…
এডিটর পিক
বন্যা বাংলাদেশে নতুন কোনো শব্দ নয়। বরং নদীমাতৃক এই দেশের ভূপ্রকৃতি, জলবায়ু ও বিশাল নদী…
Trending Posts
-
প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
আগস্ট ২৪, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
রোমান সাম্রাজ্যের রহস্যময় দেবী: গুহার দেয়ালে মিলল ১২০টি লাতিন বার্তা
আগস্ট ২৩, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
বঙ্গভবনে মির্জা ফখরুল: রাষ্ট্রপতি বদলালেন, ক্ষমতার ভারসাম্য কি বদলাবে?
আগস্ট ২৩, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
২৫ এজেন্সির হাতে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ খুলছে, নাকি পুরোনো সিন্ডিকেট ফিরছে?
আগস্ট ২৩, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
আগস্ট ২৪, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
রোমান সাম্রাজ্যের রহস্যময় দেবী: গুহার দেয়ালে মিলল ১২০টি লাতিন বার্তা
আগস্ট ২৩, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
বঙ্গভবনে মির্জা ফখরুল: রাষ্ট্রপতি বদলালেন, ক্ষমতার ভারসাম্য কি বদলাবে?
আগস্ট ২৩, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
২৫ এজেন্সির হাতে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ খুলছে, নাকি পুরোনো সিন্ডিকেট ফিরছে?
আগস্ট ২৩, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- ৬ মাসেও দেখা নেই ইরানের সর্বোচ্চ নেতার, বাড়ছে রহস্য
- হিমালয় বদলাচ্ছে, বাড়ছে ভারত-বাংলাদেশের ঝুঁকি
- বাঙালি যেভাবে নামাজ পড়তে শিখল
- ফ্ল্যাশ ফ্লাড কী? কেন হয়, পূর্বাভাস কি সম্ভব এবং বাংলাদেশ কতটা ঝুঁকিতে?
- পুরুষ ইঁদুরের জিন বদলে স্ত্রী বানালেন বিজ্ঞানীরা
- মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান, কী বললেন পররাষ্ট্রমন্ত্রী?
- ক্ষেপণাস্ত্রের গোপন প্রযুক্তি বেসরকারি হাতে দিচ্ছে ভারত—নিরাপত্তা ঝুঁকি কতটা?
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ১৬৫; নিখোঁজ ৮২৬
Author: ডেস্ক রিপোর্ট
আজ থেকে প্রায় ২২০০ বছর আগের কথা। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে তক্ষশীলাকে কেন্দ্র করে উত্তর-পশ্চিম ভারতবর্ষে গড়ে উঠেছিল প্রকাণ্ড এক সাম্রাজ্য। পূর্বে বারাণসী থেকে শুরু করে তার পরিধি বিস্তৃত ছিল বর্তমানপাকিস্তান, আফগানিস্থান, তাজিকিস্তান, উজবেকিস্তান পর্যন্ত প্রায় ২৫ লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল-জুড়ে। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে কুষাণ সাম্রাজ্যকে নিয়ে। যে-রাজবংশের অন্যতম সম্রাট ছিলেন কনিষ্ক। মূলত প্রাচীন গ্রিক, ব্যাকট্রিয়ান, ভারতীয় গান্ধারী প্রাকৃত এবং মিশ্রিত সংস্কৃত ভাষাকেই কথ্য ভাষা হিসাবে ব্যবহৃত করত কুষাণরা। তবে এই পরিচিত ভাষাগুলি ছাড়াও মধ্য-এশিয়ার এই সাম্রাজ্যে ব্যবহৃত হত এক অজানা স্থানীয় ভাষা। যা পরিচিত ‘দ্য আননোন কুষাণ স্ক্রিপ্ট’ নামে। ‘আননোন’-ই বটে। কারণ, কুষাণ আমলে এই ভাষায় লিখিত শিলালিপির অর্থ…
নিরাপদ সড়কের আন্দোলন জোরদার হওয়ায় দাবির মুখে আইন সংশোধন করেছে সরকার। তাতেও কমেনি সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা। উল্টো বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে কয়েকটি বেসরকারি সংগঠন নিয়মিত সড়ক দুর্ঘটনা ও হতাহতের মাস ও বছরভিত্তিক প্রতিবেদন প্রকাশ করছে। নানা কারণে তাতে প্রকৃত চিত্র উঠে না আসায় তথ্যবিভ্রাট দেখা যাচ্ছে। এমনকি সেটি নিয়েই প্রশ্ন তুলছে খোদ সংশ্লিষ্ট সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। আবার সংস্থার পক্ষ থেকে যে হিসাব দেওয়া হচ্ছে চলতি বছর, তা নিয়েও পাল্টা প্রশ্ন তুলেছে বেসরকারি সংগঠনগুলো। ফলে সড়ক দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিয়ে যে হযবরল অবস্থা, তার দায় কার, সেই প্রশ্ন সামনে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, গত এক…
