…
এডিটর পিক
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য ঘিরে আবারও মুখোমুখি হয়েছে আইন, রাজনীতি, সংবাদমাধ্যম এবং…
Trending Posts
-
হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: আদালতের আদেশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ভারত–বাংলাদেশ টানাপোড়েন
আগস্ট ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: আদালতের আদেশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ভারত–বাংলাদেশ টানাপোড়েন
আগস্ট ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- নিরাপত্তা নাকি নিয়ন্ত্রণ? ঢাবির ছাত্রীদের নিয়ে নতুন বিতর্ক
- জুলাই গণঅভ্যুত্থানে কতজন নিহত? সংখ্যা নিয়ে কেন এত মতভেদ
- দুই হাজার বছর আগের রোমান শৌচাগার কতটা আধুনিক ছিল?
- শেখ হাসিনা ভারতে পালাল, বাংলাদেশ কোথায় পালাবে?
- হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: আদালতের আদেশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ভারত–বাংলাদেশ টানাপোড়েন
- দুই হাজার বছর পর মিলল রোমান সেনাশিবির: হঠাৎ কেন পরিত্যক্ত হয়েছিল পুরো ঘাঁটি?
- ইরান যুদ্ধের মূল্য দেবে বাংলাদেশ? ঝুঁকিতে জিডিপি, রেমিট্যান্স ও জ্বালানি বাজার
- ঘাটতি গ্যাসে বাড়তি লোডশেডিং: সাময়িক সংকট নাকি দীর্ঘমেয়াদি?
Author: ডেস্ক রিপোর্ট
বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘সরকারের রাজস্ব আয় কমে গেলে তখন ঋণ নেয়। বর্তমানে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণও কম। কারণ, সঞ্চয়পত্রে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে সুদের হার। তাই সরকারকে ঋণ নিতে হলে এখন ব্যাংকিং খাত থেকেই নিতে হবে। এসব কারণে ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ বাড়ছে।’ সত্যি সত্যিই সপ্তদশ শতাব্দীতে গৌরী সেন নামে একজন ব্যবসায়ী ছিলেন। যেসব গরিব মানুষ কোষাগারে কর দিতে পারত না, গৌরী সেন তাদের হয়ে কর দিয়ে দিতেন। সেই থেকে বলা হয়, ‘লাগে টাকা দেবে গৌরী সেন’। এ রকম এক গৌরী সেনের সন্ধানে সরকার এখন নিজেই। কেননা কর আদায়…
যশোর পৌরসভার ৩টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অব্যবহৃত অবস্থায় পড়ে আছে তিন দশক ধরে। এটি নির্মাণে ব্যয় হয়েছিল পৌনে ৪ কোটি টাকা। অথচ পৌর কর্তৃপক্ষ যে পানি সরবরাহ করে আসছে তা মাত্রারিক্ত আয়রনযুক্ত। বিশুদ্ধ ও সুপেয় পানি দূরের কথা, সরবরাহ করা পানিতে কাপড়-চোপড় পরিষ্কার করলে হলুদ হয়ে যাচ্ছে। বিভিন্ন রোগ-বালাইয়েও আক্রান্ত হচ্ছে অনেকেই। পৌরসভার সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) বিএম কামাল আহমেদ জানান, ১৯৯০ সালে যশোর শহরে আয়রনমুক্ত ও সুপেয় পানি সরবরাহের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ৩টি ওয়াটার আয়রন ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়। ফাইভ ডিস্ট্রিক ওয়াটার প্রকল্পের আওতায় প্রতিটি ট্রিটমেন্ট প্লান্টে ব্যয় হয় এক কোটি ২৫ লাখ টাকা। এ হিসেবে ৩টি ট্রিটমেন্ট…
