…
এডিটর পিক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা শুধু দুটি প্রাণের অবসান নয়; এটি বাংলাদেশের কূটনৈতিক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের নিরাপত্তার দায় কার?
- বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন এত ভয় মোদির?
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
- আমরা কি মানুষের কষ্ট বুঝি, নাকি তার পরিচয় দেখে সহানুভূতি দেখাই?
- আলাস্কায় ১৩,৮০০ বছরের পুরোনো বসতি: মানুষ কখন একটি জায়গাকে ‘ঘর’ বলতে শিখল?
- পুজোর বইয়ের স্টলে হামলার অভিযোগ: পশ্চিমবঙ্গে ভিন্নমতের জায়গা কতটা নিরাপদ?
- আবার আইএমএফের ঋণ: বাংলাদেশ কি সংকট সামলাচ্ছে, নাকি সংস্কার পিছিয়ে দিচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের নিয়ে লিখতে বা বলতে গেলে অনেক কথা মনে পড়ে যায়। অনেকদিন আগে আমার বন্ধু, ওর বাবা বিখ্যাত সাহিত্যিক, হাসতে হাসতে একটা গল্প বলেছিল। ওর সঙ্গে ওর সহপাঠিনীর তখন চুটিয়ে প্রেম। কিছুদিন বাদে দুই বাড়িতেই জানাজানি হলো। সেরকম আপত্তি উঠল না কোনো বাড়িতেই। আমার বন্ধুর বাড়ি তো সবসময় খোলা হাওয়া। কিন্তু মেয়েটির বাড়িতেও ছেলেটির ব্যবহারে সবাই এমন মুগ্ধ যে তাকে অল্প সময়ের মধ্যেই আপন করে নিল। দিন যায়। বিয়ের দিনক্ষণ পাকা। এমন সময়ে মেয়ের মামা আড্ডা মারতে মারতে বলে বসলেন, ছেলেটিকে তো ভালোই ভাবতাম, এখন জানলাম ও মুসলমান। বহু বছর আগের ঘটনা। এখন আমার বন্ধুর মেয়ের বিয়েও হয়ে…
১৪৯২ সালে রিকনকুইস্টা বাহিনীর হাতে গ্রানাডার পতনের পর, ইউরোপীয় মুসলমানদের ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। মুসলিমদের ৭০০ বছরের শাসন প্রথা ভেঙে সেখানে জন্ম নেয় নতুন এক শক্তির। খ্রিস্টানরা স্পেনের শাসনভার দখল করে নেয়। মুসলিমরা মান-ইজ্জতের ভয়ে, দলে দলে আফ্রিকার বিভিন্ন মুসলিম অঞ্চলে চলে যেতে শুরু করে। সাইয়্যিদার পরিবারও সবার সঙ্গে ভূমধ্যসাগর পাড়ি দেয়। তাদের আশ্রয় হয় মরক্কোর একটি শহর তাঞ্জিয়ারে। একসময় পার্শ্ববর্তী তিতওয়ানের প্রশাসকের সঙ্গে বিয়ে হয় সাইয়্যিদার। পরবর্তী সময়ে তার স্বামীর মৃত্যু হলে, তিনি তিতওয়ানের রানী হিসেবে আবির্ভূত হন। ক্ষমতায় আসার পরই সাইয়্যিদা মাতৃভূমির দিকে নজর দেন। একসময় যে খ্রিস্টানরা তাদের তাড়িয়ে দিয়েছিল, সেটার প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে তার…
ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় ২০২৪ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার অবনতি ঘটেছে। এর সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এবং গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। ২০২৪ সালে ভারতে যেসব ঘটনা ঘটেছে তার ওপর বার্ষিক প্রতিবেদন ‘ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-২০২৫’ প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। ৯৬ পৃষ্ঠার একটি রিপোর্টে ২৮ ও ২৯ নম্বর পৃষ্ঠায় ভারতের ওই বছরের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ২০২৪ সালের জুনে জাতীয় নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্যরা ঘৃণামূলক প্রপাগান্ডা বা বক্তব্য ও ভুয়া তথ্য প্রচার করেছেন মুসলিম ও…
শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। সংস্থাটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। প্রতিবেদনের আরও বলা হয়, ভারতে সংখ্যালঘুরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে। ইউএসসিআইআরএফের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, কমিউনিস্টশাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়ে নিয়ন্ত্রণ ও কড়াকড়ি আরোপ করেছে। সেই কারণে ভিয়েতনামকে ‘কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন’ বা বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্তির সুপারিশ করা হয়েছে। চীনকে নিয়ে অভিন্ন উদ্বেগের কারণে ভারতের মতো ভিয়েতনামের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে…
মাস শেষ না হতেই চলতি মার্চে ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স আয় এসেছে। একক মাসে এত বেশি পরিমাণ রেমিট্যান্স আগে কখনো আসেনি বাংলাদেশে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রবাসীদের ২৬৪ কোটি ডলার এসেছিল, ওটাই ছিল একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। তার আগে ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলারের রেকর্ড রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত ২৪ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৪৫ লাখ ডলার। বাকি সাত দিন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মাসে ৩ বিলিয়ন ডলারের ওপরে মাইলফলক রেমিট্যান্স আসবে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। ফলে হুন্ডি সহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা…
