…
এডিটর পিক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা শুধু দুটি প্রাণের অবসান নয়; এটি বাংলাদেশের কূটনৈতিক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের নিরাপত্তার দায় কার?
- বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন এত ভয় মোদির?
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
- আমরা কি মানুষের কষ্ট বুঝি, নাকি তার পরিচয় দেখে সহানুভূতি দেখাই?
- আলাস্কায় ১৩,৮০০ বছরের পুরোনো বসতি: মানুষ কখন একটি জায়গাকে ‘ঘর’ বলতে শিখল?
- পুজোর বইয়ের স্টলে হামলার অভিযোগ: পশ্চিমবঙ্গে ভিন্নমতের জায়গা কতটা নিরাপদ?
- আবার আইএমএফের ঋণ: বাংলাদেশ কি সংকট সামলাচ্ছে, নাকি সংস্কার পিছিয়ে দিচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে গাম্বিয়া যে মামলা করেছে, সে বিষয়ে নেপিডোর প্রাথমিক আপত্তি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক আদালত (আইসিজে)। আজ শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে এই রায় দেওয়া হয়। এর মধ্য দিয়ে গণহত্যার মূল মামলার শুনানির পথ উন্মোচিত হলো। মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে ক্ষমতা দখলের পর ওই মামলার শুনানি প্রশ্নে তাদের প্রাথমিক আপত্তি জানায়। গত ২১ ফেব্রুয়ারি মিয়ানমারের প্রাথমিক আপত্তির ওপর শুনানি শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ দিন বিষয়টির ওপর আদালত উভয় পক্ষের যুক্তি–পাল্টাযুক্তি শোনেন। ওই সময় আদালতের শুনানিতে মিয়ানমারের প্রতিনিধিত্ব করেন আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী কো কো হ্ল্যাং। তিনি দাবি করেন, গণহত্যার অভিযোগ শুনানির এখতিয়ার আদালতের…
নামের সঙ্গে ‘প্রত্যাবর্তন’ শব্দটি জুড়ে গিয়েছিল তিন দশক আগেই। অবসর ভেঙে ২২ গজের লড়াইয়ে ফিরে পাকিস্তানকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। এ বার দেশের প্রধানমন্ত্রিত্ব হারানোর তিন মাসের মাথায় ভোট-রাজনীতিতে ইমরান খানের চমকপ্রদ জয় সেই ‘কামব্যাক’-এর অতীতকে দিল নতুন মাত্রা। পাক পঞ্জাব প্রদেশের আইনসভার ২০টি আসনের সাম্প্রতিক উপনির্বাচনে ১৫টিতেই জয় পেয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেখানে পাকিস্তান এবং পাক পঞ্জাবের শাসকদল ‘পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)’ বা পিএমএল(এন) জিতেছে মাত্র চারটিতে! একটিতে জিতেছেন নির্দল প্রার্থী। এর ফলে পাকিস্তানের বৃহত্তম প্রদেশে ইমরানের দলের ক্ষমতায় ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ঘটনাচক্রে, পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন বর্তমান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পুত্র হামজা। গত শুক্রবার পঞ্জাব…
চেঁচিয়ে কান্না করতে করতে বাচ্চারা দৌঁড়ে পালাচ্ছে রাস্তা ধরে। কারো পায়ে জুতো নেই। মাঝখানে ৯ বছর বয়সী ছোট্ট একটা মেয়ে, দুহাত ছড়িয়ে দিয়ে কান্না করছে। তার গায়ে কোনো পোশাক নেই, শরীর ততক্ষণে অনেকটা পুড়ে গেছে। ঠিক পেছনেই দেখা যাচ্ছে দক্ষিণ ভিয়েতনামের সেনাবাহিনীর ২৫ ডিভিশনের কয়েকজন সেনাকে। তারাও নিরুপায়। তাদের ছাড়িয়ে আরও পেছনে নাপাম বোমার আগুনে পুড়ে ছাই হচ্ছে ভিয়েতনামি একটা গ্রাম। ভিয়েতনামের যুদ্ধের সময় নাপাম বোমা থেকে বাঁচতে শিশুদের পালানোর এ ছবিটি বিশ্ববাসীকে নাড়া দিয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের আসল রূপ জানান দিয়েছিল ওই বিখ্যাত ছবি। ‘নাপাম গার্ল’ হিসেবে খ্যাত এ ছবিটি তোলা হয়েছিল ১৯৭২ সালের ৮ জুন ত্র্যাং ব্যাং গ্রামের বাইরে।…
