের ঝুঁকিতে বাংলাদেশি নারীরা
- যেভাবে যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন নবাব মুর্শিদকুলী খানের কন্যা
- আওয়ামী লীগ বনাম বিএনপি: উন্নয়ন, দুর্নীতি ও জনদুর্ভোগের হিসাব
- আসামে দুই দিনে ১১০০-এর বেশি পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ভাঙার দাবি কতটা সত্য?
- নির্বাচিত সরকারেও থামছে না মব সহিংসতা: নেপথ্যে কি রাজনৈতিক প্রশ্রয়?
Author: ডেস্ক রিপোর্ট
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দযুগল প্রথম প্রয়োগ করেন মার্কিন কম্পিউটারবিজ্ঞানী জন ম্যাককার্থি। ১৯৫৬ সালে তিনি অ্যালান টুরিং, মারভিন মিনস্কি, অ্যালেন নিউয়েল, হার্বার্ট সাইমন প্রমুখ কম্পিউটারবিজ্ঞানের পথিকৃৎকে একত্র করেছিলেন ডার্টমাউথ সামার রিসার্চ প্রজেক্ট নামের একটি কনফারেন্সে। সেই কনফারেন্সে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের একটি স্বতন্ত্র নতুন বিশেষায়িত গবেষণাক্ষেত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আজ থেকে ৬৫ বছর আগে জন ম্যাককার্থি আশা প্রকাশ করেছিলেন, ঘরে ঘরে যেভাবে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়, সে রকমভাবে একদিন ঘরে ঘরে কম্পিউটার সার্ভিসের সংযোগ দেওয়া হবে। সে সময় ইন্টারনেট কিংবা ওয়াইফাইয়ের ধারণাও ছিল না কারও। কিন্তু আজ আমাদের দৈনন্দিন জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে কম্পিউটার প্রযুক্তি এবং…
চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য পরিসংখ্যানে বড় ধরনের ফারাক থেকেই যাচ্ছে। দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার চীন। যদিও এ বাণিজ্য দুই দেশের সরকারি পরিসংখ্যানে ব্যবধান দিনে দিনে বড় হচ্ছে। চীনের বাণিজ্য পরিসংখ্যান প্রকাশ করছে দেশটির শুল্ক কর্তৃপক্ষ। বাংলাদেশে এ কাজটি করে থাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সমন্বিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার নিয়ে ২০২১ সালে দুই দেশের সরকারি তথ্যের ব্যবধান ছিল ৫৬৮ কোটি ১ লাখ ডলার। গত বছরের পরিসংখ্যানে এ ব্যবধান আরো বেড়ে দাঁড়িয়েছে ৭৫২ কোটি ৮৭ লাখ ডলার। সে অনুযায়ী গত দুই বছরে দুই দেশের বাণিজ্য তথ্যে গরমিলের পরিমাণ…
দক্ষিণ ভারতের রাজ্য কর্নাটকে সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার জানিয়েছে তারা বিগত বিজেপি সরকারের আনা বেশ কিছু বিতর্কিত বিল প্রত্যাহার করতে চায়, যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার মতো পদক্ষেপও আছে। এছাড়া ওই রাজ্যে ধর্মান্তরকরণ বিরোধী বিল, গোহত্যা বিরোধী বিল-সহ যে সব আইন নিয়ে সাম্প্রতিক অতীতে তীব্র রাজনৈতিক বিতর্ক হয়েছে, সেগুলোও তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে। উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে বড় ব্যবধানে হারিয়েছে কংগ্রেস। কংগ্রেস জিতেছে ১৩৬টি আসনে। আর বিজেপি জয়ী হয়েছে ৬৫টিতে। আর এতেই বদলে গেছে প্রেক্ষাপট। কর্নাটকে কংগ্রেস মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে এক টুইটে জানিয়েছেন, “পূর্বতন বিজেপি সরকারের…
প্রথম থেকেই পিরামিডের উপর একচ্ছত্র আধিপত্য মিশর ও দক্ষিণ আমেরিকার৷ মিশরের বালুরাশিতে নাক উঁচিয়ে দাঁড়িয়ে থাকে পিরামিড৷ দক্ষিণ আমেরিকাতেও পিরামিড আছে৷ শুধু তার আকার আলাদা৷ কিন্তু এবার মিশরের সেই অহংকারে সম্ভবত থাবা বসাল বাহামা তীরের ২টি পিরামিড৷ সেখানেই মিলেছে রহস্যজনক পিরামিডের সন্ধান৷ তবে এটি সত্যি পিরামিড কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি৷ কিন্তু বস্তুটির আকার আকৃতি পিরামিডের দিকেই নিশানা করছে৷ ইউটিউব চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে সিকিওর টিম ১০৷ গুগল আর্থের সাহায্যে এই পিরামিড জাতীয় বস্তুর হদিশ পেয়েছে তারা৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউ প্রভিন্স আইল্যান্ডের কাছে সমুদ্রে এর সন্ধান পেয়েছে তারা৷ জায়গাটি ফ্লোরিডা থেকে খুব বেশি দূরে…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার সমুন্নত রেখে অবাধ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। দোহার র্যাফেলস হোটেলে কাতার ইকোনমিক ফোরামে (কিউইএফ) “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন” শীর্ষক এক অধিবেশনে তিনি বলেন, আমাদের সরকারের অধীনে অবশ্যই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে। কিউইএফ-এর হোস্ট এবং এডিটর ইনচার্জ হাসলিন্দা আমিন অনুষ্ঠানস্থল জনাকীর্ণ হল রুমে এই অধিবেশন পরিচালনা করেন। শেখ হাসিনা বলেন, আমি এখানে এসেছি আমাদের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে। জনগণই ঠিক করবে কে দেশ চালাবে। এটা জনগণের ক্ষমতা। তাই, আমি জনগণের ক্ষমতা নিশ্চিত করতে চাই। তিনি আরো বলেন, আমি এখানে ক্ষমতা দখল করার জন্য আসিনি বরং আমি…