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে মন্দ মানের ঋণের (আদায় না হওয়ার সম্ভাবনা বেশি) পরিমাণ দ্রুত বাড়ায় ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের ৮৪ শতাংশের বেশি এখন মন্দ মানের, যা আদায়ের সম্ভাবনা খুবই কম। অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র কমিটির তৈরি করা এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংক খাতে বিগত ১৫ বছরে যে পরিমাণ মন্দ ঋণ তৈরি হয়েছে, তা দিয়ে ১৪টি মেট্রোরেল কিংবা ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেতো। শ্বেতপত্র কমিটি বলেছে, অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাত। মন্দ ও খেলাপি ঋণের…
রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর শীর্ষ কয়েকজন নেতার নানা মন্তব্য ও কর্মকাণ্ডে বেশ অস্বস্তিতে পড়ে জাতীয় নাগরিক পার্টি। বিশ্লেষকদের অনেকে বলছেন, সর্বশেষ সেনাবাহিনীকে জড়িয়ে দলটির শীর্ষ দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ফেসবুক পোস্ট ঘিরে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে ছাত্রদের এই দলটি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন তো বটেই সাধারণ নাগরিকদের অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের নেতিবাচক মন্তব্যও করতে দেখা গেছে। এই দুই নেতার বাইরেও সম্প্রতি মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদেরও কিছু বক্তব্য নিয়েও দলের শীর্ষ নেতাদের মধ্যে বেশ অসন্তোষ রয়েছে। দু’দিন আগে এসব বিষয় নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হয়। সেখানে হাসনাত,…
পৃথিবীতে জটিল প্রাণের সূচনা হয়েছিল বিজ্ঞানীদের ধারণার চেয়েও প্রায় ১৫০ কোটি বছর আগে— এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। মোটাদাগে এতদিন ধারণা ছিল, ৬৩ কোটি ৫০ লাখ বছর আগে পৃথিবীতে প্রাণীর উদ্ভব হয়েছে। তবে ‘কার্ডিফ ইউনিভার্সিটি’র নেতৃত্বে করা সর্বশেষ গবেষণায় অনেক আগের প্রাণীর বাস্তুতন্ত্র গঠনের সন্ধান মিলেছে। মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের নিকটবর্তী ফ্রান্সভিল বেসিন বা অববাহিকায় এ বাস্তুতন্ত্র পাওয়া গেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। গবেষণা দলটি বলছে, পাথরের গভীরে ২১০ কোটি বছর আগে প্রাণী জীবনের পরিবেশগত অবস্থার প্রমাণ পেয়েছেন তারা। এই বাস্তুতন্ত্র ভূমিঘেরা এক সাগরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরা বিশ্বে ছড়িয়ে পড়েনি ও শেষ পর্যন্ত সেখানেই বিলীন হয়েছে। প্রাণের…
নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সে ধরনের কিছু আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে অনেকটা তাড়াহুড়া করেই। ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫–এর অধ্যাদেশে ধারা ৯ (খ) নামের একটি নতুন ধারা সংযোজনের মাধ্যমে বলা হয়েছে, প্রণয়ের সম্পর্ক থাকাকালে বিয়ের প্রলোভন বা অন্যবিধ প্রতারণার মাধ্যমে কোনো ব্যক্তি যদি ১৬ বছরের অধিক বয়সী কোনো নারীর সঙ্গে যৌনকর্ম করেন, তাহলে সেই যৌনকর্ম ‘ধর্ষণ’ বলে বিবেচিত হবে এবং অভিযুক্ত ব্যক্তির ‘অপরাধ’ প্রমাণিত হলে অনধিক ১০ বছর কিন্তু অন্যূন ৩ বছর সশ্রম কারাদণ্ড হবে এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। এটি একটি সমস্যাযুক্ত ধারা। কারণ, যৌন…
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর রাজনৈতিকভাবে বাংলাদেশ সম্ভবত সবচেয়ে জটিল ও কঠিন সময় পার করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকার বা সেনাবাহিনী নিয়ে প্রচারিত ও প্রকাশিত নানা মন্তব্য ও মতামত দেশে অস্থিরতার পরিবেশ তৈরি করেছে। জুলাই গণ-অভ্যুত্থান মতপ্রকাশের বন্ধ দরজার অর্গল ভেঙে দিয়েছে। বর্তমান মুক্ত পরিবেশে সত্য, অসত্য, উদ্দেশ্যমূলক বা বিভ্রান্তিকর—কোনো মত বা তথ্যের প্রকাশ ঠেকানোর সুযোগ নেই। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা নানা মত-পথের ব্লগার ও ইউটিউবাররা নাহয় এর সুযোগ নিলেন কিন্তু দায়িত্বশীল ব্যক্তি বা পক্ষও যদি উত্তেজনা তৈরি ও বিভ্রান্তি ছড়াতে ভূমিকা রাখে, তবে তা বিশেষ উদ্বেগের বিষয়। দেশ এখন যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তা তৈরির পেছনে মূল…