‘বিশ্ব অর্থনীতি ক্রমাগত মন্দার ঝুঁকির মধ্যে যাচ্ছে। অর্থনীতির জন্য সামনের সময়কে তিনি অন্ধকারাচ্ছন্ন বলেছেন। তিনি মনে করেন, চলতি ২০২২ সাল কঠিন যাবে, সামনের ২০২৩ সাল হবে আরও কঠিন।’ — আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। বিশ্ব অর্থনীতি আনুষ্ঠানিকভাবে মন্দার মুখে পড়লে চাহিদা কমবে। এতে জ্বালানি, খাদ্যসহ সব ধরনের পণ্যের দাম কমবে। তাতে স্বল্প আয়ের দেশগুলো আমদানি খরচ ও মূল্যস্ফীতির দিক থেকে সাময়িক স্বস্তি পেলেও আয় অনেক কমবে। বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপ। মন্দা দেখা দিলে রপ্তানি আয় নিয়ে বিপদে পড়বে বাংলাদেশ। প্রবাসী আয়ও আরও কমবে। সুতরাং এক বিপদ থেকে রক্ষা পেলেও পড়তে হবে আরেক বিপদে।…
পৃথিবীর সবচেয়ে বড় ও আধুনিক স্পেস টেলিস্কোপ (মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র) জেমস ওয়েবের মাধ্যমে দুটি মৃত নক্ষত্রের সংঘর্ষের ছবি প্রথমবারের মতো তুলতে পেরেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই ধরনের মৃত নক্ষত্রের (নিউট্রন স্টার) সংঘর্ষের ঘটনা বিশ্লেষণের মাধ্যমে মহাবিশ্বকে আরও গভীরভাবে বুঝতে সহায়তা করবে বিজ্ঞানীদের। উল্লেখ্য, অতিভারী নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণে এদের জন্ম হয়। এরা তুলনামূলক অনেক ছোট্ট কিন্তু অসম্ভব ভারী। এরা মৃত নক্ষত্র। এদের মধ্যে ফিউশন বিক্রিয়া আর চলে না। এদেরই পোশাকি নাম নিউট্রন নক্ষত্র। মহাকাশের এমন দুর্লভ ছবি মানবজাতির সামনে এনে দেয়ার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার উদ্ভাবিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটিকে। জ্যোতিপদার্থবিজ্ঞানের অধ্যাপক জো লিম্যানের ধারণা এমন, সংঘর্ষের ফলে…
মার্কিন রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রেও বর্তমানে করোনা সংক্রমণের ক্ষেত্রে খুব সম্ভব বিএ.৪ ও বিএ.৫ উপধরনের প্রভাবই বেশি। নতুন সংক্রমণের ঘটনার ৫২ শতাংশের পেছনে রয়েছে এ দুই উপধরন। সামনের সপ্তাহগুলোতে এই সংক্রমণ আরও বাড়তে পারে। দুটি উপধরনই প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। বিএ.৪ শনাক্ত হয় গত জানুয়ারিতে এবং বিএ.৫ গত ফেব্রুয়ারিতে। এ পর্যন্ত দেশটিতে করোনার প্রভাবশালী ধরন হিসেবে কাজ করছে এই দুই উপধরন। দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা সার্স কোভ-২ ভাইরাসের নমুনার জিনোম সিকোয়েন্স (জীবনরহস্য বা জিন নকশা উন্মোচন) নিয়ে অন্য দেশগুলোর তুলনায় বেশি কাজ করছে। এতে উপধরন দুটির উৎপত্তি দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য কোনো দেশে হওয়াটাও সম্ভব। তবে…
