…
এডিটর পিক
বন্যা বাংলাদেশে নতুন কোনো শব্দ নয়। বরং নদীমাতৃক এই দেশের ভূপ্রকৃতি, জলবায়ু ও বিশাল নদী…
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: হাসিনা ইস্যুতে ‘অবিশ্বাস’, নাকি ভারত-সম্পর্কে বড় রিসেট?
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: হাসিনা ইস্যুতে ‘অবিশ্বাস’, নাকি ভারত-সম্পর্কে বড় রিসেট?
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- ফ্ল্যাশ ফ্লাড কী? কেন হয়, পূর্বাভাস কি সম্ভব এবং বাংলাদেশ কতটা ঝুঁকিতে?
- পুরুষ ইঁদুরের জিন বদলে স্ত্রী বানালেন বিজ্ঞানীরা
- মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান, কী বললেন পররাষ্ট্রমন্ত্রী?
- ক্ষেপণাস্ত্রের গোপন প্রযুক্তি বেসরকারি হাতে দিচ্ছে ভারত—নিরাপত্তা ঝুঁকি কতটা?
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ১৬৫; নিখোঁজ ৮২৬
- বাংলাদেশের সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শটগান ফেলে পালাল বিএসএফ
- ইরানে কেন আটকে গেল আমেরিকা?
- জে-১০সিই কিনছে বাংলাদেশ? আকাশ প্রতিরক্ষায় আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত
Author: ডেস্ক রিপোর্ট
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় থাকা বিএনপি সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে ভোটের প্রস্তুতিও নিচ্ছে৷ চলছে প্রার্থী বাছাইয়ের কাজ৷ এক্ষেত্রে খুব হিসেব করে পা ফেলতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগও৷ সারাদেশে কাউন্সিলের পাশাপাশি প্রার্থীও বাছাইয়ের কাজটি এগিয়ে রাখছে সংসদে না থেকেও প্রধান বিরোধী দল বিএনপি৷ পরিস্থিতি পাল্টে গেলে দ্রুততার সঙ্গে যাতে প্রার্থী চূড়ান্ত করা যায়, সেদিকটায় নজর দিচ্ছে দলের হাই কমান্ড৷ অন্যদিকে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগে প্রার্থীর সংখ্যা এবার বাড়বে বলেই মনে করছেন দলটির নেতারা৷ তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বেশ সতর্ক অবস্থায় থাকতে চান ক্ষমতাসীনেরা৷ তাই কয়েক ধাপে জরিপের পর প্রার্থী চূড়ান্ত করবনে দলপ্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শুধু…
মানবাধিকার ইস্যু ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর থেকেই রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এবার গুঞ্জন ছড়িয়ে পড়েছে, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসছে। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) বাংলাদেশকে দেওয়া শুল্ক সুবিধা পুনর্বিবেচনা করতে পারে। এসব গুঞ্জনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের ব্যবসায়ীদের মধ্যে। বিশেষ করে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বেশ উদ্বিগ্ন। বিদ্যমান উদ্বেগজনক পরিস্থিতিতে ব্যবসায়ীদের ভাবনা জানতে গতকাল তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসানসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা সবাই বলেছেন, যা শোনা যাচ্ছে তা কোনোভাবেই ব্যবসায়ীদের জন্য সুখকর নয়। বিশেষত…
কোনো ব্যাংকের আর্থিক পরিস্থিতির অবনতি হলে বা অবনতির আশঙ্কা থাকলে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। দুর্বল ব্যাংকগুলোতে পর্যবেক্ষকের পরিবর্তে সমন্বয়ক নিয়োগ দেওয়া শুরু হয় গত বছরের জুলাইয়ে, বর্তমান গভর্নরের যোগদানের পর থেকে। পর্যবেক্ষক ও সমন্বয়ক হিসেবে নিয়োগ পাওয়া কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এসব ব্যাংকের পরিচালনা পর্ষদের বিভিন্ন সভায় যোগদানের পাশাপাশি সার্বক্ষণিক তদারকি করে আসছেন। এরপরও গত এক বছরে বিশেষ তদারকিতে থাকা বেশির ভাগ ব্যাংকের আর্থিক পরিস্থিতির অবনতি ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের একাধিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে। দেশের এক–চতুর্থাংশ বা ১৫টি ব্যাংক এখন এমন বিশেষ তদারকির আওতায় রয়েছে। এই তদারকির কাজে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের বাড়তি ভাতাও দিচ্ছে কেন্দ্রীয়…
ইসরায়েলের জরুরী বিভাগ বলছে ফিলিস্তিনিদের দিক থেকে আকস্মিক এবং নজিরবিহীন হামলায় অন্তত ২২ জন ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে ৫৪৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ ‘যুদ্ধের মধ্যে রয়েছে’। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দিক থেকে আকস্মিক আক্রমণ শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এক বক্তব্য দিয়েছেন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বেশ কিছু অস্ত্রধারী দক্ষিণ ইসরায়েলে ঢুকে পড়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপের পর এ পরিস্থিতির সৃষ্টি হয়। “আমরা যুদ্ধের মধ্যে আছি, এটা কোন অভিযান নয়, কোন উত্তেজনা নয়, এটা যুদ্ধ,” বলেন নেতানিয়াহু। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র…
পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়। দক্ষিণ আমেরিকার বুকে গড়ে উঠেছিল প্রকাণ্ড এক প্রাচীন সভ্যতা। ইকুয়েডর থেকে শুরু করে চিলি পর্যন্ত প্রায় পাঁচ হাজার কিলোমিটার বিস্তৃত অঞ্চলজুড়ে গড়ে ওঠা এই সভ্যতাই ছিল সে-যুগে দুই আমেরিকার মধ্যে বৃহত্তম সভ্যতা। কথা হচ্ছে ইনকাদের নিয়ে। যার কেন্দ্রস্থল ছিল পেরুর মাচুপিচু শহর। আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে আন্দিজের মাথায়, প্রায় ৮ হাজার ফুট উচ্চতায় কীভাবে এই প্রাচীন শহর নির্মিত হয়েছিল— তা আজও বিস্মিত করে ইতিহাসবিদদের। তবে আশ্চর্যের বিষয় হল, অন্যান্য সভ্যতার মতো কোনো নিজস্ব লিখিত ভাষা কিংবা লিপি ছিল না ইনকাদের। তবে কীভাবে নিজেদের মধ্যে ভাবের আদানপ্রদান করত তারা? কীভাবেই-বা সংরক্ষণ করত তথ্য? এক কথায়…
আমদানি নিয়ন্ত্রণ সহ নানা চেষ্টার পরও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রতিনিয়ত কমছে। সবশেষ ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে মোট রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলারের বেশি। সেই রিজার্ভ এখন কমে হয়েছে ২৬.৭৪ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ বর্তমানে ২০.৯০ বিলিয়ন ডলার। গত দুই বছরে প্রতি মাসেই ১০০ কোটি বা এক বিলিয়ন ডলার করে কমছে। চলতি বছরের সেপ্টেম্বরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ২ বিলিয়ন ডলারের বেশি। শুধু গত মাসেই রিজার্ভের ক্ষয় হয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। মাত্র এক মাসে রিজার্ভের এত বড় ক্ষয় এর আগে দেখা যায়নি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (বিপিএম৬) রিজার্ভের পরিমাণ এখন…
বিদায়ী সেপ্টেম্বর মাসে ৪০২টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত, ৬৫১ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭২ জন নিহত ও আহত হয়েছেন ১০৭ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শনিবার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসে রেলপথে ৪৯টি দুর্ঘটনায় ৫১ জন নিহত, ২৬ জন আহত হয়েছেন। নৌ-পথে ১৬ টি দুর্ঘটনায় ২৮ জন নিহত, আহত ৪ এবং ৩…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম। গোপালগঞ্জ থেকে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসা। সলিমুল্লাহ মুসলিম হলে ঠাঁই হয় মঞ্জুরুলের। ওই রুমে আট শিক্ষার্থীর বাস। ২১শে আগস্ট বিকালে রুমের অন্যরা যখন বাইরে তখন মঞ্জুরুল সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান রুমমেটরা। মঞ্জুরুলের রুমমেটরা জানায়, মঞ্জুরুল কিছুদিন ধরে অর্থনৈতিক সমস্যা ও হতাশায় ভুগছিল। বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রতিটি আত্মহত্যার পেছনে ভিন্ন ভিন্ন কারণ থাকে। যারা আত্মহত্যা করছেন অধিকাংশই কোনো না কোনো কারণে পড়াশোনা, কর্মজীবন, আর্থিক সমস্যা, অভাব-অনটন, পারিবারিক সম্পর্ক নিয়ে সংশয় এবং ভয়ের মধ্যে থাকে। শুধু মঞ্জুরুল নয়, প্রতিদিনই কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে নারী-পুরুষ,…
‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিমানের কোটি কোটি টাকা আত্মসাতের’ অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জিএম) আজিজুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজিজুল ইসলাম এর আগে প্রকল্প ও পূর্ত শাখার জিএম ছিলেন। ওই সময়ে তাঁর তত্ত্বাবধানে বিমানের স্টাফ কোয়ার্টার ও বলাকা ভবনের ক্যানটিনের সংস্কারসংক্রান্ত যাবতীয় কাগজপত্র চেয়ে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) গত মঙ্গলবার চিঠি দিয়েছে দুদক। আজিজুল ইসলাম বর্তমানে এয়ারপোর্ট সার্ভিসেস বিভাগের জিএম। এই দায়িত্বে আসার পর বিদেশি এয়ারলাইনস থেকে ভ্যাট ও গ্রাউন্ড হ্যান্ডলিং বাবদ অর্থ আদায়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ রয়েছে। বিমানের বিলম্বিত ফ্লাইটের অপেক্ষমাণ যাত্রীদের হোটেলে রাখা এবং বিজনেস ক্লাসের (অভিজাত শ্রেণি) যাত্রীদের আপ্যায়ন…
ইরানের নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদী এ বছর নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত হয়েছেন। নোবেল কমিটি জানিয়েছে, ইরানে নারীদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য নার্গেস মোহাম্মদীকে শান্তি পুরষ্কার দেয়া হয়েছে। তিনি ইরানে মানবাধিকার রক্ষা এবং সবার স্বাধীনতা নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিথ্যা প্রচারণার অভিযোগে নার্গেস মোহাম্মদীকে বর্তমানে ইরানের কুখ্যাত এভিন কারাগারে আটক রাখা হয়েছে। ২০১১ সাল থেকে তাকে বেশ কয়েক-দফা কারাদণ্ড দেয়া হয়। ইরানের আরেকজন নোবেল বিজয়ী শিরিন এবাদির প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস সেন্টারের উপ-প্রধান নার্গেস মোহাম্মদী। পুরষ্কার ঘোষণার সময় নোবেল কমিটি বলেছে, নার্গেস মোহাম্মদীর সাহসী ভূমিকার জন্য ব্যক্তিগত জীবনে তাকে চরম মূল্য দিতে হয়েছে।…