…
এডিটর পিক
বন্যা বাংলাদেশে নতুন কোনো শব্দ নয়। বরং নদীমাতৃক এই দেশের ভূপ্রকৃতি, জলবায়ু ও বিশাল নদী…
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: হাসিনা ইস্যুতে ‘অবিশ্বাস’, নাকি ভারত-সম্পর্কে বড় রিসেট?
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: হাসিনা ইস্যুতে ‘অবিশ্বাস’, নাকি ভারত-সম্পর্কে বড় রিসেট?
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- হিমালয় বদলাচ্ছে, বাড়ছে ভারত-বাংলাদেশের ঝুঁকি
- বাঙালি যেভাবে নামাজ পড়তে শিখল
- ফ্ল্যাশ ফ্লাড কী? কেন হয়, পূর্বাভাস কি সম্ভব এবং বাংলাদেশ কতটা ঝুঁকিতে?
- পুরুষ ইঁদুরের জিন বদলে স্ত্রী বানালেন বিজ্ঞানীরা
- মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান, কী বললেন পররাষ্ট্রমন্ত্রী?
- ক্ষেপণাস্ত্রের গোপন প্রযুক্তি বেসরকারি হাতে দিচ্ছে ভারত—নিরাপত্তা ঝুঁকি কতটা?
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ১৬৫; নিখোঁজ ৮২৬
- বাংলাদেশের সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শটগান ফেলে পালাল বিএসএফ
Author: ডেস্ক রিপোর্ট
চীনের বিরুদ্ধে দেশটির পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের বিভিন্ন বন্দিশিবিরে উইঘুর জনগোষ্ঠী ও সংখ্যালঘু অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর গণহত্যা এবং নির্যাতন চালানোর অভিযোগ নতুন নয়। তবে বেইজিং সরকার বরাবর এ অভিযোগ অস্বীকার করে আসছে। সম্প্রতি নির্যাতনের ঘটনার ওপর হাজার হাজার ছবি ও কিছু সরকারি গোপন নথি ফাঁস হয়েছে। এসব ছবি ও নথি নির্যাতনের অভিযোগের সত্যতাকেই যেন বিশ্ববাসীর সামনে আরেকবার তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র ফেলো ও জার্মান নৃবিজ্ঞানী আদ্রিয়ান জেনজ এসব গোপন সরকারি নথি সংগ্রহ করেছেন। মানবাধিকারকর্মীরা বলছেন, চীনা কর্তৃপক্ষ জিনজিয়াং প্রদেশের অনেক বন্দিশিবির ও কারাগারে অন্তত ১০ লাখ উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর মানুষজনকে আটকে রেখেছে। তবে…
বাংলাদেশের চট্টগ্রামের কয়েকজন ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের আমদানিকারকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশের জন্য জরুরি নিত্যপণ্যের আমদানি এখন প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করছে হাতেগোনা কয়েকটি গোষ্ঠী। তবে বাজারের নিয়ম অনুযায়ী পণ্য আমদানি ও বাজারজাতকরণের ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রতিযোগিতার বদলে তারা একে অন্যের সহযোগী হিসেবে আবির্ভূত হয়ে পণ্য আমদানির প্রতিটি পর্যায়ে তাদের কর্তৃত্ব তৈরি করেছে।বএর ফলে বাজারের ওপর একক ‘কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা’ হয়েছে তাদের, যার জের ধরে আর্থিক ক্ষতির শিকার হচ্ছে ভোক্তারা। আবার ডলারের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে বিপদে পড়েছেন ছোট আমদানিকারকদের অনেকে। ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের এসব আমদানিকারকদের অনেকেই এখন ডলার সংকট আর কথিত সিন্ডিকেট চক্রের সম্মিলিত ‘আগ্রাসনে’…
পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মাঝে অন্যতম সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা যা ব্রোঞ্জ যুগীয় সভ্যতার একটি নিদর্শনস্বরূপ। আনুমানিক ৩৩০০ খ্রিস্ট পূর্বাব্দে সিন্ধু নদ অঞ্চলে গড়ে উঠেছিল বলে সভ্যতাটির নাম রাখা হয় সিন্ধু সভ্যতা। প্রাচীন ভারতে সর্বপ্রথম হরপ্পায় খননকার্য হয় বিধায় অনেকে একে হরপ্পান সভ্যতা হিসেবেও অভিহিত করে থাকেন। যদিও এখন আর শুধু সিন্ধু নদ কিংবা হরপ্পায় সীমাবদ্ধ নেই বরং বহুসংখ্যক প্রত্নস্থান আবিষ্কৃত হওয়ায় বর্তমান ভারত ও পাকিস্তানের বিশাল এলাকাজুড়ে এ সভ্যতার বিস্তৃতির প্রমাণ পাওয়া যায়। সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কারক হিসেবে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষভাবে সমাদৃত হয় । তার সঙ্গে বাহাদুর দয়ারাম সোহানী এবং স্যার জন মার্শালও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন…
সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে বন্দরনগরীকে রক্ষা করতে ১৯৯১ সালের বন্যা-পরবর্তী সময়ে বেশকিছু প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এরই অংশ হিসেবে ২০১৬ সালের জুনে পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত শহর রক্ষা বাঁধের ওপর ১৫ দশমিক ২ কিলোমিটার চিটাগং সিটি আউটার রিং রোড প্রকল্পের নির্মাণকাজ শুরু করে সিডিএ। প্রকল্পটির কাজ শেষ না হলেও ২০২১ সাল থেকে এ সড়কে যান চলাচল শুরু হয়। তবে নগরীর সুরক্ষার জন্য এ প্রকল্প নেয়া হলেও বর্তমানে এটি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনার সঙ্গে সংগতিপূর্ণ সংযোগ না থাকায় সামনের বছরগুলোয় রিং রোডটি জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি ভয়াবহ করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিযোগ উঠেছে,…
শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মানসম্মত শিখনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে শিক্ষাক্রমের মূল লক্ষ্য। বিষয়টি মাথায় রেখে চলতি বছর দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শুরু হয়েছে নতুন শিক্ষাক্রম। এটিকে বলা হচ্ছে ‘যোগ্যতাভিত্তিক’ শিক্ষাক্রম। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিতে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। তবে এটি বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই পর্যাপ্ত শিক্ষক যেমন দরকার, তেমনি শিক্ষকদের দক্ষতাও দরকার। এখন পর্যন্ত এই দুই ক্ষেত্রেই ঘাটতি রয়েছে। বিশেষ করে শ্রেণিভেদে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত অনেক বেশি। অথচ যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম থাকা অন্যান্য দেশে এ অনুপাত অনেক কম। এ পরিস্থিতিতে নতুন শিক্ষাক্রম যথাযথভাবে কতটা বাস্তবায়ন সম্ভব, সেই প্রশ্ন উঠেছে। শিক্ষাক্রম বিশেষজ্ঞরা বলছেন, নতুন শিক্ষাক্রম পদ্ধতিগতভাবে ভালো।…
নজিরবিহীন ঋণ কেলেঙ্কারি আর গ্রাহকের আমানতের টাকা লোপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) এখন দেউলিয়া হওয়ার পথে। প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ছাড়া আরও ডজনখানেক প্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছে প্রায় হাজার কোটি টাকা। এর মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম শহীদ রেজা ও প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠানও আছে। হাইকোর্টের হস্তক্ষেপে আইএলএফএসএলে নিরপেক্ষ পর্ষদ বসানো হলেও আগেই গ্রাহকের জমানো প্রায় সব টাকা চুষে নিঃশেষ করা হয়েছে। পর্ষদ এখন টাকা ফেরত চাইলে খেলাপিরা উল্টো হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আবার কেউ কেউ ঋণের প্রায় পুরো টাকাই মেরে দিয়ে বিদেশে পাড়ি…