রেকর্ড ৪৮ থেকে ২৩ বিলিয়ন ডলারে নামলো রিজার্ভ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রথমবার প্রকৃত রিজার্ভের পরিমাণ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ মুহূর্তে দেশে বৈদেশিক মুদ্রা সঞ্চিত রয়েছে ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এ নিয়ে এই প্রথম দুই পদ্ধতিতে রিজার্ভের হিসাব প্রকাশ করলো কেন্দ্রীয় ব্যাংক। একটি হচ্ছে-আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বৈশ্বিকভাবে স্বীকৃত পদ্ধতি। অপরটি হলো কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব সিস্টেম। যে অনুযায়ী, রিজার্ভ আছে প্রায় ৩০ বিলিয়ন ডলার। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে প্রকৃত রিজার্ভ সাড়ে ২৩ বিলিয়ন ডলার বলা হয়েছে। তবে নিট রয়েছে ৩ থেকে ৪ বিলিয়ন ডলার কম। মূল্যস্ফীতির কারণে কষ্টে আছে দেশের মানুষ। কতদিন পর এই কষ্ট দূর হবে…
বাংলাদেশ ব্যাংক তিন মাস পরপর খেলাপি ঋণের যে হিসাব দেয়, তা যথাযথ নয় বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ মইনুল ইসলাম। তিনি বলেছেন, ব্যাংক খাতে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ চার লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর অর্ধেকের মতো বছরের পর বছর ধরে মামলায় ঝুলে আছে। অর্থাৎ যত দিন মামলাগুলো চলবে, তত দিন খেলাপি হিসেবে এগুলোকে গণ্য করা হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক আরও বলেন, একইভাবে অবলোপন করা ৫৫ হাজার কোটি টাকাকেও খেলাপি হিসেবে দেখানো হয় না। এ দুটিকে যোগ করলে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় চার লাখ কোটি টাকার বেশি। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গত মার্চ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ…
ভারতে মসজিদ ভাঙা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিজিপির শাসনে। ২০২২ সালের ১৪ অক্টোবর দিল্লী সংলগ্ন গুরগাঁওয়ের একটি মসজিদে নামাজ পড়ার সময় ভিতরে ঢুকে মারধর এবং ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। এক বছর পর ২০২১ সালের ২৯ অক্টোবর মাকতুব মিডিয়ার খবর অনুযায়ী, ভারতের ত্রিপুরা রাজ্যে পানিসাগরের রাওবাজার এলাকার মুসলিমদের বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়েছিল। থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল তাতে অবশ্য নারীর শ্লীলতাহানির অভিযোগ থাকলেও, তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়নি। মানবাধিকার সংগঠন এপিসিআর সরেজমিনে পরিস্থিতি দেখে জানিয়েছিল, হিন্দুত্ববাদীরা কমপক্ষে ২৭টি হামলা চালিয়েছিল। ভিএইচপির লোকেরা ১৬টি মসজিদে হামলা চালিয়েছিল। কয়েকটি মসজিদে জোর করে ভিএইচপির পতাকা পুঁতে দেয়া হয়েছিল। কমপক্ষে তিনটি মসজিদে আগুন…
সিলেটের একটি মহকুমা—নাম করিমগঞ্জ। এখন আর সিলেটের সঙ্গে নেই। সাতচল্লিশের দেশ ভাগের সময় এই মহকুমাটি কেটে রেখে দেওয়া হয় ভারতে। করিমগঞ্জকে সিলেটের সঙ্গে রাখার চেষ্টার সঙ্গে জড়িত এক ব্যক্তির অজানা সংগ্রামের কথা আজ বলব। অনেকে জানেন, আবার অনেকে জানেন না এই ইতিহাস। দেশভাগের সময় বেশ কিছু বিতর্কিত অঞ্চলের মধ্যে করিমগঞ্জ অন্যতম। করিমগঞ্জ বর্তমান ভারতের আসাম রাজ্যের একটি জেলা। ১৭৮৫ সালে যখন সুবা বাংলার দেওয়ানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোস্পানির হস্তগত হয় তখন করিমগঞ্জ সিলেটের অংশ হওয়ায় ব্রিটিশদের অধীনে চলে যায়। কিন্তু সমগ্র সুবা বাংলা ব্রিটিশদের অধীনে আসলেও করিমগঞ্জে ব্রিটিশরা এক বছর পর্যন্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। সেসময় দক্ষিণ করিমগঞ্জের রাধারাম নামক…