প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত পশ্চিম ইউরোপের দেশগুলোর মানুষের জনজীবন। সেখানে এখন যে দাবদাহ চলছে, তা আরও নিয়মিত আর স্বাভাবিক হয়ে উঠবে। এই প্রবণতা চলবে অন্তত ২০৬০-এর দশক পর্যন্ত। জাতিসংঘ গতকাল মঙ্গলবার এসব কথা জানিয়ে দাবদাহ নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছে। খবর এএফপি বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলছে, বায়ুমণ্ডলে বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গত করে, এমন দেশগুলোর জন্য বর্তমান তাপপ্রবাহটি একটি সতর্কসংকেত। ডব্লিউএমওর প্রধান পেত্তেরি তালাস জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা (দাবদাহ) আরও বেশি স্বাভাবিক ও নিয়মিত হয়ে উঠবে এবং নেতিবাচক এই প্রবণতা অব্যাহত থাকবে। অন্ততপক্ষে ২০৬০-এর দশক পর্যন্ত। জলবায়ু পরিবর্তনের কারণে আমরা তাপমাত্রার একের পর এক রেকর্ড ভাঙছি। ভবিষ্যতে এমন দাবদাহ স্বাভাবিক…
এটা নিউ গিনির ঘন জঙ্গলের অনাবিষ্কৃত অঞ্চল। আধুনিক মানুষের পা সেই অর্থে এই অঞ্চলে পড়েনি। এই অঞ্চলেই আসমত উপজাতির বাস। আসমত উপজাতির মানুষেরা শুধু তাদের শত্রুদের শিকার করার জন্য নন, রীতিমতো শত্রুদের মেরে তাদের মাংস খাওয়ার পদ্ধতির জন্যও কুখ্যাত। এই উপজাতির যোদ্ধারা নৃশংস ভাবে হামলা চালান শত্রুপক্ষের উপর। হামলা চালিয়ে শত্রুদের হত্যা করে ফেলেন তারা। শত্রুকে খুন করার পর তাদের মাথা কেটে তা দিয়ে উদরপূর্তি করেন এই উপজাতির মানুষেরা। শত্রুপক্ষের মাথা কেটে খাওয়াকে বীরত্ব এবং উপজাতীয় আনুগত্যের প্রতীক বলেই মনে করেন আসমত উপজাতির মানুষ। তবে কী করে এই উপজাতির সদস্যেরা মৃতদের মাথা ভক্ষণ করেন, তা জানলে যে কোনো মানুষ অবাক…
অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনে নামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির দাবির মুখে নতিস্বীকার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার তাকে প্রায় দেড় ঘণ্টা রেল ভবনের ফটকের বাইরে দাঁড় করিয়ে রাখা হলেও শেষ পর্যন্ত দাবির মুখে মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদার নিচে নেমে আসেন। আন্দোলনকারীদের গোলাপ ফুল ও স্মারকলিপি গ্রহণ করে অব্যবস্থাপনা দূর করার আশ্বাস দেন। ট্রেনের টিকিটে দুর্নীতি বন্ধ করাসহ ছয় দফা দাবিতে গত ৭ জুলাই থেকে কমলাপুর স্টেশনে একাই আন্দোলন করেছেন মহিউদ্দিন রনি। গতকাল তাকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী কমলাপুর থেকে রেল ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন রনি। প্রথমে জাতীয় প্রেস ক্লাবে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
আম্বানি কিংবা আদানি নয়, ভারতের ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি একজন মুসলিম। এমনকি সর্বকালের সবচেয়ে ধনীদের তালিকায় তার নাম রয়েছে সবার উপরে। মুসলিম এই ধনী ব্যক্তির নাম মীর ওসমান আলি খান। তার ধন সম্পদ এবং বিলাসিতার গল্প হার মানাবে বর্তমান বিশ্বের সেরা ধনকুবেরদেরও। শৌখিন ধনীরা নামিদামি পেপার ওয়েট ব্যবহার করেন নিজেদের টেবিলে। তবে ভারতীয় এই ব্যক্তির টেবিলে পেপার ওয়েট হিসেবে ব্যবহার করা হয় পৃথিবীর পঞ্চম বৃহত্তম হীরা। ১৮৫ ক্যারেটের এই জ্যাকব ডায়মন্ডের বর্তমান বাজারমূল্য হাজার কোটি টাকারও বেশি। বিলাসবহুল গাড়ি পছন্দ করতেন মীর ওসমান আলী খান। তার গ্যারেজে শোভা পেত রোলস রয়েস সহ পৃথিবীর নামিদামি ব্র্যান্ডের ৫০টির বেশি গাড়ি। তার কাছে…