Author: ডেস্ক রিপোর্ট

ক্রমেই মাদকের অভয়ারণ্য হয়ে উঠছে সৌদি আরব। চলতি বছরের এপ্রিলে এক ঘটনার খবরে সচকিত হয়ে দেশটির গণমাধ্যম। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পূর্ব প্রদেশের এক ব্যক্তি ইফতারের ঠিক আগে নিজের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে ওই পরিবারের চার সদস্য মারা যান। পুলিশের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ‘শাবু’ বা ‘মেথাফেটামিন’ নামে একটি মাদকের ঘোরে ছিলেন। সিএনএন বলছে, সৌদিতে মাদকের ব্যবহার বেড়ে গেছে, এই নিয়ে ইদানিং সৌদি গণমাধ্যমগুলোতে শঙ্কার খবর আসছে। একজন কলামিস্ট দেশটিতে মাদকের চালান সম্পর্কে বলেছেন, এটি আমাদের বিরুদ্ধে খোলা যুদ্ধের শামিল, যেকোনো যুদ্ধের চেয়ে বেশি বিপজ্জনক। সম্প্রতি সৌদিতে চার কোটি ৭০ লাখ অ্যাম্ফিটামিন ট্যাবলেট পাচারের চেষ্টা…

Read More

সংঘাতের পথে চলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ, অন্যতম মাঠের দল বিএনপিসহ প্রভাবশালী দলগুলো আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ মাঠ ছাড়বে না। মাঠ দখলের টার্গেট সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দেয়ার নির্দেশনা দিলেও কেউ তা মানছে না। রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ঘটছে নিহতের ঘটনা। পুলিশ, সাংবাদিক, বিএনপি, ছাত্রদল, যুবদলের বহু নেতা আহত ও গুলিবিদ্ধ হয়েছেন। অনেকেই বলছেন, চীন ইস্যু, তিস্তা ইস্যু, রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র আগামী দ্বাদশ নির্বাচনের আগে পরিবেশ আরও খারাপ হতে পারে। দেশের উত্তপ্ত রাজনীতির জন্য হতে পারে নানা ষড়যন্ত্র। এর মধ্যে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য অতিউৎসাহী হয়ে যেতে পারে।…

Read More

পৃথিবীতে একধরনের জেলিফিশ আছে, যারা জৈবিকভাবে প্রায় অমর। টারিটোপসিস ডোরনি নামের এই জেলিফিশ পাওয়া যায় ভূমধ্যসাগর এবং জাপানের আশেপাশের সাগরে। ১৮৮০ এর দশকে প্রথম আবিষ্কার হলেও এরা যে অমর এটা প্রমাণিত হয় প্রায় একশ’ বছর পর ১৯৯০ এর দশকে। এরা এদের জীবনচক্রের প্রাপ্তবয়স্ক অবস্থায় বা যৌন দশায় পৌঁছানোর পর বিশেষ কিছু উদ্দীপনায় প্রভাবিত হয়ে অপ্রাপ্তবয়স্ক বা অযৌন দশায় ফিরে যেতে পারে। অন্যান্য প্রজাতির জেলিফিশের জীবনকাল যেখানে নির্দিষ্ট, সেখানে এরা প্রায় অনন্ত জীবনের অধিকারী। সর্বোচ্চ কত বছর বাঁচতে পারে মানুষ? গত বছর ‘নেচার কমিউনিকেশনস’ জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। সেখানে গাণিতিক মডেলিং পদ্ধতির সাহায্যে মানুষের সর্বোচ্চ আয়ু কত হতে পারে তা…

