…
এডিটর পিক
বাংলাদেশের নরসিংদীর রায়পুরা উপজেলায় মেয়েদের একটি আবাসিক কওমি মাদ্রাসায় একজন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার…
Trending Posts
-
পুতিনের বার্তা যুদ্ধের নতুন মোড়: ইরানের জন্য যা করতে হয় রাশিয়া করবে
এপ্রিল ২৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না
এপ্রিল ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ২৬৪ শিশুর মৃত্যু: দায় কে নেবে?
এপ্রিল ২৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
পুতিনের বার্তা যুদ্ধের নতুন মোড়: ইরানের জন্য যা করতে হয় রাশিয়া করবে
এপ্রিল ২৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না
এপ্রিল ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ২৬৪ শিশুর মৃত্যু: দায় কে নেবে?
এপ্রিল ২৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- পারমাণবিক যুগের সূচনা: শুরু হচ্ছে ফুয়েল লোডিং
- গুপ্ত রাজনীতির ক্ষতিকর দিকগুলো
- বাংলাদেশের রেলক্রসিংগুলোতে প্রতিদিন প্রায় একটি করে মৃত্যু ঘটে
- নরসিংদীর মাদ্রাসায় কী ঘটেছে? আবাসিক মাদ্রাসায় মেয়েরা কতটা নিরাপদ?
- পুতিনের বার্তা যুদ্ধের নতুন মোড়: ইরানের জন্য যা করতে হয় রাশিয়া করবে
- হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ২৬৪ শিশুর মৃত্যু: দায় কে নেবে?
- তিন বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ
- মানুষের আয়ু হবে ২০০ বছর, সূত্র মিলল তিমির প্রোটিনে
Author: ডেস্ক রিপোর্ট
প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব আর্থ্রোপোডার মাছি বর্গের অন্তর্ভুক্ত প্রাণী হচ্ছে মশা। মশা, যাকে ইংরেজিতে বলা হয়-Mosquito, শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ mosca এবং diminutive নামক দুটি শব্দ থেকে, যেগুলোর অর্থ হল যথাক্রমে ক্ষুদ্র এবং মাছি। অর্থাৎ Mosquito শব্দটির অর্থ হল- ছোট মাছি বা উড়তে সক্ষম এমন ক্ষুদ্র পতঙ্গ। মশাজাতীয় পতঙ্গের প্রথম ফসিল পাওয়া যায় কানাডায় এক টুকরো অ্যাম্বরের (অ্যাম্বর হল একধরনের ছোট গাছ, যার গা থেকে একধরনের কেলাসিত আঠালো পদার্থ নিঃসৃত হয় এবং এই কেলাসিত আঠালো পদার্থ লক্ষ লক্ষ বছর অক্ষত থাকে) ভেতর। অ্যাম্বরের ওই টুকরোর ভেতর আটকে মরে যাবার পর সেই মশাজাতীয় পতঙ্গটি অক্ষত থেকে যায় প্রায় ৭৯ মিলিয়ন বা…
পাশ্চাত্যের দেশগুলোতে উচ্চ মূল্যস্ফীতি ও অবিক্রিত পোশাকের মজুদ থাকায় তৈরি পোশাকের অর্ডার কম পাচ্ছে বাংলাদেশ। রপ্তানির এই খাত থেকে বাংলাদেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা আয় হয়। তৈরি পোশাকের অর্ডার কমে যাওয়ায় দেশে বৈদেশিক মুদ্রার সংকট আরও তীব্র হতে পারে। রপ্তানিকারকরা বলছেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে পশ্চিমা অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতির কারণে এপ্রিল-জুনের মধ্যে অর্ডার ২০ থেকে ৪০ শতাংশ কমেছে। দেশের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারকদের অন্যতম এ কে আজাদ বলেন, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ প্রধান আমদানিকারক দেশগুলোর অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির কারণে তার কারখানায় আগামী মৌসুমের অর্ডার ২০ শতাংশ কমেছে। তিনি বলেন, ‘গত নভেম্বর থেকে তৈরি পোশাকের অর্ডার কমতে শুরু করে। এই প্রবণতা এখনো অব্যাহত আছে।’…
