…
এডিটর পিক
বাংলাদেশের এলডিসি উত্তরণ নিয়ে একসময় সবচেয়ে জোরালো ছিল অর্জনের ভাষা। এখন সামনে এসেছে প্রস্তুতির প্রশ্ন।…
Trending Posts
-
রিমান্ডে নির্যাতন, ভেঙেছিল তারেক রহমানের মেরুদণ্ড! কী ঘটেছিল?
অক্টোবর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পুজোর বইয়ের স্টলে হামলার অভিযোগ: পশ্চিমবঙ্গে ভিন্নমতের জায়গা কতটা নিরাপদ?
অক্টোবর ১৮, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
আবার আইএমএফের ঋণ: বাংলাদেশ কি সংকট সামলাচ্ছে, নাকি সংস্কার পিছিয়ে দিচ্ছে?
অক্টোবর ১৮, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
আমরা কি মানুষের কষ্ট বুঝি, নাকি তার পরিচয় দেখে সহানুভূতি দেখাই?
অক্টোবর ১৮, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
রিমান্ডে নির্যাতন, ভেঙেছিল তারেক রহমানের মেরুদণ্ড! কী ঘটেছিল?
অক্টোবর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পুজোর বইয়ের স্টলে হামলার অভিযোগ: পশ্চিমবঙ্গে ভিন্নমতের জায়গা কতটা নিরাপদ?
অক্টোবর ১৮, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
আবার আইএমএফের ঋণ: বাংলাদেশ কি সংকট সামলাচ্ছে, নাকি সংস্কার পিছিয়ে দিচ্ছে?
অক্টোবর ১৮, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
আমরা কি মানুষের কষ্ট বুঝি, নাকি তার পরিচয় দেখে সহানুভূতি দেখাই?
অক্টোবর ১৮, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- উন্নয়নশীল দেশে উত্তরণ পেছানোর চেষ্টা: বাংলাদেশ সময় চাইছে, নাকি প্রস্তুতির ঘাটতি ঢাকছে?
- সক্রেটিস: প্রশ্ন করতে শেখাই কি প্রজ্ঞার শুরু?
- মাদ্রাসায় শিশু নিপীড়ন: ধর্মীয় মর্যাদার আড়ালে অপরাধ, নীরব কেন আলেমসমাজ?
- ‘গুপ্ত-সুপ্ত’ রাজনীতি: বাংলাদেশের রাজনীতিতে অবিশ্বাসের নতুন সমীকরণ
- এরিস্টটল: ভালো মানুষ হওয়া কি অভ্যাসের বিষয়?
- রিমান্ডে নির্যাতন, ভেঙেছিল তারেক রহমানের মেরুদণ্ড! কী ঘটেছিল?
- বাংলার মুসলমান থেকে আফগানিস্তান: পূর্বপুরুষ কি সবাই মুসলিম ছিলেন?
- সাজেকে কেন বারবার অস্থিরতা, পাহাড় কি বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
চীন সরকার সে দেশের মসজিদগুলো বন্ধ করে দিচ্ছে, ধ্বংস করে ফেলছে বা পুনর্নির্মাণ করে সেগুলো পাল্টে ফেলে অন্য কাজে ব্যবহার করছে বলে নতুন এক প্রতিবেদনে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বলেছে, এভাবে চীন সে দেশে মুসলমানদের ধর্ম পালন থেকে বিরত রাখতে চাইছে। যেটিকে প্রতিবেদনে ‘পদ্ধতিগত প্রচেষ্টা’ বলে বর্ণনা করা হয়েছে। চীনের উপর নজর রাখছেন এমন ব্যক্তি ও সংগঠন থেকেও বলা হয়েছে, দেশটির সরকার গত কয়েক বছর ধরে সে দেশে সংগঠিত ধর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। যাতে দেশের উপর সরকারের বিস্তৃত নিয়ন্ত্রণ থাকে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের বিষয়ে জানতে বিবিসি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আদিবাসী বিষয়ক কমিশনের সঙ্গে…
মহামারির প্রভাব কাটার পর গত বছর থেকে প্রতি মাসে প্রায় এক লাখ কর্মী যাচ্ছেন বিভিন্ন দেশে। তবে তাঁদের মধ্যে অনেকেই গিয়ে কাজ পাচ্ছেন না। নানা কারণে তাঁরা দেশে ফিরে আসছেন। দেশে ফিরে আসা কর্মীদের মধ্যে ৩৫ শতাংশ প্রবাসী দেশটিতে গিয়ে তাঁদের কাজ পাননি বলেই ফিরে এসেছেন। ২০২০ সালের পর বিদেশে গিয়ে ফিরে আসা ২১৮ কর্মীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রামরু। এই কর্মীদের মধ্যে ৪২ জন নারী। গত অক্টোবর থেকে নভেম্বর সময়ের মধ্যে এ জরিপ চালায় তারা। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অসময়ে ফিরে আসা নিয়ে পরামর্শ সভায় জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। নানা…
