…
এডিটর পিক
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের রাজনীতিতে যে অস্বস্তিকর নীরবতা নেমে এসেছে, তার…
Trending Posts
-
শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে জিএম কাদেরের? কেন কথা হয়েছে?
এপ্রিল ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
মোদিকে ট্রাম্পের ফোন, ভারত-পাকিস্তান নিয়ে ‘নতুন খেলায়’ যুক্তরাষ্ট্র
এপ্রিল ১৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে জিএম কাদেরের? কেন কথা হয়েছে?
এপ্রিল ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
মোদিকে ট্রাম্পের ফোন, ভারত-পাকিস্তান নিয়ে ‘নতুন খেলায়’ যুক্তরাষ্ট্র
এপ্রিল ১৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে জিএম কাদেরের? কেন কথা হয়েছে?
- যুদ্ধে দিনে যুক্তরাষ্ট্রের খরচ প্রায় শত কোটি ডলার, ‘পিছু হটার’ পথ খুঁজছে ট্রাম্প
- এশিয়ায় কর্তৃত্ব হারাচ্ছে যুক্তরাষ্ট্র, মিত্ররা ঝুঁকছে মার্কিন প্রতিপক্ষের দিকে
- ভারতের নিষ্ঠুরতা: সীমান্তের ওপারে বাবা-মা আটক, এপারে একা শিশুরা
- হরমুজের পর কেন মালাক্কা প্রণালী নিয়ে শঙ্কা?
- বাংলাদেশে বাড়লো পেট্রোল-ডিজেলসহ সব জ্বালানি তেলের দাম
- জ্বালানি তেল: সরকারি তথ্যে ‘রেকর্ড মজুত’, বাস্তবে কেন হাহাকার?
- বিএনপি কেন জুলাইকে জামাত-এনসিপির হাতে তুলে দিচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
অ্যান্টার্কটিকা, যাকে সবাই তুষারে ঢাকা শীতল মরুভূমি নামেই চেনে। সেখানে একসময় প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। তবে কয়েক বছর আগে অ্যান্টার্কটিকায় নতুন এক প্রজাতির মসের সন্ধান পাওয়া যায়। সেই মস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ঐ অঞ্চলে। নতুন এক গবেষণায় দেখা গেছে, বরফে ঢাকা অ্যান্টার্কটিকায় উদ্বেগজনক হারে উদ্ভিদ জন্মে সবুজ হয়ে উঠছে। অঞ্চলটিতে তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলে শুকনা মাটিতে মস জন্মাচ্ছে। এসব ঘটনার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। অ্যান্টার্কটিকা উপত্যকার পরিস্থিতি পর্যালোচনায় স্যাটেলাইটে ধারণ করা ছবি এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। তাতে দেখা গেছে, অ্যান্টার্কটিকা দ্রুতগতিতে সবুজ হয়ে উঠছে এবং দক্ষিণ আমেরিকা বৈশ্বিক গড়ের তুলনায় অনেক উষ্ণ হয়ে…
চট্টগ্রাম নগরে একটি পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শহিদুল করিম ও নুরুল ইসলাম। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আজ বেলা সাড়ে ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইনসে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। কাজী তারেক আজিজ আরও বলেন, এ ঘটনায় থানায়…
বাংলাদেশে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই মাস পার না হতেই নানা বিষয়ে আলোচনা ও সমালোচনা সামনে এসেছে। এগুলো শুধু আলোচনা কিংবা সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা অন্তর্বর্তী সরকারের জন্য নানামুখী চাপ তৈরি করছে বলে অনেকে মনে করেন। পর্যবেক্ষকরা বলছেন, এমন কিছু বিষয় আছে যেগুলো অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে বিগত আওয়ামী লীগ সরকার থেকে লাভ করেছে। অন্যদিকে কিছু ইস্যু অন্তর্বর্তী সরকারের জন্য নতুন করে সামনে এসেছে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুশতাক খান মনে করেন, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে সরকার দৃঢ় পদক্ষেপ প্রয়োজন। “মানুষ কিছু অ্যাকশন দেখতে চায়, তাতে সবকিছুর সমাধান হবে না। এখানে…
সফটওয়্যারটি কিনলে খরচ হতো ২০ লাখ থেকে ২৫ লাখ টাকা, অথচ না কিনে শুধু ভাড়া নিয়েই প্রায় ৩৮ কোটি টাকা গচ্চা দিয়েছে সেতু বিভাগ। আর এই বাড়তি টাকা লোপাট করেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিষ্ঠান। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ইচ্ছায় বিনা দরপত্রে এই কাজ পেয়েছে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম- সিএনএস। প্রতিষ্ঠানটির কাছ থেকে যমুনা সেতুর টোল আদায়ের সফটওয়ার ভাড়া নিতে ঘটেছে এই দুর্নীতি। যমুনা সেতু দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার প্রধান প্রবেশ পথ। ১৯৯৮ সালে উদ্বোধনের পর থেকেই বাড়ছে গাড়ির চাপ। সেতুতে দিনে পারাপার হয় ১৮ থেকে ১৯ হাজার গাড়ি, গড় টোল আদায় এক কোটি ৭০ থেকে এক কোটি ৮০ লাখ টাকা।…