বিশ্ব ভ্রহ্মাণ্ডে অপার রহস্য। এর সামান্যই জানা গেছে। যুগে যুগে চেষ্টায় আছেন বিজ্ঞানীরা। আর এরই ধারাবাহিকতায় সামনে এল এক যুগান্তকারী গবেষণা। গাছ কথা বলতে পারে। ইসরায়েলি বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা গাছের বলা শব্দ শনাক্ত করতে পারছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যুগান্তকারী গবেষণাটি বৃহস্পতিবার মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নাল ‘সেল’-এ প্রকাশিত হয়েছে। গাছের জীবন আছে। এই গবেষণায় সফল হয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তাঁর আবিষ্কারের পর থেকে উদ্ভিদ বিজ্ঞানের গবেষকরা পরবর্তী গবেষণা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছিল, গাছপালা শব্দে সাড়া দিতে পারে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, কাছাকাছি উড়ে উড়ে শব্দ করতে থাকা পতঙ্গকে প্রলুব্ধ করতে গাছ তার…
ভারত মহাসাগরে নিয়ন্ত্রণ বাড়াতে এবার মিয়ানমারে গোপন ঘাঁটি বানাচ্ছে চীন। সাম্প্রতিক স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে, মিয়ানমারের ছোট্ট দ্বীপ কোকো আইল্যান্ডে এই ঘাঁটি তৈরি করছে শি জিনপিংয়ের দেশ। এ নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন বলে খবর দিয়েছে খোদ ভারতীয় গণমাধ্যম। খবরে বলা হয়েছে, ভারতীয় ইস্ট কোস্ট থেকে মিয়ানমারের দূরত্ব ১২০০ কিলোমিটারের মতো। কিন্তু আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কোকো আইল্যান্ডের ব্যবধান মাত্র ৪২ থেকে ৫৫ কিলোমিটার। বিগত কয়েক মাস ধরে সেই কোকো আইল্যান্ডে সামরিক তৎপরতা চলছে। তৈরি হচ্ছে রাস্তা, বিমানঘাঁটি, এমনকি বানানো হচ্ছে রাডার স্টেশনও। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাক্সার টেকনোলজির উপগ্রহ চিত্রে ধরা পড়েছে যে, কোকো দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করছে শি…
যমুনা নদীকে ছোট করতে চায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আপাতত দেশের দুটি স্থানে পরীক্ষামূলকভাবে গ্রোয়েন বাঁধ দিয়ে নদী ছোট করা হবে। যমুনা নদীকে ছোট করার পেছনে যুক্তি তুলে ধরে পাউবো বলছে, প্রতিবছর বর্ষা মৌসুমে যমুনা নদী চওড়া হচ্ছে। নদী কোথাও কোথাও ১০ থেকে ১৫ কিলোমিটার প্রশস্ত হচ্ছে। এতে নদীভাঙন বাড়ছে। পাউবো মনে করে, এত চওড়া নদীর প্রয়োজন নেই। এটি সংকুচিত করে সাড়ে ৬ কিলোমিটারে নামিয়ে আনা হবে। যমুনা নদী ছোট করলে দুটি সুফল পাওয়ার কথা বলছে পাউবো। একটি হলো, নদীর ভাঙন কমবে। অন্যটি বিপুল পরিমাণে ভূমি পুনরুদ্ধার করা যাবে। তবে বিস্তারিত সমীক্ষা না করে গ্রোয়েন প্রযুক্তির প্রস্তাবে আপত্তি জানিয়েছে পরিকল্পনা…
বাংলাদেশের একটি গবেষণা সংস্থা সিপিডি-র হিসাব অনুযায়ী, ২০১২ অর্থবছরে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪২৭.২৫ বিলিয়ন টাকা। আর ২০২৩ অর্থবছরে এই খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪৩.৯৬ বিলিয়ন টাকায়। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেও নানা সময়ে নামে-বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান বেসরকারি কিছু ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা পাচারের অভিযোগ উঠেছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, অনাদায়ী ঋণের একটি বড় কারণ হচ্ছে পর্যাপ্ত যাচাই-বাছাই না করেই নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে বড় আকারে ঋণ অনুমোদন দেয়া। ঋণ যেন খেলাপি বা অনাদায়ী না হয়ে যায়; সে জন্য সতর্ক নজরদারি বজায় রাখতে বাংলাদেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার বাংলাদেশে ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের…