বাংলাদেশে বিরোধী দল বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে। বিএনপির সিনিয়র নেতারা এসব ঘটনার জন্য সরকারকে দায়ী করে বলছেন যে ‘বিএনপি বিহীন নির্বাচন’ নিষ্কণ্টক করতেই এ ধরনের হামলার ঘটনা ঘটছে। তবে আওয়ামী লীগ এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে ‘দেশজুড়ে বিএনপি চোরাগোপ্তা হামলা ও নাশকতা করছে এবং এখন জনগণের কাছে ভালো সাজার জন্য নিজেদের নেতাদের বাড়িতেও একই কায়দায় হামলা করার সাজানো নাটক করছে’। অন্যদিকে ঢাকায় মীর্জা আব্বাস ও সিলেটে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ দেশের বিভিন্ন জায়গায় নেতাদের বাড়িতে ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনাগুলোতে কেউ অভিযোগ না করায় কোন মামলা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট…
মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই চীনে হাজির নয়া বিপদ। অজানা এবং রহস্যজনক নিউমোনিয়ায় শয়ে শয়ে আক্রান্ত হচ্ছে বেইজিং এবং লিয়াওনিংয়ের শিশুরা। হাসপাতালগুলো শিশুদের ভিড়ে ঠাসা । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চীনের ব্যক্তিদের শ্বাসযন্ত্রের অসুস্থতার ঝুঁকি কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ মেনে চলার আহ্বান জানিয়েছে। উপরন্তু, সংস্থাটি শিশুদের মধ্যে আক্রান্ত নথিভুক্ত বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্যের অনুরোধ করেছে। এর আগে ১৩ নভেম্বর ২০২৩-এ আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ের সময়, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিনিধিরা দেশে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বৃদ্ধির কথা প্রকাশ করেছিলেন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, আগের তিন বছরের একই সময়ের তুলনায় দেশের উত্তরাঞ্চলে অক্টোবরের…
দেশে চলতি বছর বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ৮২ শতাংশ পর্যন্ত কার্যকারিতা হারিয়েছে। পাঁচ বছর আগে যা ছিল ৭১ শতাংশ। সেই হিসাবে পাঁচ বছরের মধ্যে জীবন রক্ষাকারী এই ওষুধের অকার্যকারিতার হার বেড়েছে ১১ শতাংশ। এ বছর সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সেফট্রিয়েক্সন গ্রুপের ওষুধ। সম্প্রতি সময়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের পরিস্থিতি কি-তা জানতে ২০১৭ সাল থেকে গবেষণা করছে আইইডিসিআর। এ বছর জুন পর্যন্ত চলে এই গবেষণা। দীর্ঘ সাত বছরে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মিলিয়ে প্রায় ৪০ হাজার নমুনা নিয়ে এই গবেষণায় পরিচালনা করা হয়। বুধবার এক অনুষ্ঠানে…
এটি এখন সুস্পষ্ট যে ক্ষমতাসীন সরকার ‘যেকোনো মূল্যে’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। নির্বাচন কমিশনও সে পরিকল্পনা নিয়েই তফসিল ঘোষণা করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রধান বিরোধী দল বিএনপি ও অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দলকে ছাড়াই নির্বাচন হতে যাচ্ছে। যদি তা-ই হয়, তাহলে জাতি হিসেবে আমাদের কী মূল্য দিতে হবে? অন্যভাবে বলতে গেলে, যেকোনো মূল্যে নির্বাচনের ‘মূল্য’ কী কী হতে পারে? বর্তমান সাংবিধানিক কাঠামোর আওতায় দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত ২০১৪ সালের নির্বাচন হয়েছিল একতরফা, যাতে বিএনপিসহ অনেকগুলো বড় দল অংশ নেয়নি। পরে ২০১৮ সালের নির্বাচনও ছিল খুবই বিতর্কিত এবং যা পরিচিতি পেয়েছে ‘মধ্যরাতের’ নির্বাচন হিসেবে। নির্বাচন কমিশন, সরকারি দল, প্রশাসন ও…