Read More

দেশের ৮১ শতাংশ হাসপাতালে মানসম্পন্ন স্যানিটেশনের ব্যবস্থা নেই। ৬৬ শতাংশ হাসপাতালে হাত ধোয়ার বা জীবাণুমুক্ত করার ব্যবস্থা চোখে পড়ে না। আর প্রয়োজনীয় বর্জ্য ব্যবস্থাপনা করছে না ৬৩ শতাংশ হাসপাতাল। এমনকি ২১ শতাংশ হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহের যথাযথ ব্যবস্থা নেই। দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর পানি, স্যানিটেশন, হাত ধোয়ার সুযোগ-সুবিধা ও বর্জ্য ব্যবস্থাপনার এই চিত্র তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ। স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয়কেন্দ্রে পানি, স্যানিটেশন, হাত ধোয়ার সুযোগ-সুবিধা ও বর্জ্য ব্যবস্থাপনার অগ্রগতিবিষয়ক এই বৈশ্বিক প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করা হয়েছে। টিকা গ্রহণ, সাধারণ রোগের পরীক্ষা, মাতৃস্বাস্থ্য পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি চিকিৎসা নিতে মানুষ হাসপাতাল, ক্লিনিক…

Read More

দেশে ব্যাংক খাতের পাশাপাশি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতেও খেলাপি ঋণ বেড়েছে। ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি বছরের গত জুন শেষে দেশে ৩৪টি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি দাঁড়ায় ১৫ হাজার ৯৩৬ কোটি টাকা। এরমধ্যে কেবল ১০টি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৭৫ শতাংশ। খাত সংশ্লিষ্টরা বলছেন নানা অনিয়মের কারণে আর্থিক প্রতিষ্ঠান খাতে ঋণ খেলাপি বাড়ছে। ঋণ দেয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিচ্ছে অনেক প্রতিষ্ঠান। সাম্প্রতিক কয়েক বছরে কিছু আর্থিক প্রতিষ্ঠানে ঋণ জালিয়াতির ঘটনাও দেখা গেছে। এসব অনিয়মের ফলে আমানতের মেয়াদ শেষ হওয়ার পরেও টাকা দিতে ব্যর্থ হচ্ছে কিছু প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, চলতি বছরের গত জুন শেষে দেশে…

Read More

নাইজেরিয়ার একটি মসজিদে হানা দিয়ে অস্ত্রের মুখে বেশ কয়েকজন মুসল্লিকে তুলে নিয়ে গেছে সন্ত্রাসীরা। শুক্রবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জামফারার জুগু শহরের জুমুয়াত কেন্দ্রীয় মসজিদে ঘটে এ ঘটনা। জামফারার রাজধানী গুসাউ থেকে জুগুর দুরত্ব ১৭০ কিলোমিটার। সন্ত্রাসীরা যখন হানা দেয়, সে সময় মসজিদটিতে আসরের নামাজ চলছিল। জামফারা প্রদেশ পুলিশের মুখপাত্র মোহাম্মেদ শেহু রয়টার্সকে জানান, ঠিক কতজন মুসল্লিকে অপহরণ করা হয়েছে, তার সঠিক সংখ্যা এখনও পাওয়া যায়নি। কারা এই অপহরণের সঙ্গে যুক্ত— তা ও শনাক্ত করা সম্ভব হয়নি। ইব্রাহিম আমিনু নামের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, সন্ত্রাসীরা সাধারণ মুসল্লির বেশে এসেছিল এবং তাদের কাপড়ে আড়ালে লুকানো ছিল অস্ত্র। যখন তারা মসজিদে ঢোকে, সে…

Read More

দুবাই। এই নাম শুনলেই প্রচুর টাকা, তেল, বিলাসবহুল জীবন, বুর্জ খলিফা, এই ছবিগুলোই চোখের সামনে ভেসে ওঠে। তবে এই বিলাসবহুল জীবনের বাইরেই রয়েছে মরুভূমি। আর মরুভূমির মাঝে রয়েছে এক রহস্যময় গ্রাম। বিজ্ঞানীরা মনে করেন এটি বিশ্বের অন্যতম ‘রহস্যময়’ একটি জায়গা। গ্রামটির নাম আল মাদাম। গ্রামটি নাকি রাতে উধাও হয়ে যায়। আবার সূর্যের আলো ফুটতেই দেখা দেয় সেই গ্রাম। এই জন্য আল মাদাম গ্রামকে ‘ভুতুড়ে গ্রাম’ও বলা হয়। কিন্তু কেন এই ঘটনা ঘটে তার সঠিক কারণ আজও খুঁজে বেড়াচ্ছেন বিজ্ঞানীরা। গ্রামটির এই ভুতুড়ে ঘটনা চাউর হতেই বিজ্ঞানীরা এর কারণ খুঁজতে আল মাদামে যান। প্রাথমিক ভাবে বিজ্ঞানীরা জানতে পারেন যে, গ্রামে নাকি…