১৯৫২ সালের ডিসেম্বরে এক বিরাট বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল লন্ডন। ভয়ংকর বায়ু দূষণের শিকার হয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে মারা গিয়েছিল হাজার হাজার মানুষ। ‘দ্য গ্রেট স্মগ’ বা ভয়ংকর ধোঁয়াশা নামে পরিচিতি পায় সেই ঘটনা। লন্ডনের আকাশে এমন অন্ধকার আর কখনো দেখা যায়নি। কেউ যেন ঘন কালো চাদরে ঢেকে দিয়েছিল পুরো নগরী। ১৯৫২ সালের সেই ডিসেম্বরে লন্ডন পরিণত হয়েছিল এক মৃত্যুকূপে। ব্রিটেনে তখন জ্বালানির প্রধান উৎস কয়লা। আর এই কয়লা পোড়ানো ধোঁয়ার সঙ্গে মিশলো শীতের ঘন কুয়াশা। দূষিত বায়ুতে ঢাকা পড়ে গেল পুরো নগরী। স্মরণকালের ইতিহাসে এরকম ভয়ংকর স্মগ বা ধোঁয়াশা মানুষ আর দেখেনি। সেদিন সকালটা শুরু হয়েছিল পরিষ্কার ঝকঝকে আকাশের…
ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরের মাঝামাঝি বসফরাস প্রণালীর এক গুরুত্বপূর্ণ শহর ছিল বাইজেন্টিয়াম। এটি ছিল মূলত একটি উপনিবেশ, যার গোড়াপত্তন করেছিল প্রাচীন গ্রিক। সেই সময়ে শহরটি গ্রিক ও পার্সিয়ানদের মধ্যে সীমান্তের কাজ করত। পরবর্তীতে শহরটি তার অবস্থানের কারণে ইউরোপ ও এশিয়া মাইনরের মধ্যে যোগাযোগের বেশ উল্লেখযোগ্য মাধ্যম হয়ে দাঁড়ায়, বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে। বাইজেন্টাইন সাম্রাজ্য হয়ে ওঠে রোমান সাম্রাজ্যের সম্পূর্ণ প্রাচ্য অংশ, যা পাশ্চাত্য অংশের চেয়ে অনেক বেশিদিন টিকে ছিল। কনস্টান্টিনোপলকে নতুন রাজধানী করার সাথে সাথে আরেকটি উল্লেখযোগ্য কাজ করেন কনস্টানটাইন। তিনি খ্রিস্টধর্মকে রাষ্ট্রধর্মে পরিণত করেন ও অন্যান্য ধর্মের অনুশীলন একরকম নিষিদ্ধই করেন। বাইজেন্টাইন সাম্রাজ্যই প্রথম শুধুমাত্র পার্থিব ক্ষমতা না, গীর্জা…
অভ্যন্তরীণ ও বিদেশি খাতে সরকারের ঋণ বেড়েই চলছে। দেশের উন্নয়ন হচ্ছে ঋণের টাকায়। অনেক সময় পরিচালন ব্যয় মেটাতেও ঋণ করতে হচ্ছে সরকারকে। যদিও জিডিপির তুলনায় সরকারের ঋণ এখনো বিপজ্জনক সীমায় যায়নি। বিশ্বের অনেক দেশের তুলনায় ঋণ-জিডিপির অনুপাতে বাংলাদেশ এখনো ভালো অবস্থানে আছে। তবে কম রাজস্ব আয় ও ডলার সংকটের কারণে ঋণ পরিশোধ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ঋণের সুদ পরিশোধেই বাজেটের উল্লেখযোগ্য অংশ ব্যয় হচ্ছে। বর্তমানে দেশের মাথাপিছু ঋণ দাঁড়িয়েছে ৯৫ হাজার টাকারও বেশি। বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ১৬ দশমিক ১৪ লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে…
প্রাচীন মিশর মানেই চারপাশে মরুময় তপ্ত বালুরাশির বুকে যেন ফেরাউনের পদচারণা। ফেরাউন, অত্যাশ্চর্য পিরামিড, হাজার বছরের মমি আর লুকিয়ে থাকা হাজারো লুকানো রহস্যের ভয়াল ইশারা। আমরা আজকে জানার চেষ্টা করবো মিশরের দশ ফেরাউনের অজানা ইতিহাস সম্পর্কে। প্রাচীন যুগে মিশরীয় শাসকদেরকে ফেরাউন নামে অভিহিত করা হতো। ফেরাউনরাই জনপ্রতিনিধি হিসেবে মিশরের রাজা বলে বিবেচিত হতো। মিশরের রাজ সিংহাসনে সর্বমোট ১৭০জন ফেরাউনের রাজ্য শাসনের ইতিহাস জানা যায়, তবে এটি বিশেষজ্ঞদের অনুমান মাত্র। বংশপরম্পরায় এসব ফেরাউনরা উত্তরাধিকারসূত্রে রাজমুকুট তাদের সন্তানদের কাছে হস্তান্তর করে যেতো। অগণিত ফেরাউন শাসনের মধ্য দিয়ে হাজার বছরের ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রাচীন এই মিশরীয় সভ্যতা। তবে…