ইসরায়েলি বিভিন্ন বাহিনীর হাতে গত চলতি বছরে অন্তত ৮৮০ ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। গতকাল সোমবার (২০ নভেম্বর) ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি নামের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। খবর আনাদোলু। জরিপকৃত তথ্যের ভিত্তিতে বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে প্রিজনার্স সোসাইটি। সেখানে বলা হয়, কোনো প্রকার আইনের তোয়াক্কা না করেই আটক হয়েছে ২৬ শিশু। বিনা বিচারে পুলিশের হেফাজতে রয়েছে আরো ২০০ শিশু। সংস্থাটির তথ্য মতে, হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে অন্তত ১৪৫ শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েল পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলের এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বেসামরিক নিরীহ মানুষ।…
সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপির সক্রিয় নেতা-কর্মীদের বেছে বেছে তাঁদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে। নেতা-কর্মীদের না পেয়ে তাঁদের বাসায় ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে। হামলার এই প্রবণতা শুরু হয় গত অক্টোবরের মাঝামাঝি থেকে। ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর হামলার ঘটনা বাড়তে থাকে। গত পাঁচ সপ্তাহে নারায়ণগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রামের সীতাকুণ্ড, যশোর, লালমনিরহাট, সিলেট ও ঢাকায় বিএনপির অন্তত ৯৩ জন নেতা-কর্মীর বাড়িতে হামলা হয়েছে। বাড়ি বেছে বেছে হামলার পাশাপাশি গত দুই মাসে রাজশাহী, নাটোর ও নওগাঁয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা, কর্মী ও সমর্থকদের লক্ষ্যবস্তু বানিয়ে অন্তত ১৮টি গুপ্ত হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন একজন। সেই সব ঘটনায়…
বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি-সমর্থিত আইনজীবীদের একটি ফোরাম দাবি করছে, বিএনপির ‘শতাধিক’ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের ব্যাপকভাবে কারাদণ্ড দেবার খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়ছে। বিএনপির অভিযোগ, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হয়ে ‘পূর্ব-পরিকল্পিত’ভাবে তাদের নেতা-কর্মীদের সাজা দেয়া হচ্ছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল অভিযোগ করেন, বিএনপির নেতারা যাতে ভবিষ্যতে প্রার্থী হতে না পারে সেজন্যই এই সাজা দেয়া হয়েছে। এসব অভিযোগ খারিজ করে দিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, স্বাভাবিক বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের বিরুদ্ধে কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। গত সোমবার ঢাকা ও রংপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির ১৩০ জনের বেশি নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে…
‘যেদিন ৩০ জনের বিছানাসঙ্গী হতে হতো, সেটা আমার জন্য ভালো দিন হিসেবেই ধরে নিতাম।’ ৩০ বছরের স্যান্ড্রা এখনও শিউরে ওঠেন নিজের পুরোনো দিনের কথা ভাবলে। মেক্সিকোর ১৯ বছরের তরুণীকে অপহরণ করে নিয়ে আসা হয় আমেরিকায়। রাতারাতি তিনি হয়ে ওঠেন যৌনদাসী। তার ‘পিম্প’ অ্যালফ্রেডোর ইচ্ছানুসারে তাকে যেতে হত নানা জায়গায়। মেটাতে হত অসংখ্য পুরুষের খিদে। পিম্প অর্থে মালিক। যার কাছে স্যান্ড্রা একজন ‘পোষ্য’ ছাড়া কিছু নন। ক্ষুধা কিংবা তৃষ্ণা পাক ‘কাজের’ সময় সেসবের কোনো সুযোগ নেই। এমনও দিন ছিল, ক্ষুধা-তৃষ্ণা চেপে রেখে টানা ১৬ ঘণ্টা ধরে ৮০ জন পর্যন্ত পুরুষের লালসার শিকার হতে হয়েছে স্যান্ড্রাকে! সামান্য প্রতিবাদেই চলত অকথ্য মারধর। জুটত…