২০০৩ সালে ঘটে অবাক এক ঘটনা। নৃতত্ত্ববিদেরা ফ্লোরেসের জংগলে Liang Bua গুহায় খুঁজে পেলেন বেশ কিছু আদি-মানুষের ফসিল一ছোট্ট-খাট্ট লিলিপুট মানুষদের হাড়গোড়一 রূপকথার গল্পগুলোর সাথে যেন হুবহু মিলে যাচ্ছে। এরা আমাদের দীর্ঘ মানব বিবর্তনের ইতিহাসের কাহিনিতে উত্তরের চেয়ে জন্ম দিয়েছে অনেক বেশি প্রশ্নের। আসুন, আজকে শোনা যাক আমাদের বিশাল এই মানুষ পরিবারের রহস্যময় নতুন এই সদস্যের গল্প। Liang Bua গুহায় সেই লিলিপুট মানুষের হাড়গোড়গুলো পেয়ে প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন নিশ্চয়ই এটা কোনো ছোটো ছেলে বা মেয়ের ফসিল হবে। কিন্তু তারপরই কাছাকাছি জায়গায় পাওয়া গেল আরো অনেকগুলো একই রকমের কঙ্কালের অংশবিশেষ। এদের উচ্চতা মাত্র এক মিটার, মাথার খুলি এবং মস্তিষ্ক অনেকটাই শিম্পাঞ্জির মত,…
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের স্বার্থে এক নতুন ভিসা নীতির কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই নীতির আওতায় যে কোন বাংলাদেশি ব্যক্তি যদি সেদেশে গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী হন বা এরকম চেষ্টা করেছেন বলে প্রতীয়মান হয়, তাহলে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়ার ওপর বিধিনিষেধ আরোপ করতে পারবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিংকেন বুধবার এ কথা ঘোষণা করেন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, এর আওতায় পড়বেন বর্তমান এবং সাবেক বাংলাদেশি কর্মকর্তা, সরকার-সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, আইনপ্রয়োগকারী সংস্থা, বিচারবিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যরা। ওদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, মার্কিন সরকারের নতুন ভিসা নীতিতে…
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরশোলার মধ্যে পাওয়া গেছে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার উপস্থিতি। বাহক হিসেবে এসব আরশোলার মাধ্যমে হাসপাতালজুড়ে ছড়িয়ে পড়ছে মানবদেহের জন্য ক্ষতিকর এ ব্যাকটেরিয়া। এতে হাসপাতালে ভর্তি রোগীদের সুস্থ হতে লাগছে দীর্ঘ সময়, পাশাপাশি বেড়েছে চিকিৎসা ব্যয়, স্বাস্থ্য ও মৃত্যুঝুঁকি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল গবেষকের পরিচালিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যখন একটি একক ব্যাকটেরিয়া একাধিক অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী হয়ে ওঠে তখন এটিকে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট (এমডিআর) বা একাধিক ওষুধবিরোধী প্রতিরোধী বলা হয়। ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রামেক হাসপাতালের নিউরোমেডিসিন, অর্থোপেডিক ও সার্জারি ওয়ার্ডের আরশোলা নিয়ে গবেষণাটি পরিচালনা করা হয়। রাবির বিজ্ঞান অনুষদ থেকে প্রকাশিত ‘জার্নাল অব সায়েন্টিফিক…
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি মাধ্যমিক স্কুলের সহকারী প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে বরখাস্ত করে। এর আগে গতকাল মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভায় বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম মো. মিজানুর রহমান (৪৫)। তিনি উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধুরুয়া গ্রামে। মিজানুর রহমানের দাবি, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। মিজানুর বলেন, ‘ওই সময় আমার ফেসবুক আইডিটা হ্যাকড হয়ে গিয়েছিল। বিষয়টা নিয়ে আমি বর্তমানে খুবই বিপদের মধ্যে আছি।’ মজলিশপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি…
গত মাসে কানাডার সীমান্ত নিরাপত্তা সংস্থা জালিয়াতির মাধ্যমে বেশ কয়েকটি কলেজে ভর্তির পর ১৫০ জনেরও বেশি ভারতীয় শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। অস্ট্রেলিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘স্টুডেন্ট ভিসা’ জালিয়াতির অভিযোগ উঠেছে। দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এসব শিক্ষার্থীর বিরুদ্ধে জারি করছে নিষেধাজ্ঞা। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আরও বৃহত্তর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। কোভিড-১৯ পরবর্তী অস্ট্রেলিয়ায় প্রতারণামূলক স্টুডেন্ট ভিসা আবেদন বৃদ্ধি পেলে বিশ্ববিদ্যালয়গুলো সতর্কতার সঙ্গে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। এটি করতে গিয়েই বেশ কয়েকটি রাজ্যে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা জালিয়াতির বিষয়টি ধরা পরে। এদের ভিসা বাতিলের প্রক্রিয়া চলছে। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য এজ এবং দ্য সিডনি মর্নিং হেরাল্ডের একটি তদন্তে দেখা…