Read More

গত আগস্টে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত ও ৯৬১ জন আহত হয়েছেন। আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত ৫১৯ জনের মধ্যে ৬৪ জন নারী ও ৬৯ জন শিশু। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭২ জন, যা মোট নিহতের ৩৩ দশমিক ১৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ। দুর্ঘটনায় ১০৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪ জন, অর্থাৎ ১৮ দশমিক ১১ শতাংশ। একই সময়ে ১১টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। ২৩টি রেলপথ…

Read More

গত ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচন, সমসাময়িক গণতান্ত্রিক বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কময় নির্বাচন হিসেবে তালিকাভুক্ত হয়ে গেছে। বাংলাদেশে বিতর্কিত নির্বাচন অতীতেও হয়েছে, ৩০ ডিসেম্বরও হলো। কিন্তু বাংলাদেশ একলা নয়। রাষ্ট্রবিজ্ঞানীগণ বা নির্বাচনী পর্যবেক্ষকগণ যেসব মানদণ্ডের ওপর ভিত্তি করে কোনো একটি দেশের কোনো একটি রাষ্ট্রপতি নির্বাচন বা পার্লামেন্ট নির্বাচনকে বিতর্কিত বলে আখ্যায়িত করে থাকেন, তার বেশির ভাগই আমাদের নির্বাচনে উপস্থিত ছিল। সব গণতান্ত্রিক দেশেই নির্বাচন হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে এটিকে প্রায় অসম্ভব একটি কাজে পরিণত করেছি। আমাদের নির্বাচনগুলো কেন বিতর্কে ভরা? কেন নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের মাঝে এত তিক্ততা? আমাদের প্রতিবেশী, যারা বেশ কয়েক মাস ধরে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনের আয়োজন করে,…

Read More

এ সময়ের ‘ঠান্ডাযুদ্ধ’টা শুরু হয়েছে তাইওয়ানকে মাঝখানে রেখে। কিন্তু যুক্তরাষ্ট্র ও চীনের এই ‘যুদ্ধ’ বিবৃতি উত্তেজনাতেই আর সীমিত থাকবে কি? নাকি অত্যাধুনিক সমরাস্ত্রের মহা সমরে রূপান্তরিত হচ্ছে সেটা? সামরিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান—প্রতিপক্ষের উসকানি এত তীব্র যে তাইওয়ানের ধৈর্যচ্যুতি ঘটে যেতে পারে। চীনও সচেতনভাবে সেটা চাইছে। আবার কারও কারও মতে যুদ্ধ নয়, রাজনৈতিক স্বার্থ, অস্ত্র ব্যবসা ও সেমিকন্ডাক্টর শিল্পে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় তাইওয়ানকে ঘিরে উত্তেজনা বাড়ছে। ওয়াশিংটন একদিকে তাইওয়ানের জন্য ভরসা, অন্যদিকে প্রবল দুশ্চিন্তাও বটে। ওয়াশিংটন ‘এক চীন’ নীতির অনুসারী। তাইওয়ানকে আলাদা পূর্ণাঙ্গ রাষ্ট্রসত্তা গণ্য করে না তারা। তবে তারা তাইপের কাছে নিয়মিত অস্ত্র বিক্রি করে যাচ্ছে। দ্বীপটির সঙ্গে অনানুষ্ঠানিকভাবে তার…

Read More