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত একেবারে নড়বড় হয়েছে গেছে। সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) পথে যাওয়ার শঙ্কায় রয়েছে দেশটির আরও ২০০ ব্যাংক। গ্রাহকদের আমানত তুলে নেয়ার ওপর নির্ভর করছে এই ব্যাংকগুলোর ভাগ্য; এখন সবকিছু নির্ভর করছে আমানতকারীদের ওপর। এছাড়া টালমাটাল অবস্থায় রয়েছে ১৮৬টি ব্যাংক। নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বাইডেন প্রশাসন সম্প্রতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে নিমজ্জিত মার্কিন ব্যাংকিং খাতকে টেনে তুলতে একাধিক পদক্ষেপ নিলেও শঙ্কা কাটিয়ে উঠতে পারেনি। সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্কে সম্প্রতি প্রকাশিত মার্কিন অর্থনীতিবিদের গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক পোস্ট ও আরটি জানিয়েছে, প্রায় ২০০টি মার্কিন ব্যাংক পতনের শঙ্কায় রয়েছে। তহবিল তুলে…
কলকাতায় যৌনপল্লীর সংখ্যা অনেক। উত্তর থেকে দক্ষিণে এই শহরে গণিকালয়গুলিতে কাজ করেন প্রায় হাজার আশি যৌনকর্মী। মূলত প্রাচীন কলকাতার দুটি রাস্তার ধারে গড়ে উঠেছিল মহানগরীর সমস্ত যৌনপল্লী। প্রথমটি হল চিৎপুর থেকে কালীঘাটগামী রাস্তা। আর পরেরটি লালদিঘি থেকে বউবাজারগামী রাস্তা। এছাড়া বন্দরের নাবিকদের জন্য খিদিরপুর, ইংরেজদের ‘আপ্যায়নের’ জন্য জানবাজার ইত্যাদি অঞ্চলে গড়ে উঠেছিল গণিকালয়। অনেক ইতিহাসবিদের মতে, পূর্বে কর্নওয়ালিস স্ট্রিট ও পশ্চিমে চিতপুরের মাঝের পুরো জায়গাটা নিয়েই পতিতাদের উপনিবেশ গড়ে উঠেছিল। আর মজার বিষয় হল, সেই জায়গার প্রকৃত মালিক ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আর এই উপনিবেশ বা নিষিদ্ধ পল্লীর স্থাপনাই হয়েছিল নাকি সেই জমিদার ‘বাবু’র উদ্যোগেই। কারণ অনুসন্ধান করলে দেখা যায়,…
বিশ শতকের গোড়ার দিকের ঘটনা। নতুন একটি জাহাজ নিয়ে সারা পৃথিবীতে তখন হইছই। জাহাজটি এতই বড় ও মজবুত যে এর নির্মাতারা ভবিষ্যতবাণী করেছিলেন স্বয়ং ঈশ্বরও এই জাহাজকে ডুবাতে পারবেন না! সমুদ্রে একটি পাটকাঠি ডুবে যাবে তবুও এই জাহাজ ডুববে না! জাহাজটির নাম টাইটানিক। অথচ সবার ধারণা ভুল প্রমাণ করে ১৯১২ সালের ১৪ এপ্রিল রাত ১১ টা ৪৫ মিনিটে উত্তর আটলান্টিক সমুদ্রের ডুবন্ত একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে সমুদ্রের নীল জলে তলিয়ে যায় এই টাইটানিক। তাও আবার প্রথম যাত্রাতেই! দুর্ঘটনায় মৃত্যু ঘটে ১,৫১৩ জন যাত্রীর। ভাগ্যবান ৬৮৭ জন যাত্রীর জীবন বাঁচলেও পরবর্তী জীবনে তাদের বয়ে বেড়াতে হয়েছে এই দু:স্বপ্ন। টাইটানিক জাহাজটির…
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের মৃত্যু নতুন ঘটনা নয়। কারণে-অকারণে সীমান্তে অনেকেরই মৃত্যু হয়েছে। ভারতীয় সীমানায় কোনো বাংলাদেশির মৃত্যু হলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হয় মরদেহ। দুই দেশের মধ্যে কয়েক বছর ধরে রাষ্ট্রীয় পর্যায় এবং সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। কিন্তু হত্যা বন্ধ হচ্ছেই না। উল্টো গুলিতে মৃত্যুর পর সীমান্ত থেকে মরদেহই খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার অনেক সময় ফেরত চাইলেও জুড়ে দেওয়া হচ্ছে টালবাহানা। বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোর হিসাব বলছে, ২০১৫ সাল থেকে শুরু করে গত সাত বছরে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ২২১ বাংলাদেশি এবং আহত হয়েছেন আরও প্রায়…