ভারতের উত্তর প্রদেশের কাশীতে জ্ঞানবাপি মসজিদের মতো এবার মথুরার শাহি ঈদগাহ মসজিদেও জরিপের নির্দেশ দেওয়া হলো। মথুরা জেলা আদালত গতকাল শনিবার এ নির্দেশ দিয়ে জানিয়েছে, জরিপ করবে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা। আগামী ২ জানুয়ারির পর জরিপ করতে হবে। আর প্রতিবেদন দিতে হবে ২০ জানুয়ারির পর। ওই দিন এ মামলার পরবর্তী শুনানি হবে। হিন্দুসেনা নেতা বিষ্ণু গুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে মথুরা সিনিয়র ডিভিশন আদালত এ নির্দেশ দিল। দেশটির কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী হিন্দু সেনার নেতা বিষ্ণু গুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে মথুরার আদালত ওই নির্দেশ দিয়েছে। হিন্দু সেনার দাবি, শ্রীকৃষ্ণের জন্মভূমির ওপর নির্মাণ করা হয়েছে মথুরার শাহি ইদগাহ মসজিদ। শাহি ইদগাহ মসজিদের ক্ষেত্রে আদালতে যুক্তি…
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ৩৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জমশেদ আলী রানা (৭০) আটদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১৬ই ডিসেম্বর বগুড়ায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে রাজধানীর মহাখালী বাসস্টান্ড থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এরপর থেকে তেজগাঁও শিল্পাঞ্চল, তেজগাঁও, হাতিরঝিল থানায় ঘুরেও তার কোনো সন্ধান মেলেনি। ডিবি অফিসও কোনো সন্ধান দিতে পারেনি। নিখোঁজের জন্য সাধারণ ডায়েরি করতে গিয়েও ফিরে আসতে হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সুলতানা বেগম। তিনি জানান, জমশেদ আলী রানা বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তা তিনি জানেন না। ১৬ই ডিসেম্বর দুপুরে মহাখালী থেকে তাকে তুলে…
পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ এদেশের রাজনীতিতে নীতি হয়ে দাঁড়িয়েছে। বিএনপির সভা সমাবেশ হোক বা মিছিল হোক, পুলিশ বাধা দেবেই। এই বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষও প্রায় নিশ্চিত ঘটনা। আর এতে আহতের পাশাপাশি নিহত হবার ঘটনাও কম নয়। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ে বিএনপির গণমিছিল কেন্দ্র করে আজ শনিবার দুপুরে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আবদুর রশিদ আরেফিন (৫০) নামের বিএনপির এক নেতা নিহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। নিহত ব্যক্তি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছে দলটি। এ ছাড়া সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি…
সুপ্রিম কোর্টের সূত্রমতে, সারাদেশের অর্থঋণ আদালতগুলোতে এ পর্যন্ত প্রায় ৭২ হাজার খেলাপি ঋণ আদায়ের মামলা চলমান; যার সাথে জড়িত প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা। এরমধ্যে ৩,৮০৩টি মামলা রয়েছে, যেগুলোর প্রতিটির সাথে ১০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ জড়িত। এই মামলাগুলোর ৫০ শতাংশের বেশি মামলা ৫ বছর আগে দায়ের হওয়া। অপরদিকে, গত ২ বছরে নিষ্পত্তি হয়েছে ৭,৫৩২টি মামলা, এরমধ্যে ২,৮৭৭টি মামলায় ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ খেলাপি ছিল। কিছু মামলা রয়েছে যেগুলোর সাথে ৫০ হাজার টাকার কম খেলাপি ঋণ জড়িত। বড় ঋণ খেলাপির মামলা নিষ্পত্তিতে কচ্ছপ গতি অথচ ৮০ শতাংশ ছোট ঋণ খেলাপির মামলা, যে সব…