মঙ্গল গ্রহকে এখন নিষ্ফলা বরফছাওয়া মরুভূমি হিসেবে বিবেচনা করা যেতে পারে, তবে পৃথিবীর নিকটতম প্রতিবেশীর পৃষ্ঠে কখনো কি প্রাণের অস্তিত্ব ছিল? এটি এমন একটি প্রশ্ন, যার উত্তর বহু শতাব্দী ধরে বিজ্ঞানীরা খুঁজছেন। এ নিয়ে বহু বৈজ্ঞানিক কল্পকাহিনি রচিত হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন, ৪০০ কোটি বছর আগে দুটি গ্রহেই জীবন প্রতিপালনের সম্ভাবনা লক্ষ করা যায়। তবে মঙ্গলের মধ্যবর্তী ইতিহাস প্রহেলিকাময়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলের রহস্য ভেদ করতে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও চীন এই গ্রীষ্মে মহাকাশযান উৎক্ষেপণ করছে। অবশ্য মঙ্গলে প্রাণের অনুসন্ধান করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে না তারা। কারণ, সেখানে এখন কিছুই টিকে থাকার সম্ভাবনা নেই। তবে অতীতের জীবনরূপের সম্ভাব্য…
বিতর্ক যেন থামছেই না। যারাই ক্ষমতায় থাকে তারাই তাদের গদি ঠিক রাখতে ইচ্ছামতো আইন করে। ইচ্ছামতো আইন করা ঠিক না। তা নাগরিকের জন্য মঙ্গলজনক নয়। সেই আইন সমস্যা সমাধানের পরিবর্তে নতুন করে সমস্যার সৃষ্টি করে। কোনো আইন করার আগে আইনের গুরুত্বপূর্ণ অংশীজন, প্র্যাকটিশিয়ান আইনজীবী, সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ, সংবিধান বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পরামর্শ নিতে হয়। তারা যে পরামর্শ দেন সেগুলো গুরুত্ব দিয়ে খসড়া আইনে সন্নিবেশিত করতে হয়। কিন্তু সাইবার নিরাপত্তা আইন নামে যে আইনের খসড়া করা হয়েছে, এটি করার আগে তারা গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে বসেননি। এমন মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক সংগঠন ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। সুপ্রিম কোর্টের…
প্রকল্পে দুর্নীতি নতুন কিছু নয়। এ বহু পুরনো রোগ আমাদের। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নয়নের জন্য অস্বাভাবিক রকমের বেশি বাজেটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রতি কিলোমিটারে ২৫৬ কোটি টাকা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নয়নের জন্য এই ব্যয় প্রস্তাব করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি), যা একই ধরনের চলমান অন্যান্য প্রকল্পের বরাদ্দের চেয়ে প্রায় তিনগুণ বেশি। ২৩.৫২ কিলোমিটার মহাসড়ককে শুধু চার লেন করার জন্যই এ ব্যয় ধরা হয়েছে। ফ্লাইওভার, সেতু নির্মাণ, ভূমি অধিগ্রহণসহ সম্ভাব্য অন্যান্য ব্যয় এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এসব খাতের খরচ যোগ করলে প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়াবে প্রায় ৫২৬ কোটি টাকা। গত সপ্তাহে প্রকল্প…
তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য তার ভৌগোলিক অবস্থান এবং মূল্যবান খনিজ সম্পদের কারণে বরাবারই বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। দীর্ঘদিন ধরে এই অঞ্চলটিতে মার্কিন প্রভাব থাকলেও সম্প্রতি চীনা কূটনীতির গুরুত্বপূর্ণ প্রভাবও দেখা যাচ্ছে। সৌদি-ইরান সম্পর্ক এবং আরব লীগে সিরিয়ার পুনরায় সদস্য পাওয়ার মতো গুরুত্বপূর্ণ ঘটনা খুব সম্প্রতি ঘটেছে। কিন্তু মধ্যপ্রাচ্যে চীনের প্রভাবের বাস্তবতা আসলে কোন জায়গায়? প্রশ্ন থেকে যায়। মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং চীনের প্রভাব তুলনা করার মূল অসুবিধা হল দুটি শক্তি সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনায় চলে। অঞ্চলটিকে পশ্চিমারা মধ্যপ্রাচ্য বললেও চীনের কাছে এটি পরিচিত পশ্চিম এশিয়া নামে। মূলত লেভান্ত, ইরাক, উপসাগর, তুরস্ক এবং ইরানের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলকে বুঝাতে এই টার্ম ব্যবহার করে থাকে…