২০ হাজার কোটি টাকায় নির্বাচন কমিশনের (ইসি) ডাটা সেন্টারে সংরক্ষিত ১১ কোটির বেশি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডেটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকাতুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তথ্য চুরির ঘটনায় ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকাতুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা…
গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর চরম সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিশ্লেষকরা বলছেন ‘পতন ও সংকটের ধরন ভিন্ন’ হলেও এবারের সংকট দলটিকে পঁচাত্তরের ১৫ই অগাস্টের মতো ‘ছন্নছাড়া’ অবস্থায় ফেলে দিয়েছে। গত জুলাই এবং অগাস্টে তীব্র ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়ার পর দলটির অন্য নেতাদের অনেকেই আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে ভারতে কিংবা অন্য দেশে চলে গেছেন। এছাড়া অনেকে আটক হয়ে কারাগারে আছেন। দলটির দুয়েকজন নেতার নামে বিচ্ছিন্নভাবে দুয়েকটি বিবৃতি গণমাধ্যমে আসলেও দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান নয়। এমনকি ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ও…
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে লাভবান হয়েছে ভারতের তৈরি পোশাকশিল্প। ভারতের এই খাতের অংশীদারেরা এমনটাই মনে করছেন। দেশটির সংবাদমাধ্যম ম্যারিটাইম গেটওয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সাম্প্রতিক তথ্য বলছে, ভারতের তৈরি পোশাকশিল্প (আরএমজি) খাত গত আগস্টে আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেশি রপ্তানি করেছে, যা চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া অর্থবছরে সবচেয়ে বেশি রপ্তানি। এই প্রবৃদ্ধি ভারতের তৈরি পোশাকশিল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এর আগে লোহিতসাগরে চলমান সংকটের কারণে ভারত বেশ চাপের মুখে পড়েছিল লজিস্টিকস খরচ বেড়ে যাওয়ায়। বিপরীতে, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, যা ঐতিহাসিকভাবে তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল—অভ্যন্তরীণ সংকটের কারণে ধীরগতির…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের অস্বস্তি ক্রমে বাড়ছে। ঢাকা চাচ্ছে সমমর্যাদার ভিত্তিতে দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে ভারতের ওপর আন্তর্জাতিক মহলের চাপও আছে। বাংলাদেশ অনেক আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক হবে না। কিন্তু দলের নেতাকর্মীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথন ফাঁস হচ্ছে একের পর এক। বিষয়টি সরকার ভালোভাবে নেয়নি। তবে ভারত শেখ হাসিনাকে বাধাও দিচ্ছে না। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার…
বিপ্লবের উর্বর ভূমিতে আন্দোলনের ‘শত ফুল’ ফুটছে। প্রতিবিপ্লব ও প্রলোভনের আফিম উৎপন্ন হচ্ছে। সেবনের লক্ষণও স্পষ্ট। ফ্যাসিবাদবিরোধী কণ্ঠস্বরকে ছাপিয়ে যাওয়ার মতো করে সামাজিক ও অন্যান্য মাধ্যমে ফ্যাসিবাদের সমর্থকেরা মাথা জাগাতে শুরু করেছেন। এসব পরিসরে এই ‘নিবারণ চক্রবর্তী’রা এখন সমানে বাণী দেওয়া শুরু করেছেন। তাঁদের উদ্দেশে এই অধমের বিনীত প্রশ্ন, ‘এত দিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে?’ একেবারে নিষ্পাপ অবোধ শিশুর মতো করে কী সরল যুক্তি সামনে এনে বলছেন, বিপ্লববিরোধী বলে কি তাঁরা ‘এই মেঘলামতীর দেশে’ ভাব প্রকাশের সমান সুযোগ পাবেন না? তাঁদের কথায় মনে হবে, নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসকারীদের বিচার এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সংস্কার ও নির্বাচনমুখী…
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। সোমবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এই ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। এর সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মানবাধিকার সংস্থার মতে, ২০০০-২০১৯ সালের মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে কমপক্ষে ১,১৮৫ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। বাংলাদেশের মানবাধিকার সংস্থা…