প্রয়োজন সব সময় উদ্ভাবনের ক্ষেত্র তৈরি করে না। দুর্ঘটনাক্রমেও অনেক বিশাল আবিষ্কার হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যা হঠাৎ করেই আবিষ্কৃত হয়ে গেছে। আর এই হঠাৎ করে আবিষ্কারের ঘটনাকে বলে সেরেন্ডিপিটি। দুঘটনাক্রমে কোনো কিছু আবিষ্কার করাকে সেরেন্ডিপিটি বলা হয়। অনেক জীবন রক্ষাকারী ওষুধ রয়েছে যা বিজ্ঞানীরা গবেষণার সময় ঘটনাক্রমে আবিষ্কার করেন। চলুন, এমন পাঁচটি জীবন রক্ষাকারী ওষুধ সম্পর্কে জেনে নেয়া যাক। আলসার চিকিৎসায় অ্যান্টিবায়োটিক আলসার আক্রান্ত রোগী থেকে সংগ্রহ করা বায়োপসি পর্যবেক্ষণ করার সময় হ্যালিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার অস্তিত্ব খুঁজে পান ব্যারি মার্শাল এবং তার সহযোগী রবিন ওয়ারেন। ১৯৮০ সালে এই দুই চিকিৎসক দাবি করেন, পাকস্থলীর আলসারের জন্য হ্যালিকোব্যাক্টার পাইলোরি…
আজকের পৃথিবীতে জুতো স্বাভাবিক হলেও প্রাচীন মানুষের কাছে চলাফেরা করার জন্য জুতো বলে কোনো কিছুর অস্তিত্ব ছিলোই না। তাহলে মানুষ কবে জুতো পরা শুরু করে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে গোড়াতেই একটা চমকে যাওয়ার মতো খবর দিই, ডান ও বাঁ পায়ের আলাদা জুতো তৈরির ইতিহাস খুব বেশী প্রাচীন নয়। মাত্র হাজার দেড়েক বছর আগে দুই পায়ের জন্য আলাদা আলাদা জুতো তৈরি হতে শুরু করে। ইতিহাসের অধিকাংশ সময় ধরে সিংহভাগ মানুষ জুতো পরতেন না। তাই একেবারে আধুনিক যুগের আগে পর্যন্ত পৃথিবীর মোট জনসংখ্যার বৃহৎ অংশেরই জুতোর প্রয়োজন হত না। তবে জুতার ব্যবহার চলে আসছে কিন্তু সেই আদিযুগ থেকে। যদিও ঠিক কবে…
হিজাব বিরোধিতা নিয়ে উত্তাল ইরান। সেই আঁচ ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। হিজাবের বিরোধিতা করে ইরান পুলিশের কড়া শাস্তির মুখে পড়েছেন কতশত মানুষ। কারও কারও প্রাণদণ্ড হয়েছে। রেয়াত করা হয়নি সেলিব্রিটিদেরও। এই অবস্থায় ইসলাম বিশ্বের আরেক দেশ সৌদি আরব গ্রহণ করল ঐতিহাসিক পদক্ষেপ। নারীদের সম্পূর্ণ শরীর ঢাকা পোশাকের পক্ষে হয়েও ছাত্রীদের জন্য আবায়া নিষিদ্ধ করল সে দেশের প্রশাসন। পরীক্ষাকেন্দ্রের মধ্যে আপাদমস্তক ঢাকা ঢোলা পোশাকটি পরতে পারবে না ছাত্রীরা। বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে সৌদি এডুকেশন অ্যান্ড ট্রেনিং এভালুয়েশন কমিশন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন ছাত্রীদের আর ‘আবায়া’ অর্থাৎ আপাদমস্তক ঢাকা ঢোলা পোশাকটি পরতে হবে না। তাদের এখন পরীক্ষার কক্ষে স্কুল…
সেপ্টেম্বরের ভয়াবহ বন্যার ‘ক্ষত’ এখনও শুকায়নি। পাশাপাশি প্রবল আর্থিক সংকটে বিধ্বস্ত পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানে বিদেশি বিনিয়োগের পরিমাণও কমছে দ্রুত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকেও মেলেনি সাহায্যের আশ্বাস। ফলে অর্থের জোগানে সন্ধানে এখন হন্যে পাকিস্তান। বহুদিন ধরেই ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। তবে এবার পরিস্থিতি বেশিই গুরুতর। দেশটির রিজার্ভ শেষ হওয়ার পথে। এখন যে পরিমাণ ফরেন কারেন্সি দেশটির কাছে রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ দু’মাস চলা সম্ভব। তাই যত কম আমদানি করে পারা যায়, সেই চেষ্টা করছে ইসলামাবাদ। এমনকি নাগরিকদের চা পানের পরিমাণ কমাতে বলেছে সেদেশের সরকার। দ্য ডনের খবরে বলা হয়, গত ১২ মাসে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের (এসবিপি) রিজার্ভ ১১.৬ বিলিয়ন…